অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ১৪ শ্রাবণ ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১৩ ]

টপিকঃ অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

উইন্ডোজ ভিসতার সাথে বাজারে আসে মাইক্রোসফটের নতুন অফিস ২০০৭। অফিস ২০০৭ এ এসেছে ম্যানু এবং টুলবারের পরিবর্তে রিবোন। আর সাধারণত ব্যবহারকারীরা রিবোনে অনেক কিছুই খুজে পান না। ফলে অফিস ২০০৭ ব্যবহার করা অনেকের জন্য বিরক্তিকর এবং বেশ কষ্টদায়ক। আর অফিস ২০০৭ এ পূর্বের সংস্করণের মত ম্যানু ব্যাবহার করার কোন ব্যবস্থা নেই। তবে ইউবিটম্যানু সফটওয়্যার দ্বারা অফিস ২০০৭ এ রিবোনের পাশাপাশি ম্যানু এবং টুলবার আনা যাবে ফলে ব্যবহারকারীদের একটু সুবিধাই হবে। মাত্র ২৬০ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি (এ্যাডঅন্সটি) http://www.ubit.ch/software/ubitmenu-languages থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এবার অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) খুলে দেখুন Menu নামে নতুন একটি ট্যাব আসছে। এবার ম্যানু ট্যাবে ক্লিক করলে তার ভিতরে অফিস ২০০৭ এর পূর্বের সংস্করণের মত ম্যানু এবং টুলবার আছে। এখন থেকে আপনি রিবনের পাশাপাশি ক্লাসিক ম্যানুর মাধ্যমে অফিস ২০০৭ ব্যবহার করতে পারবেন। তবে এই ম্যানু বা টুলবার পরিবর্তন করতে পারবেন না।
http://forum.projanmo.com/uploads/2009/03/1137_Classic_menu.JPG

সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী আকরাম (08-03-2009 10:37)

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

অসংখ্য ধন্যবাদ ভাই। দারুণ একটা কাজের জিনিস।(y)(y)(y)

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

আসলেই জটিল। অনেক কাজে দেবে। অনেক ধন্যবাদ মেহেদী ভাই

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

ভালো জিনিষ সেয়ার করার জন্য ধন্যবাদ:clap:

আমার জন্মের কোন শেষ নাই
আমার লিঙ্ক

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

আমার কাছে ওপেন অফিসই ভালো

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

কাজের পোস্ট। ধন্যবাদ আপনাকে।(y)(y)

আমি মানুষটা বড় বেশি রংছুট,
চাঁদের ঘরে কড়া নেড়ে চাঁদকে করি লুট

থাকতে চাই সবার মাঝে

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

ভাই কি যে একটা উপকার করলেন!! আমি এইটাই ব্যাবহার করি রিলজ হওয়ার পর থেকে। কিন্তু আমার ফ্যামিলির আর কেউ এইটা বুঝে না। একটা কথা ওয়ার্ড এর কি এমন কোন এ্যাড ইন আছে যেটা ইন্সটল করলে সিলেক্ট করা অংশ বলবে। মানে Text to speech ফিচারটা আছে?? আমার খুব দরকার।

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

আপনার এই জিনিসটা আপনার সমকাল দর্পনে অনেক আগেই দেখেছিলাম। কিন্তু মন্তব্য করতে ভুলে গিয়েছিলাম। আজ মন্তব্য করলাম। অনেক ভাল। এটা আমার অনেক কাজে লাগবে। ধন্যবাদ।

@ nasir8891
ওপেন অফিসতো একাটা বাজে জিনিস।

http://img163.imageshack.us/img163/4598/sbar01.png

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

পোষ্টট অনেকের কাজে লাগবে সেটা আর বলতে . . . মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। তবে আমার ডিফল্ট থিমটাই বেশি ভাল লাগত। লাগত বলার কারণ এখন আর মাইক্রোসফট অফিস ২০০৭ ব্যবহার করিনা।

http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php
http://linuxmint-bd.org/temp/quote/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

Fahim Murshed লিখেছেন:

ওপেন অফিসতো একাটা বাজে জিনিস।

ভাই কোন দিক দিয়ে বাজে একটু বলবেন...

১১

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

আমার কাছে ডিফল্টটাই ভালো লাগে। তবে কালো থিমটা। কোন সমস্যা নাই, সব খুঁজে পাই।  big_smile

আছে স্মৃতির বেদিতে রক্ত জমাটবাঁধা
ভেজা মাটির গন্ধ আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থণা

১২

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

অফটপিক

Fahim Murshed লিখেছেন:

ওপেন অফিসতো একাটা বাজে জিনিস।

অফিস প্রফেশনাল ২০০৭: ৪৯৯.৯৫ ইউ.এস. ডলার।
অফিস স্মল বিজনেস ২০০৭: ৪৪৯.৯৫ ইউ.এস. ডলার।
অফিস স্ট্যান্ডার্ড ২০০৭: ৩৯৯.৯৫ ইউ.এস. ডলার।
অফিস আল্টিমেট ২০০৭: ৬৭৯.৯৫ ইউ.এস. ডলার।
(দামের সূত্র: মাইক্রোসফটের অনলাইন স্টোর।)

আর
ওপেন অফিস: বিনামূল্যে .... (ইচ্ছা করলে ডোনেট করতে পারেন)

---- এই বিষয়টা মাথায় রেখে ভালমন্দ বিচার করলে মনে হয় সেটা অর্থবহ হবে।

ওপেন অফিস মাইক্রোসফটের ফাইল খুলতে, সম্পাদনা করতে এবং নিজের ফাইলকেও ঐ নন-স্ট্যান্ডার্ড মাইক্রোসফট ফর্ম্যাটে সংরক্ষণ করতে পারে। কিন্তু মাইক্রোসফট অফিস, ওপেন অফিসের স্ট্যান্ডার্ড ফর্ম্যাট চেনে না।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

ধন্যবাদ, এ্যাডঅনটা খুব কাজের। অন্তত শুরুর ইউজারদের জন্য।

আমি রিবনে সবই বুঝি, সবকিছুই তাড়াতাড়ি করা যায় (যেমন: প্যারাগ্রাফের স্পেস বাড়ানোর-কমানোর জন্য আলাদা করে কোনো ডায়লগ খুলতে হয় না)। কিন্তু অনেকেই দেখি রিবন বোঝে না। অবাক কান্ড!!

ওদেরকে এই এ্যাডঅন দিয়ে দিব, দেখি যদি কিছু বোঝে।

ফ্রি নোটের ওয়েবসাইট, যেখানে আন্ডা-বাচ্চা,ছেলে-বুড়ো সবাই কিছু শিখতে পারে: www.amarnotes.com
আপনার সমস্যা এখন কোনো সমস্যাই না: www.amarnotes.com/forum

http://s04.flagcounter.com/count/OnF/bg=FFFFFF/txt=000000/border=CCCCCC/columns=6/maxflags=12/viewers=0/labels=0/

পোস্টঃ [ ১৩ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise with Us

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

অফিস ২০০৭

লিখেছেন মাহমুদ সাহাদ

  • উত্তর সমূহ
  • ৫৬৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-05-2007 13:23 লিখেছেন মাহমুদ সাহাদ
  • ১২ উত্তর সমূহ
  • ৫৮৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 16-11-2009 22:53 লিখেছেন সাইফ দি বস ৭
  • উত্তর
  • ১৭৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-10-2009 12:02 লিখেছেন সাধু
  • উত্তর সমূহ
  • ৪৯৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-08-2008 20:21 লিখেছেন microqatar
  • উত্তর সমূহ
  • ৬৮৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-04-2008 12:25 লিখেছেন আহমাদ মুজতবা

X




Currently installed 14 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: