ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস (পাতা ১) - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ১৪ শ্রাবণ ১৪১৭ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

3 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Topic RSS feed

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৪৫ ]

টপিকঃ ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

লেখার টাইটেলটা কিছুটা শিবরাম চক্রবর্তির গল্পের টাইটেলের মত মনে হতে পারে। গল্পই বটে, জীবন্ত গল্প। ঘটনাটি শুরু থেকেই বলি। তা নাহলে আবার বলবেন শুরুটাতো শুনলাম না।

২০০৮ সালের নভেম্বর মাস থেকে ইন্টারনেট লাইনের গতি এতই ধীর হয়ে গেল যে প্রতিদিনই মেজাজ গরম থাকতো। বউয়ের সাথেও মেজাজ খারাপ করতাম। কিছু দিন পরে পোস্ট পেইড সীম কিনলাম একটা। এবার কাস্টমার কেয়ারে ফোন করলাম। প্রিপেইড দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলে মজা নেই। খালি বুকের মধ্যে ধুক ধুক করে কখন ব্যালেন্স শেষ হয়ে যায়। পোস্ট পেইড দিয়ে অভিযোগ করতে থাকলাম দু দিন পর পর।

প্রতিদিন নতুন একজন কাস্টমার ম্যানেজারের সাথে কথা হয়। বলে- আপনার অভিযোগটি রাখছি, আশা করি শিঘ্রই ঠিক হয়ে যাবে। এক মাস পরে ইন্টারনেট লাইনের গতি আবার আগের মত হলো। ভালই স্পীড। ২০ কিলো বাইট থেকে ২৫ কিলো বাইট। কাস্টমার কেয়ার থেকে একজন ফোন করে জিজ্ঞেস করলো- স্যার আপনার ইন্টারনেট সমস্যা সমাধান হয়েছে? আমি বললাম, জী হয়েছে। লোকটার কাছে আরো জানতে পারলাম আমার এলাকার বিটিএস টাওয়ারে নাকি একটা নতুন ডিভাইস বসানো হয়েছে। তারই ফল সরূপ আমি ভালো স্পীড পাচ্ছি। আলহামদুলিল্লাহ।

ওমা, দুদিন পর থেকে দেখি আরেক সমস্যা। হঠাৎ হঠাৎ ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম আমার সেটের সমস্যা। আমার বন্ধুদের কয়েকটা সেট দিয়ে চেষ্টা করলাম। নাহ, সেটে সমস্যা না। কম্পিউটার এবং অপারেটিং সিসটেম পরিবর্তন করে দেখলাম। নাহ, সেটাও ঠিক আছে।

এবার স্থান পরিবর্তন করে দেখলাম। আমি থাকি গাজীপুরে। ঢাকায় ডিসকানেক্ট সমস্যা নেই। মোহাম্মাদপুরে, গুলশানে, যাত্রাবাড়ীতে কোনো সমস্যা নেই। নাখাল পাড়ায় ডিসকানেক্ট সমস্যা আছে। নাখাল পাড়ায় একদিন ৭/৮ ঘন্টার মত ছিলাম।

এবার শিওর হলাম সমস্যাটা আমার কম্পিউটার কিংবা সেটের নয়। নেটওয়ার্কের সমস্যা। কাস্টমার কেয়ারে ফোন করলাম। এপ্রিল মাসের ১৩ তারিখে। ওরা আমাকে মোবাইল সেট পরিবর্তন করতে বলল, সফ্টওয়্যার নতুন করে সেটাপ দিতে বলল, ক্যাবল পরিবর্তন করতে বলল, ইত্যাদি ইত্যাদি। আমি একটা একটা করে আবারো করলাম। দুদিন পর পর আবারো আগের অভিযোগের কথা বলি। প্রতিদিন নতুন নতুন কাস্টমার ম্যানেজারের সাথে কথা হয়। প্রত্যেকেই একই কথা বলতে চায়। আমি বলি ভাই, এগুলো করেছি, নতুন কিছু আছে কিন সেটা বলেন। নাহ, কিছুতেই কিছু হয় না। বন্ধুদের সাথেও আলাপ করতে বাকি রাখি না। কোডার ভাইও বলে আমার সেটে সমস্যা।

অবশেষে কাস্টমার কেয়ার থেকে অভিযোগটি নেটওয়ার্ক টীমের কাছে হস্তান্তর হয়। নেটওয়ার্ক টীমের একজন আমাকে ফোন করে সেটের সফটওয়ার নতুন করে ইন্সটল করতে বলে, ওএস ইন্সটল করতে বলে। আমি বলি- ভাই, এতদিন পর এই কথা শোনানোর জন্য আপনি ফোন করেছেন? বেচারা একটু নাখোশ হয় আমার উপর। দু দিন পর পর আমার ফোন চলতেই থাকে। ওরা থেমে গেলেও আমি থামি না।

একদিন আমার বাসায় এক লোক আসে গ্রামীণফোন থেকে। এসে বলে- আপনি ইন্টারনেট লাইন স্লো পাচ্ছেন, এরকম একটি অভিযোগ আছে । আমি সেটা পরীক্ষা করতে এসেছি।
আমি মনে মনে বলি- মাটি তুই ফাঁক হ, আমি ভিতরে ঢুইকা যাই। কাস্টমার ম্যানেজারদের সাথে যতবার কথা হয়েছে, আমি বার বার বলে দিয়েছি আমার ইন্টারনেট লাইন স্লো না। সমস্যা হচ্ছে বার বার ডিসকানেক্ট হয়ে যায়।
লোকটা বলল- আমি যে অভিযোগ নিয়ে এসেছি সেটা ছাড়া অন্য অভিযোগের পরীক্ষা করার জন্য আমি প্রস্তুত না।

কি আর করা। কিছুক্ষণ থেকে লোকটা চলে গেল। বলে গেল- আপনার অভিযোগ আমি কর্তৃপক্ষকে জানাবো।
আবার আমার ফোন করার পালা শুরু। কাস্টমার কেয়ারে দু দিন পর পরই ফোন করি। আমার ধৈর্য আছে বলা যায়। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায় আমার ইন্টারনেট লাইনের তাতে কিছু যায় আসে না। আমিও নাছোড় বান্দা। দু দিন পর পর ফোন করি আর কাস্টমার ম্যানেজারদের কাছ থেকে আশ্বাসের বানী শুনি। অনেকেই মনে মনে ভাবছেন মেয়ে কাস্টমার ম্যানেজারদের সাথে কথা বলতে ভালই লাগে। নাহ, ইন্টারনেট টীমে কোনো মেয়ে কাস্টমার ম্যানেজার নেই মনে হয়। আমি পাইনি। একদিন এক কাস্টমার ম্যানেজার বললেন- আপনার অভিযোগের সমাধান ৪৮ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, অথবা আমাদের পক্ষ থেকে জানানো হবে কতদিন লাগবে এই সমস্যা সমাধান করতে। নাহ, বেশ কয়েকটা ৪৮ ঘন্টা চলে গেল। কিন্তু ফোনও আসলো না, আমার সমস্যা সমাধানও হলো না। আমি বট বৃক্ষের মত ধৈর্যশীল, আবার ফোন করি।

একদিন সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত দেখি একবারও ডিসকানেক্ট হলো না। আগস্ট মাসের ৪/৫ তারিখ হবে আমার ঠিক মনে নেই। আমি মনে মনে প্রভুকে ধন্যবাদ দেই। আবার ভাবি এত তাড়াতাড়ি সমাধান হয়ে গেল? হ্যাঁ তাইতো দেখি, ডিসকানেক্ট হয় না। তার পর থেকে আজ পর্যন্ত ৩ বার ডিসকানেক্ট হয়েছে।

আমি আল্লহকেই ধন্যবাদ দেই। গ্রামীণফোনকে নয়। ৪ মাস পর ডিসকানেক্ট সমস্যার সমাধান পেয়ে গ্রামীণফোনকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে না।

এখানে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন আরাফাত (30-08-2009 10:40)

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

clap

নিজেকে কেমন বোকা বোকা লাগে,,,,

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

ভাই,একই কাহিনী শুনাইলেন  surprised ।এনিওয়ে,আপনার লেখার ধরনটা আমার কাছে ভাল লেগেছে thumbs_up

যে আমারে চিনে তার কাছে আমি অনেক কিছু...
যে আমারে চিনে না তার কাছে আমি কিছুই না...

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

lol2  lol2
কি মন্তব্য করা যেতে পারে ভেবে উঠতে পারছিনা। তবে গ্রামীন ফোন কথা রেখেছে দেখা যায়। বলেছিল "আলো আসবেই" এসেছে তো, হোক না ৪ মাস পরে।  hehe

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

হুম....... বিশাল লম্বা কাহিনী পড়লাম। ভালোই লাগল লেখার ধরণটা। clap তবে ভাই শুধুমাত্র গ্রামীণফোনকে দোষ দিয়ে লাভ নেই, সব অপারেটরের একই অবস্থা। angry আমি আমার সিটিসেল লাইনটা নিয়ে প্রথমেই সমস্যায় পড়েছিলাম। ডিসকানেক্ট হওয়া, বিল না পাওয়া, গভীর রাতে নেটওয়ার্ক না থাকা ইত্যাদি ইত্যাদি। তবে হ্যা এখন অনেকটা ভালোই আছি। আমারও পোষ্টপেইড তো, তাই ফোন করতে কোন সমস্যা হয়নি। তবে আমার মনে হয় গ্রামীণের কাষ্টমার কেয়ার থেকে সিটিসেলের টা একটু ভাল। প্রথমদিকে আমি নিয়মিত বিল পেতাম না। প্রতিদিন দুইবার করে অভিযোগ করতাম। তারপর একদিন বরিশাল থেকে এক লোক ফোন করল। প্রথমেই সে ক্ষমা চাইল আমি নিয়মিত বিল না পাওয়ার কারণে। hehe তারপর থেকে এখন আমার কাছে দুইটা করে বিল আস। dancing একটা বরিশাল থেকে এবং আরেকটা ঢাকা থেকে।

http://j.imagehost.org/0267/twitter_exc4.png

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

দক্ষিণের-মাহবুব লিখেছেন:

তারপর থেকে এখন আমার কাছে দুইটা করে বিল আসে।.....

বিল কয়বার পরিশোধ করেন ? দুইবারই ? hehe

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

আরাফাত লিখেছেন:

আমি বট বৃক্ষের মত ধৈর্যশীল

এই কথাটা ঠিক না। আসলে এখানে বলতে হবে "আমার কিছুই করার নাই"
আমার প্রায় এই রকম সমস্যার হেপী বার্থডে হবে এই সেপ্টেম্বরে। প্রায় এক বছর থেকে আমি ৮-১০কেবি স্পীড পাই। কোন কোন সময় ৮-১০ বাইট!!  lol2 lol2
এখন দুই মাস থেকে প্রিপেইড ব্যবহার করছি, সমস্যাটা সলভ্ হবে ভেবে। নাহ্ যেই লাউ সেই কদু!!
৭মাস আগে একটা বিটিএস বসানোর কথা বললেও এখনো কিছুই হয়নি। sad তবে আমি কাষ্টমার কেয়ারে ফোন করা বন্ধ করছিনা।  cry

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (27-08-2009 17:21)

http://forum.projanmo.com/uploads/2008/12/1586_google.PNG

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

স্বপ্নীল লিখেছেন:

ভাই,একই কাহিনী শুনাইলেন  surprised ।এনিওয়ে,আপনার লেখার ধরনটা আমার কাছে ভাল লেগেছে thumbs_up

ধন্যবাদ।
শুনে খুশি হলাম।

মেহেদী৮৩ লিখেছেন:

... তবে গ্রামীন ফোন কথা রেখেছে দেখা যায়। বলেছিল "আলো আসবেই" এসেছে তো, হোক না ৪ মাস পরে।  hehe

কিন্তু ধন্যবাদটা গ্রামীণফোনকে দিতে ইচ্ছে করছে না।

রুমেল লিখেছেন:
আরাফাত লিখেছেন:

আমি বট বৃক্ষের মত ধৈর্যশীল

এই কথাটা ঠিক না। আসলে এখানে বলতে হবে "আমার কিছুই করার নাই"
..

নাহ, আপনি একদম ঠোঁট কাটা।  tongue

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

আমার নেটের স্পিডেও সমস্যা হয়েছিল। ফোনের পর ফোনে ঠিক হয়েছে। যদিও স্পিড এখনও ওঠানামা করে।

১০

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

আমারো একই সমস্যা দেখি আজ থেকে ওদের কল দেওয়া শুরু করমু...

১১

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

মেহেদী৮৩ লিখেছেন:
দক্ষিণের-মাহবুব লিখেছেন:

তারপর থেকে এখন আমার কাছে দুইটা করে বিল আসে।.....

বিল কয়বার পরিশোধ করেন ? দুইবারই ? hehe

আপনার কি মনে হয়? tongue

http://j.imagehost.org/0267/twitter_exc4.png

১২

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

আরাফাত ভাই........আপনার লেখার গাথুনি খুবই চমৎকার। গ্রামীনফোন সম্পর্কে মন্তব্য করতে ইচ্ছা করছে না ... sleeping

বাবা, তুমি ঠিকই বলতে, তোমার ছেলেটা বেহায়াই … … বুঝতে পারে না খড়-কুটো দিয়ে কখনো আসবাব গড়া যায় না … …

১৩

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

অচেনা_পথিক লিখেছেন:

আরাফাত ভাই........আপনার লেখার গাথুনি খুবই চমৎকার। গ্রামীনফোন সম্পর্কে মন্তব্য করতে ইচ্ছা করছে না ... sleeping

ধন্যবাদ।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

আমিও কি ফোন করা শুরু করব নাকি? আমারও তো একই সমস্যা sad

১৫

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

আরাফাত ভাই, গ্রামীন ফোনের উপর এতো রাগ হওয়ার কিছু নাই, প্রায় সবরকম মোবাইল নেটওয়ার্কে ডিসকানেক্ট সমস্যা আছে। যেমন দেখুন আমার থ্রিজি মডেম পর্যন্ত প্রায়ই মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়।  sleeping

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

১৬

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

জটিল কাজ করছেন এই না হলে আরাফাত ভাই  clap clap clap

PunBB_signature_error on line 37

১৭

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

শিমুল লিখেছেন:

জটিল কাজ করছেন এই না হলে আরাফাত ভাই  clap clap clap

থেংকু

কিন্তু এ জাতী সেটা বুঝলো না।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৮

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

জুয়েল লিখেছেন:

আমার থ্রিজি মডেম পর্যন্ত প্রায়ই মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়।  sleeping

মাঝে মধ্যে তো আর ধরার মত ব্যাপার না। কিন্তু কানেক্ট করে চেয়ার থেকে উঠতেই যদি আবার ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কি হবে?

১৯

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

জুয়েল লিখেছেন:

আরাফাত ভাই, গ্রামীন ফোনের উপর এতো রাগ হওয়ার কিছু নাই, প্রায় সবরকম মোবাইল নেটওয়ার্কে ডিসকানেক্ট সমস্যা আছে। যেমন দেখুন আমার থ্রিজি মডেম পর্যন্ত প্রায়ই মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়।  sleeping

প্রতিদিন গড়ে যদি 50 বার ডিসকানেক্ট হয় তখন কার মেজাজ ঠিক থাকে। গত 20 দিনে 3 বার ডিসকানেক্ট হয়েছে। এটা সহ্য করা যায়।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: ডিসকানেক্ট সমস্যা, আমার অভিযোগ ও গ্রামীণফোনের কাস্টমার সার্ভিস

এই ঝামেলা কিছু দিন আগে আমারও হতো। রাত্রে ৭০০ মেগা ডাউনলোড দিয়ে ঘুমাতে গেছি, পরের দিন সকালে উঠে দেখি নিজে যতটুকু ডাউনলোড করেছিলাম, তার পরে আর মাত্র ২/১ মেগাবাইট ডাউনলোড হয়েছে  hairpull
তবে এই সমস্যা কেবল উইন্ডোজ-এই হতো- লিনাক্সে খুব কমই ডিসকানেক্ট হতো।

Calm Like a Bomb

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৪৫ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

Advertise with Us

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর
  • ২৮৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-02-2009 23:57 লিখেছেন আরাফাত

পাঙ্খা সার্ভিস সমস্যা

লিখেছেন শোভন আলম

  • উত্তর সমূহ
  • ৬০৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-04-2010 10:11 লিখেছেন Rashed347

বন্ধ : পাঙ্খা সার্ভিস নিয়ে সমস্যা

লিখেছেন অর্থহীন স্বপ্ন

  • উত্তর সমূহ
  • ৩৮৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-11-2009 20:48 লিখেছেন অর্থহীন স্বপ্ন
  • ১২ উত্তর সমূহ
  • ১৪৬৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-11-2008 21:47 লিখেছেন সামিউল

মডেম ডিসকানেক্ট

লিখেছেন KAWSER_MILON

  • উত্তর সমূহ
  • ২৮২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-06-2009 21:28 লিখেছেন KAWSER_MILON

X

Currently installed 14 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: