Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ (পাতা ১) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


3 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৫৩ ]

টপিকঃ Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

অনেক দিন ধরে পুরাতন দূর্বল মেশিনের জন্য একটা ননটেকিদের ব্যবহারযোগ্য সহজ একটা লিনাক্স খুঁজছিলাম। DSL (Damn Small Linux) আর Puppy-র নাম জানি সেই সূত্রেই। কিন্তু কিছু ব্যাপারে নিশ্চিত ছিলাম না জন্য DSL দুই/একবার ছাড়া ব্যবহার করা হয়নি তেমন ভাবে। আর বছর দেড় আগে এ্যাত ফীচার ছিল না, ওদের অনলাইন FAQ পড়ে মনে হত যে হার্ড ডিস্ক মাউন্ট করানোটা ঝামেলাজনক।

কিন্তু কয়েকদিন আগে ফেডোরা ইনফিনিটি ডে আয়োজনের আগে কোন এক ফাঁকে খুব সম্ভবত জন রাসেল বললো যে পাপি লিনাক্সে হার্ডডিক্স অটোমাউন্ট হয়। রাতেই নামিয়ে ফেললাম। ইতিমধ্যেই বেশ কয়েকঘন্টা এটা ব্যবহারের অভিজ্ঞতায় আমি মুগ্ধ।

ভাল দিক (আমার সীমিত অভিজ্ঞতায়):
১.
মাত্র ৬৪ মে. বা. ড়্যাম-এ চলে (JWM উইন্ডো ম্যানেজার ব্যবহৃত হয়েছে)। অবশ্য বড় কোনো প্রোগ্রাম (ব্রাউজার ইত্যাদি) চালালে একটু বেশি ড়্যাম ব্যবহার করে। আমার মেশিন এ্যাত দ্রুত চলতে দেখিনি আগে।
২.
৪.১.২ ভার্সানটার আকার মাত্র ৯৪ মে.বা.!!! যদিও এটার আরো কয়েকটা ভার্সান আছে ভারি প্রোগ্রাম (পাপলেট) সহ  -- একটাও ডাউনলোড করে দেখিনি। ওগুলোর আকার ৩০০-৪০০ মে.বা.।
৩.
সমস্ত ড্রাইভগুলো স্বয়ংক্রিয়ভাবেই স্ক্রীনের নিচে চলে আসে। এক ক্লিকেই মাউন্ট হয় এবং ব্রাউজারে খোলে।
৪.
প্রচলিত সমস্ত মিডিয়া ফাইল অনায়েসে চলে। আমি নিজে mp3, wma, rm, ogg ফরম্যাটের গান চালিয়ে দেখেছি। এছাড়া বেশিরভাগ ভিডিও ফাইল চালাতে পেরেছি। অর্থাৎ জরুরী মিডিয়া কোডেক এইটুকু আকারের মধ্যেই দেয়া আছে।
৫.
মাইক্রোসফট ওয়র্ড এবং এক্সেল ফাইল চলে -- যথাক্রমে abiword এবং gnumeric দিয়ে। ঐ ফাইল ফরম্যাটে সেভ করা যায়। মেনুগুলো প্রায় একই রকম। সরাসরি pdf ফরম্যাটে সেভ করতে পারে। ওপেন অফিস ফরম্যাটে সহ আরোও অনেকগুলো ফরম্যাটে সেভ করে।
৬.
ডেস্কটপের জন্য কয়েকটা ওয়ালপেপার আছে। গেমও আছে ৪টা।
৭.
ছবি ক্লিক করলেই পেইন্টের মত একটা প্রোগ্রামে খোলে। ওতে ছবি এডিট করা যায়, অনেকগুলো ইফেক্ট দেয়া যায় -- সুবিধাগুলো gthumb এর মতই মনে হল। তবে এতে একটার বেশি ছবি একবারে খোলে না। ছবি ব্রাউজ করার জন্য আরেকটা প্রোগ্রাম আছে, সেটা ছবিতে ক্লিক করলে খোলে না কিন্তু মেনু থেকে চালু করলে চমৎকার কাজ করে। পাশাপাশি ফাইল ব্রাউজারেও ছোট ও বড় - দুইটা সাইজে থাম্বনেইল ভিউ দেখা যায়।
৮.
এডবি ইলাসট্রেটর বা কোরেল ড্র'র মত একটা ভেক্টর গ্রাফিক্স প্রোগ্রাম আছে inkscape lite। দারুন লাগলো।
৯.
নেট সেটআপ করা খুবই সহজ মনে হল। এক মিনিটেই নেট কানেক্ট করেছি (ফিক্সড আই.পি. - ল্যান টাইপ)। মোজিলার সিমাংকি ব্রাউজার, একটা মেইল ক্লায়েন্ট, চ্যাট ক্লায়েন্ট সহ ইন্টারনেট ব্যবহার করা বেশ সহজই মনে হল। অনেকগুলো ভাষার সাপোর্ট আছে কিন্তু বাংলা ভাষার সাপোর্ট নাই।
১০.
হার্ডওয়্যার সাপোর্ট দারুন। আমার ছোট ভাইয়ের পিসিতে স্যামসং-এর ১৯" LCD মনিটর এখন পর্যন্ত কোন লাইভ সিডি চিনতে পারে নাই, বুটও করে নাই (কালো স্ক্রীন) -- উবুন্টু/কুবুন্টু/যুবুন্টু ৮.১০, ড্রিম লিনাক্স ৩.০, লিনাক্স মিন্ট ৫.১ এবং ফেডোরা ১০ -- সব ফেইল কিন্তু পাপি এটাতে সুন্দর চলেছে। আমি পুরা টাশকি।
১১.
আরেকটা টাশকি হল: বুট করার পর সিডি বের করে সেই ড্রাইভেই অনায়াসে অন্য সিডি রাইট করলাম (ফেডোরার আই.এস.ও আর পাপির আই.এস.ও. লাইভ)। যতদুর মনে পড়ে লাইভ সিডি দিয়ে বুট করলে বের হওয়ার আগ পর্যন্ত উবুন্টু আর সিডি বের করতে দেয় না।
১২.
এখন থেকে রিকভারি ডিস্ক হিসেবে ড্রিম লিনাক্স লাইভের বদলে এটা ব্যবহার করবো বলে ঠিক করেছি। (বিপদ তাড়ন পাঁচন)


অসুবিধা:
১.
mp4 ফরম্যাটের ভিডিও চেনেনি। ব্যাপার না ..
২.
বাংলা নাই crying
৩.
ইনস্টলের দরকার নাই বলে লিখেছে। সিডি থেকেই বুট করে, কিন্তু বের হওয়ার সময় আপনি চাইলে হার্ডডিস্কে একটা ফাইল রাখবে। (ওটাতে আপনার সেটিংস ইত্যাদি জমা হবে। কোন ড্রাইভে ফাইল রাখবেন সেটা আপনি দেখিয়ে দিতে পারবেন - ফ্যাট৩২ হলেও সমস্যা নাই। পরেরবার বুট করার সময় নিজেই ঐ ফাইল খুঁজে আপনার সেটিংস লোড করবে)।

পাপি পেজ: http://www.puppylinux.org/

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (24-01-2009 08:52)

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

ভালো জিনিষ কিন্তু এখন উবুন্তু নিয়ে কেস খাচ্ছি ভাই আবার পাপ্পী shameshame

আমার জন্মের কোন শেষ নাই
আমার লিঙ্ক

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

আগে ভাইরাসে বিপদগ্রস্থ কারো পিসি থেকে ফাইল উদ্ধার করতে ড্রিম লিনাক্স ব্যবহার করতাম। কারণ ড্রিম লিনাক্সে একই সিডিতে gnome (২৫৬ মে.বা. ড়্যাম) এবং xfce (১২৮ মে.বা. ড়্যাম) ডেস্কটপ আছে। অফিসের বেশির ভাগ পিসিতেই ২৫৬ মে.বা. ড়্যাম --- তার উপর ভিজিএ কার্ড কিছু শেয়ার করে। তাই xfce ডেস্কটপটা খুব দরকার। এটাতে উবুন্টুর মতই সবগুলো ড্রাইভ খুঁজে পায় এবং দেখায়, যেটা যুবুন্টু লাইভ সিডিতে দেখায় না।

কিন্তু এখন আরো দ্রুতগতির (ভয়াবহ দ্রুত!) পাপি পেলাম।

কারো পিসি থেকে কোন ফাইল আনতে গেলেও আমি আমার পেন ড্রাইভ লাগাই না। কারণ অবধারিত ভাবে কিছু ভাইরাস আসবে (যদিও সেটা আমার জন্য কোনো সমস্যা না)। তাই আগে ড্রিম দিয়ে বুট করে তারপর আদান প্রদান করতাম। কিন্তু আমার ছোট ভাইয়ের মেশিনে কোনক্রমেই এই কাজ করতে পারতাম না ... কারণ কোন লাইভ ডিস্ট্রো দিয়েই এর মেশিনে ডিসপ্লে আসতো না (স্যামসাং ১৯" এল.সি.ডি. মনিটর)। গতকাল পাপি অনায়েসে ওটা চালালো!!

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

Puppy, DSL, Feather Linux এগুলো পকেটে রাখা আসলেই বুদ্ধিমানের কাজ। আপনার বিস্তারিত আলোচনাসহ ভাবাকৃত পোস্টের জন্য ধন্যবাদ। ইহা পড়িয়া আমি নিজেও ভাবাকৃত হইয়াছি।

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

একটা অসুবিধা লিখেছিলাম - হার্ডডিস্ক ইনস্টলেশনের ব্যাপারে।

ম্যানুয়ালটা হালকার উপর ঝাপসা পড়ে বুঝলাম যে হার্ড ডিস্কে সহজেই ইনস্টল করা যায় .... তবে বুট লোডারটা ম্যানুয়ালি এডিট করতে হয়।
ম্যানুয়াল এখানে: http://www.puppylinux.org/manuals/puppy-40/english

@ স্বপ্নচারী:
নতুন শব্দ শিখলাম (ভাবাকৃত)। big_smile

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

DSL-n টা ব্যবহার করতে পারেন।
এটাতে মাউস ক্লিক করেই ডিস্ক মাউন্ট করা যায়।
আমি ১৮০ মেগার সিডিতে DSL-n রাইট করে রেখে দিয়েছি। অনেক কাজ করা হয় এটা দিয়ে।
এই সিডি দিয়ে বুট করার পর একবার লিনাক্স কনসোলে যেতে পারলেই হল। আর কিছু লাগে না।
পাপিটাও রাইট করে রাখব।

অফটপিক:
শব্দটা এখানেও পেলাম।

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (24-01-2009 22:13)

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

ইনস্টলের দরকার নাই বলে লিখেছে। সিডি থেকেই বুট করে, কিন্তু বের হওয়ার সময় আপনি চাইলে হার্ডডিস্কে একটা ফাইল রাখবে। (ওটাতে আপনার সেটিংস ইত্যাদি জমা হবে। কোন ড্রাইভে ফাইল রাখবেন সেটা আপনি দেখিয়ে দিতে পারবেন - ফ্যাট৩২ হলেও সমস্যা নাই। পরেরবার বুট করার সময় নিজেই ঐ ফাইল খুঁজে আপনার সেটিংস লোড করবে)।

এটা অসুবিধা কিভাবে:-O? এটা তো চমৎকার ফিচার। কোন কারণে লাইভ দিয়ে কাজ করলেও কাজটি হারাবে না। যেহেতু পরের বার বুট করলে পাবে, সেহেতু সম্ভবত ইনস্টল করলেও সেই সেটিংসগুলো/ডকুমেন্টসগুলো পেয়ে যাবে।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

হাঙ্গরিকোডার লিখেছেন:

ইনস্টলের দরকার নাই বলে লিখেছে। সিডি থেকেই বুট করে, কিন্তু বের হওয়ার সময় আপনি চাইলে হার্ডডিস্কে একটা ফাইল রাখবে। (ওটাতে আপনার সেটিংস ইত্যাদি জমা হবে। কোন ড্রাইভে ফাইল রাখবেন সেটা আপনি দেখিয়ে দিতে পারবেন - ফ্যাট৩২ হলেও সমস্যা নাই। পরেরবার বুট করার সময় নিজেই ঐ ফাইল খুঁজে আপনার সেটিংস লোড করবে)।

এটা অসুবিধা কিভাবে:-O? এটা তো চমৎকার ফিচার। কোন কারণে লাইভ দিয়ে কাজ করলেও কাজটি হারাবে না। যেহেতু পরের বার বুট করলে পাবে, সেহেতু সম্ভবত ইনস্টল করলেও সেই সেটিংসগুলো/ডকুমেন্টসগুলো পেয়ে যাবে।

আসলেই তাই। এতে সিস্টেম করাপ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না।

কিন্তু সেই পুরানা নোটবুকটা, যেখানে সিডি ড্রাইভ নাই আবার ড়্যামও কম .. ওটার কী হবে। সবসময় তো আর ইউ.এস.বি./অন্য সিডি ড্রাইভটা নিতে ইচ্ছা করে না।

যা হোক সমস্যা আর নাই। ম্যানুয়ালটা আরেকটু ঘাটাঘাটি করলেই হবে। এইটা পুরা একটা কাজের ডিস্ট্রো।

@শিপলু
ধুর মিয়া ... খালি কনসোল কনসোল কর কেন? ঐটার নাম শুনলেই তো পালাইতে ইচ্ছা করে। ননটেকি মানুষ চাই সহজ জিনিষ (ননটেকি সাপেক্ষে)।

হুঁ .... ভাবাকৃত শব্দের উৎস দেখে চমৎকৃত হইলাম!

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

@শামীম ভাইঃ সুন্দর রিভিউ thumbs_up

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

১০

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

মু হা হা ... এক রাত কষ্টের ফসল ....যদিও সেভ করি নাই। পরের বার ১০ মিনিটে করতে পারবো এবং পেন ড্রাইভে সেভ/ইনস্টল করে রাখবো, কিংবা এইগুলো সহ নতুন সিডি বার্ণ করে রাখবো .... আমার চলমান অফিস হবে।

ছবি: পাপি লিনাক্সে বাংলা লেখা (ইউনিজয় দিয়ে)
http://lh5.ggpht.com/_QKHxtIJk6UI/SYEfUDjbFvI/AAAAAAAAAaY/LBPWMB1lk10/s800/PuppyScreenShot.jpeg

১১

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

আচ্ছা শামীম ভাই,
আমার ড্রাইভ সিস্টেম এনটিএফএস। আমি কি এটাতে পাপ্পি ট্রাই করতে পারি? আমি এক্সপি চালাই। একটা খালি ড্রাইভে উবুন্টু ১০.৮ ইন্সটল দিয়েছিলাম, কিচ্ছু বুঝিনা। এবার পাপ্পির পালা। আর একটা কথা, আমি রেংগসটেল দিয়ে মডেম চালাই(ইউএসবি) মডেম ইন্সটল দেয়া লাগে। তো পাপ্পিতে কিভাবে সেটা?
আমার আছে =
ডুয়েল কোর ২.০ গিগা হার্টজ প্রসেসর
এমএসআই ৯৪৫ চিপসেট মাদারবোর্ড
১ গিগা রেম
১৬০ গিগা হার্ডডিস্ক

আছে স্মৃতির বেদিতে রক্ত জমাটবাঁধা
ভেজা মাটির গন্ধ আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থণা

১২

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

আমি ব্যবহার করে দেখলাম। বেশ ভাল লাগলো। শামীম ভায়ের ৪ নম্বরটাই বেশী মজার।
তবে ইনস্টল করা গেলে মন্দ হতো না।
আর আমি ইন্টারনেট ব্যবহার করতে পারি নি।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

১৩

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

@আরিফ হাসান, আপনার ড্রাইভে পাপি ইন্সটল করি সম্ভব। শামীম ভাইয়ের লিংকটা দেখুন: http://www.puppylinux.org/manuals/puppy-40/english
@মেহেদী আকরাম, আপনার কানেকশন এর ধরন কী?

পাপি সম্পর্কে আ.প্র তে: http://forum.amaderprojukti.com/viewtop … amp;t=2803

অবশেষে সময় পেলাম, উবুন্তুতে কম্পিজ সেটআপ করেই ফেললাম। চমৎকার হযেছে.....ইয়াহু।
ক্রিয়েটিভের ৫:১ সাউসিস্টেমটাও এতোদিন ২ চ্যানেল ছিলো, সেটাও এখন ঠিক !! bang...bang..bang.

১৪

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

পাপির একটা পাপলেট, ইউজ করে দেখলাম। ভালই তো।
অবশ্য মাউন্টের যে ব্যাপারটা সেটা DSL-n এও আছে।
দুটোই  ছোট সিডিতে রাইট করে রাখা।
বেশ কাজে লাগে এগুলো। আগে তো DSL-n নিয়ে ঘুরতাম। ফ্রেন্ডদের পিসি বুট করতে পারতাম। big_smile

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৫

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

গতরাতের পোস্ট:

৪ গিগার একটা পেন ড্রাইভ কিনেছি কয়েকদিন আগে। ওটাতে কিছুক্ষণ আগে unetbootin দিয়ে xubuntu সেট করলাম।

এই মুহুর্তে সেই ইউ.এস.বি. ড্রাইভের xubuntu দিয়ে মেশিন চলছে। আপডেট হচ্ছে।

কম্পিউটারের তেমন কিছু বুঝিনা দেখে পাপিতে অনেক কসরত করে ইউনিজয় আনতে পেরেছিলাম কিন্তু ব্রাউজারে বাংলা ঠিকমত দেখাতে পারি নাই। কেমন জানি ছাড়া ছাড়া আসতো। কিন্তু উবুন্তুর আত্মীয়-স্বজনদের মধ্যে বাংলা বিল্ট ইন। শুধু পছন্দের কী-বোর্ড (ইউনিজয়টা) সেট করে নিলেই এই পেন ড্রাইভটা আমার পকেট পিসি হয়ে যাবে।

আগে এটাতে স্ল্যাক্স ছিল .. কিন্তু ওটাতেও বাংলা সেট করা নিয়ে অনেক ঘন্টা বৃথা নষ্ট করেছি। অনেক ঘন্টা নষ্ট করে পাপিতেও ঠিকমত বাংলা আনতে পারি নাই। তাই যুবুন্টু! আগে যে কারণে যুবুন্টু ব্যবহার করতাম না সেটা হল সব ড্রাইভগুলো দেখাতো না। এখনও দেথায় না ... কিন্তু ক্লিক করে আনতে পারি thinking। সুতরাং এটা দিয়েই আমার কাজ চলবে।

======আপডেট============

যুবুন্টু ঝামেলা করছিল .... নতুন জিনিষ সেটআপ করার পর আবার বুট করলে যেই আর সেই। তাই এবার ঐ পেনড্রাইভে আবার পাপি ইনস্টল করলাম। সরাসরি পেনড্রাইভ থেকে বুট করছে এখন ... সিডির তুলনায় ডেটা ট্রান্সফার রেট পেন ড্রাইভে কয়েকগুণ বেশি ... এছাড়া সেটিংসও সংরক্ষিত থাকে।

পাপিতে বাংলা সেট করার ব্যাপারে আংশিকভাবে সফল হয়েছি। আগের মন্তব্যে স্ক্রীনশট দিয়েছি একটা। এর কীভাবে করলাম সেটা লিখেছি এইখানে

১৬

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

Puppy .iso তো ভাই সিডিতে রাইট হয় না। নিরো এবং Free Create-Burn ISO Image দিয়ে করেছি  সাক্সেস ফুলি কম্পিলিট দেখায় বাট সিডির প্রোপারটইজ জিরো:-/:-/;(;(--(--(~X(~X(~X(~X(~X(~X(~X(~X(~X(~X(।

সেই সিডিতে আর কিছু রাইট হয় না। আমার ৪টা সিডি গায়েব।
আসল কথা সিডিতে না হলে পেনড্রাইভে কিভাবে সেট করব যাতে পেনড্রাইভ থেকে বুট করা যায়????????

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (30-01-2009 20:37)

১৭

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

@ফায়ারফক্স
সিডি রাইটিং স্পীড যতদুর সম্ভব কমিয়ে (যেমন 1x) বার্ণ করিয়েছেন কি?

১৮

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

@ফায়ারফক্স, আপনার .iso ফাইলটা ঠিকমতো ডাউনলোড হয়েছে তো? md5 checksum ম্যাচ করে দেখুন। আমার এ সমস্যা হয়েছিলো যখন ফাইলটা ঠিকমতো ডাউনলোড হয়নি, এমনিতে ডাউনলোড সাকসেসফুল মনে হলেও md5 checksum ম্যাচ না হলে বুঝবেন ঝামেলা আছে।

অবশেষে সময় পেলাম, উবুন্তুতে কম্পিজ সেটআপ করেই ফেললাম। চমৎকার হযেছে.....ইয়াহু।
ক্রিয়েটিভের ৫:১ সাউসিস্টেমটাও এতোদিন ২ চ্যানেল ছিলো, সেটাও এখন ঠিক !! bang...bang..bang.

১৯

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

@শামিম ভাই আমার এটাতে অপশন আসে 4x,8x,10x,24x  কিন্তু 1x নাই~X(~X(~X(

@অমিয় md5 checksum ki??

২০

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

@ফায়ারফক্স, যেকোন .iso ফাইল ডাউনলোড লিংকের সাথে সাধারণতঃ এর md5 checksum লিংক দেওয়া থাকে। md5 checksum হল আপনার ফাইলটিকে বিশেষ ফাংশানের সাহায্যে একটি সাংকেতিক কোডে রুপান্তর করা হয়। আপনি ওই কোডটি কপি করে রাখুন। এবার আপনার ডাউনলোডকৃত ফাইলের md5 checksum বের করুন(সফটওয়্যার আছে, খুব ছোট সাইজ, গুগলে/অনলাইনে পাবেন)। এবার আপনার প্রাপ্ত চেকসাম এবং ওদের সাইটে যে প্রকৃত চেকসাম দেওয়া আছে, তা মিলিয়ে দেখুন। যদি না মিলে, তাহলেই সমস্যা, ডাউনলোড ঠিকমতো হয়নি
এরকম একটি সফটওয়্যার ডাউনলোড করতে: http://www.pc-tools.net/win32/md5sums/
যেকোন ফাইল .iso ডাউনলোড করে তার md5 checksum চেক করে নেওয়াটা একটা সুস্থ অভ্যাস। পুরো প্রক্রিয়া জানতে: http://support.citrix.com/article/ctx116166#prodrelated

সর্বশেষ সম্পাদনা করেছেন অমিয় (31-01-2009 02:26)

অবশেষে সময় পেলাম, উবুন্তুতে কম্পিজ সেটআপ করেই ফেললাম। চমৎকার হযেছে.....ইয়াহু।
ক্রিয়েটিভের ৫:১ সাউসিস্টেমটাও এতোদিন ২ চ্যানেল ছিলো, সেটাও এখন ঠিক !! bang...bang..bang.

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৫৩ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

'ড়' তাজ্জব করল!

লিখেছেন উদাসীন ( পাতাগুলি   )

  • ২১ উত্তর সমূহ
  • ২৬০৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-04-2008 01:11 লিখেছেন আলোকিত

:) ছবি দেখে দেখে হাসো... :)

লিখেছেন শুভ্র

  • উত্তর সমূহ
  • ৬৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-05-2007 21:30 লিখেছেন স্বপ্নবাজ

Puppy Linux

লিখেছেন সাইফদিবস৭

  • উত্তর সমূহ
  • ৪৮৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-03-2009 23:34 লিখেছেন অমিয়
  • উত্তর সমূহ
  • ১৯৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-09-2009 21:21 লিখেছেন আকাশছোঁয়া

মানুষকে মুগ্ধ করুন

লিখেছেন সেভারাস

  • উত্তর
  • ২৮৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-06-2007 02:18 লিখেছেন সেভারাস

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: