Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ (পাতা ২) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


3 পাতা থেকে পাতা 2

পাতা আগের পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২১ থেকে ৪০ মোট ৫৩ ]

২১

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

শামীম লিখেছেন:

কম্পিউটারের তেমন কিছু বুঝিনা দেখে পাপিতে অনেক কসরত করে ইউনিজয় আনতে পেরেছিলাম কিন্তু ব্রাউজারে বাংলা ঠিকমত দেখাতে পারি নাই। কেমন জানি ছাড়া ছাড়া আসতো।

এই সমস্যাটা Puppy‌-র না, Seamonkey-র। কারণ, সোলাইমান লিপি আর ফায়ারফক্স ইন্সটল করার পর একেবারে ঝকঝকে বাংলা দেখা যাচ্ছে। Seamonkey-তে বাংলা অপেরার মত ভেঙ্গে ভেঙ্গে আসছে। আর প্রায় একই রকম সমস্যা  AbiWritter -এও পাচ্ছি। ওটা নিয়ে গুঁতাগুঁতি করা হয় নাই আর।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২২

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

উন্মাতাল_তারুণ্য লিখেছেন:

এই সমস্যাটা Puppy‌-র না, Seamonkey-র। কারণ, সোলাইমান লিপি আর ফায়ারফক্স ইন্সটল করার পর একেবারে ঝকঝকে বাংলা দেখা যাচ্ছে। Seamonkey-তে বাংলা অপেরার মত ভেঙ্গে ভেঙ্গে আসছে। আর প্রায় একই রকম সমস্যা  AbiWritter -এও পাচ্ছি। ওটা নিয়ে গুঁতাগুঁতি করা হয় নাই আর।

আমার কাজ কমায় দিলা .... অনেক ধন্যবাদ। এই অপশনটাই চেষ্টা করতাম পরেরবার বরাদ্দকৃত সময়ে। তারপর আবার জানাতে হইত - এই ব্যাপারটা শেষ।

দশের লাঠি একের বোঝা। dancing

২৩

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

আমি কিন্তু আমার উবুন্টুর পার্টিশনেই Puppy ইন্সটল করে নিয়েছি। তারপর গ্রাবটা এডিট করে নিলাম। এখন বুট আপের সময় গ্রাবেই অপশন দেখাচ্ছে। এতে বুট হচ্ছে দ্রুত আর ভ্যাজালও কম।

আচ্ছা, আপনি Scim ইন্সটল করেছিলেন কি কায়দায়? আমি কয়টা কম্পাইল করা .pet ফাইল (Puppy ‌তে এক্সিকিউটিবল প্যাকেজ ফাইলের এক্সটেনশন .pet, যেমনটা উবুন্টুতে .deb, উইন্ডোজে .exe) পেয়ে মোটামুটি সহজেই কাজটা করলাম। আরও সোজা কোন পদ্ধতি পেয়েছেন নাকি?

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২৪

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

@উন্মাতাল_তারুণ্য: এভাবে সেট করেছিলাম।

২৫

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

শামীম লিখেছেন:

@ফায়ারফক্স
সিডি রাইটিং স্পীড যতদুর সম্ভব কমিয়ে (যেমন 1x) বার্ণ করিয়েছেন কি?

এসব ব্যাপার সিডি রাইটিং স্পিডের উপর নির্ভর করে না। অনেক আগে ব্যাখ্যা করেছিলাম।

আমার মনে হয় রাইটারে কোন সমস্যা হতে পারে। আমার ডিভিডি রাইটারে কোন কিছু রাইট করতে দিলে প্রায়ই সিডি/ডিভিডি নষ্ট হয়।  কিন্তু এই কাজটা সুনিপুণ ভাবে আমার এক্সটার্নাল সিডি রাইটার করতে পারে। রাইটার ক্লিন করলে হয়ত কাজ হবে।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৬

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

পাপি ব্যবহার করে দারুন মজা পেয়েছি। এখন বাসায় গিয়ে দেখি হাডডিক্সে ইনস্টল করতে পারি কি না।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

২৭

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

ইন্টারনেট কিভাবে কনফিগার করব এটা কিন্তু কেউ পরিস্কার করেননি।:-?

বাংলা এবং বাংলাদেশকে  ভালোবেসে
http://www.freeimagehosting.net/uploads/1b7fb1eb51.png

২৮

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

তানিম লিখেছেন:

ইন্টারনেট কিভাবে কনফিগার করব এটা কিন্তু কেউ পরিস্কার করেননি।:-?

এখানে দেখুন।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

২৯

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

আচ্ছা, পাপ্পি'র সাইটে দেখলাম পাপ্পি ইনস্টল করে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার পর পুরোটাকে আবার ইমেজ বানিয়ে নেয়া যায়। পরবর্তীতে বোধহয় আবার ইনস্টল দেয়ার প্রয়োজন হলে ঐ ইমেজ থেকে ইনস্টল করা হলে ইমেজ নেয়ার সময়ের মত করে কম্পিউটার রেডি হয়ে যায়। এটাকে মনে হয় পাপলেট বলছে।

উবুন্টু, ফেডোরা এইসব সিস্টেমে কি এ সুবিধা নেই? উইন্ডোজের ওইএম রিলিজে এর জন্য একটা সফটওয়্যার দিয়েই দেয় ইমেজ তৈরির জন্য।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

৩০

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

হাডডিক্সে ইনস্টল কিভাবে  করতে পারি:-/

আর গ্রামীনফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারলে আর এক্সপি তে যাবনা।
কিন্তু গ্রামীনফোনের ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে পারি:-/

সর্বশেষ সম্পাদনা করেছেন ফায়ারফক্স (01-02-2009 09:48)

৩১

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

কোডারের প্রশ্নটা বুঝলাম না! উইন্ডোজের ইমেজটা কি ইনস্টলারের মত তৈরী হয়, নাকি হার্ডডিস্কের কপি হয়?

উবুন্তু বা ফেডোরাতে কাস্টম ইনস্টলার বা লাইভসিডি বানানোটা একটু ঝামেলার। উবুন্তুর প্রসেসটা এখানে -
https://help.ubuntu.com/community/LiveCDCustomization

উবুন্তুর গ্রাফিক্যাল একটা সফটওয়্যার আছে http://reconstructor.aperantis.com/ কিন্তু এটা মনে হয় ডেড প্রজেক্ট।

ফেডোরার জানি না। তবে খুঁজলে পাওয়া যাবে নিশ্চিতভাবেই।

৩২

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

শামীম ভাই আমি সিডি থেকে চালাতে পারতেছি কিন্তু পেন ড্রাইভে কিভাবে ইন্সটল করবো। একটু বিস্তারিত ভাবে বলেন।

Brain is the engine of ur mind..but..heart is da engine of ur LiFe

৩৩

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

সেলিম১১৭৯ লিখেছেন:

শামীম ভাই আমি সিডি থেকে চালাতে পারতেছি কিন্তু পেন ড্রাইভে কিভাবে ইন্সটল করবো। একটু বিস্তারিত ভাবে বলেন।

আপনার দরকার হবে পাপি iso ফাইল। পাপি চালু অবস্থায় Menu-->Setup-->Puppy universal installer চালু করুন। USB ড্রাইভটা লাগিয়ে রাখুন।

তারপর স্টেপ বাই স্টেপ করে যান। ডিফল্ট অপশনগুলো বেছে নেয়াই ভাল। এ্যাত সহজ জিনিষ আমি খুব কমই পেয়েছি।

কেউ একজন বলেছিলো যে trescend এর USB ড্রাইভ গুলো বুটেবল করিয়ে কাজ করানো যায় না। কিন্তু twin mos গুলো করা যায়। আমারটা টুইনমস ... তাই ঐ ধরণের কোন ব্যাপারের মুখোমুখি হতে হয় নাই।

উন্মাতাল_তারুণ্য লিখেছেন:

এই সমস্যাটা Puppy‌-র না, Seamonkey-র। কারণ, সোলাইমান লিপি আর ফায়ারফক্স ইন্সটল করার পর একেবারে ঝকঝকে বাংলা দেখা যাচ্ছে। Seamonkey-তে বাংলা অপেরার মত ভেঙ্গে ভেঙ্গে আসছে। আর প্রায় একই রকম সমস্যা  AbiWritter -এও পাচ্ছি। ওটা নিয়ে গুঁতাগুঁতি করা হয় নাই আর।

Abiword-এ লেখাগুলোর বাংলা ফন্ট বদলিয়ে "মুক্তি" নির্বাচিত করাতে ঠিক হয়ে গিয়েছিল।

ফায়ারফক্স যেটা প্যাকেজ ম্যানেজারে আছে ওটাতে কোনো কাজ হয় নাই ... ভার্সান: ২.০.০.৭। কিন্তু ফায়ারফক্স ৩ থেকে ইউনিকোড রেন্ডারিং ঠিক হয়। তাই ফায়ারফক্স ৩ লাগবে। ডাউনলোড করা যাবে এখান থেকে: http://puppylinux.ca/tpp/kirk/firefox-3.0.pet

৩৪

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

অফটপিক:

শামীম লিখেছেন:

@ স্বপ্নচারী:
নতুন শব্দ শিখলাম (ভাবাকৃত)। big_smile

তাহলে এই পোস্টের ভাবাকৃত শব্দের ভাবনা শেষ হলো।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

৩৫

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

স্বপ্নচারী লিখেছেন:

কোডারের প্রশ্নটা বুঝলাম না! উইন্ডোজের ইমেজটা কি ইনস্টলারের মত তৈরী হয়, নাকি হার্ডডিস্কের কপি হয়?

উবুন্তু বা ফেডোরাতে কাস্টম ইনস্টলার বা লাইভসিডি বানানোটা একটু ঝামেলার। উবুন্তুর প্রসেসটা এখানে -
https://help.ubuntu.com/community/LiveCDCustomization

উবুন্তুর গ্রাফিক্যাল একটা সফটওয়্যার আছে http://reconstructor.aperantis.com/ কিন্তু এটা মনে হয় ডেড প্রজেক্ট।

ফেডোরার জানি না। তবে খুঁজলে পাওয়া যাবে নিশ্চিতভাবেই।

বিপদে ফেলে দিলেন। আমি আসলে জানি না। কারণ আমাকে সে পর্যন্ত যেতে হয় নি। তবে মনে হয় ইনস্টলার হয় না; ওটা রিকভারি ডিস্ক হিসেবে কাজ করে; নাকি অন্য কিছু শিউরলি বলতে পারছি না~X(। তবে তাদের ডকুমেন্টেশন পড়ে মনে হল, ওটা দিয়ে আগের মত হয়ে যাবে!:-? ওহ! তাহলে তো এক্রোনিস দিয়েই কাজটি করতে পারি অথবা এর কোন ফ্রি বিকল্প।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

৩৬

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

আমি সফলতার সাথে ইনস্টল করলাম।
এখন ইন্টারনেটটা ব্যবহার করতে পারলে উইন্ডোজে কম আসবো।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

৩৭

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

আমি পাপ্পি ডাউনলোড করেছি। এখন ইন্সটল দেয়ার জন্য কি সিডিতে রাইট করতে হবে? আর কিভাবে রাইট করব? অথবা উইন্ডোজ চালু অবস্থায় ইন্সটল করা যাবে কিনা অথবা পেন ড্রাইভ থেকে কিভাবে? thinkingthinking

আছে স্মৃতির বেদিতে রক্ত জমাটবাঁধা
ভেজা মাটির গন্ধ আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থণা

৩৮

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

@আরিফ ভাই:
গতকাল উত্তর দিতে পারি নাই জন্য দূঃখ প্রকাশ করছি।
-----
সিডিতে রাইট করতে হলে আপনার একটা iso বার্নার সফটওয়্যার লাগবে। সাধারণত আমরা যেভাবে ডেটা সিডি বার্ন করি সেভাবে হবে না। নিরোতে এই ফীচার থাকে বলে শুনেছি। আর তা না থাকলে ইন্টারনেট থেকে ফ্রীওয়্যার সফটওয়্যার নামিয়ে নিতে পারবেন। এ রকম একটা ফ্রী iso বার্নারের লিংক। আর বার্ন করার সময় রাইটিং স্পীড কম রাখলে ডেটা লস হওয়ার সম্ভাবনা কমে যাবে।

আপনার কম্পিউটারে যদি ইতিমধ্যেই iso বার্নার থাকে তাহলে ডাউনলোড করা পাপির ফাইল, যেটার এক্সটেনশন .iso সেটার উপর রাইট-ক্লিক করে burn image in CD কিংবা write iso file to CD ইত্যাদি অপশন সহ মেনু পাবেন।
-----
স্বাভাবিক নিয়ম হল সিডিতে রাইট করা। তারপর সিডি থেকে চালিয়ে ইউ.এস.বি বা হার্ডডিস্কে রাইট করা যায়। তবে, আমি আপাতত হার্ডডিস্কে রাইট করার বিপক্ষে - কারণ তাহলে আর অন্য অপারেটিং সিস্টেম পাবে না। অন্য অপারেটিং সিস্টেম পাওয়ার জন্য কিছু ফাইল এডিট করতে হয় যেটা আমার মত নন-টেকিদের জন্য একটু জটিল মনে হয়েছে।

তবে ইউ.এস.বি. তে করা খুব সোজা ... যেটা আগের মন্তব্যে বলেছি।

এছাড়া, সিডি ছাড়াই সরাসরি iso ফাইল থেকে ইউ.এস.বি.তে ইনস্টল করা যায় UNetbootin দিয়ে। এটার ব্যাপারে জানতে এই টপিক দেখতে পারেন।

৩৯

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

আমি লিনাক্সের কিছুই বুঝিনা।

৪০

Re: Puppy দেখে আমি তাজ্জব এবং মুগ্ধ

samdany05 লিখেছেন:

আমি লিনাক্সের কিছুই বুঝিনা।

বোঝার দরকার নেই ইনস্টল করুন তারপর নিজেই করতে পারবেন।

আমার জন্মের কোন শেষ নাই
আমার লিঙ্ক

পোস্টঃ [ ২১ থেকে ৪০ মোট ৫৩ ]

পাতা আগের পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

'ড়' তাজ্জব করল!

লিখেছেন উদাসীন ( পাতাগুলি   )

  • ২১ উত্তর সমূহ
  • ২৬০৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-04-2008 01:11 লিখেছেন আলোকিত

:) ছবি দেখে দেখে হাসো... :)

লিখেছেন শুভ্র

  • উত্তর সমূহ
  • ৬৬৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-05-2007 21:30 লিখেছেন স্বপ্নবাজ

Puppy Linux

লিখেছেন সাইফদিবস৭

  • উত্তর সমূহ
  • ৪৮৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-03-2009 23:34 লিখেছেন অমিয়
  • উত্তর সমূহ
  • ১৯৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-09-2009 21:21 লিখেছেন আকাশছোঁয়া

মানুষকে মুগ্ধ করুন

লিখেছেন সেভারাস

  • উত্তর
  • ২৮৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-06-2007 02:18 লিখেছেন সেভারাস

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: