তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে··· (পাতা ১) - হাসির বাক্স - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ৩ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৮ ]

টপিকঃ তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে···

দেশে সদ্য নির্বাচিত সাংসদের মধ্যে কে কোন মন্তোনালয়ের দায়িত্ব নিবে তা নিয়ে দৌড় ঝাপের শেষ নেই। রাষ্ট্রপতি পদ নিয়েও চলছে নানা রাজনীতি। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত সাংসদদের নাদিয়ে অন্য কাউকে দেয়া হয় তবে কেমন হতো চলুন দেখি .......................

হুমায়ূন আহমেদ
–জ্যোৎস্মা রাতে পুরো মন্ত্রিসভাকে বাধ্যতামূলকভাবে বনে যেতে হবে অথবা গলা পর্যন্ত বালুতে ডুবে জোছনা দেখতে হবে।
–নির্বাচিত সাংসদদের হলুদ পাঞ্জাবি পরে সংসদে আসতে হবে।

মুহম্মদ জাফর ইকবাল
–দেশের যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা হলোগ্রাফিক স্ক্রিনে দেখানো হবে।
–সংসদে বাচ্চাকাচ্চাদের প্রবেশের জন্য আলাদা কোটা থাকবে।

আহসান হাবীব
–সংবিধান কমিকস আকারে বের হবে, যাতে দেশের আপামর জনগণ এমনকি বাচ্চারাও তা বুঝতে পারে।
–যেকোনো অধ্যাদেশ কার্টুনের মাধ্যমে প্রকাশিত হবে।

ড· মুহাম্মদ ইউনূস
–সাংসদদের বাধ্যতামূলকভাবে ক্ষুদ্রঋণ নিতে হবে।
–নির্বাচিত সাংসদদের সবাইকে গ্রামীণ চেকের পোশাক পরতে হবে।

কাজী জামাল উদ্দিন
–সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য খাঁটি সরিষার তেল দেওয়া হবে।
–সংসদ ভবনকে তেলের খনি হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে।

জুয়েল আইচ
–অধিবেশনের সময় বিরোধী দল সংসদে না এলেও জাদুর মাধ্যমে তাদের প্রতিকৃতি হাজির করা হবে।
–বঙ্গভবন ঘেরাও কর্মসূচি থাকলে তিনি বঙ্গভবনকে হাওয়া বা ভ্যানিশ করে দেবেন।

মোস্তফা সরয়ার ফারুকী
–পুরো সংসদ ভবন ভাইবেরাদরে ভরে যাবে।
–কাউকে ভণিতা করে শুদ্ধ বলার ব্যর্থ চেষ্টা করতে হবে না।

সম্রাট শেরশাহ
–ফেসবুক, মেইল, এসএমএস, মোবাইল-সবকিছু বাদ দিয়ে আবার ‘ঘোড়ার ডাক’-এর প্রচলন করা হবে।
–বঙ্গভবনকে তিনি নরসিংদীর ঘোড়াশালে স্থানান্তর করবেন।

সম্রাট শাহজাহান
–তাজমহলকে জাতীয় সংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
–যেহেতু মমতাজকে নিয়ে তাঁর স্বপ্নের শুরু, বাংলাদেশের শিল্পী মমতাজকে জাতীয় শিল্পী বানানো হবে।

বিবি রাসেল
–মন্ত্রী হওয়ার জন্য সাংসদদের ক্যাটওয়াকে অংশ নিতে হবে। যিনি সবচেয়ে ভালো পারফর্ম করবেন তিনি সবচেয়ে ভালো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন।
–বিসিএসে ফ্যাশন ডিজাইনের কোটা থাকবে।

সিদ্দিকা কবীর
–সংসদ ভবনে অধিবেশন চলাকালে রান্নাবান্নার আয়োজন থাকতে হবে।
–সিদ্দিকা কবীরস রেসিপির বদলে প্রেসিডেন্টস রেসিপি নামে অনুষ্ঠান বানানো হবে।

নবাব সিরাজউদ্দৌলা
–তাঁর জন্মদিনে ‘বাংলা, বিহার ও উড়িষ্যা’-এই রেকর্ড চালানো হবে।
–বিহার ও উড়িষ্যার সঙ্গে বাংলার কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হবে।

শফিক রেহমান
–প্রতি সংসদ অধিবেশনে সবাইকে লাল গোলাপ দেওয়া হবে।
–‘মৌচাক দেখলেই ঢিল মারতে হবে’-এ জাতীয় আইন করা হবে।

শাইখ সিরাজ
–সংসদ ভবনের আশপাশের খালি জমিতে চাষাবাদ করা হবে এবং ওই জমি থেকে উৎপাদিত ফসল দিয়ে সাংসদদের ভরণপোষণ করানো হবে।
–ঈদের সময় সাংসদদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে, যার নাম হবে ‘সাংসদদের ঈদ আনন্দ’।

.......সংগৃহীত

সর্বশেষ সম্পাদনা করেছেন ?????????? (19-01-2009 01:42)

বাংলায় তথ্যপ্রযুক্তি - বাংলাটেক
http://i.imagehost.org/0784/itechbangla.gif
একবার এসে দেখ আমায় ........................

Re: তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে···

সূত্র সঠিকরূপে উপস্থাপনের অনুরোধ করা হলো। ইতোমধ্যে সূত্র উল্লেখে ব্যর্থ হওয়ায় সদস্যরা ব্যানের সম্মুখীন হয়েছেন। সতর্ক থাকবেন।

পেস্ট করার সময় খেয়াল রাখবেন যেন শুধু একবার মাত্র পেস্ট করা হয়।

Re: তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে···

লেখাটা প্রথম আলো (রস+আলো) থেকে নেয়া, কিন্তু তারিখ লিংক কিছুই জানিনা।

বাংলায় তথ্যপ্রযুক্তি - বাংলাটেক
http://i.imagehost.org/0784/itechbangla.gif
একবার এসে দেখ আমায় ........................

Re: তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে···

অন্যের লেখা যদি কম্পিউটারে সেভ করে রাখেন তাহলে সূত্রসহ রাখবেন।
পোস্ট করলেই সূত্রসহ করবেন। তানাহলে অনেকেই ভাববে এটা আপনার লেখা। আর যারা আসল লেখাটি পড়েছে তারা জানবে আপনি লেখাটি চুরি করে নিজের নামে চালিয়েছেন।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে···

স্বপ্নচারী লিখেছেন:

সূত্র সঠিকরূপে উপস্থাপনের অনুরোধ করা হলো। ইতোমধ্যে সূত্র উল্লেখে ব্যর্থ হওয়ায় সদস্যরা ব্যানের সম্মুখীন হয়েছেন। সতর্ক থাকবেন।

পেস্ট করার সময় খেয়াল রাখবেন যেন শুধু একবার মাত্র পেস্ট করা হয়।

ব্যান মােন গেট অউট?:-?

Re: তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে···

সূত্র যাই হউক, পড়ে কিন্তু বেশ মজা পেলাম। lol2lol2=))=))=))=))=))=))=))=))

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে···

স্বপ্নচারী লিখেছেন:

সূত্র সঠিকরূপে উপস্থাপনের অনুরোধ করা হলো। ইতোমধ্যে সূত্র উল্লেখে ব্যর্থ হওয়ায় সদস্যরা ব্যানের সম্মুখীন হয়েছেন। সতর্ক থাকবেন।

কৌতুকে সূত্র থাকতে হয় জানতাম নাতো
তবে জোকসটা মজার

সর্বশেষ সম্পাদনা করেছেন samdany05 (21-01-2009 15:44)

Re: তাঁদের রাষ্ট্রপতি বানানো হলে···

আমিও যথেষ্ট মজা পেলাম, সুড়সুড়ি ছাড়াই big_smile

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

পোস্টঃ [ ৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২৯৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-02-2009 01:54 লিখেছেন ??????????
  • উত্তর সমূহ
  • ৩২৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-12-2009 18:52 লিখেছেন সেলিম রাজ

রাষ্ট্রপতি

লিখেছেন তিথি

  • ১৭ উত্তর সমূহ
  • ১৯২৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-09-2008 10:49 লিখেছেন মিরাজ
  • উত্তর সমূহ
  • ৪৫২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-01-2009 12:00 লিখেছেন Pongta-lyricist
  • উত্তর সমূহ
  • ৬৬০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-02-2009 20:28 লিখেছেন AlamGir

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: