ব্রডব্যান্ড শেয়ার করতে চাই (পাতা ১) - ট্রাবলশুটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৯ ]

টপিকঃ ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

আমি আমার ব্রডব্যান্ড এর কানেকশানকে অন্য দুটি পিসির সাথে শেয়ার করতে চাই, যেন সেই দুটি পিসিতে ইন্টারনেট কানেকশান থাকে। কিভাবে করবো???? ( আমার ব্রডব্যান্ডে কানেকশান করতে হয় ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে । আমি উন্ডোজ এক্সপি ব্যবহার করি। আমি আমার একটি পিসিতে একসাথে দুটি ল্যান কার্ডও লাগিয়েছি এবং সুইচও কিনেছি ) প্লিজ তাড়াতাড়ি কেউ সাহায্য করুন।

Re: ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

যে ল্যান কার্ডের সাথে ব্রডব্যান্ড সংযোগ আছে সেটার প্রোপার্টিতে যেয়ে এডভান্স ট্যাবে ইন্টারনেট কানেকশন শেয়ারিং পাবেন। সেটা এনাবল করুন।
আর অন্যান্য কম্পিউটার গুলোতে অটোমেটিক আইপি কনফিগার করুন।
তাহলে আপনি যখন ইন্টারনেটে থাকবেন তখন অন্যান্য কম্পিউটারগুলোও ইন্টারনেট একসেস করতে পারবে।
smile

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

শিপলু লিখেছেন:

যে ল্যান কার্ডের সাথে ব্রডব্যান্ড সংযোগ আছে সেটার প্রোপার্টিতে যেয়ে এডভান্স ট্যাবে ইন্টারনেট কানেকশন শেয়ারিং পাবেন। সেটা এনাবল করুন।
আর অন্যান্য কম্পিউটার গুলোতে অটোমেটিক আইপি কনফিগার করুন।
তাহলে আপনি যখন ইন্টারনেটে থাকবেন তখন অন্যান্য কম্পিউটারগুলোও ইন্টারনেট একসেস করতে পারবে।
smile

ধন্যবাদ শিপলু ভাই। কিন্তু এই কাজগুলো করবার পরেও কাজ হচ্ছে না। ( আমি অপর ল্যান কার্ডটি দিয়ে সুইচের সাথের কানেক্ট করেছি। আর সুইচ থেকে আমি অপর দুইটি পিসিতে কানেক্ট দিয়েছি। )

Re: ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

কাজ করবে না কারণ বাংলাদেশে এখন কোন ISP-ই এটা enable রাখে না
যদি না আপনার connection টা  corporate হয়।

আপনি যদি একটা ROUTER বসান, কাজ হবার কথা।
but then again, router setup করতে পারতে হবে।

Re: ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

CvP_ লিখেছেন:

কাজ করবে না কারণ বাংলাদেশে এখন কোন ISP-ই এটা enable রাখে না
যদি না আপনার connection টা  corporate হয়।

আপনি যদি একটা ROUTER বসান, কাজ হবার কথা।
but then again, router setup করতে পারতে হবে।

আমারো মনে হয় রাউটার ছাড়া এটা সম্ভব না। আপনি চোরা পদ্ধতিতে করতে পারলেও ওরা ধরে ফেলতে পারে। রাউটার থাকলে কোন কনফিগারেশন মনে হয় লাগেনা। অনেক রাউটারেই কানেকশন শেয়ারিং বিল্ট-ইন থাকে (বাংলাদেশের গুলাতে থাকে কিনা জানিনা)। না থাকলেও করা খুবই সহজ।

Re: ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

এটা দেখতে পারেন।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

আশা করি এটা কাজেলাগবে।

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

সবাইকে ধন্যবাদ॥ ধন্যবাদ মাইক্রোকাতার ভাই। প্রোক্সি সারভার দিয়েই কাজটি হয়ে গেল। মাইক্রোকাতার ভাইকে এই জন্য একটি রেপু দিলাম।

Re: ব্রডব্যান্ড শেয়ার করতে চাই

এলিন লিখেছেন:
শিপলু লিখেছেন:

যে ল্যান কার্ডের সাথে ব্রডব্যান্ড সংযোগ আছে সেটার প্রোপার্টিতে যেয়ে এডভান্স ট্যাবে ইন্টারনেট কানেকশন শেয়ারিং পাবেন। সেটা এনাবল করুন।
আর অন্যান্য কম্পিউটার গুলোতে অটোমেটিক আইপি কনফিগার করুন।
তাহলে আপনি যখন ইন্টারনেটে থাকবেন তখন অন্যান্য কম্পিউটারগুলোও ইন্টারনেট একসেস করতে পারবে।
smile

ধন্যবাদ শিপলু ভাই। কিন্তু এই কাজগুলো করবার পরেও কাজ হচ্ছে না। ( আমি অপর ল্যান কার্ডটি দিয়ে সুইচের সাথের কানেক্ট করেছি। আর সুইচ থেকে আমি অপর দুইটি পিসিতে কানেক্ট দিয়েছি। )

কেন হবে না??? এতে ISP এর কোন ব্যাপার আছে কী??? এখানে তো একটি পিসিকে গেটওয়ে হিসেবেই ব্যবহার করা হচ্ছে। কর্মপদ্ধতি মেহেদী ভাইএর পোস্টেই আছে।

তবে এলিন ভাই, ৫-৭ হাজার টাকা খরচ করলেই একটা রাউটার কিনে কাজটা ফাস্ট ক্লাস করতে পারবেন। ইন্টারনেটের জন্য গেটওয়ে পিসি অন রাখতে হবে না।

অবশেষে সময় পেলাম, উবুন্তুতে কম্পিজ সেটআপ করেই ফেললাম। চমৎকার হযেছে.....ইয়াহু।
ক্রিয়েটিভের ৫:১ সাউসিস্টেমটাও এতোদিন ২ চ্যানেল ছিলো, সেটাও এখন ঠিক !! bang...bang..bang.

পোস্টঃ [ ৯ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

ফাইল শেয়ার করেও উপার্জন করতে পারবেন !!!

লিখেছেন আহমাদ মুজতবা ( পাতাগুলি   )

  • ৩২ উত্তর সমূহ
  • ৪২৫৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-07-2008 13:19 লিখেছেন জুয়েল
  • উত্তর সমূহ
  • ২৬০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-05-2009 13:43 লিখেছেন almamun

ব্রডব্যান্ড সংযোগ

লিখেছেন আকুল

  • উত্তর
  • ৩৪৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-09-2008 16:48 লিখেছেন শিপলু
  • ১৮ উত্তর সমূহ
  • ১৭১৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-02-2010 02:26 লিখেছেন ovey
  • উত্তর সমূহ
  • ৭০৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-02-2009 17:55 লিখেছেন জাসিম

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: