অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব (পাতা ১) - পরামর্শ-সমস্যা-সমাধান - প্রজন্ম ফোরাম
আজ ২৯ ফাল্গুন ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৮ ]

টপিকঃ অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

এই ফোরামের কর্তৃপক্ষকে একটা অনুরোধ ও পরামর্শ দিতে চাই আর তা হলো এই সাইটের মাধ্যমে আমরা একটা অনলাইন বাংলা ডিকশোনারি বানাতে পারি যদি আপনারা আমাদের ডাটাবেইজ দিয়ে একটা ছোট্ট ইন্টারফেস দিয়ে সহায়তা করেন।এখানে অনেক বাংলা বানানে  বিশেষজ্ঞ আছেন।তাই শুদ্ধ বাংলা শব্দ গুলো যদি
জমিয়ে রাখা ও অতি সহজে খোঁজার ব্যবস্থা করা যায় তাহলে বেশ ভালো হতো।আমরা যে কোন সময় কোন বানান লিখে তার কাছাকাছি বাংলা শব্দ দিয়ে খুঁজে দেখতে পারবো নিজের বানানটি ঠিক আছে কিনা।

যেহেতু এখানে  ইউনিকোডেই লেখা হয় তাই সার্চ বা খোঁজার কাজ টা করা বেশি কঠিন মনে হয় হবে না ।আর আমাদের কোডার ভাইতো আছেন এর জন্য।

এই সঠিক বাংলা শব্দ যুক্ত করার জন্য এই সাইট থেকেই দু ই এক জনকে দায়িত্ব বা প্রভিলিজ দেওয়া যেতে পারে।অন্যরা শুধু সার্চ বা নতুন শব্দ যুক্ত করার জন্য অনুরোধ করতে পারবেন।

আপনাদের মতামত পেলে আমার আইডিয়াটা আরো সুন্দর ও গুছিয়ে উপস্থাপন করতে পারি।অনলাইন স্পেল চেকার হয়তো এখনই সম্ভব নয় কিন্তু অনলাইন ডিকশোনারি তো সম্ভব।

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আইডিয়া টা ভালো।

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আমিও একমত। খুবই ভালো প্রস্তাব। সত্যি খুবই ভালো খবর।

নতুন কিছু শিখতে চাই...
----------------------------
তিশার জন্য..  |  আজাইরা প্যাচাল  |  স্থির চিত্র

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আমার মনে হয় অভিধানের চেয়ে যেটা বেশী দরকার সেটা হলো স্পেল চেকার। তবে মানচুমাহারার প্রস্তাবটা দেখে মনে হল যে, আসলে দরকার অভিধান স্টাইলে একটা লিপিবদ্ধ ডেটাবেস আর একটা সার্চ ইঞ্জিন।কয়েকটি আইডিয়া হলো,

* ইদানিং গুগল সার্চে দেখা যায়, কয়েকটি অক্ষর লেখামাত্র কাছাকাছি শব্দগুলো ড্রপডাউন একটা স্পিনার বক্সের মত জায়গায় চলে আসে। এমন হতে পারে।

* আবার, এম.এস. ওয়র্ডেও বেশ কিছু কমন শব্দ বানানের প্রথম কয়েকটি অক্ষর লেখামাত্র চলে আসে। এমনটি হতে পারে।

* কিংবা, সামহোয়্যারইন ব্লগের ইদানিংকার নতুন ইন্টারফেস-এ ব্লগার খোঁজার অপশনটা দারুন। কোন ব্লগার খুঁজতে গেলে প্রথম অক্ষর দেয়া মাত্র ডাইনামিকালি সেই অক্ষর দিয়ে শুরু সমস্ত ব্লগারের নাম চলে আসে। আরো একটু টাইপ করলে .... ইত্যাদি।

** জাপানের বর্ণমালা খুবই জটিল। এদের নিজস্ব বর্ণ হলো দুই রকম, হিরাগানা আর কাতাকানা .... অনেকটা ইংলিশের বড় হাতের আর ছোট হাতের অক্ষরের মত; অর্থাৎ প্রতিটি হিরাগানা বর্ণের একটি কাতাকানা বর্ণ আছে। কাতাকানা দিয়ে শুধু বিদেশী শব্দ থেকে আগত শব্দ লেখা হয়। অন্য জটিল বর্ণ হল চাইনিজ কাঞ্জি। ধরুন জাপানের নাম নিহোন .... এটা দুইটা কাঞ্জি দিয়ে লেখা হয়। কিন্তু কাঞ্জি বর্ণভান্ডার (??) এতই বড় যে, সেটা কোন কী-বোর্ডে আটে না। তাই ওরা লেখার সময় লেখে হিরাগানা দিয়ে (৫০টার মত বর্ণ মাত্র) ... তারপরে ওদের ভাষার স্ক্রীপ্টটা সেই উচ্চারণে যতগুলো কাঞ্জি আসে সবগুলোর একটা লিস্ট দেখায়, যেখান থেকে ব্যবহারকারী তার প্রয়োজনীয় কাঞ্জি বেছে নেয়। আমাদের স্পেল চেকার সেরকম হতে পারে।

যেমন কেউ 'বড়' কথাটা টাইপ করে শেষ করা মাত্র একটা লিস্ট খুলবে যেখানে থাকবে
বড় = বৃহদাকার
বর = উপহার
বর = বিবাহের পাত্র

এই ধরনের একটা লিস্ট। তাহলে ব্যবহারকারী সহজেই কাঙ্খিত শব্দটি খুজে নিতে পারবে। এজন্য স্ক্রীপ্টের মূল প্রোগ্রামে কনফিউজিং ক্যারেক্টারগুলোকে খোঁজার সময়ে সমান ধরবে এবং যে কোনটা দিয়েই লেখা হোক অন্য অক্ষর ব্যবহারকারি বানানগুলো দেখাবে।... যেমন

র, ড়, ঢ় (তিনটাকেই একটা আরেকটার প্রতিস্থাপনকারী ধরে নেবে)
ই, ঈ
ি, ী
উ, ঊ
ু, ূ
ন, ণ
স, ষ, শ, ছ (বাচা লিখলে, বাঁচা, বাছা, বাসা, বাস, বাঁশ সবগুলো অর্থসহ সাজেশন দেখাবে)

.... ইত্যাদি।


আলোচনা চলুক।

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

শামীম ভাইয়ের আইডিয়া গুলো চমৎকার ।
তবে স্পেল চেকার ব্রাউজারে  ইমপিলিমেন্ট করা যত সহজ ওয়েবপেজে করাটা মনে হয় বেশ কঠিন হবে।কারন আমাদের দেশে স্পেড খুবই খারাপ।
অভিধান স্টাইলে একটা লিপিবদ্ধ ডেটাবেস আর একটা সার্চ ইঞ্জিন এটা হলে অন্তত  বানান ভুলে গেলে কাছাকাছি কোন শব্দ দিয়ে সার্চ করলে তার কাছাকাছি কিংবা সমার্থক শব্দ পাওয়া সম্ভব।আর এতা শুধু এই সাইটের জন্য বলছি না।যে কেউ যেন অনলাইনে এই ডাটাবেজে সার্চ করতে পারে সেইজন্যই বলেছি

http://bangladic.projanmo.com  এই রকম একটা সাব সাব ডোমেইন থাকতে পারে।তবে এটা সাইট ওনারদের উপর নির্ভর করছে।তবে যদি এটা বানানো যায় তাহকে ঐ পেজে বিজ্ঞাপন থেকেও আয় আসবে।কারন এটা অনেকের জন্যই মনে হয় খুব দরকারী হবে।

অনান্য সদস্যদের কাছ থেকে তাদের নিজস্ব মতামত আশা করছি।

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আপনারা আলোচনা চালিয়ে যান তারপর কথা বলছি...............:cool:

আর দুইটা লিংক দিলাম আলোচনার সুবিধার জন্য:
http://www.ovidhan.org/
http://www.banglaexpress.org

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (08-05-2007 01:40)

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আপাতত আমার প্রস্তাব আমরা পিসিতে যেরকম ডিকশোনারি ব্যবহার করি সেই রকম ওয়েব বেসড একটা ডিকশোনারি যেখানে অনুমোদিত ব্যবহারকারীই ডাটা সংযুক্ত করতে পারবেন কিন্তু যে কেউ সার্চ করতে পারবেন আর পুরাটাই হবে ইউনিকোড বেসড যাতে সবাই একই প্লাটফর্মে বাংলা লিখে সার্চ করতে পারেন।তবে ডিকশোনারিটাকে আরো নতুন ধরনের ফিচার থাকতে পারে।সেই গুলো আমরা নিজেরাই চিন্তা করে বের করবো।যেমন কোন নির্দিষ্ট লেখা কোন টেক্ট ফিল্ডে দিয়ে সেটার স্পেল চেক করতে দিতে পারি।তবে এম এস ওয়ার্ডে যেটা তাৎক্ষনিক ভাবে করা হয় সেটা  কম ব্যান্ডউইথে সম্ভব হবে না।

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

অনলাইন সংসদ বাংলা অভিধান -

বাংলা-বাংলা

বাংলা-ইংরেজী

সুন্দর, পরিষ্কার ইন্টারফেস। আমার দেখা এ পর্যন্ত সবচেয়ে ভালো অভিধান।

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

স্বপ্নচারী লিখেছেন:

অনলাইন সংসদ বাংলা অভিধান -

বাংলা-বাংলা

বাংলা-ইংরেজী

সুন্দর, পরিষ্কার ইন্টারফেস। আমার দেখা এ পর্যন্ত সবচেয়ে ভালো অভিধান।

thumbs_up একুশে অভিধান বলে যেটা পরিচিত সেটাও আসলে এই সংসদ অভিধানটাকেই ব্যবহার করে।

১০

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

হ্যাঁ, কিন্তু উপরে নীচে লাল সীমানা, বামে ডানে সবুজ সীমানা বিরক্তিকর। তাছাড়া, আসল থাকতে নকল নিয়ে নাড়াচাড়ার কী দরকার!

১১

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

স্বপ্নচারী লিখেছেন:

হ্যাঁ, কিন্তু উপরে নীচে লাল সীমানা, বামে ডানে সবুজ সীমানা বিরক্তিকর। তাছাড়া, আসল থাকতে নকল নিয়ে নাড়াচাড়ার কী দরকার!

পুরোপুরি একমত thumbs_up

১২

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

স্বপ্নচারী লিখেছেন:

অনলাইন সংসদ বাংলা অভিধান -

বাংলা-বাংলা

বাংলা-ইংরেজী

সুন্দর, পরিষ্কার ইন্টারফেস। আমার দেখা এ পর্যন্ত সবচেয়ে ভালো অভিধান।

আমারও!....

কিন্তু কোন বাংলা অভিধানেই সব বাংলা শব্দ পাই না! brokenheart
যদিও এটাই সবচাইতে সমৃদ্ধ!
জড়তা বানান কি? পাই নি কেন এই অভিধানে?:(

অনলাইন অভিধান ভালো প্রস্তাব! কাছাকাছি কোন শব্দ পরামর্শ দেওয়াটা খুব প্রয়োজন এবং কিছু পরিচিত শব্দের প্রথম অক্ষর লিখলেই পুরো শব্দটি সাজেস্ট করতে পারলে খুবই ভালো হয়! আর সংসদ অভিধানের টেক্স বক্সে বাংলা এডিটর নেই!

সংসদ অভিধান ব্যবহার করে আরও কিছু ফিচার যোগ করা গেলে বানান চেকারের ভালো বিকল্প হতে পারে! এর উপর কোন কাজ হয়েছে কি? বা বাংলা স্পেল চেকারের উপর?

(আমার মস্তিস্কের বাংলা অভিধানটা বড়ই গরীব! তাই দু:খিত!)

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (11-04-2008 11:24)

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৩

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

অনলাইন সংসদ বাংলা অভিধান -

বাংলা-বাংলা

বাংলা-ইংরেজী

সুন্দর, পরিষ্কার ইন্টারফেস। আমার দেখা এ পর্যন্ত সবচেয়ে ভালো অভিধান।

আমি ভবঘুরে এর ইংরেজী পাই নি, পরে মনে করলাম বানান ভুল করলাম নাকি?
তাই ভবঘূরে দিয়ে ও ট্রাই মারলাম, পাইল না......:( sad sad

১৪

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

vagabond নাকি?:|

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

১৫

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

মুন লিখেছেন:

বা বাংলা স্পেল চেকারের উপর?

বাংলা স্পেল চেকার

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

ভবঘুরে

জড় [ jaḍ়2 ] বিণ. 1 চেতনাহীন (জড় পদার্থ); 2 ইন্দ্রিয়গ্রাহ্য, পঞ্চভূতের দ্বারা সৃষ্ট, material (জড় জগত্, জড় দেহ); 3 চেষ্টাহীন, নিষ্ক্রিয় (জড় হয়ে থাকা); 4 মূর্খ, অজ্ঞান (জ়ড় বুদ্ধি)। ☐ বি. 1 জ্ঞানশক্তিহীন নিষ্ক্রিয় ব্যক্তি; 2 মূর্খ বা সুখদুঃখবোধহীন লোক; 3 অচেতন পদার্থ (জীব ও জড়ের পার্থক্য); 4 পঞ্চভূত যথা ক্ষিতি অপ্ তেজ মরুত্ ব্যোম। [সং. √ জল্ (ল্=ড়) + অ]। ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র। ̃ তা, ̃ ত্ব বি. 1 জড়ের ভাব, জাড্য; 2 বুদ্ধি বা চৈতন্যের অভাব; 3 আড়ষ্টতা (জড়তা কাটিয়ে ওঠা); 4 অস্পষ্টতা (কথার জড়তা); 5 স্ফূর্তিহীনতা। ̃ পদার্থ বি. অচেতন প্রাকৃতিক বস্তু যথা পর্বত, মাটি, জল। ̃ পিণ্ড বি. স্হূল বা পিণ্ডে পরিণত জড়পদার্থ। ̃ পুত্তলি বি. প্রাণহীন পুতুল; (আল.) গতিহীন, আড়ষ্ট বা স্হূলবুদ্ধি ব্যক্তি। ̃ বাদ বি. জড়জগতের বা জড়প্রকৃতির বাইরে কোনোকিছুর স্বতন্ত্র  অস্তিত্ব নেই, এই মতবাদ। ̃ বাদী (-দিন্) বিণ. বি. জড়বাদে বিশ্বাসী। ̃ বিজ্ঞান বি. ভৌতবিজ্ঞান। ̃ বুদ্ধি বিণ. বোধহীন, হাবাগবা (জড়বুদ্ধি লোক)। ̃ ভরত বি. 1 ভরত নামে প্রাচীন চন্দ্রবংশীয় রাজা যিনি মোক্ষলাভের জন্য জড়ত্ব অবলম্বন করেছিলেন; 2 (আল.) জড়বুদ্ধি বা জড়ভাবাপন্ন লোক। ☐ বিণ. 1 অকর্মণ্য, নিষ্ক্রিয় জ়ড়ভরত হয়ে বসে আছ কেন?); 2 জবুথবু, নিশ্চল শীতে জড়ভরত হওয়া)। ̃ সড় বিণ. আড়ষ্ট; সংকুচিত।

কোন কোন শব্দের একাধিক প্রতিশব্দ থাকলে সেটা অনেক সময় সরাসরি দেয়া হয়নি এই অভিধানে। এটা যেহেতু সার্চ করা যায়, তাই এ পদ্ধতি অবলম্বন করা হয়েছে, মনে হয়।

জড়তা লিখে সার্চ করলে আসে না, কারণ আমাদের এক অক্ষর লেখার কয়েকটা পদ্ধতি বিদ্যমান। এই অভিধানে ড় লেখা হয়েছে ড+(ফোঁটা, কীভাবে লিখতে হবে জানি না nailbiting), তাই এটাকে খুঁজতে হবে জড দিয়ে জড় দিয়ে না। এখন ড়, য়, প্রভৃতি একটা অক্ষর হিসেবে বিবেচিত হয়। আগে ফোঁটাটা (এটার আসল নাম কী?) আলাদা ছিল।

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নচারী (11-04-2008 16:05)

১৭

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

স্বপ্নচারী ভাইয়া
আপনাকে আগেই একটা + দিয়ে ফেলেছি!! এখন অপেক্ষা http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/damn.gif

sad

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

১৮

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আমি মানচুদার প্রস্তাবের সাথে পুরোপুরি সহমত পোষণ করছি। সাথে শামীম ভাইয়ের আইডিয়াটাও সমর্থন করছি।

১৯

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আমার মনে হয় কোন বাংলা ডিকশনারীর সফটওয়্যারই সম্পূর্ণ নয়। তাই আমি মানচুমাহারা ভাই এর সঙ্গে একমত। আমিও এটা করার জন্য অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করে আসছিলাম। বাংলা একাডেমীর ডিকশনারীকে ডিজিটালাইজড করা যেতে পারে। এভাবে করা হয়ে গেলে এটাকে ওয়েব ও সফটোয়্যার, দুই ভাবেই প্রকাশ করা যেতে পারে। clap

২০

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

Tareq লিখেছেন:

আমার মনে হয় কোন বাংলা ডিকশনারীর সফটওয়্যারই সম্পূর্ণ নয়। তাই আমি মানচুমাহারা ভাই এর সঙ্গে একমত। আমিও এটা করার জন্য অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করে আসছিলাম। বাংলা একাডেমীর ডিকশনারীকে ডিজিটালাইজড করা যেতে পারে। এভাবে করা হয়ে গেলে এটাকে ওয়েব ও সফটোয়্যার, দুই ভাবেই প্রকাশ করা যেতে পারে। clap

আপনার মতো আমিও অনেক দিন ধরে এ নিয়ে চিন্তা করছিলাম। দারুণ আইডিয়া দিয়েছেন "বাংলা একাডেমীর ডিকশনারীকে ডিজিটালাইজড করা যেতে পারে। এভাবে করা হয়ে গেলে এটাকে ওয়েব ও সফটোয়্যার, দুই ভাবেই প্রকাশ করা যেতে পারে।"
এর সাথে সহমত পোষণ করছি।

সর্বশেষ সম্পাদনা করেছেন দত্ত (12-04-2008 00:26)

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৮ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-08-2009 13:59 লিখেছেন মেহেদী৮৩
  • উত্তর
  • ৫৫৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-03-2007 19:19 লিখেছেন হাঙ্গরিকোডার
  • ১১ উত্তর সমূহ
  • ১৭০০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-07-2008 01:45 লিখেছেন তনয়_
  • ১৩ উত্তর সমূহ
  • ১৭৫৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-06-2007 03:04 লিখেছেন ইফতিখার
  • উত্তর সমূহ
  • প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-02-2009 15:51 লিখেছেন muktadir

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: