অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব (পাতা ২) - পরামর্শ-সমস্যা-সমাধান - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


2 পাতা থেকে পাতা 2

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২১ থেকে ২৮ মোট ২৮ ]

২১

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

Tareq লিখেছেন:

আমার মনে হয় কোন বাংলা ডিকশনারীর সফটওয়্যারই সম্পূর্ণ নয়। তাই আমি মানচুমাহারা ভাই এর সঙ্গে একমত। আমিও এটা করার জন্য অনেকদিন ধরেই চিন্তা ভাবনা করে আসছিলাম। বাংলা একাডেমীর ডিকশনারীকে ডিজিটালাইজড করা যেতে পারে। এভাবে করা হয়ে গেলে এটাকে ওয়েব ও সফটোয়্যার, দুই ভাবেই প্রকাশ করা যেতে পারে। clap

আপনার সাথে আমি একমত। আমিও একবার এ উদ্যোগ নিয়োছিলাম। কিন্তু একার পক্ষে কাজটা করা অসম্ভব কঠিন। তারপরেও আমি কিছুদুর ভিবিতে করেছিলাম। দুঃখের খবর হল এর কিছুদিন পর আমার হার্ডডিস্ক ক্রাশ করল ব্যাস আমার প্রজেক্টও ক্রাশ করল। এরপর আর কোনদিন ভিবিতে কোন কাজ করি নাই। তবে ওয়েব সাইটের জন্য হলে কাজটা কিন্তু দারুন হবে। যেমন এখনও ক্লাশে বসে বসে মাঝে মাঝে দু একটি শব্দ খুঁজতে হয়। অনেক সময় নেটে পাই না। তারপরেও যারা ইন্টারনেটে এ কাজটা করেছেন তাদের কল্যাণে আমার এখানে বহুত ফায়দা হইতেছে।

২২

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

সবাই মিলে চেষ্টা করলে করা যায়! আমিও আগ্রহী!

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

২৩

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আসুন তাহলে আমরা সবাই মিলে শুরু করি। প্রজেক্টটা একার পক্ষে কখনোই সম্ভব না। তাই সম্মিলিত প্রচেষ্টাই উত্তম বলে মনে করি।

২৪

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

এটা খুবই ভাল একটা উদ্যগ। আমি আজই এই টপিকটা পড়লাম। এখানে অনেকেই অনেক রকম প্রস্তাব রেখেছেন যা দেখে ভাল লাগল। সকলের কথাতেই কিছু না কিছু ইতিবাচক যুক্তি আছে। কিন্তু যেটা আশঙ্কার কথা গাছে তুলে মই সরানো হবে না তো? কাজটা একেবারেই সহজ নয়। কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে যদি শব্দ সমুহ অল্প কয়েকজনকে অন্তুর্ভুক্ত করার দায়িত্ব দায়িত্ব দেওয়া হয় তাহলে তা বেশ কষ্টকর হবে। আবার অনেককে দিলে জগাখিঁচুরী হওয়ারও সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ ইতি মধ্যেই এরক পদক্ষেপ অনেকেই নিয়ে তা আবার মাঠে মারা গেছে। নিতিনির্ধারকগণ একটু সতর্ক ভাবে ভেবে দেখবেন।


@Tareq
অফটপিক: ভাই দুই টাকার নোট কেন। এদের প্রায় সবার অবস্থা তো এখন খুব খারাপ। একমাত্র বাসে আর মাছ, তরকারীর বাজারে বেকায়দায় পড়লে চলে। এদের একেক জনকে বাঁচাতে এখন তিন টাকার টেপ বা আঠা লাগাতে হয়। তার চেয়েও বড় কথা বর্তমানে দারিদ্র সীমার (বানাণ নিয়ে আমার সমস্যা প্রকট) খুব নিচে আছি। বড় নোট দেখালে হয়ত একটু শান্তি শান্তি লাগত...........

সর্বশেষ সম্পাদনা করেছেন m_Kafi (12-04-2008 23:39)

আলহামদুলিল্লাহ্ !    আমার বংশে কোন পুলিশ নাই।

২৫

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

ভাল প্রস্তাব। আমাদের জন্য খবই উপকারী।
চালিয়ে জান...

'' নতুন কিছু জানতে চাই, যা জানি তা জানাতে চাই।''

২৬

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

আমি যেই সমস্যা/প্রস্তাব করেছিলাম সেটা সমাধানের এলগরিদমটা কয়েকদিন আগে সচলায়তনের অরূপ ব্লগ আকারে পোস্ট করেছে। হেঃ হেঃ ... লেখাপড়ার বিকল্প নাই।
অ্যালগরিদমের পোস্টের যোগসূত্র/লিংক।

এছাড়া বর্তমানে বানান পরীক্ষকের পরীক্ষা চলছে।
এ সংক্রান্ত পোস্ট এখানে।
বানান পরীক্ষক এখানে।

২৭

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

শামীম লিখেছেন:

আমি যেই সমস্যা/প্রস্তাব করেছিলাম সেটা সমাধানের এলগরিদমটা কয়েকদিন আগে সচলায়তনের অরূপ ব্লগ আকারে পোস্ট করেছে। হেঃ হেঃ ... লেখাপড়ার বিকল্প নাই।

ব্র্যাক ইউনিতে কাজটা বেশ কবছর আগেই হয়ে আছে।
নওশাদ
IEEE paper


তাদের সফটওয়ার
Puspo

আমি যে স্পেল চেকারটা লিখেছি তাতে তাদের এলগরিদমের একটা উন্নত ভার্শন (আমার নিজের করা) ব্যবহৃত হয়েছে।
আমারটার বিস্তারিত এখানে

মূল সমস্যাটা একই, শব্দের ডেটাবেস তৈরি।

অরূপেরটা অবশ্য অনলাইন টুল মনে হচ্ছে।

আলমগীর

সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (28-04-2008 22:08)

২৮

Re: অনলাইন বাংলা ডিকশোনারি -একটা প্রস্তাব

হুম .... অনলাইন হবে, সুমনের (এস.এম.মাহবুব মুর্শেদের) কনভার্টারের পরে অরূপের এইটা smile

তবে ডেটাবেস তৈরীর কাজটা আবার না করে একটা সেন্ট্রাল ডেটাবেসকে উন্নত করা গেলে ভাল হত। বার বার চাকা আবিষ্কার দেখতে ভাল লাগে না।:(

পোস্টঃ [ ২১ থেকে ২৮ মোট ২৮ ]

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২৩৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-08-2009 13:59 লিখেছেন মেহেদী৮৩
  • উত্তর
  • ৫৫৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-03-2007 19:19 লিখেছেন হাঙ্গরিকোডার
  • ১৩ উত্তর সমূহ
  • ১৭৬৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-06-2007 03:04 লিখেছেন ইফতিখার
  • ১১ উত্তর সমূহ
  • ১৭১৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-07-2008 01:45 লিখেছেন তনয়_
  • উত্তর সমূহ
  • প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-02-2009 15:51 লিখেছেন muktadir

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: