"আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৮ ]

টপিকঃ "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা

ঢাকায় কোন ওয়ার্কশপে সম্ভবত এটাই আমার প্রথম অংশগ্রহণ। আজকে বিডিজবস.কম আয়োজিত উল্লেখিত টাইটেলের একটা ওয়ার্কশপে অংশ নিয়েছিলাম। এটি ছিল দিনব্যাপি; সকাল ৯টা থেকে বিকাল ৫টা।  প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা কোর্স পড়েছি বিবিএ করার সময়। সেজন্যই বিষয়টার প্রতি আগ্রহ জন্মেছিল। তাছাড়া আমার যেখানে জব করার কথা ছিল সেখানে জব করলে আমাকে মাঝে মধ্যেই সেটা করতে হত! সেজন্যই সুযোগ পাওয়া মাত্র এই ওয়ার্কশপটি করার প্লান করেছিলাম যাতে ভবিষ্যতে কখনও কাজ লাগে।

দিনব্যাপি ওয়ার্কশপে ভালই কাটল। মজার মধ্য দিয়ে সময় গেল। কিন্তু ওয়ার্কশপটি ততটা কাজের মনে হয়নি। বক্তা যথেষ্ট অভিজ্ঞ হলেও তিনি বিষয়গুলো ভালভাবে ফুটিয়ে তুলতে পারেননি। তাছাড়া তাঁর স্পিচ এ ছন্দ ছিল না।

তবুও কিছু না কিছু তো জানলাম বা অন্ততঃ পরে কখনো দেখলে বলতে পারব "শুনেছিলাম";q!

আরও কিছু তথ্য ও ছবি

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা

বিডি জবসের ওয়ার্কশপ গুলো এমনই হয় । আসলে দিনব্যাপি সব ওয়ার্কশপই এমন হয় । আপনার মেজর কি ? মার্কেটিং হলে মে মাসে ব্রান্ড ফোরাম আয়োজিত একটা ওয়ার্কশপে অংশ নিতে পারেন । দেশ - বিদেশের অনেক নামি দামি সি.ই. বক্তা থাকবেন । ৩ দিনব্যাপি ।

চেষ্টার কোন শেষ নাই !!!!

Re: "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা

আমার মেজর ফাইন্যান্স এন্ড ব্যাংকিং।

ব্রান্ড ফোরামের ওয়ার্কশপ মে মাসে? এত পরে? কোন বিষয়ে? মানে টাইটেল কি? তাহলে ভেবে দেখা যেতে পারে। তাছাড়া খরচ ও যোগ্যতার বিষয়টিও জানাবেন।

ধন্যবাদ।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (19-12-2008 22:44)

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা

হুম । ভাল । আপনি কোথাও জয়েন করেছেন ?
হ্যা , ওদের ওয়ার্কশপ মে মাসে । নির্দিষ্ট সময় আর  টপিকএখনো ঠিক হয়নি । আমি খোজ রাখছি । জানামাএই বিস্তারিত জানাবো ।

চেষ্টার কোন শেষ নাই !!!!

Re: "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা

আকাশ লিখেছেন:

হুম । ভাল । আপনি কোথাও জয়েন করেছেন ?

হুম......."বাবার হোটেল ইনক.";D;Db-(b-(

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা

প্রজেক্ট ম্যানেজমেন্টে টেকনিক্যাল ব্যাপারের চাইতে ম্যানেজমেন্টের কাজ গুলোই বেশি। এট লিস্ট আমার তাই মনে হয়। তাই আগ্রহ পাই না।
তবে মানুষজনকে বলে বেড়াবার জন্য মাঝে মাঝে করতে ইচ্ছে করে।
সফটওয়্যার ডিজাইনিং বা এর আর্কিটেকচার তৈরি করাটা বেশ টেকনিকাল। এসবের উপরে কোন ওয়ার্কশপ হলে ভাল হত। ২ বছর আগে একটা হয়েছিল। আমি সিলেটে ছিলাম। মিস করেছি।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা

বিডিজবস তো এ ওয়ার্কশপগুলোর জন্য অনেক স্প্যামিংও করে নাকি শুনলাম। তবে জয়েন করাতে যদি কিছু হলেও উপকার হয় তাতে খারাপ কি।  smile
গ্লোবাল ব্রান্ড ফোরামের রেপুটেশন খুব ভাল, ওদের ওয়ার্কশপটা মিস করা ঠিক হবেনা, আপনার সাব্জেক্টএর সাথে যদি মিলে যায়। cool

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: "আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট" এর উপর ওয়ার্কশপ এর অভিজ্ঞতা

জুয়েল লিখেছেন:

বিডিজবস তো এ ওয়ার্কশপগুলোর জন্য অনেক স্প্যামিংও করে নাকি শুনলাম। তবে জয়েন করাতে যদি কিছু হলেও উপকার হয় তাতে খারাপ কি।

বিডিজবস এর প্রচুর মেইল আসে। কিন্তু সেটাকে আমি ঠিক স্পামিং হিসেবে দেখি না। কারণ সম্ভবত তারা রেজি. এর সময় অপট-ইন এর ব্যাপারে একটা শর্ত দিয়ে দেয়। আর তাছাড়া প্রতিটি মেইলের সাথে আনসাবস্ক্রাইব লিঙ্ক থাকে।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

পোস্টঃ [ ৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ২৫ উত্তর সমূহ
  • ১৩৩৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-08-2009 04:15 লিখেছেন invarbrass

মেস ম্যানেজমেন্ট

লিখেছেন স্বপ্নচারী

  • উত্তর সমূহ
  • ১১৩৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-12-2008 21:26 লিখেছেন স্বপ্নচারী

সোর্স কোড ম্যানেজমেন্ট

লিখেছেন স্বপ্নচারী

  • উত্তর সমূহ
  • ১৭৩৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-08-2008 11:17 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ৮০৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-07-2008 14:25 লিখেছেন সামিউল

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর সমূহ
  • ৭৯৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-06-2007 11:41 লিখেছেন মানচুমাহারা

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: