চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:! (পাতা ১) - ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২৭ ফাল্গুন ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৮ ]

টপিকঃ চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম চালু হল। বর্তমানে অনলাইনে বেশ কয়েকটি বাংলা ফোরাম এবং ব্লগ চালু আছে। কিন্তু সম্পূর্ণ ওয়েব মাস্টারদের বিষয় বস্তু কে প্রাধান্য দিয়ে এরকম কোন ফোরাম বাংলাতে এই প্রথম চালু হল। এই ফোরামে ইংরেজীর পাশাপাশি বাংলা লিখার জন্য বিজয়, ইউনিজয়, অভ্র, ফেনেটিক ইত্যাদি অনলাইন টাইপিং স্ক্রীপ্ট যোগকরা হয়েছে। যার কারণে এই ফোরাম ব্যাবহারকারীরা অন্য সকল ফোরামের মত বাংলা লিখতে পারবেন কোন রকম সফটওয়্যার এর সাহায্য ছাড়া। যারা ইন্টারনেটে বসে টাকা কামানো থেকে শুরু করে ওয়েব সাইট তৈরি, পরিচালনা, সার্ভার পরিচালনা ইত্যাদি ব্যাপারে আগ্রহী তাদের জন্য খুব উপযোগী এই রকম ফোরাম। ওয়েব মাস্টারদের বেশ কয়েকটি বিখ্যাত ফোরাম আছে কিন্তু তার সবগুলোই ইংরেজীতে হওয়ার কারণে তা আমাদের কাছে অনেক সময় জটিল হয়ে উঠে। আর এই বিষয়টির কথা চিন্তা করে এই ফোরামের যাত্রা শুরু হল। ওয়েব সাইট বা ফোরামটির ঠিকানা হল http://www.webmasterbd.com

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

কেউ দেখেছেন কোন সমস্যা আছে। ত

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

ভাই ফন্ট গুলা এমন বাজে কেন দেখতে?? roll

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

একগাদা বানান ভুল। বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরামের বাংলা বানান এত দুর্বল হলে তো মুস্কিল তাই না? বাংলা বানান খুব বেশি সমস্যা করলে দয়া ডিকশনারির সাহায্য নিয়ে শুদ্ধ করে লিখুন।
 
এক জায়গায় দেখলাম  Joomla কে Jomla লেখা। সার্চ দিয়েও "niculas" নামের কোন সিএমএস খুঁজে পাই নাই। খুব সম্ভবত ফোরামটার নাম "কনন্টেন মেনেজমেন্ট" বলেই এমনটা হয়ে থাকতে পারে। ভিতরে দেখলাম একটা জনপ্রিয় সিএমএস কোনটা সেটার উপর জরিপ চলছে। জরিপের সিএমএস-এর নামগুলো দেখলাম "ড্রপাল (Druoal) , জুমলা (Jomla) , মেমবো (Manbo), পোস্ট-নাক (Post-Nuck) "। এই সিএমএসগুলো আমি তো ভালো কথা, আমার বাবাও মনে হয় কোনদিন নামও শুনে নাই।

আমি তো হেসেই খুন! হাসির মূল কারণ ফোরামটা "ওয়েবমাস্টার"-দের। এইসব দেখার পর আপনার এই ফোরামে ভাল ভাল ওয়েবমাস্টাররা আসবেন এমনটা ভাবলে ভুল করছেন।

ভুলগুলো আমার চোখে অনেক আগেই পড়েছে। কিন্তু আপনার মন খারাপ হবে ভেবে আর বলিনি। কিন্তু এখন যখন অনুরোধ করলেন তাই না বলে চুপ করে থাকাটা উচিৎ মনে হল না।

সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (12-12-2008 15:41)

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

সিম্পল ম্যাশিন হিসেবে ভালই লাগছে। এই বিবি ইজ্ঞিনটার সবচেয়ে বড় সমস্যাই হল ভাল থিম না থাকা। কিছু কিছু বানান ভুল আছে। সেগুলো ঠিক করে নিন। একদিনে একটা ফোরাম সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে সেরকমটি দাবি করে নিজেও বিপদে পড়তে চাইনা;q।  ডিফল্ট লোগোটা পাল্টিয়ে ফেলুন সময় করে।

যাহোক, আরও কিছুদিন সময় দিলেই সম্ভবত সাইটটা দাঁড়িয়ে যাবে। চালিয়ে যান।(y)

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

ধন্যবাদ হাঙ্গরিকোডার ভাই আপনার উতসােহর জন্য ।  আসলে অত্যান্ত দ্রুত কাজটা হওয়ার কারনে একটু সমস্য হচ্ছে। কিন্তু উন্মাতাল_তারুণ্য ভাই এর লিখা দেখার পর আমি এগুলো ঠিক করলাম । আসলে সবঠুকু নিজে করেছি কারো সাহায্য ছাড়াই এজন্য এর কম ভুল হচ্ছে । আর আমার বাংলা টাইপিংটা ঠিকমত আসেনা । তবে বাংলা লিখার স্ক্রীপ্ট যোগকরার জন্য আমাদের সামিউল ভাই আমাকে হেল্প করেছেন।

আপনারাও আমন্ত্রিত যোগদান করার জন্য । আপনাদের এই রকম ছোট ছোট ভুল বের করার মাধ্যমে ফোরামটা একদিন সত্যিকার ভাবে দাড় করাতে চাই।

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

দারুন খশি হলাম এরকম একটা ফোরাম বানানোর জন্য। উন্মাতাল_তারুণ্য ভাইকেও ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য। সবাই সাহায্য করলে এটা এক দিন। সম্পূর্ন হবে মনে হয়।

আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

এরকম একটা ফোরাম আমাদের খুব দরকার ছিলো।ধন্যবাদ রাব্বানী ভাই।

যা আপনার দুর্বলতা, সেটাই আপনার সবচে শক্তিশালী দিক হতে পারে...

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

রাব্বানী লিখেছেন:

ধন্যবাদ হাঙ্গরিকোডার ভাই আপনার উতসােহর জন্য । আসলে অত্যান্ত দ্রুত কাজটা হওয়ার কারনে একটু সমস্য হচ্ছে। কিন্তু উন্মাতাল_তারুণ্য ভাই এর লিখা দেখার পর আমি এগুলো ঠিক করলাম । আসলে সবঠুকু নিজে করেছি কারো সাহায্য ছাড়াই এজন্য এর কম ভুল হচ্ছে । আর আমার বাংলা টাইপিংটা ঠিকমত আসেনা । তবে বাংলা লিখার স্ক্রীপ্ট যোগকরার জন্য আমাদের সামিউল ভাই আমাকে হেল্প করেছেন।

আপনারাও আমন্ত্রিত যোগদান করার জন্য । আপনাদের এই রকম ছোট ছোট ভুল বের করার মাধ্যমে ফোরামটা একদিন সত্যিকার ভাবে দাড় করাতে চাই।

এত তারাহুরা করার দরকার কি? কোয়ালিটি ম্যান্টেইন করে কাজ করাটা ভালো প্রাকটিস। নতুন ফোরাম এর জন্য অভিনন্দন thumbs_up

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

১০

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

স্বপ্নবাজ লিখেছেন:

এত তারাহুরা করার দরকার কি? কোয়ালিটি ম্যান্টেইন করে কাজ করাটা ভালো প্রাকটিস। নতুন ফোরাম এর জন্য অভিনন্দন thumbs_up

সম্পূর্ণ একমত। হুড়োহুড়ি করে কাজ করে ভুল-টুলসহ রিলিজ দিলে খুব বাজেভাবে চোখে লাগে। প্রথম দেখাতেই একবার খারাপ ধারণা হলে পরে আপনি যত শুদ্ধই করেন না কেন, লোকজনের মনে ওই খারাপ ধারণাটা র‌য়েই যাবে। লোকজন আপনার সাইটে আর দ্বিতীয়বার যাবে না। কোন সাইটের জন্য ফার্স্ট ইম্প্রেশনটা খুবই জরুরি।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১১

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

আরও একবার সকলে দেখে নিন । ফোরামের সবকিছু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তিত হয়ে ফোরামটি বর্তমানে মাই বিবি এর ইজ্ঞিন দিয়ে চলছে এবং মনে হয় ভালই কাজ করছে।
বেটা টেস্টিং এর জন্য http://www.webmasterbd.com
সাথে থাকল যোগদানের আমন্ত্রণ

১২

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

ভাই গো, বানানগুলি ঠিক করেন। খুবই বাজেভাবে চোখে লাগে, যেমন;

"এখানে পোস্ট করুণ" > করুন
"উদ্ভুদ্দ" > উদ্ভুত
" ব্যাবসা" > ব্যবসা
"অশীদারিত্ব ব্যাবসা" > অংশীদারি ব্যবসা
"মাল্টিমিড়িয়া" > মাল্টিমিডিয়া
"অতিত, ভবিষ্য" > অতীত, ভবিষ্যৎ
"প্রতিষ্টানের" > প্রতিষ্ঠানের

কোন উদ্দেশ্যমূলক খোঁজাখুঁজি ছাড়াই প্রথম দেখাতেই এইগুলো চোখে পড়েছে। আমার ধারণা সময় নিয়ে খুঁজলে এমন ভুল আরো বেরুবে। বানানের ব্যাপারে সমস্যা থাকলে সময় নিয়ে ডিকশনারি দেখে দেখে ঠিক করুন।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৩

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

উন্মাতাল ভাইয়ের সাথে একমত।
ঘটা করে খোঁজা ছাড়াই একবার করে চোখ বুলাতেই একগাদা বানান ভুল চোখে পড়ে। "লেগো" "copy rite issu" খুঁজলে মনে হয় আরো পাওয়া যাবে। তাই একবার সাইট খোলার পর দ্বিতীয়বার প্রবেশের ইচ্ছার মৃত্যু ঘটেছে। surprised

ভাই, আপনাকে হেয় বা নিরুৎসাহিত করছিনা, কিন্তু বাংলা বানানের এতোগুলো অমার্জনীয় ভুল এক জায়গায় দেখতে কোন বাংলাভাষীর কাছেই ভাল লাগবেনা। আপনার বানান সমস্যা যথা শীঘ্রই ঠিক করার চেষ্টা করুন।

http://fixpc.co.za/iplocator/flag.php Let's Go BIG!! http://g.imagehost.org/0746/biggrin.gif

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

লুকটা আগের চেয়ে ভালো লাগছে। ওপর থেকে নিচে একবার চোখ বুলালাম। বানান ভুল নিয়ে নতুন কিছু বলার নাই। আপনি বাংলা বানানে পারদর্শিতা আছে এমন কাউকে দিয়ে পুরো ফোরামটা একবার পড়িয়ে নিন। ফার্স্ট ইম্প্রেশনটা আসলেই জরুরি।

এছাড়া দুইটা জিনিস বলব -

১. "ক্যাফে ওয়েব মাস্টার" নামে যে ফোরামটা আছে সেটা দেখলাম সূচনা ও অন্যান্যতে রাখা হয়েছে। বর্ণনাতে বলা হয়েছে -

জটিল সব বিষয় নিয়ে মাথা খারাপ হয়ার উপক্রম। তাহলে এটি হতে পারে আপনার জন্য উপযুক্ত স্থান। এখানের আলোচনার বিষয় হতে প্রেম, ভালবাসা, গল্প, নাটক ইত্যাদি রকমের মন ভাল করার মত বিষয়।

সূচনাতেই তো কারও মাথা খারাপ হতে পারে না, তাই না? আর প্রথমেই প্রেম, ভালবাসা, গল্প, নাটক নিয়ে আলোচনা আপনার ফোরামের যে মূল বিষয়বস্তু - ওয়েব ডেভলপমেন্ট - তার সাথেও যায় না। এই বিভাগটাকে সর্বশেষে রাখা উচিৎ, "মুক্ত সোর্স ও ফ্রী সফটওয়্যার" এর পরে।

২. ফোরামটা যেহেতু সম্পূর্ণ বাংলায়, এর লোগো বা শিরোনামটাও বাংলায় হওয়া উচিৎ।

বাগ: অন্যান্য ফোরাম নিবন্ধন ছাড়া দেখা গেলেও পরামর্শ কেন্দ্রের পোস্ট পড়তে গেলে নিবন্ধন করতে বলছে।

It's our choices that make us who we are.

১৫

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

না ঠিক আছে ! পরামর্শ বিভাগেত ঠিকই লেখা যাচ্ছে।

১৬

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

রাব্বানী লিখেছেন:

না ঠিক আছে ! পরামর্শ বিভাগেত ঠিকই লেখা যাচ্ছে।

১.
http://img357.imageshack.us/img357/6668/shot2mx4.png
২.
http://img372.imageshack.us/img372/7963/shot1kt9.png
৩.
http://img376.imageshack.us/img376/949/shot3wy1.png

- অতিথিগণ নতুন টপিক খুলতে পারবেন, কিন্তু ওই ফোরামের কোন পোস্ট পড়তে পারবেন না।
- অতিথির আবার পাসওয়ার্ড কোথা থেকে এল?
- 'দেখতেছেন', 'করতেছেন', 'লিখতেছেন' - এগুলো ভাষাগতভাবে শুদ্ধ নয়। 'দেখছেন', 'করছেন', 'লিখছেন' - এগুলো হচ্ছে শুদ্ধরূপ।

সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (26-12-2008 13:06)

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৭

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

হ্যা আমার ক্ষেত্রেত ঘটনা টা হয় না তবে এখানে ফোরাম ইন্জিনের একটা বাগ আছে। আমি মাই বিবি এর ফোরামে বাগটার কথা বলেছি । হয়ত ২-৩ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।
www.webmasterbd.com

১৮

Re: চালু হল বাংলা ভাষায় সর্বপ্রথম ওয়েব মাস্টার ফোরাম:!

এখন সকল অতিথি রা পোস্ট করতে পারবেন পরামর্শ বিভাগে। আপনাদের সকলের কাছে অনুরোধ ফোরামের বানান এবং অন্যান্য সমস্যাগুলো দেখিয়ে দেওয়ার জন্য । যারা পরামর্শ বিভাগে নতুন টপিক পোস্ট করতে চান তাদের জন্য বলছি নতুন টপিকে যে পাসওয়ার্ড চাওয়া হয় ঐ টা ভুলে যান এটি না দিলেও পোস্ট হবে এই টা শুধু মাত্র সদস্যদের জন্য।

পোস্টঃ [ ১৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১৪ উত্তর সমূহ
  • ৪৬৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-02-2010 15:22 লিখেছেন অনুপ
  • উত্তর সমূহ
  • ১২৭৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-02-2007 15:53 লিখেছেন Albatross

চালু হলো বিনোদন নির্ভর বাংলা ফোরাম "রংমহল"

লিখেছেন মেহেদী আকরাম ( পাতাগুলি   )

  • ৩৯ উত্তর সমূহ
  • ৫০৩৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-05-2009 16:28 লিখেছেন সামিউল
  • ১১ উত্তর সমূহ
  • ১৪৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-12-2008 05:55 লিখেছেন রংমহল
  • উত্তর সমূহ
  • ৪৩১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 22-02-2009 04:40 লিখেছেন aliakbarnl

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: