আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন (পাতা ১) - ট্রাবলশুটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৪ ]

টপিকঃ আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

আমি কম্পিউটার বিষয়ে বাংলায় ফোরাম তৈরি করতে চাই। প্রজন্ম সাইটটি দেখে দারুণ লাগছে। এমন সাইট তৈরি করে দিতে সাহায্য করুন। প্রয়োজন হলে পে করব। কেউ পেপাল পেমেন্ট চাইলে আমার জন্য ভাল হয়। ধরুন আপনার হয়তো Rapidshare এর একাউন্ট কেনা দরকার। আমি কিনে দিলাম।

আমি এন্ড রেজাল্ট হিসেবে একটা ফোরাম চাই। প্লীজ প্লীজ প্লীজ।

সর্বশেষ সম্পাদনা করেছেন babuks (01-12-2008 23:11)

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

প্রযুক্তি নিয়ে বাংলা ফোরাম আমাদের প্রযুক্তি আছে না? আপনি একানে ঢু মারুন। নতুন ফোরাম না করে এখানে পোস্ট করুন।

babuks লিখেছেন:

প্রয়োজন হলে পে করব। কেউ পেপাল পেমেন্ট চাইলে আমার জন্য ভাল হয়। ধরুন আপনার হয়তো Rapidshare এর একাউন্ট কেনা দরকার। আমি কিনে দিলাম।

আপনার এই কথায় আপত্তি আছে। আপনি যদি ফোরাম না বানাতে পারেন চেষ্টা করুন। আর এখানে সবাই বিনে পয়সায় সাহায্য করে। যদি কোন সাহায্য চান তাহলে লিখুন।

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

উনি মনে হয় ফোরাম কিনতে চাচ্ছে...........

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

সামিউল লিখেছেন:

প্রযুক্তি নিয়ে বাংলা ফোরাম আমাদের প্রযুক্তি আছে না? আপনি একানে ঢু মারুন। নতুন ফোরাম না করে এখানে পোস্ট করুন।

কেউ ফোরাম করতে চাইলে তো আর বাধা দেয়া যায় না। এক বিষয়ে একাধিক জিনিসতো থাকতেই পারে। microsoftও ইহাহু থাকতেও গুগল এসেছিল কেন? নতুন কোন আইডিয়া বা আইডিয়া সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন সাইট করা যেতে পারে। তবে হুবহু একই রকম করলে মানুষই হয়তো সেটা প্রত্যাখান করবে। 

যাহোক, আমি চাই আরও বেশি বেশি বাংলা সাইট হোক smile

সামিউল লিখেছেন:

আপনার এই কথায় আপত্তি আছে। আপনি যদি ফোরাম না বানাতে পারেন চেষ্টা করুন। আর এখানে সবাই বিনে পয়সায় সাহায্য করে। যদি কোন সাহায্য চান তাহলে লিখুন।

এতে আপত্তির কিছু দেখিনা। আমি তো বাহবা দিতে চাই। একজন অন্তত: সময়ের দাম দিতে আগ্রহ প্রকাশ করেছে।  সময়ের তো সুযোগ ব্যয়/মূল্য আছে। তিনি যদি কারো সময় নষ্ট করে কিছুটা পে করতে চায় তাতে দোষের কিছু দেখিনা। আবার পয়সা ছাড়া সাহায্য করা তো আরো মহৎ। thumbs_up

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (02-12-2008 14:34)

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

হাঙ্গরিকোডার লিখেছেন:

কেউ ফোরাম করতে চাইলে তো আর বাধা দেয়া যায় না। এক বিষয়ে একাধিক জিনিসতো থাকতেই পারে। microsoftও ইহাহু থাকতেও গুগল এসেছিল কেন? নতুন কোন আইডিয়া বা আইডিয়া সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন সাইট করা যেতে পারে। তবে হুবহু একই রকম করলে মানুষই হয়তো সেটা প্রত্যাখান করবে।

আমি জিনিসটা এভাবে ভেবে বলিনি। আসলে ব্যাপারটা হল ওনার প্রথম কথাটাই কেমন যেন মনে হয়েছিল তাই হয়ত এভাবে বলে ফেলেছি।

হাঙ্গরিকোডার লিখেছেন:

যাহোক, আমি চাই আরও বেশি বেশি বাংলা সাইট হোক smile

আমিও তাই চাই।

হাঙ্গরিকোডার লিখেছেন:

এতে আপত্তির কিছু দেখিনা। আমি তো বাহবা দিতে চাই। একজন অন্তত: সময়ের দাম দিতে আগ্রহ প্রকাশ করেছে।  সময়ের তো সুযোগ ব্যয়/মূল্য আছে। তিনি যদি কারো সময় নষ্ট করে কিছুটা পে করতে চায় তাতে দোষের কিছু দেখিনা। আবার পয়সা ছাড়া সাহায্য করা তো আরো মহৎ। thumbs_up

এখানে আমার আপত্তি অন্য জায়গায়। আপনি তো জানেন এবং আমি হাড়ে হাড়ে টের পেয়েছি এবং পাচ্ছি (আগে জানলে হয়ত করতাম না) একটি ফোরাম চালাতে গেলে অন্যকে পয়সা দিয়ে করিয়ে নিলেই হয় না। সেটার মেইনটেন এর একটা ব্যাপার থাকে। যখন তখন সমস্যা এসে দেখা যায়। তবে উনি পয়সা দিতে চায় সেটা ভাল খবর কারণ আজকাল সবাই ফাউ করাতে চায় (যেমন আমি hehe) কিন্তু এতে করে কি উনি শিখবে? যেমন আপনি আমাকে শিখিয়েছেন কিভাবে ফোরাম বানাতে হয় সেটা ভাল হয়েছে না? আর যদি আমি টাকা দিয়ে কাউকে দিয়ে করাতাম তাহলে কি আমি শিখতে পারতাম? আর আমি বিনে পয়সায় অনেককে সাহায্য করেছি এবং করতে প্রস্তুত। কেননা আমি এটা বিনে পয়সায় আপনার কাছ থেকেই শিখেছি এবং এখনো শিখছি। তবে সমস্যা হয় সময় নিয়ে।

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

সবাইকে কি সবকিছু শিখতে হবে? উইন্ডোজের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিষ কি বিল গেটস জানে? কোন একটা ফোরাম বা যে কোন সাইট চালাতে হলে সব জানতে হবে এমন কোন কথা নাই। কেউ যদি টাকা খরচ করে করায়, তাহলে সেভাবে সাপোর্টের জন্যও খরচ করতে প্রস্তুত থাকবে। প্রচুর লোকজন আছে যারা সাইট চালায় অথচ এটা কী জিনিষ সেটাই জানে না। সবকিছু সবার জানার প্রয়োজন নাই। যে যেটা ভালো পারে সেটাই করা উচিত। জ্যাক অভ অল ট্রেডস দিয়ে কিছু হয় না।

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

আপনাদের সকলের সময়ের জন্য ধন্যবাদ। সকলের মতামত ভাল লাগলো। কিন্তু কেউ কিন্তু বলেননি আমাকে ফোরামটা সেটআপ করে দিবেন কী না। হাংরিকোডার ভাই হয়তো এ ব্যাপারে একজন এক্সপার্ট কারণ পানবিবির বাংলা করেছেন তিনি।

আমি পে করতে চাই কারণ এতে আমার মন হাল্কা হবে যে একজন যে আমার জন্য কষ্ট করছে সেটার বিনিময়ে আমি আমার সাধ্যমতো করছি।

আমার ফোরামটা হবে কম্পিটউটার বিষয়ে যারা আনাড়ি তাদের হেল্প করা। আগে পিএইচপিবিবি ফোরাম (ইংরেজি) এডমিনিস্টার করেছি। কয়েকটা ফোরামে মডের কাজও করেছি। তাই এ ব্যাপারে আমি একদম কাঁচা নই।

এই ফোরামটি যদি করতে পারি তাহলে সমাজের প্রযুক্তিবিমুখ কিছু মানুষকে তো প্রযুক্তির পথে আনা যাবে। এটাই বা কম কি?

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

আমি আপনার কাজ করতে রাজী আছি।আপনি আমার সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন।

http://sfx-images.mozilla.org/affiliates/Buttons/Firefox3.5/468x60.png

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

babuks লিখেছেন:

কিন্তু কেউ কিন্তু বলেননি আমাকে ফোরামটা সেটআপ করে দিবেন কী না।

আপনি মনে হয় আপনার গোপন বার্তাটি চেক করেননি। আমি কিন্তু ফোরামে পোস্ট করেই পাঠিয়েছিলাম। কোন জবাব পাইনি। যাই হোক এটা কোন ব্যাপার না।

babuks লিখেছেন:

আমি পে করতে চাই কারণ এতে আমার মন হাল্কা হবে যে একজন যে আমার জন্য কষ্ট করছে সেটার বিনিময়ে আমি আমার সাধ্যমতো করছি।

আপনার এই কথাটা বেশ ভাল লাগল।

স্বপ্নচারী লিখেছেন:

সবাইকে কি সবকিছু শিখতে হবে? উইন্ডোজের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিষ কি বিল গেটস জানে? কোন একটা ফোরাম বা যে কোন সাইট চালাতে হলে সব জানতে হবে এমন কোন কথা নাই। কেউ যদি টাকা খরচ করে করায়, তাহলে সেভাবে সাপোর্টের জন্যও খরচ করতে প্রস্তুত থাকবে। প্রচুর লোকজন আছে যারা সাইট চালায় অথচ এটা কী জিনিষ সেটাই জানে না। সবকিছু সবার জানার প্রয়োজন নাই। যে যেটা ভালো পারে সেটাই করা উচিত। জ্যাক অভ অল ট্রেডস দিয়ে কিছু হয় না।

স্বপ্নচারী ভাই মানলাম আপনার কথা। কিন্তু বাংলাদেশে বশে কোন অলাভজনক ফোরামএর পিছনে এত টাকা নষ্ট করবে কে? তাই বলেছিলাম। কারণ আমি বাংলাদেশে এই জিনিসটি দেখি নি।

১০

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

স্পাইডারম্যান ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। আশা করি তাঁর দ্বারা আমার গতি হবে। big_smile

১১

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

পানবিবি দিয়ে করে ফেলেন। তাহলে এক্সটেনশন বানাতে আমারও ভাল লাগবে। ব্যবহারকারী না থাকলে বানিয়ে কি লাভ smile

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১২

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

thanks ur idea. pls procied on to creait such a foram.
thank babuks.

মিজান_শিলা

১৩

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

একটু লক্ষ্য রাখবেন, ফোরাম আর সাইট দুটো এক জিনিস না। ব্লগও ভিন্ন জিনিস।

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/sig.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: আমি আমার নিজের বাংলা ফোরাম চাই, সাহায্য করুন

অয়ন খান লিখেছেন:

একটু লক্ষ্য রাখবেন, ফোরাম আর সাইট দুটো এক জিনিস না। ব্লগও ভিন্ন জিনিস।

অ:ট:
ভাই আপনার শাহরুখ খানের সিগনেচারটা এখন আর বাদ দেন। এখন এর কোন প্রয়োজন নেই। big_smile

পোস্টঃ [ ১৪ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ২২১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-09-2009 04:38 লিখেছেন mehedyhasan
  • উত্তর সমূহ
  • ৮৪৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-05-2007 00:01 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ২০৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-11-2009 16:11 লিখেছেন mok7tadir

নিজের দক্ষতা যাচাই করুন

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর সমূহ
  • ১০৭২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-03-2008 22:03 লিখেছেন দত্ত
  • উত্তর সমূহ
  • ৫৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 26-04-2009 18:33 লিখেছেন ফায়ারফক্স

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: