মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ (পাতা ১) - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৩ ]

টপিকঃ মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

পপস্টার মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নাম পরিবর্তন করে মিকাঈল রেখেছেন। ব্রিটেনের সান পত্রিকার খবরে বলা হয়, লসএঞ্জেলেসে তার এক বন্ধুর বাড়িতে ৫০ বছর বয়সী এই গায়ক কোরআনের প্রতি আনুগত্য প্রকাশ করে ইসলাম গ্রহণ করেন। খবরে বলা হয়, বাহরাইনের যুবরাজ আব্দুলস্নাহ আল-খালিফের ড়্গতিপূরণ মামলায় লন্ডন হাইকোর্টে হাজির হবার কয়েকদিন আগে এই ঘটনা ঘটল। তার প্রযোজক ও গীতিকার বন্ধু ডেভিড ওয়ারনসবি এবং ফিলিপ বাবলের অনুপ্রেরণায় দ্যা ওয়ে ইউ মেইক মি ফিল’ শীর্ষক গান রেকর্ড করার সময় তিনি নতুন ধর্ম গ্রহণের সিদ্ধানত্ম নেন।

বিস্তারিত
সুত্র : আমার ব্লগ।

প্রযুক্তিকে ভালোবাসি।সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই
বিনোদনের খোজে বিনোদনমুলক ফোরাম

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

তইত দেখছি। অনান্য সাইটএ ত এই গসিপ ই চলছে।

এক জীবনই সম্পূর্ন নয়।..

My e-mail address

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

এখন জ্যাকো কি ইসলামী গান গাবে? হা হা হা

শুনতে পেয়েছি তোমার গিরি চূড়ায়
এখনো নাকি হাঁটে নি বন্য তৃষ্ণা!

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

উদাসীন লিখেছেন:

এখন জ্যাকো কি ইসলামী গান গাবে? হা হা হা

উদাসীন ভাই মাইকেল জ্যাকসন কিন্তু এর মধ্যো একটি ইসলামীক গান করেছে।

প্রযুক্তিকে ভালোবাসি।সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই
বিনোদনের খোজে বিনোদনমুলক ফোরাম

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

রংমহল লিখেছেন:
উদাসীন লিখেছেন:

এখন জ্যাকো কি ইসলামী গান গাবে? হা হা হা

উদাসীন ভাই মাইকেল জ্যাকসন কিন্তু এর মধ্যো একটি ইসলামীক গান করেছে।

মাইকেল জ্যাকসন এর ইসলামীক গান ডাউনলোড করুন  এখানে

প্রযুক্তিকে ভালোবাসি।সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই
বিনোদনের খোজে বিনোদনমুলক ফোরাম

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

সত্য ধর্মে আসছে। খুব ভাল কথা। অভিনন্দন জ্যাকোকে। smile
ইস্! এখন যদি জোড় করে ধরে বাঙ্গালী বানানো যেত। clapclap

আছে স্মৃতির বেদিতে রক্ত জমাটবাঁধা
ভেজা মাটির গন্ধ আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থণা

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

আমার ব্লগ থেকে:

আরেকটা তথ্য দেই, গানটা আসলে মাইকেলের গাওয়া না। আসল সিংগারের নাম Zain Bhikha

this’s the site of the singer Zain Bhikha
http://www.zainbhikha.com

এখানে কি একই গানের কথা বলা হচ্ছে?

ইসলাম গ্রহণ সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়ার খবর।

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

আমি অনেক আগে শুনেছি উনি ইসলাম ধর্ম গ্রহন করেছেন। তাহলে আবার নতুন কি। মিডিয়া পারে বটে।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

হুম। মানবজমিন এ তো তাই দেখলাম। সত্যের পথে আসার জন্য মিকাইল ভাইকে অভিনন্দন।

সর্বশেষ সম্পাদনা করেছেন বুলবুল (22-11-2008 19:36)

আনিসুর রহমান বুলবুল
রক্তের গ্রুপ : এবি+ (পজিটিভ), রাশি : ধনু

১০

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

মাইকেল জ্যাকসন কে ইসলামের শীতল-ছায়াতলে স্বাগতম ...

______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

১১

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

রংমহল লিখেছেন:
রংমহল লিখেছেন:

উদাসীন ভাই মাইকেল জ্যাকসন কিন্তু এর মধ্যো একটি ইসলামীক গান করেছে।

মাইকেল জ্যাকসন এর ইসলামীক গান ডাউনলোড করুন  এখানে

হা হা হা হা... ভাই রে এই গানটা Zain Bhikha -র পপুলার একটা গান। একটু খেয়াল করলে দেখবেন Peace TV আর মাঝে মাঝে বাংলাদেশের ইসলামিক টিভিতেও এই গানটার মিউসিক ভিডিও দেখানো হয়। বুঝলাম না, মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছে দেখে তাকে ইসলামিক গানও গাইতে হবে এমন দিব্যি দিচ্ছে কে? এইটা মাইকেল জ্যাকসনের গান নামে চালিয়ে দেবার চেষ্টা যেই করে থাকুক কাজটা ভাল করে নাই। ধর্মীয় আবেগ নিয়ে মিছা কথা বলার দরকারটা কি?

মাইকেল জ্যাকসন ইসলাম গ্রহণ করেছে জেনে আমি কিন্তু এখনই উচ্ছ্বসিত হতে পারছি না। ইসলাম
গ্রহণ করার পরও যদি সে তার আগের জীবন থেকে ফিরে না এসে ওইসব কাজকর্মই করতে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ভাল থেকে আরো বেশি খারাপ হয়ে যাবে। আর আমার দুষ্ট‌-পচা মন খালি সন্দেহের গন্ধ পায়। কারণ এই খবরটা এমন এক সময় পাওয়া যাচ্ছে যখন বাহরাইনের যুবরাজের সাথে তার মামলা চলছে। এই যুবরাজ আবার কয়দিন আগেও মাইকেল জ্যাকসনের সাথে তার বন্ধুত্বর সম্পর্কের জোর বোঝাতে পরিচয় দিত, "Brothers From Another Mother "।  কয়দিন দিন পর যদি "মিকাইল জ্যাকসন" সাহেব বিবৃতি দেন যে উনি চাপের মুখে ইসলাম গ্রহণ করেছেন তাহলে সেই কেলেঙ্কারির দায়িত্ব কার? এইসব ধনী দুলাল যুবরাজের তখন টিকিও পাওয়া যাবে না। আর ওই ব্যাটার বদকাজের বদনাম পড়ে পুরো ইসলাম ধর্মটার উপর।

আল্লাহ্ মিকাইল ভাইকে হেদয়েত করুন। আমিন!

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১২

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

উন্মাতাল_তারুণ্য'র সাথে আমি একমত। তবে আমার ধারনা মাইকেল জেকসন অনেক আগেই মুসলিম হয়েছিলেন। অনেকে এমনও বলেছেন যে মাইকেল জেকসনের ইসলাম গ্রহণ নিয়েই তাঁর প্রতি প্রাশ্চাত্যের মিডিয়া এত অপপ্রচার করেছে। তাঁর মিডিয়া ইমেজটা ধ্বংসের জন্য...

যাই হোক, আল্লাহ্ মিকাইল ভাইকে হেদয়েত করুন। আমিন! smile

http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

১৩

Re: মাইকেল জ্যাকসন ইসলাম ধর্ম গ্রহণ

মিকাঈল ভাইকে সতে্যর পথে আসার জন্য অনেক অভিনন্দন।
আল্লাহ তাকে শান্তি এবং হেদায়েত দান করুন। আমিন

allah amar shob chaoa puron koruk

পোস্টঃ [ ১৩ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর
  • ৪৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-11-2008 20:17 লিখেছেন মিলন

পপ সম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন:

লিখেছেন সাদাত হাসান ( পাতাগুলি   )

  • ২১ উত্তর সমূহ
  • ১৪৩৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-07-2009 11:56 লিখেছেন masud3011
  • উত্তর সমূহ
  • ১৫৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-02-2010 14:49 লিখেছেন রাশ
  • ১৩ উত্তর সমূহ
  • ৪৪১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-11-2009 22:25 লিখেছেন নিপু
  • ১০ উত্তর সমূহ
  • ৩৫০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-01-2010 12:56 লিখেছেন masud3011

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: