ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১২ ]

টপিকঃ ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

আমি টেকি লোক না, তবে টেকনোলজি পছন্দ করি। তাই ঘাটাঘাটি করি, উল্টে পাল্টে দেখি। ক'দিন আগে একজন গুগল বুকসের বই পিসিতে ডাউনলোডের টিপস দিলো সা.ইনে। তারপর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নেটে যত ধরনের ভিডিও দেখানো হয় বা মিউজিক শোনানো হয় বা যত কনটেন্ট যা লোড হতে সময় নেয় এবং ডাউনলোড করা যায় না, তার জন্য এই সিস্টেমটা কাজে লাগতে পারে। সিস্টেমটা কি?

শর্ত: ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হবে।{যদিও আমি এটা শক্তিশালীভাবে! (Strongly) অপছন্দ করি।}

ইউটিউবে যান। একটা ভিডিও প্লে করতে দিন। অন্য কাজ করতে থাকুন। কিছুক্ষন পর চেক করুন, সেই ভিডিওটা পুরো লোড হয়ে গেছে কিনা। তারপর স্টার্ট>রান>টাইপ করুন Local settings > go to Temporary Internet Files > খুঁজে দেখুন get video নামে বড় সাইজের মানে ৭ মেগাবাইটের উপরে কোন ফাইল আছে কিনা । থাকলে কপি করে ডেস্কটপ বা অন্য কোন ড্রাইভে পেস্ট করুন। এরপর একে কোন ফ্লাশ প্লেয়ার বা মিডিয়া প্লেয়ার ক্লাসিকে চালান। মজা দেখুন!

হয়ত এভাবেই সবধরনের স্ট্রিমিং সাইট থেকে মিডিয়া ডাউনলোড করা যাবে।

একই ভাবে গুগল বুকস থেকে বই ডাউনলোড করতে পারেন। প্রথমে আইই ব্যবহার করে গুগল বুকসে আপনার প্রয়োজনিয় বইটি ব্রাউজ করুন। এরপর স্টার্ট>রান>টাইপ করুন Local settings > go to Temporary Internet Files > খুঁজে দেখুন PNG এক্সটেনশন সহ কোন ফাইল আছে কিনা। সেগুলো কপি করে ডেস্কটপে পেস্ট করুন। দেখুন কোনটা আপনার প্রয়োজনীয় ফাইল। মজার, তাই না?

আরও মজা আছে। ধরেন, বইগুলো এডিট করতে হবে। কি করবেন? প্রথমে ফটোশপে বা অন্যকোন ছবি এডিটিং সফটওয়ারে ফাইলগুলোর ফাইল ফরম্যাট বদলে নিন। মানে PNG কে TIFF এ সেভ করুন। আপনি কি অফিস ২০০৩ ইউজ করেন? তবে এই TIFF ফাইলকে এমএস ডকুমেন্ট ইমেজিং-এ ওপেন করুন। ওসিআর রান করুন। এরপর সেভ করুন। ডেস্কপটে একই নামে একটি HTML ফাইলে সেভ হবে। এটা ওয়ার্ডে খুলুন। এবার ইচ্ছে মতো এডিট করুন। যদি অফিস ২০০৩ না থাকে তবে অন্য সিস্টেম আছে। সম্ভবত অফিস এক্সপি তেও এই ফিচারটা আছে। আর কিছু ওসিআর সফট আছে,যেখানে অফিসের কাজটা করে নেয়া যায়। যেমন .....একটারও নাম মনে আসছেনা, আপনারা কেউ কি বলতে পারেন? (সিডিতে আছে, সিডি চালিয়ে দেখতে হবে, আলসেমির কারনে দেখতে ইচ্ছে করছে না)।

এভাবে মোটামুটি সব সাইট থেকেই ডাউনলোড করা যাবে। তবে আমি এটা নিশ্চিত না। কারন খুব কম সাইট থেকেই আমি এটা পরীক্ষা করে দেখেছি। আমাকে জানান কোন সাইটে পারা গেল না। এনজয়!

[এই লেখাটি সামহয়ারইনে পূর্বে প্রকাশিত]

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

সব সময় মনে হয় না এই ট্রিকস টা কাজে আসবে, তবে ধন্যবাদ শেয়ার কারার জন্য।

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

আমার ল্যাবে কাজে আসতে পারে। কারণ ল্যাবে বসে কিছু ডাউনলোড করতে পারি না (FLV ফরম্যাট এর)

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

ভাল বুদ্ধি। দেখি টেস্ট করে। শেয়ার করার জন্য ধন্যবাদ। thumbs_up

আছে স্মৃতির বেদিতে রক্ত জমাটবাঁধা
ভেজা মাটির গন্ধ আমার মা
বাংলা আমার শত জনমের প্রার্থণা

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

সমস্যা হচ্ছে এভাবে ভিডিও পেতে হলে অনলাইনে সম্পূর্ণ ভিডিও চালাতে হবে।
এর চেয়ে http://www.savevideodownload.com/download.php এখানে লিংকটি দিয়ে ডাউনলোড লিংক থেকে সহজেই ডাউনলোড করা যায়।

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নচারী (30-10-2008 22:30)

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

মেহেদী ভাইয়ের টা ভাল মনে হচ্ছে। নেজাম ভাইয়ের বুদ্ধিও দারুন।:clap:

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

ভিডিও ডাউনলোডের জন্য এই পদ্ধতি ততটা অাকর্ষনিয় না। তবে গুগল বুকস থেকে বই ডাউনলোড করে তা এডিট করার জন্য এই পদ্ধতিটা কাজের।

মাইক্রোকাতার ভাই, কোন কোন সময় ট্রিকসটা কাজে আসবে না তা জানালে ভাল হইত, গুতোগুতির সুযোগ পাওয়া যাইত....:D

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

শেয়ার করার জন্য ধন্যবাদ  smile smile smile smile thumbs_up thumbs_up

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

কামের জিনিস ধন্যবাদ আপনাকে কিন্তু সবসময় কাজ করে না এইটাই সমস্যা

১০

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

ইউটিউব ভিডিও ডাউনলোডের একটা সহজ তরিকা দেই।
যে ভিডিও ডাউনলোড করবেন তার লিংক কপি করুন। এরপর লিংক আরেকটা ট্যাবে পেস্ট করুন এবং লিংক থেকে youtube পরিবর্তন করে voobys করে দিন। যেমনঃ
http://www.youtube.com/watch?v=jZZ96J_PVbk
http://www.voobys.com/watch?v=jZZ96J_PVbk

বাকি সবকিছু ঠিক থাকবে। এবার এন্টার দিন। এরপর যে পেজ ওপেন হবে সেখানে ডাউনলোড অপশন পাবেন।

এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা

১১

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

এসব কাজের জন্য ফায়ার ফক্সের ফায়ার বাগ এড অনের জুড়ি নাই।
ব্রাউজার কি কি রিকুয়েস্ট করে তা সব দেখা যায়। সেই সাথে রেসপন্সও দেখা যায়। ইচ্ছা মত রেসপন্স টাইপ+সাইজ দেখে দেখে সেভ করা যায়।
আমি এইভাবেই সেভ করি। তা সে যেই ভিডিও হোক।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১২

Re: ইউটিউবের ভিডিও কিংবা গুগল বুকসের বই ডাউনলোড.......একটি কমন ট্রিকস

শিপলু লিখেছেন:

এসব কাজের জন্য ফায়ার ফক্সের ফায়ার বাগ এড অনের জুড়ি নাই।
ব্রাউজার কি কি রিকুয়েস্ট করে তা সব দেখা যায়। সেই সাথে রেসপন্সও দেখা যায়। ইচ্ছা মত রেসপন্স টাইপ+সাইজ দেখে দেখে সেভ করা যায়।
আমি এইভাবেই সেভ করি। তা সে যেই ভিডিও হোক।

একটা টিউটোরিয়াল দিন না।:D

http://i45.tinypic.com/2vte35l.jpg

পোস্টঃ [ ১২ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৩৬১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-08-2009 09:25 লিখেছেন সাইফ দি বস ৭
  • উত্তর সমূহ
  • ২১৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-11-2009 10:01 লিখেছেন সাইফ দি বস ৭
  • উত্তর সমূহ
  • ২১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-06-2009 16:12 লিখেছেন সাদাত হাসান
  • ১৬ উত্তর সমূহ
  • ৭২৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-07-2009 11:41 লিখেছেন অয়ন খান
  • উত্তর সমূহ
  • ৯৩০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-12-2009 23:34 লিখেছেন mahbub_tamal

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: