নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ) (পাতা ২) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


2 পাতা থেকে পাতা 2

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২১ থেকে ৪০ মোট ৪০ ]

২১

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

আমার এঞ্জিনেক্স বিল্ড কনফিগটা সাধারন্তঃ এই রকম হয়ঃ

./configure --prefix=/wwwroot/nginx --sbin-path=/wwwroot/sbin/nginx --conf-path=/wwwroot/etc/nginx.conf --error-log-path=/wwwroot/logs/error.log --pid-path=/wwwroot/var/nginx.pid --lock-path=/wwwroot/var/nginx.lock --user=www --group=www  --with-http_gzip_static_module --with-cpu-opt=pentium4 --without-http_ssi_module --without-http_userid_module  --without-http_autoindex_module --without-http_geo_module --without-http_map_module --without-http_memcached_module --without-http_empty_gif_module --http-log-path=/wwwroot/logs/access.log --http-client-body-temp-path=/wwwroot/tmp --http-fastcgi-temp-path=/wwwroot/tmp/fcgi --without-mail_pop3_module --without-mail_imap_module --without-mail_smtp_module --with-md5-asm --with-zlib-asm=pentiumpro

আমি সব হাবিজাবি ফিচার ডিজেবল করি কম্পাইল্টাইমে, তাতে বাইনারী স্লিম-ও হয়, ফাস্ট-ও হয়। পিএইচপি এবং মাইসিক্ল-ও এইভাবে মেদ্ভুড়িঁ কমাই। zlib, lib-xml, gd, libjpeg, libgif, libpng ইত্যাদী সব সাপোর্টিং লাইব্রেরীও নিজে কাস্টোমাইজ করে কম্পাইল করি ইন্টেলের icc দিয়ে। তাতে পুরো সেটাপ-টা গড়ে ৩০% দ্রুত হয় (অন্ততঃ gcc compiled with factory default config থেকে, তবে এটা আমার নিজের অভিজ্ঞতা, আপনার মাইলেজ হয়তো ভ্যারী করবে)।

ইন্টেলের icc ব্যবহার করি, তার কনফিগ কিছুটা এইরকমঃ

CC=/opt/intel/cc/10/bin/icc CXX=/opt/intel/cc/10/bin/icpc CFLAGS="-O3 -unroll2 -ip -mtune=core2 -march=core2 -msse3 -no-gcc -restrict -I/wwwroot/include" CXXFLAGS="-O3 -unroll2 -ip -mp -no-gcc -restrict" LDFLAGS="-static-libgcc -static-libcxa -i-static -L/wwwroot/lib"  export CC CXX CFLAGS CXXFLAGS LDFLAGS 
LD_RUN_PATH=/opt/intel/cc/10/lib export LD_RUN_PATH
LD_LIBRARY_PATH=/opt/intel/cc/10/lib export LD_LIBRARY_PATH

দেখতেই পাচ্ছেন, ম্যাক্সিমাম অপ্টিমাইজেশন (O3) এনাবল করা আছে। আর যেহেতু মাল্টিকোর প্রসেসর ছাড়া আমি কোন ভিপিএস নোড কিনিনা, তাই core2, sse3 ইত্যাদি অপশনও দিয়ে রাখি।

২২

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

শিপলু লিখেছেন:

এপ্যাচিকে ঠিকমত রান করাতে পারলে সেটাও খুব ফাস্ট রান করে।
কিন্তু সমস্যা হল, শেয়ার্ড হোস্টিং এ সবার জন্য হাজার রকম মডিউল এড করতে করতে  এটা স্লো হয়ে যায়।
ভিপিএস ফাস্ট  হবেই। কারণ এখানে তাই রান করবে যা আপনার দরকার। কিন্তু শেয়ার্ড হলে তো এমন কিছু না কিছু রান করবে যা আপনার দরকার নেই কিন্তু অন্য কারও দরকার।

শেয়ার্ড হোস্টিং এ কোন স্বাধীনতা নেই। তাই ভিপিএস কেনার ইচ্ছা আছে।

আপনি একই ভিপিএস-এ এঞ্জিনেক্স আর এ্যাপাচে রান করে দেখেন - নিজেই প্রমাণ পাবেন। হাই ট্রাফিক সাইটেও এঞ্জিনেক্সের লোড এ্যাভারেজ ১-২% এর বেশি হয়না, আর অ্যাপাচে তো মডারেট ট্রাফিক-এই প্রায় পুরো সিপিইউ-ই নিজে ভোগ করে।

মেমরী রিকোয়ারমেন্ট? আমি ৬৪ মেবা ভিপিএস-এই এঞ্জিনেক্সের সাথে মাইসিক্ল, পিএইচপি, eaccelerator এবং varnish ক্যাশ সব একই সাথে স্মুথলী রান করি। অ্যাপাচে রান করতে গেলে মোটকু তো একাই পুরো র‌্যাম গপগপ করে খেয়ে ফেলবে! এঞ্জিনেক্সের ট্রান্সফার স্পীড-ও অ্যাপাচে থেকে কয়েকগুন ফাস্ট।

তবে এটা ঠিক, ঠিকমত কাস্টোমাইজ করতে জানলে অ্যাপাচেকেও স্পীড-আপ করা যায়। তবে সে রকম রিডিউসড ফিচার-অয়ালা সার্ভার কি প্র্যাক্টিকালী/রিয়েল ওয়ার্ল্ডে ব্যবহারযোগ্য?

২৩

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

স্বপ্নচারী লিখেছেন:

কম্পাইল করার জন্য, মানে শেলে ঢুকে রান করানোর জন্য ব্যান্ডউইডথ ক্যামনে খরচ হয়। এটা বুঝলাম না।

এরা সাধারনতঃ ইঙ্কামিং এবং আউটগোয়িং দুইটা ট্রান্সফারই হিসাব করে। অনেকে আলাদা ভাবেও কাউন্ট করে। আপনি HTTP ট্রান্সফার করবেন, না FTP, SSH, database বা mail ট্রান্সফার করবেন তা কোন ব্যাপার না, ইথার্নেট দিয়ে ট্রাফিক যাওয়া আসা করলেই সেটা বিল করবে।

তবে শেল-এর ব্যান্ডুইডথ খুবই কম, সারাদিন গুতাগুতি করলেও ২/১ মেবার বেশি হবেনা মনে হয়।

২৪

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

অফটপিক:invarbrass ভাই,
পরপর এভাবে পোস্ট না করে অনুগ্রহ করে একটার মধ্যেই লিখবেন!

অনটপিক:
ভিপিএস কি মাল্টিকোরের সুবিধা পায়? একটা নোড মাল্টিকোরের হতে পারে। কিন্তু ভিপিএসকে তো সাধারণত একটা সিপিইউ লিমিট দিয়ে দেয়। অনেক আগে একটা টেস্ট ভিপিএস এ দেখলাম ৪৫০ না যেন ৫৫০ মেগাহার্জ দিয়েছিল। আবার অনেকে হাইব্রিড সার্ভার বলে দেখা যায় একটা ভিপিএসকে একটা ডেডিকেডেট কোর দেয় (যেমন wiredtree)। অথ্যাৎ আমার প্রশ্ন হলে নোড মাল্টিকোর হলে কি ভিপিএস'র কোন লাভ আছে যদিনা সেখানে সমান শেয়ার না দেয়?

ধন্যবাদ।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

২৫

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

হাঙ্গরিকোডার লিখেছেন:

অফটপিক:invarbrass ভাই,
পরপর এভাবে পোস্ট না করে অনুগ্রহ করে একটার মধ্যেই লিখবেন!

অনটপিক:
ভিপিএস কি মাল্টিকোরের সুবিধা পায়? একটা নোড মাল্টিকোরের হতে পারে। কিন্তু ভিপিএসকে তো সাধারণত একটা সিপিইউ লিমিট দিয়ে দেয়। অনেক আগে একটা টেস্ট ভিপিএস এ দেখলাম ৪৫০ না যেন ৫৫০ মেগাহার্জ দিয়েছিল। আবার অনেকে হাইব্রিড সার্ভার বলে দেখা যায় একটা ভিপিএসকে একটা ডেডিকেডেট কোর দেয় (যেমন wiredtree)। অথ্যাৎ আমার প্রশ্ন হলে নোড মাল্টিকোর হলে কি ভিপিএস'র কোন লাভ আছে যদিনা সেখানে সমান শেয়ার না দেয়?

ধন্যবাদ।

অবশ্যই ভিপিএস-এ মাল্টিকোর সুবিধা পাওয়া যায়। ভিপিএস কেনার আগে চেক করে নেবেন প্রোভাইডার কয়টা কোর দেবে আপনাকে। আমার সব ভিপিএস-এ দুইটা সিপিইউ দেখায়। গত মাসে TheNyNOC থেকে আরেকটা ভিপিএস নিলাম। কেনার সময় টিকিট খুলেছিলাম আমাকে যেন C2Q নোড-এ অ্যালোকেট করে। অ্যাক্টিভেটেড হবার পর Hypervm-এ দেখলাম আমি ৪টা CPU পাচ্ছি।

আমার ভিপিএস সবগুলো OpenVz বা Virtuozzo-তে। Xen-এর কথা জানিনা, তবে Vz-এ চাইলে একটি মাত্র কোর-এ ভিপিএস restrict করা যায়। এটা মূলতঃ নির্ভর করছে আপনার প্রোভাইডার কত বেশি অভারসেলিং করছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে রিকোয়েস্ট করলে আপনাকে মাল্টিপল কোর দিয়ে দেবে।

হাইব্রীড সার্ভারের মূল ব্যাপারটা হলো - একটি সাধারণ ভিপিএস নোড-এ ১০টি থেকে শত শত স্লাইস থাকতে পারে (প্রোভাইডার যত বেশি কঞ্জুস আর লোভী হবে, তত বেশি লোক এক একটি নোড শেয়ার করবে sad) হাইব্রীড ভিপিএস হলো তাদের জন্য যারা ঠিক ডেডি বক্স চাচ্ছেনা, আবার বেশি লোকের সাথে শেয়ারও করতে চাচ্ছেনা। তাদের জন্য একটি নোড-এ ২ থেকে ৪টি স্লাইস (আরো বেশিও হতে পারে) বানিয়ে হাইব্রীড ভিপিএস নাম ভাঁড়িয়ে বিক্রি করে - নোডটিতে ওভারসেলিং করেনা বলে নিয়ার ডেডিকেটেড পার্ফর্ম্যান্স পাওয়া যায়।

হাইব্রীড-এর সাথে ডেডিকেটেড কোর এর কোন সম্পর্ক নেই। প্রোভাইডার চাইলে একটি কোর আপনাকে পুরো দিয়ে দিতে পারে, আবার সবগুলো কোর ইকুয়াল শেয়ার করে ভাগ করে দিতে পারে প্রতিবেশীদের মাঝে। এটা পুরোপুরি নির্ভর করে প্রোভাইডার-এর উপর।

বলা বাহুল্য, হাইব্রীড সার্ভার-এর দামও "হাইব্রীড" - প্রায় ডেডিকেটেড-এর কাছাকাছি। smile

আপনার কন্ট্রোল প্যানেল-এ একটি সিপিইউ দেখালে, নোডটা মাল্টিকোর কিনা জানার জন্য /proc/cpu দেখুন - তারপর তদবির শুরু করুন আপনাকে আরেকটি কোর দেবার জন্য।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (10-11-2008 20:51)

২৬

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

জটিল টিউটরিয়াল। অনেক অনেক ভালো লাগল...

দোয়েল নিজেও জানে না যে সে জাতীয় পাখি...

২৭

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

জুমলা ইন্সটল করা যাবে এঞ্জিনেক্স-এ?

২৮

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

ধ্যানী বিজ্ঞানী লিখেছেন:

জুমলা ইন্সটল করা যাবে এঞ্জিনেক্স-এ?

আবার জিগায়!  thumbs_up

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

২৯

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

দারুন tutorial, ধন্যবাদ

৩০

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

আমি debian এ nginx install করতে গিয়ে error পাচ্ছি। নীচে screenshot দিলাম।

http://i25.tinypic.com/20b1p1u.jpg

কেউ কি nginx এর lightweight version with php and myswl install করে দেখেছেন? এই সাইটটি দেখুন http://thehook.eu/tools/nweb/

nginx কিভাবে uninstall করব?

৩১

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

apt-get install gcc automake cpp

এভাবে আরও কিছু জিনিস দরকার হতে পারে! ইয়ামে একটা উপায় ছিল ডেভেলপমেন্ট টুল গুলা একবারে ইনস্টল করা:

yum groupinstall "Development Tools"

এপিটি সেরকম নাই মনে হয়! sad

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

৩২

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

আপনি ভিপিএস নিয়েছেন দেখে ভালো লাগলো।

ইন্ডিভিজুয়ালী প্রতিটি প্যাকেজ ইনসট্ল না করে ডেবিয়ানে build-dep মেটা-প্যাকেজটি ইনস্টল করলেই হয়:

apt-get install build-dep

আমি সাধারণত: এইসব প্যাকেজ ইনস্টল করি (এগুলো দিয়ে এনজিনেক্স, পিএইচপি, মাইসিক্ল সব কম্পাইল করা যায়):

apt-get install binutils cpp fetchmail flex gcc libc6-dev libpcre3-dev libpopt-dev m4 make nmap autoconf automake1.9 libtool bison autotools-dev g++ patchutils zlib1g-dev libxml2-dev libcurl3-dev

তবে আপনি যেহেতু ভিপিএস-এ নতুন, ডেবিয়ানের রেপো থেকেই সরাসরি এনজিনেক্স ইনস্টল করার উপদেশ দেবো (কোনো কিছু কম্পাইল করার প্রয়োজন নেই, স্টার্ট-আপ স্ক্রিপ্ট বানানোরও প্রয়োজন নেই):

apt-get install nginx

nginxএর সাথে php (FastCGI মোডে) চালানোর সবচেয়ে ভালো উপায় হলো: php-fpm
তবে এটা করতে গেলে আপনাকে পিএইচপি সোর্স কোড প্যাচিং করে নিজেই কাস্টম কম্পাইল করতে হবে। ডেবিয়ানের রেপোতে যে স্টক পিএইচপি স্ট্যাক আছে সেটা দিয়ে হবেনা।

এছাড়া কিছুদিন আগে পর্যন্ত লাইটীর পিএইচপি ফাস্টসিজিআই ম্যানেজার ধার করে এনজিনেক্স-এ পিএইচপি চালানো যেত।

হুমমম,  thinking ভাবছি এনজিনেক্স+পিএইচপি ফাস্টসিজিআই সেটাপ নিয়ে একটি থ্রেড খুললে ভালো হয়। বেশ কিছুদিন এনজিনেক্স নাড়াচাড়া হয় নাই (এখন মনে হয় ভার্সন ০.৮ চলছে) - একটু ঝালাই করে নেই।

গররররর.... ঐ ব্যাটা হাইপারভিএম-এর ডেভেলপার *বউয়ের ভাই* আত্মহত্যা করে গিয়ে আমারেও ডুবাইছে!  angry আমার যতগুলো ভিপিএস ছিলো, বেশিরভাগেরই এখনো পর্যন্ত কোনো কন্ট্রোল প্যানেল নাই। যে দুয়েকটার আছে - সেগুলোও কাম করেনা  hairpull যেমন এই মুহুর্তে একটা ভিপিএস ডাউন হয়ে আছে। এখন টিকেট ওপেন করে বসে আংগুল চুষতেছি, কখন সাপোর্ট স্টাফ বাবাজীর ঘুম ভাংগবে আর এসে একটু রিবুট মেরে দিবে  crying

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (01-08-2009 23:25)

৩৩

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

পিএইচপি সোর্স প্যাচ ও ফাস্ট সিজিআই এর উপরে একটা টপিক আছে। ঠিকানা: http://forum.projanmo.com/t7593.html। অবশ্য চাইলে আপনি আরেকটিও খুলতে পারেন! এতে অন্যভাবে ব্যাখ্যা থাকলে অনেকের হয়তো সুবিধা হবে।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

৩৪

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

উপস! tongue ঐ টপিকটার কথা খেয়াল ছিলোনা! হ্যাঁ, আমারটাও মোটামুটি একই টেকনিক।

তবে ঐ পোস্টটা একটু পুরণো। nshop1 ভাই ঐ পোস্টের দেয়া লিংকগুলো সরাসরি ডাউনলোড না করে, মূল সাইটগুলোতে ভিজিট করে বেছেবেছে লেটেস্ট ভার্সনগুলো ডাউনলোড করুন। (স্টেবল ভার্সনই কেবল ডাউনলোড করা উচিৎ) পিএইচপির ভার্সন এখন ৫.৩ এবং এফপিএম ০.৫.১২, এনজিনেক্স সম্ভবত: ০.৭।

আপডেট: আলমগীর ভাইয়ের টিউটোরিয়ালে একটা জিনিস বাদ পড়েছে মনে হয়, patchutils প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে:

apt-get install patchutils

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (01-08-2009 23:45)

৩৫

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

invarbrass ভাই এবং হাঙ্গরিকোডার ভাইকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। invarbrass ভাই আমাকে বলেছিলেন VPS নিয়ে কাজ শুরু করার আগে Linux এর কমান্ড এর ব্যাপারে কিছু শিখে নিতে। ভেবে দেখলাম trail and error বেসিসে কিছু শিখার চেস্টা করি। কালকে নেটে খুজতে গিয়ে একটা vps provider পেলাম যারা আগে টেস্ট করে দেখার সুযুগ দেয়। সবার সুবিধার জন্য নীচে link দিলাম।

http://forums.digitalpoint.com/showthread.php?t=1439496

আপনাদের দেয়া উপরের কমান্ডগুলো চেষ্টা করে দেখলাম, error দেখাছছে। আমার ধারনা এটা test vps এর কারনে। দুই এক দিনের মধ্যে paid vps নিয়ে নিব, তখন আশা করি কনো এরর দেখাবেনা।

আবারো ধন্যবাদ সাহায্য করার জন্য, ভালো থাকবেন।

আপডেট
এখানে nginx, PHP এবং fastCGI install করার ব্যাপারে tutorial দেখলাম, কাজে লাগতে পারেঃ

http://www.linuxspace.org/archives/1576

সর্বশেষ সম্পাদনা করেছেন nshop1 (02-08-2009 07:32)

৩৬

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

অনেক ভিপিএস প্রোভাইডারই আপনাকে টেস্ট ভিপিএস দেবে, তবে ওদের সাইটে এটা দেয়া থাকেনা। পার্সোনালী রিকোয়েস্ট করলে দেয়।

linuxspace-এর টিউটোরিয়ালটা চমৎকার! তবে পিএইচপির অংশটি একটু আউটডেটেড; লাইটী থেকে spawn-fcgi ধার করে পিএইচপি চালানোর ব্যাপারটি আগে করা হতো - এখন তো পিএইচপি-এফপিএম আছেই। তবে আপাতত: টেস্ট ভিপিএস-এ এ পদ্ধতি ফলো করতে পারেন - খুব বেশি কিছু কম্পাইল করতে হবেনা।

৩৭

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

অবশেষে HostLatch থেকে VPS নিয়ে নিলাম। Order place করার সময় অপারেটিং সিষ্টেমের ব্যাপারে বলতে ভুলে গিয়েছিলাম, ওরা Debian এর জায়গায় CentOS দিয়ে দিয়েছে। এটা কি আমি নিজে থেকে change করে Debian Install করতে পারব। আমার IP address ওয়েব ব্রাউসারে এন্টার করলে নীচের পেজ ওপেন হয়। তার মানে কি আমার VPS এ অলরেডি apache web server install করা আছে?

http://i31.tinypic.com/k3n3ew.jpg

৩৮

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

হ্যাঁ, ওদের যে কন্ট্রোল প্যানেল আছে (হাইপারভিএম) সেটা দিয়ে আপনার পছন্দ মোতাবেক ওএস টেমপ্লেট ইনস্টল করতে পারবেন - Rebuild VPS নামে একটি অপশনে এটি পাবেন। আপনার মেমরী যেহেতু ২৫৬ মেগা, কাজেই ৩২ বিট (i386) ওপারেটিং সিস্টেমই ইনস্টল করুন (৬৪ বিটের জন্য কমপক্ষে ৫১২ মেগ থাকলে ভালো)।

সেন্টওএস চমৎকার সার্ভার সিস্টেম - এখানে সব কাজ yum দিয়ে করতে পারবেন। অর্থাৎ, ডেবিয়ানে

apt-get install packagename

এর বদলে

yum install packagename
yum update
yum upgrade

ইত্যাদি হবে।

সেনটওএস-এ বাই ডিফল্ট এ্যপাচে প্রি-ইনস্টলড থাকে।

৩৯

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

ধন্যবাদ invarbrass ভাই, CentOS এ ট্টাই করে দেখি, না পারলে তখন Debian ইন্সটল করে নিব। এখন PHP এবং mysql install করা আছে কিনা কিভাবে চেক করব, যতটুকু জানি apache তে htdocs folder এর মধ্যে website এর ফাইল গুলো রাখতে হয়, কিন্তু hypervm এর filemanager এ সেরকম কিছু পাচ্ছিনা। কোন folder এ সাইট আপলোড করব জানালে উপকৃত হব।

ধন্যবাদ

Need urgent help

আমার VPS এর সাথে ১টা ip address পেয়েছি, dns কিভাবে সেটআপ করব?


Update

সমাধান হয়েগেছে... big_smile namecheap এর customer service দারুন।

সর্বশেষ সম্পাদনা করেছেন nshop1 (04-08-2009 12:16)

৪০

Re: নিজের ভিপিএস - ১ (ওয়েব সার্ভার সেটআপ)

এনজিনেক্সেস ফাইলগুলো থাকে /usr/share/nginx/html ফোল্ডারে।
অন্যান্য সার্ভারে থাকে /var/www ফোল্ডারে।

পোস্টঃ [ ২১ থেকে ৪০ মোট ৪০ ]

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১১ উত্তর সমূহ
  • ১৮১৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-09-2008 14:37 লিখেছেন হাঙ্গরিকোডার
  • উত্তর সমূহ
  • ১০৬১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-09-2008 10:24 লিখেছেন চপল

ওয়েব সার্ভার সেটআপ

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর সমূহ
  • ১২২৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-09-2008 11:39 লিখেছেন রুমন
  • উত্তর সমূহ
  • ১৩৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-09-2008 09:35 লিখেছেন #হাসান

স্টিকি : নিজের ভিপিএস - সূচীপত্র

লিখেছেন আলমগীর

  • ১০ উত্তর সমূহ
  • ২৭৪০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-02-2009 12:32 লিখেছেন da_fog

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: