টপিকঃ ভাইরাসের মুখে উইন্ডোজ এক্সপি
সম্প্রতি ফোরামে দেখা যাচ্ছে ভাইরাস বিষয়ক ট্রাবলশুটিং সংক্রান্ত টপিক অনেকগুলো পোস্ট হয়েছে।
মনে হয় নিচের সংবাদের সাথে এর সম্পর্ক আছে।
হায়রে বিজনেস পলিসি!!!!!
সম্প্রতি উইন্ডোজ এক্সপি মুহুর্মুহু আক্রান্ত হচ্ছে ভাইরাসে। ব্যবহারকারীরা পড়ছেন বিপাকে। নতুন নতুন ভাইরাস আক্রান্ত হওয়ার পেছনে মাইক্রোসফটের কারসাজি রয়েছে বলেও ধারণা করছেন অনেকেই। কিন্তু শান্তিতে আছে ভিসতা ব্যবহারকারীরা। উইন্ডোজ ভিসতায় ভাইরাসের কোন সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে সব কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, তার অধিকাংশেরই উইন্ডোজ ভিস্তা ব্যবহারের জন্য যে কনফিগারেশনের কম্পিউটার প্রয়োজন সেটা নেই। অপরদিকে মাইক্রোসফট উইন্ডোজ ভিসতাকে বাজারে প্রতিষ্ঠিত করার জন্য এক্সপির বিক্রয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমনকি অভিযোগ আছে, উইন্ডোজ এক্সপির সিকিউরিটি কোডগুলোও হ্যাকারদের জন্য সহজলভ্য করে দিয়েছে। এর ফলে রাতারাতি এন্টিভাইরাস নির্মাতাদের ব্যবসা এখন তুঙ্গে। মাইক্রোসফটের ভিসতাকে বাজারে প্রতিষ্ঠিত করার এ অভিপ্রায়ের সূত্রেই উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের এ বেহাল দশা। অতএব, সাবধান। আপনার কম্পিউটারে প্রয়োজনীয় ভাইরাস গার্ডটি আপডেট রাখুন, পেনড্রাইভসহ অন্য ইনপুট ডিভাইসগুলোর জন্য ইউএসবি গার্ড ব্যবহার করুন। অথবা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্যবহার করুন।
সোর্স- দৈনিক যুগান্তর
কৃতজ্ঞতাঃ এই টুল
দেশ বিদেশে ঘুইরা মরি।






