পুরাতন কিছু কৌতুক (পাতা ১) - হাসির বাক্স - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৩ ]

টপিকঃ পুরাতন কিছু কৌতুক

ছেলে ও বাবা

১)
ছেলে: মিতব্যয়ী আর কৃপনের মধ্যে পার্থক্য কি?
বাবা:  আমি যদি নিজের জন্য কমদামী শার্ট কিনি, সেটা হবে মিতব্যয়। আর যদি তোমার মায়ের জন্য কমদামী শাড়ী কিনি, সেটা হবে কৃপণতা।

২)
বাবা: কিরে! কাদছিস্‌ কেন?
ছেলে: মা মেরেছে।
বাবা: তাতেই কাঁদতে হবে?? আমাকে কি কখনও কাঁদতে দেখেছিস?

৩)
বাবা: এত্ত দাম দিয়ে পুরানো দিনের গানগুলো রেকর্ড করে আনলাম আর তুই কিনা রেকর্ডগুলো ভেঙে ফেললি, হত"ছাড়া কোথাকার!
ছেলে: শচীন, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা ওরা তো রেকর্ড ভেঙেছে...। কই ওদের কে তো কেউ এভাবে মারেনি।

৪)
বাবা: "কিরে খোকা, তোর না টনসিলের সমস্যা, আর তুই কিনা আইসক্রিম খাচ্ছিস? ঠাণ্ডা লাগবে তো।"
ছেলে: "না বাবা ঠাণ্ডা লাগবে না। আমি তো সুয়েটার পড়েই আইসক্রিম খাচ্ছি।"

৫)
একদিন এক হোটেলে ছেলে এবং বাবা খেতে বসলো-
বাবা: করিম তুই ডিম দিয়া ভাল করে খাইয়া ল।
ছেলে: আব্বা আমারে যে ডিমটা দিছে ঐটার ভেতরে তো মুরগীর বাচ্চা ফুটে গেছে।
বাবা: করিম, তাহলে তাড়াতাড়ি খাইয়া ফেলা, নইলে হোটেল মালিক জানলে তখন বাচ্চার দামসহ লইব। কাউরে কইছ না কিন্তু!

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: পুরাতন কিছু কৌতুক

আসলেই পুরোনো tongue_smile

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

Re: পুরাতন কিছু কৌতুক

হাসি আসে না কেন? thinkingতাও চেষ্টা করার জন্য ধন্যবাদ tongue

Re: পুরাতন কিছু কৌতুক

আহমাদ মুজতবা লিখেছেন:

হাসি আসে না কেন? thinkingতাও চেষ্টা করার জন্য ধন্যবাদ tongue

হাসি আসার দরকার নাই।
সবাই হাসলে বিপদ।

সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী আকরাম (18-08-2008 19:59)

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: পুরাতন কিছু কৌতুক

মেহেদী আকরাম লিখেছেন:

ছেলে: মিতব্যয়ী আর কৃপনের মধ্যে পার্থক্য কি?
বাবা:  আমি যদি নিজের জন্য কমদামী শার্ট কিনি, সেটা হবে মিতব্যয়। আর যদি তোমার মায়ের জন্য কমদামী শাড়ী কিনি, সেটা হবে কৃপণতা।

hehehehe;D

It's our choices that make us who we are.

Re: পুরাতন কিছু কৌতুক

মেহেদী আকরাম লিখেছেন:

ছেলে ও বাবা

১)
ছেলে: মিতব্যয়ী আর কৃপনের মধ্যে পার্থক্য কি?
বাবা:  আমি যদি নিজের জন্য কমদামী শার্ট কিনি, সেটা হবে মিতব্যয়। আর যদি তোমার মায়ের জন্য কমদামী শাড়ী কিনি, সেটা হবে কৃপণতা।

এটা নতুন। ভাল লেগেছে। ধন্যবাদ মেহেদী আকরাম ভাই।

আমার নতুন ওয়েবসাইট : http://www.pqsofts.com

Re: পুরাতন কিছু কৌতুক

মেহেদী ভাই চালিয়ে যান।

সর্বশেষ সম্পাদনা করেছেন সালেহ আহমদ (18-08-2008 01:02)

Re: পুরাতন কিছু কৌতুক

প্রথম কৌতুকটি নতুন ছিল। তবে এমনও তো হতে পারে আমার কাছে যেটা পুরোনো তা অন্যের কাছে নতুন। আরো কৌতুক দেবেন, আশা করি। ধন্যবাদ!! thumbs_up

Re: পুরাতন কিছু কৌতুক

স্বামী ও স্ত্রী

১)
নব দম্পতির মাঝে ঝগড়া হয়েছে।
স্ত্রী: আমি বাপের বাড়ি চলে যাচ্ছি।
স্বামী: এই নাও ভাড়া।
স্ত্রী: কত দিচছ? এতে তো ফেরার ভাড়া হবেনা।
-------------------------------------------------

২)
পুলিশের স্ত্রী: এই, ওঠ, ওঠ, আমাদের ঘরে চোর ঢুকেছে।
পুলিশ (পাশ ফিরে শুয়ে): ঢুকলে ঢুকুক! এখন আমার ডিউটি নেই।
-------------------------------------------------

৩)
গ্রামের এক দম্পতি শহরে এসে একটা দুই-তলা বাসের দোতলায় উঠল।
স্বামীটি কিছুক্ষণ এদিক-ওদিক তাকিয়ে স্ত্রীকে বলল, এই নাম। এই বাসে ড্রাইভার নাই।
-------------------------------------------------

৪)
স্ত্রী: ওই সামনের বাড়ী থেকে একটা ছেলে উকি মারে। তুমি একটা পর্দা কিনে নিয়ে এসো তো।
স্বামী:পর্দা লাগাতে হবে না। পর্দা ওই ছেলেটাই লাগাবে। শুধু তুমি একবার ভাল করে দেখা দাও।
-------------------------------------------------

৫)
স্ত্রী: তুমি সবসময় তোমার ব্যাগে আমার একটা ছবি রাখ, এর কারণ কি?
স্বামী: যখনই কোন সমস্যায় পড়ি তা যতই কঠিন হোকনা কেন আমি তোমার ছবির দিকে তাকাই আর আমার সব সমস্যা দুরে চলে যায়।
স্ত্রী: দেখেছো তোমার জীবনে আমার উপস্থি'তি কত যাদুকরী আর শক্তিশালী?
স্বামী: হ্যাঁ, আমি তোমার ছবির দিকে তাকাই আর বলি, ” অন্য কোন সমস্যা কি এই সমস্যার থেকেও বড়?

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

১০

Re: পুরাতন কিছু কৌতুক

আবার পড়ে ভাল লাগল।

রক্তের গ্রুপ B+
যুদ্ধাপরাধী ও রাজাকারদের ঘৃণা করি।

১১

Re: পুরাতন কিছু কৌতুক

জোস জোস। lol2lol2=))
খুবি ভাল লাগল। thumbs_upclap

উড়ে যাব ডানা মেলে

১২

Re: পুরাতন কিছু কৌতুক

big_smilebig_smile:D

১৩

Re: পুরাতন কিছু কৌতুক

মেহেদী আকরাম লিখেছেন:
আহমাদ মুজতবা লিখেছেন:

হাসি আসে না কেন? thinkingতাও চেষ্টা করার জন্য ধন্যবাদ tongue

হাসি আসার দরকার নাই।
সবাই হাসলে বিপদ।

এইখান থেকে কোনো একটা লাইন মনে হয় মুছে ফেলা হয়েছে যার ফলস্বরুপ মনে হয় স্বামী-স্ত্রী কৌতুক গুলার জন্ম worried

১৪

Re: পুরাতন কিছু কৌতুক

রাতে গাড়ি চালিয়ে ফিরছিলেন এক ভদ্রলোক। গাড়ি জ্যামে আটকে গেলে এক ভিক্ষুক এনে হাত পাতল।
ভিক্ষুক: দয়া করে কিছু দিন স্যার !
ভদ্রলোক: তুমি মদ খাও ?
ভিক্ষুক: না স্যার।
ভদ্রলোক: তুমি ধূমপান কর ?
ভিক্ষুক: না।
ভদ্রলোক: জুয়া খেল ?
ভিক্ষুক: না।
ভদ্রলোক: তুমি শিগগির আমার গাড়িতে উঠ।
ভিক্ষুক: যা দেবার এখানেই দিন, স্যার।
ভদ্রলোক: না, তোমাকে বাড়ি নিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে, মদ, জুয়া, ধূমপান এ সবের সাথে না থাকলে মানুষের জীবনের কি ভয়াবহ অবস্থা হয়।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

১৫

এইটা ভালো হইছে হাসতেই আছি lol2lol2=))=))=))=))=))

১৬

Re: পুরাতন কিছু কৌতুক

lol2lol2=))

সবুজ নিস্প্রভ হয়েছে সেই কবে, তারুন্য যেন নির্জীব, অসুস্থ আলোর ঝলকানী নেই, মেঘে মেঘে কেটে যায় বেলা।হতাশার চোরাবালিতে হারিয়ে যায় প্রত্যাশা প্রতিনিয়ত।

১৭

Re: পুরাতন কিছু কৌতুক

মেহেদী ভাইয়ের জোকগুলি জোস্‌। পোস্টের জন্য + রেপু

১৮

Re: পুরাতন কিছু কৌতুক

গাড়ী চড়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন একজন বিদেশী।
শিশুপার্ক দেখে বিদেশী গাইডকে জিজ্ঞেস করলেন, এই পার্কটা তৈরী করতে কত দিন লেগেছে?
গাইড: তা বছর দশেক হবে।
বিদেশী: এত! আমাদের দেশে হলে এটা ছয় মাসেই তৈরী করে ফেলত।
গাড়ী এবার যাচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে। বিদেশী আঙুল দিয়ে সেগুলো দেখিয়ে বললেন, এগুলো বানাতে কত দিন লেগেছে?
গাইড একটু ভেবে বলল, তা বছর দুয়েক হবে।
বিদেশী: এত! আমাদের দেশে হলে এটা এক মাসেই হয়ে যেত।
গাড়ি যাচ্ছে সাভার স্মৃতিসৌধের পাশ দিয়ে। বিদেশী জিজ্ঞেস করলেন, এই চমৎকার স্মৃতিসৌধটা বানাতে কত সময় লেগেছে?
গাইড একটু মাথা চুলকে বলল, বলতে পারছিনা। সকালে তো এই পথ দিয়েই গেছি। তখন তো দেখিনি।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

১৯

Re: পুরাতন কিছু কৌতুক

lol2lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2

প্রযুক্তিকে ভালোবাসি।সর্বদা প্রযুক্তির ছোঁয়ায় সিক্ত হয়ে থাকতে চাই
বিনোদনের খোজে বিনোদনমুলক ফোরাম

২০

Re: পুরাতন কিছু কৌতুক

মেহেদী আকরাম লিখেছেন:

গাড়ী চড়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন একজন বিদেশী।
শিশুপার্ক দেখে বিদেশী গাইডকে জিজ্ঞেস করলেন, এই পার্কটা তৈরী করতে কত দিন লেগেছে?
গাইড: তা বছর দশেক হবে।
বিদেশী: এত! আমাদের দেশে হলে এটা ছয় মাসেই তৈরী করে ফেলত।
গাড়ী এবার যাচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে। বিদেশী আঙুল দিয়ে সেগুলো দেখিয়ে বললেন, এগুলো বানাতে কত দিন লেগেছে?
গাইড একটু ভেবে বলল, তা বছর দুয়েক হবে।
বিদেশী: এত! আমাদের দেশে হলে এটা এক মাসেই হয়ে যেত।
গাড়ি যাচ্ছে সাভার স্মৃতিসৌধের পাশ দিয়ে। বিদেশী জিজ্ঞেস করলেন, এই চমৎকার স্মৃতিসৌধটা বানাতে কত সময় লেগেছে?
গাইড একটু মাথা চুলকে বলল, বলতে পারছিনা। সকালে তো এই পথ দিয়েই গেছি। তখন তো দেখিনি।

এই কৌতুকটা কি দেশি ভার্শান এর নাকি thinking?

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নবাজ (22-08-2008 16:20)

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৩ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৮৪৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-02-2009 22:26 লিখেছেন আরিফ২১

কিছু কৌতুক

লিখেছেন শিপলু

  • উত্তর সমূহ
  • ৭৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-10-2007 13:08 লিখেছেন আউল

কিছু কৌতুক

লিখেছেন মেহেদী আকরাম

  • ১৪ উত্তর সমূহ
  • ১৫১৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-09-2008 02:49 লিখেছেন হৃদয়

কিছু কৌতুক

লিখেছেন তনয়_ ( পাতাগুলি   )

  • ২৪ উত্তর সমূহ
  • ২৭২৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-02-2009 02:05 লিখেছেন বেপরোয়া

আরও কিছু কৌতুক

লিখেছেন শুভ্র

  • উত্তর সমূহ
  • ৭৪৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-10-2007 00:42 লিখেছেন সামিউল

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: