রসি ভাই, আপনি মেয়ে হলে তো এখন আপনার ওখানে গিয়ে আপনাকে আমার একটা আইসক্রীম খাওয়ায় আসা লাগত মন ভালো করার জন্য!
কারন, মেয়ে জাতি তুলে যত কিছু বলা হয় প্রতি পদে পদে... নোয়াখালী নিয়ে তারচেয়ে অনেক কমই বলা হয়। 
যাক গে, আমারও পোস্টটা পছন্দ হয় নি। আর আমি পারতপক্ষে হাসির বাক্স এড়িয়ে চলি। একটা কথা শুনেছিলাম , মানুষের প্রচন্ড হাসির মধ্যে ভয়ঙ্কর নিষ্ঠুরতা থাকে, পুরা ঠিক মনে করি না, তবে মানুষ সম্ভবত অন্যকে বিদ্রুপ করে সবচাইতে বেশি মজা পায়।
ছেলে হইলে আমি হয়ত (টু দ্য পাওয়ার ইনফিনিট) এরকমই হতাম, (কারন আমি মানুষ হিসেবে খুউবই স্বার্থপর) মেয়ে বলে উপলব্ধি করতে পারি যে অন্যকে বিদ্রুপ করা কতটা পীড়াদায়ক।
মজা করতে করতে কখন যে কষ্ট দিয়ে ফেলে, বেশির ভাগ মানুষই (আমিও) তা বুঝি না।
একটা কথা বলতে পারি, ব্যক্তিগতভাবে আমি নোয়াখালীকে খুউবই পছন্দ করি। নোয়াখালির মানুষ খুউবই কর্মঠ হয়, এবং সামাজিক হয়। নিজের দেশ/এলাকার জন্য জান কোরবান, এবং প্রচন্ড অনুভূতি সম্পন্ন। আমি অন্তত যতজনকে চিনি। কাছে পিঠের আরও কয়েকটা জায়গার মানুষও এইরকমই আন্তরিক।
বরং আমরাই প্রচন্ড অলস, কাজচোরা আর অসামাজিক টাইপ। সবাই না অবশ্যই। তবে আমি নি:সন্দেহে। তাই আমরা নোয়াখালীকে হিংসা করি তো, তাই পঁচাই। মাইন্ড খাইয়েন না। সেরাদের গালিও খাইতে হয় বইকি 
'নোয়াখালী' পোস্টটি মুছা হোক! এবং পরবর্তীতে এ ধরনের ব্যাপারে লক্ষ্য রাখা হোক! 
সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (14-08-2008 21:11)
আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)