টপিকঃ চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না খাও ধরা
নতুন নতুন জোক্স পড়তে পড়তে আমারও একটা জোকস মনে পড়ে গেল তাই শেয়ার করলাম
ঘটনাটা নোয়াখালীর তবে ভাই কেউ মাইন্ড করবেন না প্লিজ ।
বহু আগের ঘটনা--- নোয়াখালীর এক গহীন গ্রামে এক চালাক লোক ছিল, সে সবার কাছে বলত সে ইংরেজিতে কথা বলতে পাড়ে । আসলে সে শুধুমাত্র YES, NO, VERY GOOD এই তিনটি শব্দই জানতো । সেই সময় ঐ গ্রামে আর কেউই ইংরেজি জানতো না আর যেহেতু ঐ চালাক লোকটি ইংরেজি জানতো সেহেতু সবাই তাকে সম্মান জানাতো আর বাহ্বা দিত, এভাবে ভালই চলছিল কিন্তু হঠাৎ একদিন ঐ গ্রামে এক পর্যটক এসে হাজির হলো, সে বাংলা বুঝে না, ইংরেজি বুঝে আর তাই স্বাভাবিক ভাবেই ঐ চালাক লোকটির ডাক পড়ল যেহেতু একমাত্র সেই ইংরেজি জানত । সেই পর্যটক গ্রামের সবার সামনে তাকে ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করল আর সে শুধু বলল YES, NO, VERY GOOD । পর্যটক ভীষন রেগে ঐ চালাক লোকটির গালে একটি থাপ্পড় মেরে চলে গেল । গ্রামের সবাইতো অবাক হয়ে ঐ চালাক লোকটিকে জিজ্ঞাসা করল পর্যটক তাকে থাপ্পড় মারল কেন ? সে গ্রামের সবার উদ্দেশে বলল- পর্যটক আমাকে শুধু থাপ্পড়ই মারে নাই গালিও দিছে কেন জানেন ? সবাই বলল না । তখন সে বলল, পর্যটক তাকে বলেছে, সে এতো ভাল ইংরেজি জানে তারপরও সে এখনও কেন এই গ্রামে পড়ে আছে ?


=))=))=))=))








;D

:clap: ধন্যবাদ, আমার পক্ষ নেয়ার জন্য ।:clap::clap::clap::clap:


:-:-O