৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে (পাতা ১) - দূর-পরবাস - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৭ ]

টপিকঃ ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

নির্মম আর বর্বর নির্যাতনের শিকার হয়ে কুয়েত থেকে গতকাল দেশে ফিরেছেন কয়েক শ’ বাংলাদেশি শ্রমিক। তাদের কেউ কেউ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে যোগ দিলেও অনেকেই নিরপরাধ। গতকাল ভোরে দেশে ফিরে বিভিন্ন গণমাধ্যমকর্মীর কাছে তারা তুলে ধরেন কুয়েতি আইন-শৃগ্ধখলা বাহিনীর নিষ্ঠুর নির্যাতনের কথা। তারা এ সময় কান্নায় ভেঙে পড়েন। তারা বলেন, প্রচন্ড মারধরের পর তাদের রাবার দিয়ে বেঁধে কড়া রোদের মধ্যে রাস্তায় ফেলে রাখা হয় ৩ ঘণ্টা। খালি পায়ে হাঁটানো হয় উত্তপ্ত রাস্তায়। নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে পানি পানি বলে চিৎকার করেও পাওয়া যায়নি পানি এমন অভিযোগও করেছেন এক শ্রমিক। এভাবে দফায় দফায় পেটানোর প্রায় দুই দিন পর শেষে মঙ্গলবার মধ্যরাতে তাদের জোরপহৃর্বক তুলে দেওয়া হয় বাংলাদেশমুখী বিমানে। অথচ তাদের সবাই ধর্মঘটে ছিলেন না। অনেকেই জানেন না কী তাদের অপরাধ। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসে যাদের হাত দিয়ে দেশের সেই সোনার ছেলেদেরই একজন মহসিন। কুয়েত থেকে ফিরে গতকাল সাংবাদিকদের জানান আটককৃত বাংলাদেশিদের ওপর কুয়েতি আইন-শৃগ্ধখলা বাহিনীর নির্যাতনের কথা।
মহসিন বলেন, ‘আমাদের ধরে নিয়ে একটি মিলিটারি ক্যাম্পে সামনে জড়ো করা হয়। রাবার দিয়ে আমাদের দুই হাত পিঠের সঙ্গে বেঁধে রাখা হয়। সেখানে গরম পাকা রাস্তায় আমাদের ফেলে রাখা হয়। ৩ ঘণ্টা পর তারা আমাদের ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। সেখানে বন্দি করে রাখা হয়। শুরু হয় প্রচন্ড মারধর। সেখানে মিলিটারির এলোপাতাড়ি মারধর থেকে কেউই রেহাই পাননি। মহসিন আরো বলেন, তারা (মিলিটারিরা) আমাদের দেশে পাঠিয়ে দেবে বলে জানায়। সোমবার রাতে একবার এজন্য বিমানে পাঠাবে বলে তারা আমাদের গাড়িতে তোলে। এ সময় তারা আমাদের একজনের সঙ্গে আরেকজনের হাত বেঁধে রাখে। আমাদের পরনে তখন কোনো কাপড় ছিল না। সেখান থেকে আবার আমাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়। চলে আরো কয়েক দফা নির্যাতন। হঠাৎ দেশে ফেরা নির্যাতিত এ শ্রমিক জানান, সেনাবাহিনীর কেন্দ্রের (ক্যাম্পের) ভেতরে রাখার পর মারধরের কারণে বিভিন্ন জনের হাত ফুলে যায়। কারো পা ভেঙে যায়। কারো মাথা ফেটে যায়।
কুয়েতের একটি ব্যাংকে পরিচ্ছন্ন কর্মী হিসেবে ৩ বছর ধরে কাজ করতেন মহসিন কামাল। গতকাল তাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হয়। চাঁদপুরে তার গ্রামের  বাড়িতে পৌঁছার পর বিবিসিকে তিনি জানান, কুয়েতের নিরাপত্তাবাহিনী তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। তিনি বলেন, আমাদের অনেকের মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। কারো হাত-পা ভেঙে গেছে। কেবল মানুষের চিৎকার আর হাহাকারই শুনেছি মিলিটারিদের পেটানোর সময়। এর মধ্য অনেক মানুষ পানি পানি বলে চিৎকার করে বলেছে ‘আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন।’ কিন্তু তৎক্ষণাৎ পানি পাওয়া যায়নি। যারা শরীরে বিভিন্নভাবে জখম হয়েছে তাদের সামান্য ওষুধও দেওয়া হয়নি।
কামাল আরো বলেন, সোমবার রাতে আমাদের বিমানে নেওয়া হবে বলে দু’জন দু’জন করে একসঙ্গে হাত বেঁধে একটি গাড়িতে তোলা হয়। পরে বিমানে তুলে না দিয়ে আবারো কেন্দ্রে ফেরত আনা হয় এবং একসঙ্গে দু’জন করে বাঁধা অবস্থায় আমাদের সারারাত দাঁড়িয়ে রাখা হয়। শেষ পর্যন্ত এভাবেই আমাদের ফেরত পাঠানো হয়। তিনি আরো বলেন, আমরা আসার সময় কিছুই আনতে পারিনি। আমাদের পায়ে জুতা ছিল না। পরনে কারো লুঙ্গি, কারো গেঞ্জি, কারো গায়ে শার্ট ছিল।
সূএ: দৈনিক সমকালhttp://www.shamokal.com/details.php?nid=96601

বাংলা আমার মা,বাংলা আমার মাতৃভাষা
http://forum.projanmo.com/uploads/2007/12/542_flagmobile.gif

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

প্রবাসের এধরনের বেশিরভাগ ঘটনার জন্য বাংলাদেশী দূতাবাসগুলোর অবহেলাই দায়ী। তারা বাংলাদেশীদের সুবিধা-অসুবিধার কথা শোনেনা বলেই শ্রমিকদেরকে ধর্মঘটে যেতে হয়।

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

ত্বোহা]প্রবাসের এধরনের বেশিরভাগ ঘটনার জন্য বাংলাদেশী দূতাবাসগুলোর অবহেলাই দায়ী। তারা বাংলাদেশীদের সুবিধা-অসুবিধার কথা শোনেনা বলেই শ্রমিকদেরকে ধর্মঘটে যেতে হয়।

এই কারনে বাংলাদেশীরা এত অবহেলিত। বর্তমানে দুবাইতে আর ও বেশি সমস্যা আর যারা নতুন আসিতেছে তাদের কথা দায়। ৫০০ থেকে ৬০০ ডেরহাম বেতুন ধারা । কুয়েতের মতই হতে পারে অদূর ভবিষ্যতে

সর্বশেষ সম্পাদনা করেছেন খালেকুজজামান (01-08-2008 16:35)

বাংলা আমার মা,বাংলা আমার মাতৃভাষা
http://forum.projanmo.com/uploads/2007/12/542_flagmobile.gif

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

কাতারের কথা আর কি বলব, ৪ লক্ষ টাকা খরচ করে এখানে কাজ করে পায় ৮০০ থেকে ৯০০ রিয়াল। বুঝি না দেশের কি এতই খারাপ অবস্থা যে লক্ষ টাকা ইনভেস্ট করে এখানে আসার প্রয়োজন হচ্ছে।

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

তার চেয়ে দেশে থেকে কষ্ট পাওয়া অনেক ভালো thinking

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

ত্বোহা লিখেছেন:

প্রবাসের এধরনের বেশিরভাগ ঘটনার জন্য বাংলাদেশী দূতাবাসগুলোর অবহেলাই দায়ী। তারা বাংলাদেশীদের সুবিধা-অসুবিধার কথা শোনেনা বলেই শ্রমিকদেরকে ধর্মঘটে যেতে হয়।

আমাদের সরকার এখনও হয়ত জানেনা যে কি হয়েছে কুয়েতে। বাংলাদেশের দূতাবাসের কথা আমি আগেও বলেছিলাম। কিছুদিন পরে হয়ত বাহারাইনে এই রকম হতে পারে। এখন থেকে যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের অর্থনিতিক অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। তাই চলুন সবাই মিলে একটি চিঠি পাঠাই প্রধান উপদেষ্টার নিকট। অথবা প্রেস মিডিয়ার সাহায্য এটাকে জানানোর চেষ্টা করবেন আমাদের বর্তমান সরকারকে। কারন তারা চোখ থাকিতে অন্ধ:mad::mad::mad:

মাদককে না না না

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

আলম লিখেছেন:

সরকারের কাছে এভাবে আবেদন করে কোন লাভ হবে বলে মনে হয় না। সাধারণ জনগনের মাঝে খবরটি পৌছে দিতে হবে এবং মিডিয়ায় এই খবরগুলো সত্যিকারের অবস্থা সবার সামনে তুলে ধরতে হবে। কারণ জনগন যদি এ সবের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেয়ার জন্য চাপ দেয়, তাহলে সরকার করতে বাধ্য। বাংরাদেশীরা সব দেশেই এরকম ভাবে নির্যাতিত হচ্ছে। অবশ্য এর পিছনে শুধু সরকারই দায়ী নয় আমাদের দেশের কিছু কুলাংঙ্গার বাঙ্গালীও দায়ী।

সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (01-08-2008 20:39)

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

সামিউল ভাইয়ের সাথে আমি একমত।:clap:

স্বাক্ষর দিলাম, http://easyearndollor.blogspot.comhttp://buxout.com/banner2.gif
http://www.neobux.com/imagens/banner1.gif

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

আমিও সামিউল ভাইয়ের সাথে একমত। বাংলাদেশের মানুষের সামনে এসব নির্যাতনের সত্যিকারের রূপ তুলে ধরতে হবে, নাহয় আমার পিসামশায়ের মত নিম্ন মধ্যবিত্ত লোক বিদেশের পথে পাড়ি জমাবে আর হোচট খাবে না জেনে, তাও আবার বিদেশে, যেখানে নাই আত্মীয়-স্বজন।

১০

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

লিবিয়াতে দুতবাসের লোকজন হচ্ছে আগুনের ফুলকি । তার তো সাধারণ লোকজনের কোন কথাই শুনতে চায় না। পূর্বে লিবিয়াতে ২/৩ জন রাষ্টুদুত পাবলিকের হাতে মার খেয়েছে এবং লাঞ্ছিত হয়েছেন । তবু ও তাদের শিক্ষা হয় নি এবং আমার মনে হয়ে যারা রাষ্ট্রদূত হিসেবে আসেন তার গায়ে গন্ডারের ছামড়া লাগিয়ে আসেন।

একটি শান্তিপূর্ণ পৃথিবী চাই
http://farm4.static.flickr.com/3352/3314886460_16e219bded.jpg?v=0

১১

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

বাংলানতুন লিখেছেন:

জোস বক্তব্য thumbs_upthumbs_up(y)(y)(y)(y)(y)(y)(y)(y)

Have few moments!Please
আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে,চাঁদকে করি লুট
ইন্টারনেটে ব্যবসা হয় নাকি

১২

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

অাসলে দুতাবাস কর্মকর্তাদের কথা অার কি বলব, দেশের ভিতরই যত গন্ডার। কে শোনে কার কথা!!!

১৩

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

ত্বোহা লিখেছেন:

প্রবাসের এধরনের বেশিরভাগ ঘটনার জন্য বাংলাদেশী দূতাবাসগুলোর অবহেলাই দায়ী। তারা বাংলাদেশীদের সুবিধা-অসুবিধার কথা শোনেনা বলেই শ্রমিকদেরকে ধর্মঘটে যেতে হয়।

"কাফের নাসারা"দের দেশে তো সেই একই বাংলাদেশিরা কাজ করে। দুতাবাসেও একই ধরনের লোক থাকে। সেসব দেশে কেন এরকম অত্যাচারের কথা শোনা যায় না?
আরব মুসলিম ভাইদের প্রতি খুব দরদ আমাদের, তাই না?

সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (14-10-2008 11:53)

১৪

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

আলমগীর ভাই আসল কথা হল ইউরোপ আমেরিকাতে কোম্পানি গুল এমনকি লিবিয়াতে ও বিদেশী কোম্পানি গুল জনগনের বেতন ভাতা ঠিক ঠাক করে দিয়ে দেয় । কিন্তু আরাবিয়ান অর্থাত দেশীয় কোম্পানি গুল ঠিক মত না দেয়ায়  লোকজন দুতাবাসের কাছে যায় । কিন্তু দুতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় সমস্যার সূত্র পাত হয় ।

একটি শান্তিপূর্ণ পৃথিবী চাই
http://farm4.static.flickr.com/3352/3314886460_16e219bded.jpg?v=0

১৫

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

আলমগীর ভাই গায়ে পড়ে ঝগড়া বাধানো টাইপের মন্তব্য করেন ক্যান? আমি কি কোথাও বলছি যে আরবদের দোষ নাই? আরবদের দোষ অবশ্যই আছে। কিন্তু আমাদের দেশীদের দোষ আরো বেশি। তারাই যদি ঠিক না হয়, তাহলে আরবদের দোষ বলে চ্যাচামেচী করে তো কোন লাভ নেই। তারা যদি ঠিক হতো এবং প্রবাসীদের অভিযোগ শুনে সেই অনুযায়ী আরব সরকারগুলোর সাথে নেগোশিয়েট করত তাহলেই দেখা যেত সমস্যা অনেকটা সমাধান হয়ে গেছে।

আরবরা শুধু বাংলাদেশীদের সাথেই খারাপ ব্যবহার করে না। সবার সাথেই করে। কিন্তু অন্যরা সচেতন বলেই তাদের এতো সমস্যা হয় না। এখানে একমাত্র স্কুল নিয়ে যে কত সমস্যা যাচ্ছ। সিরতের স্কুলটা সরকার ভেঙ্গে ফেলেছে, ক্ষতিপূরনের কোন সম্ভাবনা নেই। এম্বাসীর একটা রিকোয়েস্টে হয়তো কিছু হওয়ার সম্ভাবনা আছে, সেটাও এম্বাসী করবে না। ত্রিপলীর স্কুল দুদিন পরপর পরিবর্তন করতে হয়। অথচ পাকিস্তানী এবং ইন্ডিয়ানদের নিজস্ব স্কুল আছে। কারণ কি? তাদের রাষ্ট্রদূত আমাদের রাষ্ট্রদূতের মতো বসে বসে কম্পিউটারে তাস খেলে না।

আমি কি কোথাও এ কথা বলেছি যে ইউরোপীয়ানদের দোষ আছে? আপনি কাফের-নাসারা শব্দদুটি কেন ব্যবহার করলেন তাও আবার সেগুলোকে কোট করে দিলেন? তার উপর আবার আরব মুসলিম ভাই শব্দগুলো উল্লেখ করে পিঞ্চ করছেন? আমার সাধারণ একটা উক্তির পরিবর্তে আপনি ধর্মকে কেন টেনে আনছেন? ইসলাম/মুসলিমদের প্রতি আপনার হয়তো বিদ্বেষ থাকতে পারে। আমার কোন ধর্মাবলম্বীদের প্রতি বা কোন দেশীদের প্রতি বিদ্বেষ নেই।

এটা সামহোয়্যার ইন ব্লগ হলে আমি কিছু মনে করতাম না। কিন্তু প্রজন্মতে আমি এটা আশা করিনি। মাননীয় কর্তৃপক্ষ, এ ধরনের মন্তব্যের উত্তর-প্রতি উত্তর থেকেই কি পরিবেশ নষ্ট হয় না?

১৬

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

সাধারণ আরবগণ বাংলাদেশীদের মিসকিন ভাবে। তাই এরকম ব্যবহারই স্বাভাবিক।

দূতাবাসের গাফিলতিতো আছেই ..... .... কিন্তু আমার কেন জানি মনে হয় ওরাও হীনমন্যতায় ভোগে...

এক হাতে তালি বাজে না। সুতরাং বাংলাদেশীদের দোষ থাকবেই। কিন্তু অন্য দেশের লোকজনও তো ধোয়া তুলসীপাতা নয়।

আমার ধারণা আলমগীর ভাই এই সচলায়তনের এই পোস্টগুলো পড়ে আরব মুল্লুকের উপর একটু ক্ষিপ্ত ছিলেন, সেই রাগের কিছু অংশ এখানে বেরিয়ে পড়েছে (ঐ ঘটনা পড়ে আমারও মাথা গরম হয়ে গিয়েছিল) ....
লেটার ফ্রম লাইবেরিয়া-৪
লেটার ফ্রম লাইবেরিয়া-৫

১৭

Re: ৩ ঘণ্টা উত্তপ্ত রাস্তায় ফেলে রাখার পর হাঁটানো হয় খালি পায়ে

আহমাদ মুজতবা লিখেছেন:

তার চেয়ে দেশে থেকে কষ্ট পাওয়া অনেক ভালো thinking

সহমত।

বিদেশের বিষয়টা অনেকটা মরিচাকা (বেশীভাগেরই ক্ষেত্রে)।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

পোস্টঃ [ ১৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

কর্ম খালি আছে লক্ষ লক্ষ। খালি আমাকে জানান।

লিখেছেন মোঃ আবুল কালাম আজাদ ( পাতাগুলি   )

  • ৩৫ উত্তর সমূহ
  • ১০৬৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-03-2010 21:04 লিখেছেন মোঃ আবুল কালাম আজাদ

সিট খালি আসেন খালি

লিখেছেন মেহেদী আকরাম

  • ১২ উত্তর সমূহ
  • ১১৩৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-11-2008 22:21 লিখেছেন আহমাদ মুজতবা

এক পা দু পা করে ছোট ছোট পায়ে

লিখেছেন রাসেল আহমেদ

  • উত্তর সমূহ
  • ১৮৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-12-2009 22:59 লিখেছেন রাকিব

যদি পৃথিবী আরো উত্তপ্ত হয়

লিখেছেন মেহেদী আকরাম

  • উত্তর সমূহ
  • ৯২৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-06-2008 07:24 লিখেছেন সামিউল

তথ্য লুকিয়ে রাখার জন্য

লিখেছেন ওশিন আক্তার ( পাতাগুলি   )

  • ২০ উত্তর সমূহ
  • ৩০৩৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-12-2009 20:13 লিখেছেন Shovon Alam

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: