সম্প্রতি কী মুভি দেখলেন? (পাতা ৫৪) - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


59 পাতা থেকে পাতা 54

পাতা আগের পাতা 1 ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৯ পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১০৬১ থেকে ১০৮০ মোট ১১৭৫ ]

১০৬১

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

@ অয়ন ভাই
দেখলেনতো কত জটিল একটা ছবি।

http://www.speedtest.net/result/581194794.png

১০৬২

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

http://img13.imageshack.us/img13/2134/15792w.th.jpg

Shattered Hearts 

http://i50.tinypic.com/2f03wo5.jpg http://i48.tinypic.com/67tzs8.jpg

Genre : Drama | Romance
(Based on novel -"Don't Die , My Love")


এই ছবির সাথে A Walk To Remember এর অনেক মিল আছে ।

Story

Luke Muldenhower, a handsome, talented football player, and beautiful Julie Ellis are deeply in love and have been ever since middle school. Now, in high school the whole school knows they are a couple. Luke is sure to get an athletic scholorship to a top college and despite what her parents think, Julie is determined to go wherever Luke goes. But, when Luke can't ditch what he suspects is a cold, Julie convinces him to go to the doctor. Nothing prepared her for the news that Luke had Hodgkin's Lymphoma (a rare type of cancer). Julie is determined that Luke will get well, especially now when they have so much going for them...they are going to get married, go to college, and prepare to spend the rest of their lives together! Can their amazing love for each other hold tight through whatever life hands them?

ছবিটা কিছুদিন আগে টিভিতে দেখেছি । দারুন ছবি।
Rating : 8 / 10

সর্বশেষ সম্পাদনা করেছেন Rabbi (27-01-2010 22:59)

http://i44.tinypic.com/iepcar.jpg

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৬৩

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি হিমু লিখেছেন:

@ অয়ন ভাই
দেখলেনতো কত জটিল একটা ছবি।

হুমম . . . আসলেই জটিল একটি মুভি। আর মুভিটির নায়িকা, Mandy Moore যে পেশায় গায়িকা তা জানা ছিল না। এমন কি মুভিটির বেশিরভাগ গানও তারই গাওয়া!

http://img51.imageshack.us/img51/7278/conairinternational.th.jpg
Con Air (1997 film) - ব্যক্তিগত রেটিং - ৭.৫/১০

http://img51.imageshack.us/img51/6533/unforgiven2.th.jpg
Unforgiven (1992 film) - ব্যক্তিগত রেটিং -  ৮.৫/১০

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (28-01-2010 00:42)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০৬৪

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

সবাই avatar movie দেখে নিন thumbs_up

১০৬৫

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

দুইটা মুভি দেখলাম।

http://www.streetgangs.com/movies/pics/8mile.jpg
জনপ্রিয় র্যাপগায়ক এমিনেম(Eminem) এর অভিনয় করা ছবি 8 Mile (2002)
খারাপ লাগেনি।মোটামুটির মাঝে চালিয়ে নেওয়া যায়।

রেটিং ৬/১০


http://www.impawards.com/1996/posters/arrival_ver3.jpg
তারপর দেখলাম The Arrival (1996)
এটা দিয়ে অনেকদিনপর আবার টিপিক্যাল সায়েন্স ফিকশন মুভির স্বাদ নিলাম।ভালোই লেগেছে।

রেটিং ৭/১০

http://www.speedtest.net/result/581194794.png

১০৬৬

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

এইমাত্র শেষ করলাম A Walk to Remember

মুভিটি দেখা শুরু করেছিলাম আজ সকালে। শেষ করলাম এইমাত্র। hairpull(বিদ্যুৎ ছিল না+হাটে যাওয়া) হাটে গিয়ে একটা চা+সিঙ্গারার দোকানে বসে ফিল্মম্যাক্স চ্যানেলেও বেশ কিছুক্ষণ দেখেছি। big_smile মুভিটি দেখার সময়+পরে যা চিন্তা করলামঃ

০১. আগে ভাবতাম ইউরোপ-আমেরিকায় প্রেম করা খুবই সস্তা। খুব সহজেই হয়ে যায়। কিন্তু মুভিটি দেখে সে ধারণার অনেকটা পরিবর্তন হল।

০২. বাবা-মা এর কাছে সন্তান চিরদিনই বাচ্চা/child থাকে।

০৩. আমার মত আরও অনেককে রাতে বাইরে যেতে বাধা দেয়া হয়। ghusi

০৪. আরও কি যেন চিন্তা করেছিলাম এখন মনে নেই। sad

মুভির রেটিং দেয়া এখনও শুরু করিনি। আরেকটু বিশেষঅজ্ঞ হয়ে নেই। wink তারপর না হয় দেয়া যাবে। smile

http://www.mahbubinfo.co.cc/sig.php

১০৬৭

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

সাম্প্রতিক সময়ে দেখলাম রবার্ট ডি নিরোর রনিন। একটা ক্লাসিক মুভি।

এবং সেই সাথে দেখেছি ডেসপেরাডো।

আরও দেখলাম নাইট অ্যাট দ্য মিউজিয়াম ২ - ব্যাটল অব দ্য স্মিথসোনিয়ান।

এছাড়াও দেখেছি ট্রান্সফরমার্সের দুইটাই। দ্বিতীয়টা দেখেছি আগে। প্রথমটা দেখেছি পরে।

সাই-ফাই সাধারণতঃ আমি খুব কম দেখে থাকি। কিন্তু এই কম দেখার মাঝেই ট্রান্সফরমার্স অসাধারণ লাগলো। কেন, আমি নিজেও জানি না।

ট্রান্সফরমার্স দুটো দেখার পেছনে আমার মূল কারণ ছিলো, পরিচালক মাইকেল বে। তাঁর পরিচালনায় অনেকগুলো হিট মুভি দেখেছি। আমার কাছে ভালোই লাগে তাঁর পরিচালনা। তাই দেখেছিলাম ট্রান্সফরমার্স। যথারীতি এই মুভি দুটোও ভালো লাগলো।

সবগুলো মুভিই ভালো লেগেছে।
তবে সাজাতে গেলে আমি সবার প্রথমে রাখবো "রনিন"কে। অসাধারণ লেগেছে। এরপর ট্রান্সফরমার্সের দুইটি দ্বিতীয় স্থানে। এরপর ডেসপেরাডো এবং নাইট অ্যাট দ্য মিউজিয়াম একসাথে তৃতীয় স্থানে।

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১০৬৮

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

নির্ঝর লিখেছেন:

তবে সাজাতে গেলে আমি সবার প্রথমে রাখবো "রনিন"কে।

রনিন আসলেই জোস ছবি।চোরের উপর বাটপারী এবং বাটপারের উপর আবার চুরি ।খুব মজা পেয়েছিলাম।

http://www.speedtest.net/result/581194794.png

১০৬৯

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি সম্প্রতি (this weekend) দেখলাম avatar, the proposal, perfume, american pie, after the sunset, transformers, 3 idiots, jane to ya jane na, mission istambul, sherlock holmes.
আরও কয়েকটা আছে। মনে পড়ছেনা। গত ২ দিন শুধু নতুন ও পুরনো movie দেখে কাটাইছি।

১০৭০

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি হিমু লিখেছেন:

রনিন আসলেই জোস ছবি।চোরের উপর বাটপারী এবং বাটপারের উপর আবার চুরি ।খুব মজা পেয়েছিলাম।


হা হা হা!! ভালো বলেছেন।  lol tongue

মুভিটা দেখে সত্যিই অনেক ভালো লেগেছিলো।  big_smile

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১০৭১

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

http://img20.imageshack.us/img20/9343/dilsedvdcover.th.jpg
Dil Se (1998 film) - ব্যক্তিগত রেটিং - ৭.৫/১০

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০৭২

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

Ronin যাদের ভালো লেগেছে তারা The Score মুভি টা দেখতে পারেন। Robert de Nero আর  Edward Norton এর দারুন মুভি । 8/10

১০৭৩

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

এইমাত্র দেখে শেষ করলাম জর্জ ক্লুনি এবং কেভিন স্পেসি'র The Men Who Stare At Goats


মুভিটার ব্যাপারে এখনই কোন মন্তব্য করতে পারছি না।  neutral donttell

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১০৭৪

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

অবতার দেখলাম ৪ ভাগের ৩ ভাগ (বাকি এক ভাগ নাই যেখান হতে কপি করসি  waiting )

http://i47.tinypic.com/2mgjhcj.jpg
মেরাজ০৭
ডিসেগনিশনঃ গেমার

১০৭৫

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আজ দেখলাম Bandidas (2006) লেগেছে মোটামুটি।  worried

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১০৭৬

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

গত রাতে দেখার চেষ্টা করছিলাম
http://www.impawards.com/2009/posters/law_abiding_citizen_ver4.jpg

পয়েন্টলেস, প্যাথেটিক এবং প্রেডিক্টেবল। প্রথম ৫ মিনিট দেখার পর মনে হচ্ছিলো Taken-এর মত জমজমাট আরেকটা থ্রিলার হবে - ১৫ মিনিট পরে দেখি পুরা কাহিনী শেষ।

তাও বহুত কষ্ট করে অর্ধেক দেখেছিলাম - আজকে বাকিটা দেখা ঠিক হবে কিনা জানার জন্য আইএমডিবিতে ঢুঁ মারলাম। দেখি ৯৯% রিভিউয়ারই বলছে কাহিনীর শেষটা খুবই হতাশাজনক। পুরা ছবিটাই আমার কাছে হতাশাজনক মনে হয়েছে, অতএব বাইবাই বাটলার। (এই প্যাথেটিক মুভি ৭.৩ রেটিং পায় কেমনে মাথায় ঢুকতেছে না  hairpull)

কয়েকদিন আগে দেখেছিলাম...
http://www.impawards.com/2009/posters/taking_of_pelham_one_two_three.jpg

কিছু কিছু মুভি আছে দেখলে মেজাজ এমন খিচঁড়ে যায় যে কাউকে মারধর করতে ইচ্ছা করে। পেলহ্যাম ১২৩ দেখার পর ডিরেক্টরকে গুলি করে মেরে ফেলতে ইচ্ছা করবে!  angry

চরম ফাউল, স্টুপিড মুভি। এ্যাক্সন সিকোয়েন্স (যেমন কার ক্র্যাশ) যে এত অপ্রয়োজনীয় হতে পারে এই ছবি না দেখলে বোঝা যাবে না।

কিছুকিছু ছবিতে চরিত্রের মুখে অত্যধিক স্ল্যাং (F-word) মানানসই হতে পারে - ট্রাভোল্টা নিজেই পাল্প ফিক্সনে এরকম চরিত্রে অভিনয় করেছিলেন - গালাগালি শুনতে খারাপ লাগে নাই, চরিত্রের সাথে মানিয়ে গেছিলো। এই ছবিতে ট্রাভোল্টার মাত্রাতিরিক্ত গালাগালি শুনে স্টুপিড মনে হয়েছে।

পুরণো পেলহ্যাম ১২৩ ছবিটা নাকি ভালো বলে শুনেছিলা। কিন্তু টনী স্কটের রিমেক সব বরবাদ করে দিয়েছে - এখন আর অরিজিনালটা দেখেও মজা পাবো না  hairpull crying

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (04-02-2010 23:04)

১০৭৭

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

invarbrass লিখেছেন:

(এই প্যাথেটিক মুভি ৭.৩ রেটিং পায় কেমনে মাথায় ঢুকতেছে না  hairpull)

হে হে.... আসলেই আজব ব্যাপার। অনেক ভালো কিছু মুভির রেটিংও দেখি, ৬ এর নিচে। আর কিছু অসামঞ্জস্যপূর্ণ কাহিনীর মুভির রেটিং ৮.৫+ থাকে।  confused

রেটিং এর ব্যাপারটা ঠিক যেন বেশিরভাগ সময় অস্কারের মত। যে মুভির নাই কোন কোয়ালিটি, সেইটা দেখা যায় গাদা গাদা অস্কার জেতে। এবং যেটার কোয়ালিটি আছে, সেটা অস্কারের ধারেকাছেও যায় না। (সবসময় নয়)

"অতি প্রচারণার কাছে পরাজিত কোয়ালিটি"

http://twitstamp.com/nirjhor_ahmed/standard.png
http://img229.imageshack.us/img229/4686/36176.jpg
http://img402.imageshack.us/img402/5013/25317.png

১০৭৮

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

Law Abiding Citizen হচ্ছে বারবার আদর করে খেতে ডাকার পর লাথি দিয়ে ভাগিয়ে দেবার মত অবস্থা। পুরো সিনেমায় কম করে তিন বার দারুণ থ্রিলারের লোভ দেখিয়ে প্রতিবারই এমন করুণভাবে কেঁচিয়ে দিয়েছে যে শেষতক এটায় বিরক্তই লাগবে। ৭+ রেটিংয়ের আমিও কোন আগামাথা পাই নাই।

'পেলহ্যাম ১২৩' ওয়াচলিস্ট থেকে বাদ দিলাম। ডাউনলোড থামিয়ে দিচ্ছি।

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১০৭৯

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

কয়েকদিন আগে দেখলাম The Men Who Stare at Goats
http://f.imagehost.org/0650/men_who_stare_at_goats.jpg

ছবিটা মোটামুটি ভালোই লেগেছে। হালকাপাতলা কমেডী, তবে একটু জগাখিচুড়ীমার্কা - কখনো কমেডী, কখনো স্যাটায়ার-ভিত্তিক আবার কখনো হালকা এ্যাক্সন, কিডন্যাপিং। জর্জ ক্লুনির কমেডীক পার্ফর্ম্যান্স ভালো হয়েছে - বিশেষত: তাঁর ফেসিয়াল এক্সপ্রেশনগুলো দারুণ।  thumbs_up ছবির এন্ডিংটা হতাশা করেছে  sad কিছু একটা ঘটবে ঘটবে করেও শেষ পর্যন্ত কিছুই ঘটে না!

জর্জ ক্লুনি, কেভিন স্পেসী বা জেফ ব্রিজেস ছাড়াও ছবিটির ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম আরেকটি কারণে - ছবিটির ব্যাকগ্রাউন্ড আসলেই সত্যি। অনেকদিন আগে এই ব্যাপারে একটি চমৎকার ডকুমেন্টারী দেখেছিলাম (ঠিক মনে নাই, সম্ভবত: ওই ডকুমেন্টারীর নামও একই ছিলো)। সোভিয়েতদের ভয়ে আমেরিকান আর্মি বেশ কিছু সাইকিক রিসার্চ প্রোগ্রাম চালাচ্ছিলো - প্রোযেক্ট জেডাই (ছবিটি এই প্রোযেক্ট নিয়ে) এছাড়াও প্রোযেক্ট স্টারগেট এবং আরো ১০-১২টি প্রোগ্রাম চালু ছিলো ৩-৪ দশক ধরে। সম্ভবত: ৯০-এর মাঝামাঝি সময়ে বিল ক্লিনটন ক্ষমতায় এসে প্রোযেক্টগুলো বন্ধ করে দেন (যদিও ছবিতে জর্জ বুশ, আল কাঈদা দেখানো হয়েছে)।

ছবিটির বেশিরভাগ ঘটনাই "সত্যি" - সিআইএ ৭০-এর দশকে এলএসডি নিয়ে গবেষণা করছিলো। একজন সৈনিককে তার অজান্তে এলএসডি দেওয়া হয় (ছবিতে কেভিন স্পেসী এই কাজ করে) - নিজেকে সামলাতে না পেরে সৈনিকটি আত্মহত্যা করে। এর জন্য আর্মিকে বিরাট অংকের জরিমানা দিতে হয়েছিলো।

অবিশ্বাস্য শোনালেও, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সেনাদের মাইন্ড কন্ট্রোল করে শান্তি স্থাপন করা, অদৃশ্য বনে যাওয়া, দেয়াল ভেদ করে চলাফেরা ইত্যাদি বিষয়ে গবেষণা করছিলো আর্মির অনেকগুলো ল্যাব। কিছু কিছু এক্সপেরিমেন্ট-এ সফলতাও নাকি পেয়েছিলো। কয়েকজন "জেডাই সোলজার" মিলে একটি ছাগলের দিকে টানা কয়েক ঘন্টা তাকিয়ে থেকে ছাগলের হৃৎপিন্ড বন্ধ করে দিয়েছিলো (ছবিতে জর্জ ক্লুনি একাই এ কাজ করে) - তবে এটা একবারই তারা সফলভাবে করতে পেরেছিলো (আদৌ ছাগলটি অন্য কোনো কারণে মারা গিয়েছিলো কিনা কে জানে?)। "রিমোট ভিউয়িং"-এর মাধ্যমে আমেরিকানরা নাকি সাইবেরিয়াতে একটি রাশিয়ান গোপন নিউক্লিয়ার বেইজও আবিষ্কার করেছিলো। এছাড়া কিছু নিখোঁজ ব্যক্তিকেও খুঁজে বের করেছিলো তারা।

বেরসিক বিল ক্লিনটন ব্যাটা এসে সব প্রোযেক্ট বন্ধ করে দেয় - ইশশ, আর কিছুদিন যদি "ঘবেষণা পরয্যাকট"গুলো চালু থাকতো তাহলে নিশ্চয়ই আমেরিকানরা রিমোট কন্ট্রোল জাতীয় কিছু একটা বানিয়ে ফেলতে পারতো - আর আমরাও পরীক্ষার ৩ মাস আগে প্রশ্নপত্র...  wink  lol

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (05-02-2010 15:56)

১০৮০

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি সাইন্স-ফিক্সন উপন্যাসের ভক্ত (পড়ুন আসিমভ, ক্লার্ক) - তবে বেশিরভাগ সাই-ফাই ফিল্ম দেখে তেমন একটা জুৎ পাইনা। ইদানীং "সাইফাই মুভি" শুনলেই ম্যাট্রিক্স, স্টারওয়ার্স, স্টারট্রেক, এক্সমেন, ট্রান্সফরমারস, টার্মিনেটর বা ফ্যান্টাস্টিক ফোর জাতীয় ছবির ধুমধাড়াক্কা কথা মনে পড়ে। নামকরা বইগুলোতে যেমন চিন্তার খোরাক জোগান দেয়া অনেক উপাদান পাওয়া যায় - নামকরা মুভিগুলোতে তা অনুপস্থিত থাকে প্রায়ই। বিগ বাজেট, স্পেশাল ইফেক্টস আর এ্যাক্সন সিকোয়েন্স-এর তলায় কাহিনী চাপা পড়ে যায়।

তবে কিছু ব্যতিক্রমও আছে - মাঝেমাঝে 2001: A Space Odyssey কিংবা Gattaca-র মত হিউম্যানিস্টিক, মরালিস্টিক এবং এথিকাল সাইফাই ছবি তৈরী হয়।

৩/৪ দিন আগে দেখলাম এরকমই আরেকটি রিফ্রেশিং সাইফাই:
http://i.imagehost.org/0801/moon_ver2.jpg
টম হ্যাংকসের Cast Away, আর্থার সি ক্লার্ক/স্ট্যানলী কুব্রিকের 2001, স্পিলবার্গের AI ইত্যাদি মুভিগুলো এক হাড়িঁতে রান্না করলে যে খিচুড়ী প্রস্তুত হবে, তার নাম - স্যাম রকওয়েল-এর Moon!

ছবিটিতে স্যাম রকওয়েলের ক্যারিয়ার বেস্ট পার্ফর্ম্যান্স। না হয়েও বা উপায় কি? ছবিতে মাত্র একজনই অভিনেতা (যদিও রোবোট চরিত্রের কন্ঠ কেভিন স্পেসীর, এবং আরো ২/৩টা "মনিটরে দেখা যাওয়া" চরিত্র আছে) - ওয়ান-ম্যান শো - প্রথম থেকে শেষ পর্যন্ত ছবিটি টেনেছে রকওয়েলের (নাকি বলা উচিৎ রকওয়েলদের) মাস্টার-ক্লাস পারফর্ম্যান্স। এ বছর অস্কার নমিনেশনও পাচ্ছে বোধহয় লোকটা। ছবির সমস্ত ঘটনাবলী একটি স্পেস স্টেশনের ২/৩টি রুমের মধ্যেই সংঘটিত হয় (সামান্য কিছু আউটডোর সিকোয়েন্স বাদ দিলে) - সীনারির কোনো ভ্যারিয়েশন নাই। ছবিতে স্পেশাল ইফেক্টস খুবই কম, যেগুলো আছে তাও খুবই মামুলী, সাধারণ মানের। একদমই লো-বাজেট ফিল্ম। ছবিটিতে কোনো আক্রমণকারী এলিয়েন নাই, ইন্টারগ্যালাক্টিক মহাযুদ্ধ নাই, লেজার তরবারীর মারামারিও নাই। স্পেস শিপ তো নাইই, স্পেস ভেহিকল যেটা আছে সেটাও আমাদের পার্টেক্স গ্রুপের মালিকের হামার-এর মত।

এত কিছু নাইনাই-এর পরেও Moon একটি অসাধারণ, thought provoking,  satisfying এবং fascinating (এ মুহূর্তে শব্দগুলোর বাংলা মাথায় আসতেছেনা) সাইফাই ফিল্ম! (তবে খাঁটি সাইফাই বলা উচিৎ কিনা বুঝতেছি না - ছবিটাতে একটু আর্ট ফিল্ম ভাব আছে)। আপাতত: মনে হচ্ছে, গত ৫-৬ বছরে দেখা সেরা সাইফাই মুভি এটাই।

মাস্ট ওয়াচ! এ বছর (কিংবা আগামী ৫ বছর) যদি একটাই সাইফাই মুভি দেখতে চান - মূন দেখুন।

পোস্টঃ [ ১০৬১ থেকে ১০৮০ মোট ১১৭৫ ]

পাতা আগের পাতা 1 ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৬ ৫৯ পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

সম্প্রতি কী নাটক দেখলেন?

লিখেছেন দক্ষিণের-মাহবুব ( পাতাগুলি    )

  • ৫০ উত্তর সমূহ
  • ৩১৮২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-02-2010 01:12 লিখেছেন দক্ষিণের-মাহবুব
  • ১৭ উত্তর সমূহ
  • ৫২১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-03-2010 00:46 লিখেছেন সেভারাস

কি দেখলেন?

লিখেছেন microqatar

  • উত্তর সমূহ
  • ১৩১০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-05-2008 16:03 লিখেছেন জুয়েল

সম্প্রতি কী কী বই পড়লেন?

লিখেছেন ত্বোহা ( পাতাগুলি     ১০ )

  • ১৮০ উত্তর সমূহ
  • ১৪১১৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-03-2010 18:37 লিখেছেন অয়ন খান

সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

লিখেছেন রুমেল ( পাতাগুলি    )

  • ৫১ উত্তর সমূহ
  • ২২০২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 21:02 লিখেছেন মাহ্‌দী

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: