সম্প্রতি কী মুভি দেখলেন? (পাতা ৫৩) - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


59 পাতা থেকে পাতা 53

পাতা আগের পাতা 1 ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৯ পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১০৪১ থেকে ১০৬০ মোট ১১৭২ ]

১০৪১

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আহমাদ মুজতবা লিখেছেন:

সাকিব ভাই আর মাহাদী ভাই আপনাদের বাসায় আমি পোর্টেবল ড্রাইভ নিয়া হানা দিবো ২ টি,বি তে হবে না ?

আমার গুলো ৪০০ (400) গিগা এর মত । হয়ে যাবে । তবে আমি রাজশাহীতে থাকি ।

"I know not with what weapons World War III will be fought, but World War IV
will be fought with sticks and stones."
    -Albert Einstein

১০৪২

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

সকালে ঘুম থেকেই উঠেই ব্রাশ না করেই বসে পড়লাম স্ক্রীণের সামনে।
ছবির নাম Blue Streak (1999) । চমৎকার একটা মুভি। মাঝে মাঝে মনে হচ্ছিল রাশ আওয়ার ছবির নতুন স্যিকুয়েল দেখতে বসেছি।ছবিতে ডাকাত(নায়ক) হীরা চুরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা খায় কিন্তু হীরাটা সে রেখে যায় এক বিল্ডিংয়ের মাঝে লুকিয়ে।২ বছর পরে জেল থেকে বের হয়ে সেই হীরার খোজে গিয়ে দেখে সেটা একটা পুলিশ স্টেশন!! তারপর সে মিশে যায় পুলিশের সাথে /LAPD/FBI এবং এসব নিয়েই মজার এই ছবিটা।দারুন কমেডির সাথে এ্যাকশন মিলিয়ে এ যেন আরো এক রাশ আওয়ার
সম্পাদনাঃ বলতে ভুলে গিয়েছিলাম যে সময় করে মুভিটা দেইখেন।মজা পাবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন আমি হিমু (23-01-2010 16:30)

http://www.speedtest.net/result/581194794.png

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৪৩

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আজ দেখলাম Sherlock Holmes (2009)। এক কথায় জটিল। দেখতে পারেন। খারাপ লাগবে না।
http://www.torrentfive.com/portadas/sherlock_holmes.jpg

১০৪৪

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি হিমু লিখেছেন:

সকালে ঘুম থেকেই উঠেই ব্রাশ না করেই বসে পড়লাম স্ক্রীণের সামনে।

শান্তি পেলাম। আমার মত পাগল তাহলে আরো আছে। ঘুম থেকে উঠে কম্পিউটার অন না করলে আমার ভালো লাগে না।

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৪৫

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

Mac লিখেছেন:
আমি হিমু লিখেছেন:

সকালে ঘুম থেকেই উঠেই ব্রাশ না করেই বসে পড়লাম স্ক্রীণের সামনে।

শান্তি পেলাম। আমার মত পাগল তাহলে আরো আছে। ঘুম থেকে উঠে কম্পিউটার অন না করলে আমার ভালো লাগে না।

আমারো এক্কুই অবস্থা  big_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন অভিযাত্রিক (23-01-2010 17:37)

Life is short, you just need a moment to make it BIG.
http://www.tufts.edu/water/images/headers/001.jpg
"রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে।"-গার্নার

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৪৬

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

উন্মাতাল_তারুণ্য লিখেছেন:

সাকিব ভাই ওয়েস্টার্ন মুভির লিস্টের প্রথম তিনটা মুভি হচ্ছে একেবার খাঁটি ওয়েস্টার্ন মুভি। লিস্টের দুইটা মুভি বাদে সবগুলো মুভিই আমি দেখে ফেলেছি। এই তিনটার চাইতে ভাল আর কোনটাই লাগে নাই।

সহমত।

সাকিব ভাইয়ের লিস্টিখানা মোটামুটি কম্প্রিহেনসিভ, তবে বেশ কিছু অসাধারণ ওয়েস্টার্ণ বাদ পড়ে গিয়েছে।

আমিও কয়েকটা রিভিইউ যোগ করে দিচ্ছি, প্রতিটিই ওয়েস্টার্ণ ফ্যানদের জন্য মাস্ট-ওয়াচ (বি:দ্র: এইখানে ওয়েস্টার্ণ বলিতে সেবা প্রকাশনীর "আকাশ থেইক্কা পইড়াই হিরু-ভাই গানফাইট লাগাইয়া এক বুলেটে চৌদ্দ দুশমন খতম কইরা দিলো"-মার্কা শস্তা ওয়েস্টার্ণ বোঝানো হইতেছে না; এই পুস্টের ওয়েস্টার্ণ মানে হইলো "থিংকিং পার্সনস ওয়েস্টার্ণ"):

Unforgiven
http://f.imagehost.org/0252/unforgiven_ver2.jpg
ক্লিন্ট ইস্টউড, জীন হ্যাকম্যান এবং মরগ্যান ফ্রীম্যান - তিন কিংবদন্তীতূল্য অভিনেতা এক ছবিতে! শুধু এইটুকু তথ্যই ছবিটি দেখার জন্য যথেষ্ট!

১৯৯২-এর অস্কার জিতেছিলো মুভিটি। যত ওয়েস্টার্ণ ছবি দেখেছি, কোনোটাই মনে হয় Unforgiven-কে ছাড়িয়ে যেতে পারবে না।

ওয়েস্টার্ণ ফ্যান হয়েও যদি Unforgiven এখনো না দেখে থাকেন, কবীরা গুনাহ হইতেছে!  lol

The Proposition
http://f.imagehost.org/0454/proposition_ver5.jpg
ওয়েস্টার্ণ বলতেই শুধু টেক্সাস বোঝায় না। The Proposition হলো অন্য ধরণের ওয়েস্টার্ণ - অস্ট্রেলিয়ান ওয়েস্টার্ণ, অসাধারণ ওয়েস্টার্ণ। অ-আমেরিকান বলেই হয়তো এই ছবিটির নাম তেমন একটা শোনা যায়না, তবে বাকি লোকদের মত ভুল আপনিও করবেন না।

অস্ট্রেলিয়ান ওয়েস্টার্ণ বলতে যদি নিকোল কিডম্যান/হিউ জ্যাকম্যানের ওভারহাইপড, ওভাররেটেড (এবং আল্টিমেটলী বোরিং) Australia-র মত পুতুপুতু রোমান্টিক মুভির কথা ভাবেন, তাহলে The Proposition দেখে বিরাট শক পাবেন।

আমার দেখা সেরা ৫টি ওয়েস্টার্ন মুভির মধ্যে আছে The Proposition (যদিও ছবিটির অনেক কিছুই মাথার উপর দিয়ে গেছে, গাই পিয়ার্স ও রে উইনস্টন ছাড়া বেশিরভাগ অভিনেতাই অপরিচিত, তার উপর সামিউল ভাইয়ের ক্যাঙ্গারু এ্যাক্সেন্ট অর্ধেক বুঝি তো বাকি অর্ধেক কানের পাশ দিয়ে চলে যায়)।

ছবিটি মিস করবেন না (সাব-টাইটেল ব্যতীত দেখিবেন না)।


The Assassination of Jesse James by the Coward Robert Ford
http://f.imagehost.org/0349/assassination_of_jesse_james_by_the_coward_robert_ford.jpg
ব্র্যাড পিটের অনেক ছবিই ব্লকবাস্টার হিট। তবে পিটের জীবনের সেরা অভিনয় যদি দেখতে চান তাহলে এই ছবিটি দেখুন!

সিম্পলী সুপার্ব!

তরুণ অভিনেতা ক্যাসী এ্যাফ্লেক-ও দারুণ (বরং বড়ভাই শরী-স্বর্বস্ব বেন এ্যাফ্লেকের চাইতে ছোটভাইয়ের কামেলিয়াত বেশি বলেই মনে হয়েছে আমার কাছে) যথারিতী স্যাম রকওয়েল-এর অভিনয়ও ভালো!

ব্র্যাড পিট অভিনীত আরেকটি চরিত্র "টাইলার ডার্ডেন" (Fight Club) অনেকটা কাল্ট স্ট্যাটাস অর্জন করেছিলো। এই ছবির জেসী জেমস চরিত্রটিও সেই রকম আরেকটি awe-inspiring পারফর্ম্যান্স!

(Unforgiven, Proposition এবং Assassination of Jesse James ছবিগুলো সময় নিয়ে, গভীর মনোযোগ দিয়ে দেখলে উপভোগ করবেন)

Tombstone
http://f.imagehost.org/0354/tombstone_ver1.jpg
আগের ছবিগুলো যদি বেশি সিরিয়াস ধাঁচের মনে হয়, তবে টুমস্টোন দেখে মজা পাবেন। আমেরিকার প্রিয় নায়ক ওয়ায়াট আর্প ভাতৃবৃন্দ এবং ডক হ্যালিডে-র বহুল প্রচলিত কাহিনী - এদের নিয়ে ভুরি ভুরি ছবি পাবেন, তবে Tombstone-এর ধারে কাছে কোনোটাই যায় না!

ভ্যাল কিলমার, কার্ট রাসেল এবং বিল প্যাক্সটন সহ অনেক শক্তিশালী অভিনেতা সমৃদ্ধ ছবিটি হয়তো Unforgiven বা Proposition-এর মত সফিস্টিকেটেড নয় বা চিন্তার খোরাক জোগাবে না - তবে ধুম ধাড়াক্কা ওয়েস্টার্ন এ্যাক্সনের মজা উসুল হবে ১০১%। এ পর্যন্ত মনে হয় ২০-২৫ বার ছবিটি দেখে ফেলেছি, যতবারই দেখি ততই ভালো লাগে!

ছবিটির মূল চরিত্র যদিও Wyatt Earp (কার্ট রাসেল) কে ঘিরে আবর্তিত, তবে বাজিমাত করেছে ভ্যাল কিলমারের ডক হলিডে চরিত্রটি! এক কথায় দুর্দান্ত পারফর্ম্যান্স (অস্কার জিতেছিলো কিনা শিওর না)

Open Range
http://f.imagehost.org/0881/open_range.jpg
কেভিন কস্টনার এবং রবার্ট দ্যুভ্যালের ওয়েস্টার্ণ মাস্টারপিস! মিস করবেন না!

Appaloosa
http://i.imagehost.org/0532/appaloosa.jpg
টুমস্টোন ছবিটি যদি ভ্যাল কিলমারের জন্য দেখেন, তাহলে এ্যাপালূসা দেখবেন ভিজ্ঞো মরটেনসেন-এর জন্য। ওয়েস্টার্ণ হিসেবে ছবিটি ভালোই (মাগার রোমান্স সিকোয়েন্সগুলোর কারণে কাহানী কা মজা নষ্ট হো গয়া ২০%)। মূল চরিত্র এড হ্যারিসের অভিনয় চমতকার। রেনী যেলওয়েগারও মোটামুটি (যদিও এই বেটি না থাকলেই ছবিটা আরো বেশি ভালো হইতো) জেরেমী আয়রন্স জীবনে কোনদিন খারাপ অভিনয় করেছেন কিনা জানিনা, এই ছবিতে ভিলেন হিসেবেও যথারিতী দারুন। তবে ছবির বম্বশেল চরিত্র হলো ভিগো মরটেনসেনের "এভারেট হিচ"। এইরকম বন্ধু থাকলে লাইফে আর কিছু লাগে না!

The Alamo
http://f.imagehost.org/0402/alamo_ver2.jpg
IMDBতে The Alamo-র রেটিং-এর গরিবী হালত দেখে অনেকদিন ফেলে রেখেছিলাম মুভিটা (আমার আবার একটু বদ অভ্যাস আছেঃ রেটিং ৬-এর নীচে হলে ছবি ডাউনলোড করার আগে দুইবার চিন্তা করি, তারপর ডিলিট করে ফেলি)। তবে Billy Bob Thorton-এর ফ্যান হিসাবে না না করেও ডাউনলোড করেই ফেললাম, থাকতে না পেরে একদিন দেখেই ফেললাম ছবিটি - এবং যথারিতী চমতকৃত!

স্যান্টা এ্যানার এ্যালামো আমেরিকার ঐতিহাসিক ওয়েস্টার্ণ ফ্যানদের কাছে খুবই প্রিয় - ১৮ শতকের টেক্সাস বিদ্রোহ এবং তেহানো রেজিস্ট্যান্স এখানেই খতম হয়েছিলো। এই ঘটনা নিয়ে অনেক মুভিও হয়েছে (জন ওয়েইন-এরও একটা নামকরা মুভি আছে) অন্য মুভিগুলো আমি দেখি নি, তবে মনে হয় না The Alamo দেখার পরে এ্যালামো নিয়ে আর কোনো ছবি ভালো লাগবে।

legendary ডেভী ক্রকেট চরিত্রে বিলি বব থর্ণ্টন সিম্পলী অসাধারণ! বেস্ট এ্যাক্টরের অস্কার পাওয়া উচিত ছিলো ব্যাটার।  sad

ফিল্মটির একটি সীনের উল্লেখ না করেই পারছি না (যদিও ঘটনাটি কাল্পনিক বলে মনে হয়)ঃ স্যান্টা এ্যানা অবরোধের শেষ দিন বিকেলে, সূর্যাস্তের পড়ন্ত আলোয় ছাদে উঠে ডেভী ক্রকেট-এর ভায়োলিন বাজিয়ে বোমাবর্ষণ থামিয়ে দেবার দৃশ্যটি অস্বাভাবিক সুন্দর, নাড়া দিয়ে যাবে!

(তবে লোকজন এই ছবির রেটিং এত কম দিয়েছে কেন এতদিনেও বুঝলাম না।  worried )

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (23-01-2010 18:01)

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৪৭

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

কলকাতার বাংলা ছবি " অন্তহিন" দেখলাম। আমার কাছে ভালোই লেগেছে smile। আপনাদের মনে হয় ভালো লাগবেনা।   sad

১০৪৮

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

ব্যস্ততার কারনে নতুন মুভি তেমন দেখাই হচ্ছে না। তারপরও কিছু দেখেছি। হলিউডে বিরতি দিয়ে ভিন্ন ধারার বলিউডি মুভি দেখার চেষ্টা ছিল এবার।

Before Sunset - Before Sunrise মুভির সিক্যুয়েল। আগেরটার মতো এটাও ভালো লেগেছে। মুভির একদম শেষের গানটা দারুন।
Shoot on Sight - ভারতীয় পরিচালক জগ মুন্দ্রার ইংরেজী মুভি। প্লট ৯/১১ পরবর্তী ব্রিটেনের মুসলিম সমাজ ও সন্ত্রাস। দুর্বল কাহিনী ও পরিচালনা।
Maqbool - বিশাল ভরদ্বাজের হিন্দী মুভি। শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটক অবলম্বনে তৈরি। ভালো মুভি।
Firaaq - নন্দিতা দাসের প্রথম পরিচালনা। কাহিনী হিন্দু-মুসলমান দাঙ্গা পরবর্তী অবস্থা। ভালো।
Dev.D - দেবদাসের আধুনিক সংস্করণ। হুমম...আধুনিক। অভয় দেওলের আইডিয়া। খারাপ না।

এরপর কিছু ভাল ভারতীয় বাংলা মুভিও দেখব। ডাউনলোড সারা -
অপর্ণা সেনের - পারমিতার একদিন
বুদ্ধদেব দাসগুপ্ত'র - কালপুরুষ

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৪৯

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

http://img51.imageshack.us/img51/8315/swatver6.th.jpg
S.W.A.T. (2003 film) - ব্যক্তিগত রেটিং - ৭/১০

http://img689.imageshack.us/img689/2948/themistposter.th.jpg
The Mist (2007 film) - ব্যক্তিগত রেটিং - ৮/১০

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (26-01-2010 05:36)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/sig.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০৫০

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

invarbrass লিখেছেন:

Open Range


The Alamo

এই দুইটা দেখি নাই... নাম জানানোর জন্য থ্যঙ্কু... কালকে থেকে ডাউনলোড শুরু করতে হবে।

১০৫১

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

সাকিব লিখেছেন:

মাহ্‌দী'লিস্ট দেখে একটু ভরসা পেলাম, যাক আমিই পাগল না তাহলে...

পাগলের তালিকায় আমিও মনে হয় আছি . . . thinking

http://img51.imageshack.us/img51/4728/moviesfilebrowser001.th.png
স্ক্রিনশট # ০১

http://img51.imageshack.us/img51/6489/moviesfilebrowser002.th.png
স্ক্রিনশট # ০২

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (26-01-2010 05:38)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/sig.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০৫২

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

অয়ন ভাইয়ের এত হিন্দী মুভি কেন?  sad ওয়েস্টার্ণ মুভি দেইখাও মানুষ মজা পায়  hairpull worried সাকিব ভাই আপনার বাসায় আসতেছি কই থাকেন শুধু বলেন  tongue আর মাহাদী ভাই দরকারে রাজশাহী যাবো কোনো সমস্যা নাই

১০৫৩

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আহমাদ মুজতবা লিখেছেন:

অয়ন ভাইয়ের এত হিন্দী মুভি কেন?  sad

surprised surprised surprised
হাতে গোনা দুই/একটি হিন্দি মুভি ছাড়া আমি হিন্দি মুভি দেখি না।

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (24-01-2010 03:31)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/sig.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০৫৪

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আহমাদ মুজতবা লিখেছেন:

অয়ন ভাইয়ের এত হিন্দী মুভি কেন?  sad ওয়েস্টার্ণ মুভি দেইখাও মানুষ মজা পায়  hairpull worried সাকিব ভাই আপনার বাসায় আসতেছি কই থাকেন শুধু বলেন  tongue আর মাহাদী ভাই দরকারে রাজশাহী যাবো কোনো সমস্যা নাই

আমার বাসা বাড্ডা তে।

১০৫৫

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

একটু আগে দেখলাম সালমান খান এর "ভীর"। ছবিটি সালমান খান এর জন্য খুব স্পেশাল কারন এর মধ্যে দিয়ে সালমান খান সিনেমার লেখক হিসেবে সূচনা করেছে। ছবিটি নিয়ে আমার প্রত্যাশার কমতি ছিল না। সালমান খান এর প্রথম লেখা তা বোঝা যাচ্ছিল। কিন্তু নতুন হিসেবে বলব খুব ভাল লিখেছে। ছবিটিও আমার কাছে খুব ভাল লেগেছে। কিন্তু তার চেয়েও ভাল লেগেছে ছবির দৃশ্যায়ন। খুবই সুন্দর দৃশ্যায়ন। বিশেষ করে যুদ্ধের দৃশ্যগুলো তো অসধারন। যাই হোক আমার রেটিং ৮.৫/১০

১০৫৬

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

http://img6.imageshack.us/img6/8694/neverbackdownb.th.jpg
Never Back Down (2008 film) - ব্যক্তিগত রেটিং - ৭.৫/১০

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (26-01-2010 05:39)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/sig.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০৫৭

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আহমাদ মুজতবা লিখেছেন:

ওয়েস্টার্ণ মুভি দেইখাও মানুষ মজা পায়  hairpull worried

SAW/Hostel দেইখাও তো "কিছু মানুষে" মজা পায়  tongue

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (24-01-2010 16:57)

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৫৮

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

The Proposition আসলেই দারুণ ছবি। তবে ওই যে ইনভারব্রাস ভাই যেমন বললেন, সবাটাইটেল ছাড়া দেখা নিষেধ। tongue

The Assassination of Jesse James by the Coward Robert Ford দেখে প্রকৃত রস আহরণ করতে হলে দর্শককে একটু চিন্তাশীল হতে হবে। অ্যাকশনপ্রেমী, অস্থিরমতি দর্শকদের কাছে এটা একটা বোরিং সিনেমা মনে হতেই পারে।

ব্রাদার ব্রাসু-র লিস্টির তিনটে সিনেমা আমার দেখা  হয় নাই, Unforgiven, Open Range আর The Alamo

সর্বশেষ সম্পাদনা করেছেন উন্মাতাল_তারুণ্য (24-01-2010 21:49)

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৫৯

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

http://img515.imageshack.us/img515/2831/kiterunnerflyer.th.jpghttp://img204.imageshack.us/img204/32/kiterunner3.th.jpghttp://img682.imageshack.us/img682/8526/mv5bmtyxmjk5mte3m15bml5.th.jpg

The Kite Runner

My Rating : 9.5 / 10

আমার দেখা সেরা ছবিগুলোর একটা । এক কথায় অসাধারন ছবি।

http://i44.tinypic.com/iepcar.jpg

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১০৬০

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

http://img6.imageshack.us/img6/9163/awalktorememberposter.th.jpg
A Walk to Remember (2002 film) - ব্যক্তিগত রেটিং - ৯.৫/১০

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (26-01-2010 05:40)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/sig.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

পোস্টঃ [ ১০৪১ থেকে ১০৬০ মোট ১১৭২ ]

পাতা আগের পাতা 1 ৫১ ৫২ ৫৩ ৫৪ ৫৫ ৫৯ পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

সম্প্রতি কী নাটক দেখলেন?

লিখেছেন দক্ষিণের-মাহবুব ( পাতাগুলি    )

  • ৫০ উত্তর সমূহ
  • ৩১৫১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-02-2010 01:12 লিখেছেন দক্ষিণের-মাহবুব
  • ১৭ উত্তর সমূহ
  • ৫০৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-03-2010 00:46 লিখেছেন সেভারাস

কি দেখলেন?

লিখেছেন microqatar

  • উত্তর সমূহ
  • ১৩০৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-05-2008 16:03 লিখেছেন জুয়েল

সম্প্রতি কী কী বই পড়লেন?

লিখেছেন ত্বোহা ( পাতাগুলি     ১০ )

  • ১৮০ উত্তর সমূহ
  • ১৪০১২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-03-2010 18:37 লিখেছেন অয়ন খান

সম্প্রতি কে কোন গেম খেলছেন/ওভার দিলেন?

লিখেছেন রুমেল ( পাতাগুলি    )

  • ৫১ উত্তর সমূহ
  • ২১৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-03-2010 21:02 লিখেছেন মাহ্‌দী

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: