এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই? (পাতা ১) - ট্রাবলশুটিং - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৮ ]

টপিকঃ এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই?

আমি এমএস ওয়াডে ইউনিজয় সফটওয়্যার ব্যবহার করতে চাই এবং আমার পিসিতে ইউনিজয় বাংলা লিখতে হলে আমাকে কি করতে হবে।

Re: এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই?

অভ্র ব্যবহার করুন।
http://www.omicronlab.com/
ডাউনলোড করে নিন

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই?

কোন সফটওয়্যার ছাড়া লিখতে চাইলে একুশে ডট অর্গের এই পৃষ্ঠা  থেকে ইউনিজয়টা ডাউনলোড করে ইনস্টল করুন। এটা সবচেয়ে জোস্ পদ্ধতি।  ইনস্টলের নিয়ম ওখানেই ব্যাখ্যা করা আছে।

এটা ইনস্টল হলে আপনার স্ট্যাটাসবারে একটা ল্যাঙ্গুয়েজ বাটন আসবে। ওটাতে ক্লিক করে বাংলা(ইউনিজয়) - ইংরেজি পরিবর্তন হবে। শর্টকাট কী - Alt+Shift।

Re: এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই?

শামীম ভাই আপনাকে ধন্যবাদ। আমি আমার পিসিতে ইউনিজয় ইন্সটল করেছি এবং সফল হয়েছি। কিন্তু আমায় বলবেন কি, (রেফ কিভাবে দেব। যেমন- পরবতীৃতে, তয়রেফ কিভাবে দেব। আরও বলবেন কিভাবে আমি গুগলি ব্লগস্পটে বাংলা লিখব। জানালে খুবই উপকৃত হব। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম।

Re: এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই?

রেফ দেয়ার জন্য যুক্তাক্ষরের নিয়মে র+বর্ণ দিতে হবে।

যেমন কার্য লেখার জন্য jfvgw চাপতে হবে।

ব্লগস্পটে যে কোন টেমপ্লেটে আপনার পিসি থেকে ইউনিজয়ে লিখতে পারার কথা। লগইন করে new post -এ ক্লিক করলেই লেখার জায়গা আসবে। ওখানে লিখুন।

লেখার নিচে post options লিংকে ক্লিক করলে আরও কিছু কেরামতি করতে পারবেন।

আর উপরের Layout ট্যাবে ক্লিক করে ওখানে ঢুকে বিভিন্ন স্থানের নামগুলো Edit করে বাংলায় করে দিতে পারবেন।

Re: এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই?

শামীম ভাই আপনাকে আবারও ধন্যবাদ। আমি এখন গুগলি ব্লগস্পটে বাংলা লিখতে পারছি। কিন্তু দুঃক্ষের বিষয় আমি এখনও রেফ দিতে পারি নাই। যদি আবার একটু ব্যাখ্যাসহ বুঝিয়ে দিতেন। যেমন- (কারযো) 'কাযর্'। আমি ‌‌‌‌জেএফডব্লিউ চেপেছি এর পর অনেক ভাবে চেষ্টা করছি কিন্তু হচ্ছেনা। আবার একটু বুঝান।

Re: এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই?

একটু একই রকম উদাহরণ দেয়ার চেষ্টা করি:
ক্ষ লেখার জন্য যেমন নিয়ম ক+ষ (+ চিহ্ন দিয়ে যুক্তবর্ণের জন্য g চাপার করার কথা বোঝানো হয়েছে)
ব্দ লেখার জন্য যেমন লিখতে হয় ব+দ
তেমনি রেফযুক্ত বর্ণ লেখার জন্য লিখতে হয়: র+বর্ণ

যেমন বর্ণ = বর+ণ .......... টাইপ করতে হবে hvgB ------- h=ব, v=র, B=ণ
একইভাবে, কার্য = কার+য ........ টাইপ করতে হবে jfvgw --------- j=ক, f=া, v=র, w=য

আশা করি পারবেন।

Re: এমএস ওয়াডে ইউনিজয় দিয়ে লিখতে চাই?

শামিম ভাই ধন্যবাদ। আমি এখন রেফ লিখতে পারছি। যেমন- কার্য, কর্ণ, সুবর্ণ, পরবর্তীতে, সুসম্পর্ক। কিন্তু সমস্যা রয়ে গেছে। আমি আমার পিসিতে এমএস ওয়ার্ডে রেফ লিখতে পারছি না। কারণ জানালে খুশি হব। কার্য লিখতে গেলে আসে কার্ য, বর্ ণ । আমি এখানে বোঝানোর জন্য য এবং ণ -এর আগে একটি করে স্পেস দিয়েছি, কেননা এখানে  'য' এবং 'ণ' যুক্ত করলেই কার্য ও বর্ণ হয়ে যায়। এখানে আরো একটি প্রশ্ন আছে। আমার অফিস পিসিতে ইউনিজয় দিয়ে মোটামুটি লেখা যাচ্ছে। কিন্তু আমার বাসার পিসিতে ঠিকমত লেখা যাচ্ছে না। সমস্যা শুধু যুক্তাক্ষর লিখতে। এখন বলবেন, আমাকে কি করতে হবে।  উত্তরের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

পোস্টঃ [ ৮ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৮১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-12-2009 16:12 লিখেছেন ইলিয়াস

এমএস ডস ৫ এর বিজ্ঞাপন

লিখেছেন জুয়েল

  • উত্তর সমূহ
  • ৭৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-12-2008 13:22 লিখেছেন মেহেদী আকরাম

এমএস অফিসে ট্যাব!

লিখেছেন পথহারা_পথিক

  • উত্তর সমূহ
  • ২১৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-11-2009 09:09 লিখেছেন মেহেদী হাসান
  • উত্তর সমূহ
  • ৮২৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-01-2008 14:43 লিখেছেন microqatar

স্টিকি : ফোনেটিক এবং ইউনিজয় লিখুন

লিখেছেন admin

  • ১৮ উত্তর সমূহ
  • ৪৫৮২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-12-2007 01:32 লিখেছেন আলোকিত

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: