নামের কাঙ্গাল (পাতা ১) - রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২ ]

টপিকঃ নামের কাঙ্গাল

বাংলদেশের রাজনীতিকদের কাজাখাস্তানে পাঠানো দরকার ভাবছেন কেন? কারন আর কিছুই নয় নিচের খবরটা পড়ুন। বাংলদেশের রাজনীতিকের নামকরন সংস্কৃতিতে বিখ্যাত। এরা পাবলিক টয়লেটের নামও নিজের নামে নামকরন করতে চায়।কাজাখাস্তানে গেলে ঐ দেশের মজলিশের সদস্যরা তাদের পক্ষ ভারি করতে পারবে।

১৯৮৯ সালে নুরসুলতান নাজারবায়েভ প্রথম যখন কাজাখস্তানের নেতৃত্ব গ্রহণ করেন, তখন আস্তানা ছিল ধুলিমলিন এক লਆড়ঝਆড় শহর। আধুনিকতার কোনো ছোঁয়াই তাতে ছিল না। ২০ বছরে সেকেলে সেই শহরটাকেই ঝকঝকে আর বহুতল ভবনে সমৃদ্ধ এক কসমোপলিটন নগরীতে পরিণত করেন নাজারবায়েভ। শুধু তাই না, ১৯৯৭ সালে এই আস্তানাতেই স্থানান্তরিত করেছেন দেশের রাজধানী। সুতরাং রীতিমতো নতুন জীবন দান করা এ শহরের নাম যদি কেউ জীবনদাতার নাম অনুসারে নুরসুলতান রাখতে চায় তাহলে সেটাকে অন্যায় আবদার বলা যাবে না। ঠিক সেটাই করতে চেয়েছিলেন কাজাখ আইন পরিষদের সদস্যরা। প্রস্তাবটার প্রতি নিম্নকক্ষ মজলিশেরও ৭০ শতাংশ ডেপুটি সমর্থন জানিয়েছিলেন। কিন্তু অমন সাধের একটা পরিকল্পনায় বেরসিকের মতো বাগড়া দিয়ে বসেছেন একজন। কে জানেন? স্বয়ং নুরসুলতান নাজারবায়েভ। সাফ জানিয়ে দিয়েছেন, নাম বদলানোর এমন কোনো বিলে সই করবেন না তিনি। কেন কেন, তিনি কি চান না, তাঁর নামে রাজধানীর নাম হোক? অবশ্যই চান। ‘কিন্তু নাম বদলানোর এই সিদ্ধান্তটা আসতে হবে অন্য প্রজন্মের কাছ থেকে।’ পরিস্কার জানিয়ে দিয়েছেন নাজারবায়েভ। ইঙ্গিতটা পরিষ্ককার, ‘ক্ষমতার জোর দেখিয়ে নাম বদলানোর কোনো ইচ্ছা আমার নেই, তবে আমার অনুপস্থিতিতে পরবর্তী প্রজন্ন যদি ভালোবেসে নাম বদলায়, সেটা ভিন্ন কথা।’

সুত্র: প্রথম আলো ১৩.০৬.০৮

Have few moments!Please
আমি মানুষটা বড় বেশি রংছুট,চাঁদের ঘরে কড়া নেড়ে,চাঁদকে করি লুট
ইন্টারনেটে ব্যবসা হয় নাকি

Re: নামের কাঙ্গাল

আচ্ছা এই রাজনীতি বাদে আমারা কথা বলতে পারি না।
এরা পাবলিক টয়লেটের নামও নিজের নামে নামকরন করতে চায়।=))=))=))=))=))=))

Md. Rakibul Karim (Yeanoor)
আমি চাষা ভূষর;লোভ, হিংসা ও অহংকার পরিহার করুন।
http://rakibul.wordpress.com

পোস্টঃ [ ২ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

নামের সমস্যা

লিখেছেন জানে আলম

  • উত্তর সমূহ
  • ৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-02-2010 22:58 লিখেছেন জানে আলম

নামের বাহার

লিখেছেন হাঙ্গরিকোডার

  • উত্তর সমূহ
  • ৮২৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-11-2007 13:07 লিখেছেন সামিউল

নানা নামের ঘূর্ণিঝড়

লিখেছেন বুলবুল

  • উত্তর সমূহ
  • ৮৫০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-11-2008 12:19 লিখেছেন ইসতিয়াক
  • উত্তর সমূহ
  • ৬০৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-09-2008 20:39 লিখেছেন রংমহল
  • উত্তর সমূহ
  • ২৮৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-06-2007 16:59 লিখেছেন আমান

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: