ওয়াইম্যাক্স (WiMAX) (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ১ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৭ ]

টপিকঃ ওয়াইম্যাক্স (WiMAX)

সস্তায় উচ্চক্ষমতার ইন্টারনেট-সেবা
এবার ওয়াইম্যাক্সের লাইসেন্স দেবে বিটিআরসি

উচ্চক্ষমতার ইন্টারনেট ব্রডব্যান্ড সেবা নিয়ে দেশে শিগগিরই আসছে ওয়াইম্যাক্স প্রযুক্তি। তারবিহীন এই প্রযুক্তিতে সস্তায় সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট-সেবা পাওয়া যাবে। জুলাই থেকে আগস্টের মধ্যে এ সংক্রান্ত লাইসেন্স দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন−বিটিআরসি। ফলে এ বছরের মধ্যেই ওয়াইম্যাক্সের সেবা পাবে দেশের মানুষ।
এ লক্ষ্যে র‌্যাডিসন হোটেলে ১২ মে থেকে দুই দিনের কর্মশালার আয়োজন করেছে বিটিআরসি। কর্মশালায় পাওয়া দিকনির্দেশনা মাসখানেকের জন্য বিটিআরসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। সবার মতামত পর্যালোচনা করে চুড়ান্ত নীতিমালা তৈরি করা হবে এবং সে অনুযায়ী জুলাই থেকে আগস্টের মধ্যে লাইসেন্স দেওয়া হবে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মনজুরুল আলম আশা প্রকাশ করেছেন, এই বছরের মধ্যেই ওয়াইম্যাক্সের সংযোগের সেবা দেওয়া সম্ভব হবে। ওয়াইম্যাক্সের পর একই ধরনের ইন্টারনেট ব্রডব্যান্ড প্রযুক্তি থ্রিজির লাইসেন্স দেওয়া হবে।

‘হাউস্টাফওয়ার্কস’ নামে একটি ওয়েবসাইটের সমীক্ষায় বলা হয়, গ্রাহক পর্যন্ত ওয়াইম্যাক্স প্রযুক্তির ব্রডব্যান্ড পৌঁছাতে খরচ হয় আট ডলার। অপরদিকে অন্যান্য প্রযুক্তিতে ব্রডব্যান্ডের সংযোগের ক্ষেত্রে খরচ ৩০ ডলার থেকে শুরু করে এক হাজার ২৫০ ডলার পর্যন্ত। ওয়াইম্যাক্স খাতে বিনিয়োগও তার থ্রিজি কিংবা অন্যান্য প্রযুক্তির তুলনায় অনেক কম।
সংশ্লিষ্টরা বলছেন, ওয়াইম্যাক্স প্রযুক্তির ব্রডব্যান্ড সস্তা, সরল, ক্ষুদ্র এবং ব্যবহার সুবিধাজনক। এই প্রযুক্তি কম ফ্রিকোয়েন্সি বা বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গে চলতে সক্ষম।

বিটিআরসি বলছে, মাত্র একটি টাওয়ার দিয়ে চার থেকে পাঁচ বর্গকিলোমিটার এলাকায় তারবিহীন ব্রডব্যান্ড সংযোগ দেওয়া যাবে ওয়াইম্যাক্সে। মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারে মাত্র একটি ক্ষুদ্র চিপ দিয়েই এর ইন্টারনেট-সেবা পাওয়া যাবে। ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব এমন সব মোবাইল বা ল্যাপটপে ওয়াইফাই প্রযুক্তির যন্ত্র বসানো থাকে। তাদের জন্য আলাদাভাবে আর ওয়াইম্যাক্সের চিপ সংযোজন করতে হবে না।
ওয়াইম্যাক্সের লাইসেন্স সারা দেশের জন্যই দেওয়া হবে। তবে লাইসেন্স উন্নুক্ত নিলাম পদ্ধতিতে নাকি শর্তসাপেক্ষে অপেক্ষাকৃত যোগ্যকে দেওয়া হবে, সে ব্যাপারে বিটিআরসি এখনো সিদ্ধান্তে আসতে পারেনি।

সংশ্লিষ্টরা জানাচ্ছে, ইউরোপের কয়েকটি দেশে ইন্টারনেট ব্রডব্যান্ডের আরেক প্রযুক্তি থ্রিজির লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া নিলামের মাধ্যমে হওয়ার কারণে শেষ পর্যন্ত পুরো বিনিয়োগ ভেস্তে যায়। নিলামে লাইসেন্সের বিপুল পরিমাণ অর্থ খরচ এবং এর অবকাঠামো তৈরির পর সংযোগের দাম অনেক বেড়ে যায়। অপরদিকে যোগ্যতার ভিত্তিতে লাইসেন্স দেওয়া হলে লাইসেন্স খাতে খরচ হয় না, খরচ শুধু হয় অবকাঠামো খাতে।

বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছে, টেলিযোগাযোগে নেটওয়ার্কের জন্য দেশে আর কোনো নতুন টাওয়ার নির্মাণ করতে দেওয়া হবে না। সব কোম্পানিকেই বিদ্যমান টাওয়ার অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবহার করতে হবে। এ ব্যাপারে শিগগিরই দিকনির্দেশনা প্রকাশ করা হবে। ফলে যারা ওয়াইম্যাক্সের লাইসেন্স পাবে তারা বিদ্যমান টাওয়ারগুলোই ব্যবহারের সুযোগ পাবে। এতে অনেক কম খরচে কাজ করা সম্ভব হবে।

সূত্র প্রথম আলো ১১-০৫-০৮

আমার মনে হয় ওয়াইম্যাক্সের সার্ভিস চালু হলে নতুন যুগের সুচনা হবে।

আমার জানা মতে বর্তমানে বাংলাদেশে কোন মোবাইল অপারেটর লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে না।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: ওয়াইম্যাক্স (WiMAX)

আমরা তো মনে-প্রাণে, অন্তরে-বাহিরে এটাই চাই। আমরা চাই বাংলাদেশের সব মানুষ যেন কম খরচে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পায়। দোয়া করি, অতি দ্রুত যেন আমরা এই সুবিধা পাই। সবাই বলুন- আমিন। clap

Re: ওয়াইম্যাক্স (WiMAX)

আমিন বলি আর যাই করি, ব্যান্ডউইড্থের দাম যা ছিল তাই থাকবে।
যেহেতু এটা লেটেস্ট টেকনোলজি, সেহেতু বাংলাদেশে এটা তখনই সবার হাতের নাগালে আসবে যখন বাইরে এটা লিগেসি টেকনোলজি হবে।

এটা বাস্তবায়ন হলেও আমরা প্রাপ্য ব্যান্ডউইডথ পাব না সেটা নিশ্চিত। এটা এক কথায় অসম্ভব।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ওয়াইম্যাক্স (WiMAX)

বর্তমানে ব্রডব্যান্ড সংযোগে ১০-১৫কেবি ব্যন্ডউইথ এর দাম ১৫০০টাকা। ওয়াইম্যাক্স আসলে নিশ্চই ব্যান্ডউইথের দাম এর থেকে কম হবে না। সুতরাং খুশি হতে পারছি না।:(

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: ওয়াইম্যাক্স (WiMAX)

শিপলু লিখেছেন:

আমিন বলি আর যাই করি, ব্যান্ডউইড্থের দাম যা ছিল তাই থাকবে।
যেহেতু এটা লেটেস্ট টেকনোলজি, সেহেতু বাংলাদেশে এটা তখনই সবার হাতের নাগালে আসবে যখন বাইরে এটা লিগেসি টেকনোলজি হবে।

এটা বাস্তবায়ন হলেও আমরা প্রাপ্য ব্যান্ডউইডথ পাব না সেটা নিশ্চিত। এটা এক কথায় অসম্ভব।

ব্যান্ডউইথের দাম না কমার কারন কি?

http://sfx-images.mozilla.org/affiliates/Buttons/Firefox3.5/468x60.png

Re: ওয়াইম্যাক্স (WiMAX)

ওয়াইম্যাক্সে যে আমার আলো দেখাচ্ছে এটাতো ঠিক।
যখন বাংলাদেশে মোবাইল আসলো তখন সেটা ছিলো বাংলাদেশের ক্ষেত্রে নতুন। কল রেটও ছিলো বেশী। কিন্তু বর্তমানে হাতের নাগালে।
ওয়াইম্যাক্সের ক্ষেত্রে প্রথম দিকে ব্যান্ডউইথের দাম না কমলেও শিগগীরই কমে যাবে বলে মনে হয়।

সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com। যেখানে আমি কথা কই, আপন মনে

Re: ওয়াইম্যাক্স (WiMAX)

সরকারের যাতে আবার মতিভ্রম না হয়।%-(

আমার বাংলা ব্লগ http://masumonline.co.cc
My English Blog http://comnews.co.nr
http://hostbangla.0lx.net (আমার ফ্রী হোস্টীং সাইট-যত খুশি সাইট করুন)

পোস্টঃ [ ৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১১ উত্তর সমূহ
  • ৫৯২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-08-2009 19:16 লিখেছেন সাইফ দি বস ৭

Anybody use Wimax?

লিখেছেন dhoom_khan

  • ১৩ উত্তর সমূহ
  • ৬২৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-12-2009 01:05 লিখেছেন Mamun99

is wimax given any new offer?

লিখেছেন dhoom_khan

  • উত্তর সমূহ
  • ২৫২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-12-2009 14:19 লিখেছেন Mamun99

3g speedvs wimax which better

লিখেছেন dhoom_khan

  • উত্তর সমূহ
  • ৩৫৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-12-2009 13:26 লিখেছেন Mamun99

bangflalion start their wimax ?

লিখেছেন dhoom_khan

  • উত্তর সমূহ
  • ১৩২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-11-2009 23:03 লিখেছেন dhoom_khan

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: