নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৮ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৪০ ]

টপিকঃ নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আমি দু এক মাসের মধ্যেই আশা করি একটি নতুন কম্পিউটার কিনব।  কিন্তু আমি এখনও ঠিক করতে পারছিনা কি কনফিগারেশনে কিনব। আমি এএমডি প্রসেসর ব্যবহারে আগ্রহী

আমার প্রয়োজন বেশি কিছু নয়,

১) আমি সারাদিনই কম্পিউটার ব্যবহার করি তাই আমার কম্পিউটার পরিবেশ বান্ধব ও ইলেক্ট্রিক কনসাম্পশন কম হওয়া চাই।

২) আমার কম্পিউটারের মূল ব্যবহার অফিস ফাইলে কাজ করা, ভার্সিটির অ্যাসাইনমেন্ট তৈরি করা, জিমেইল চেক করা, ব্রাউসিং করা, টুইটার ও প্রজন্মে পোস্ট করা, উবুন্টু বাংলাদেশ সাইট আপগ্রেড করা

৩) অবশ্যই ক্রশ প্ল্যাটফর্ম সাপোর্ট থাকতে হবে কারন আমি উইন্ডোজ (উইন্ডোজ ৭ খুব সম্ভবত) ও লিনাক্স (উবুন্টু ও আর বি এল) পাশাপাশি চালাবো

৪) গেমস যদিও আমি নিয়মিত খেলিনা তারপরও আমি মাঝে মাঝে নতুন বের হওয়া গেমস চালিয়ে দেখতে চাই।  এজন্য প্রয়োজন ভালো গ্রাফিকস্ কার্ড। আমার আগ্রহ আছে এসএলআই কনফিগারেশনে ভবিষ্যতে গ্রাফিকস্ কার্ড ব্যবহার করা তাই এসএলআই সাপোর্ট।

৫) আমি গান শুনিনা কিন্তু মুভি দেখি ও ছবি সংরক্ষন করি তাই চাই স্ট্যাবল ও আকারে বড় হার্ডডিস্ক। আলাদা সাউন্ডকার্ড না হলেও চলবে

৬) সেই সাথে সহজে গরম যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে (কারন মাঝে মাঝে আমি ওভারক্লক করতে আগ্রহী)

৭) সব কম্পোনেন্টই বাজারে সহজপ্রাপ্য হওয়া চাই ও এগুলোর দাম নাগালের মধ্যে হওয়া চাই (আমার সর্বশেষ পরিশোধযোগ্য বাজেট ৫০,০০০/- টাকা)

এখন আপনাদের কাছে পরামর্শ চাইছি....

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আমিও নতুন কম্পিউটার কিনতে চাই, কিন্তু হাতে টাকা নাই neutral
আশাবাদী ভাই আপনি কি মনিটর ছাড়া কম্পিউটার কিনবেন নাকি মনিটর সহ? ৫০ হাজার টাকা দিয়ে এলসিডি মনিটর সহ পুরা হাইফাই কম্পিউটার পাবেন cool

দাম এবং যন্ত্রাংশের আনুমানিক* একটা লিস্ট দিচ্ছি এখানে(আমি মাঝে-মধ্যেই মার্কেটে যাই তাই খবর রাখা হয়)...
প্রসেসরঃ ইন্টেল কোর টু ডুয়ো ২.২ গি.হা. ৭০০০ টাকা, ২.৬ গি.হা. ১২ হাজার টাকা।
মাদারবোর্ডঃ ইন্টেল ৮০০০-১৫০০০ টাকা। অন্যান্য ব্র্যান্ড ৬-৭ হাজারের মধ্যে।
ড়্যামঃ ডিডিআর ২ ১ গিগাবাইট ১৭৫০ টাকা(১ গিগাবাইটের নিচে কিনে লাভ নাই তাই অন্যগুলার দাম বললাম না)
হার্ডডিস্কঃ স্যামসাং সাটা ২৫০জিবি(পুরোপুরি ২৫০ পাওয়া যায় না, আমি পাইছি ২৩৮) ৪৫০০ টাকা।
মনিটরঃ ১৭" সিআরটি ৭০০০ টাকা, এলসিডি ১৩-১৫০০০ টাকা।
কম্বো ড্রাইভঃ ২০০০ টাকা, ডিভিডি রাইটারঃ ২৪০০-২৬০০ টাকা
কেসিং- ৩০০-১০০০ টাকা
গ্রাফিক্স কার্ড এনভিডিয়া জিফোর্স ৮ সিরিজ ২৫৬ এমবি(৫১২ এমবি শেয়ারিং সহ(উইথ এসএলআই স্লট)ঃ ৫৫০০-১০০০০ টাকা
মাউসঃ এফোরটেক ৪৫০ টাকা(ভাল কোয়ালিটি, পচা কোয়ালিটি মাউস নষ্ট করতে ২ সপ্তাহ লাগে আমার মত হার্ডকোর ইউজারদের tongue_smile)
কীবোর্ডঃ এফোরটেক মাল্টিমিডিয়া ৪০০-৪৫০ টাকা।
সাউন্ড কার্ডঃ ক্রিয়েটিভ লাইভ ২৪ বিট ২৫০০ টাকা, অডিজি ৩০০০ টাকা
.....................

আর কি? thinking
ওহ আর সাউন্ড সিস্টেম সম্পর্কে আমার ধারণা নাই।:( আমি একটা ক্রিয়েটিভ ইন্সপায়ার ২:১ কিনে রেখে দিয়েছি কিন্তু এইটা দিয়ে শুনি না। হেডফোন দিয়ে গান, মুভি সবকিছু শুনি।

*কম্পিউটার যন্ত্রাংশের বাজারদর অত্যন্ত পরিবর্তনশীল। আমি যে তালিকা দিলাম তা কিছুদিন পর(হয়তোবা এখনই!) নাও থাকতে পারে...

৬) সেই সাথে সহজে গরম যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে (কারন মাঝে মাঝে আমি ওভারক্লক করতে আগ্রহী)

বেশি বেশি শীতলকারক পাঙ্খা লাগান, আমি ৩ টা লাগাইছি এক্সট্রা। cool
আর এখন তো সব কেসিং ই থার্মাল তাই আলাদাভাবে থার্মাল কেসিং কিনতে বলার প্রয়োজন নেই thumbs_up

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আলোকিত তোমাকে ধন্যবাদ সাহায্যের জন্য(y)
কিন্তু তুমি খেয়াল করনি আমি এএমডি প্রসেসর ও এস এল আই মাদারবোর্ড খুজছি যার দাম অনেক বেশি শুনেছি নিজে কখনও পরখ করে দেখিনি

আর তোমার কনফিগারেশনে এবং আমার ড্রিম পিসিরও দাম ৬৫০০০+ তাই আমি আরও অপশন চাইছি

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

কিন্তু তুমি খেয়াল করনি আমি এএমডি প্রসেসর ও এস এল আই মাদারবোর্ড খুজছি যার দাম অনেক বেশি শুনেছি নিজে কখনও পরখ করে দেখিনি

ওহ আচ্ছা এসএলআই মাদারবোর্ড, আমি ভাবছিলাম গ্রাফিক্স কার্ড।
বেস্ট গেমিং পারফরমেন্সের জন্য এনভিডিয়া মাদারবোর্ড ব্যবহার করতে পারেন। তবে এটা বাংলাদেশে পাওয়া যায় নাকি জানি না।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আমি আরও স্প্যাসিফিক কনফিগারেশন চাইছিলাম কারন সাধারন কনফিগারেশন আমারও ঠিক করা আছে কিন্তু স্প্যাসিফিক ঠিক করা হয়নি মানে কোন ব্র্যান্ড কোন মডেল কিনলে ভালো হবে এই আর কি

এবার আমি আগে খোজ নিয়ে যে দাম পেয়েছিলাম তা বলি:

প্রসেসর: AMD Athlon 3400+ Socket 939 = 16,000/- (আমি AM2 Socket  চাইছিলাম)

মাদারবোর্ড: Asus A8N SLI Delux Socket 939 =15,000/-

র‍্যাম: ২ * ১ গিগাবাইট ডিডিআর ৪০০ বাস = 14,000/- (আরও বেশি উন্নত সাপোর্ট করলে আরও বেশি উন্নত র‍্যাম)

অপটিক্যাল ড্রাইভ: ডিভিডি রাইটার ডুয়েল লেয়ার = 6,000/- (আচ্ছা ডুয়েল লেয়ারের সুবিধা কি??)

হার্ড ডিস্ক: ১৬০ গিগা ৭২০০আরপিএম স্যাটা= 10,000/-

গ্রাফিকস্ কার্ড: আসুস এনভিডিয়া 8400 GT Silent= 14,000/- (অরিজিন্যাল ব্র্যান্ড)

কেসিং: ভালো মানের পাওয়ার সাপ্লাই ও কুলিং সিস্টেম সহ থার্মাল 2,000/- (সব কেসিং-ই কি এখন থার্মাল??)

মাউস: A4 tech =250/- থেকে 300/-

কীবোর্ড: A4 tech =250/- থেকে 300/- (মাল্টিমিডিয়া একদমই নয়, অতিরিক্ত ফাংশন কী দিতে গিয়ে এগুলোর এফিসিয়েন্সি কমিয়ে দেয়া হয়েছে)

প্রিন্টার: অল ইন ওয়ান = 10,500/-

মনিটর: এলসিডি 15,000/-

সব মিলিয়ে  103,050/-!!

মন্তব্য: বাবা এত দামী জিনিস কিনে দিবে না sad ৫০,০০০/- এর উপর একদমই নয়
এএমডি -র তুলনায় ইন্টেল অনেক সস্তা কিন্তু কেন জানি ইন্টেল কিনতে ইচ্ছা করে না।

বর্তমান বাজার সম্পর্কে আমার কোন ধারনা নেই কেউ আপডেট করে দিলে খুবই উপকার হবে।

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

দু:খের বিষয় ইন্টারনেশনাল বাজারে এরকম একটি কম্পিউটারের দাম অনেক কম, ৬০০ ডলারেই পাওয়া যায়। আমাদের দেশেই যত ঝামেলা দাম অতিরিক্ত রাখে~X( মাঝে মাঝে মনে হয় দোকান ভেঙ্গে দিয়ে আসি।:-@

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

ইন্টেল কিনার ইচ্ছা না থাকাটা অস্বাভাবিক না।
তবে মাদারবোর্ড নষ্ট হয়ে গেলে একটা বড়সড় ধরণের ধাক্কা লাগতে পারে।

ডিভিডি রাইটার ডুয়েল লেয়ার কেনার সবচেয়ে বড় ও প্রথম সুবিধা হল,
বন্ধুদের কে একটু ভাব দেখিয়ে বলতে পারবে, "আমার ডিভিডি রাইটারটা অবশ্য ডুয়েল লেয়ার"।
কারণ ডুয়েল লেয়ারের ব্লাঙ্ক ডিভিডি একটু অপ্রতুল। big_smile

আমার দুবছর আগে ২১০ টাকায় কেনা অপটিকাল সাদা এফোরটেক মাউস খুবই ভাল সার্ভিস দিচ্ছে।  গেম কিন্তু কম খেলি না। তার পরও টিকে আছে। তবে মাউস কেনার ব্যাপারে বলব, যে মাউসটা ধরতে আরামবোধ হয় সেটাই কেন। অন্যটাইপের কিনলে হাত ব্যাথা হয়ে যাবে।

কিবোর্ড সবচেয়ে ভাল যেগুলোর দাম ১৬০-২০০ টাকা। এগুলোতে টাইপ করে খুবই আরাম। মাল্টিমিডিয়া নয়। এখন যেটা ব্যবহার করছি ১৮০ টাকার। এগুলো কেনার সবচেয়ে সোজা উপায় হল, দোকানিকে জিজ্ঞেস করা "সবচেয়ে কম দামের কিবোর্ড কোনটি?"।

প্রিন্টার অল-ইন-ওয়ান কেন? ঘন ঘন স্ক্যান করবে? সবচেয়ে ভাল একটা প্রিন্টার কেন যেটাতে শুধু প্রিন্ট করা যায়। আর স্ক্যানার দরকার হলে কেন।

র‌্যামের দাম একটু বেশি বেশি মনে হচ্ছে। এটা কি ডিডিআর১ ?? দরকার না হলে এত র‌্যাম কেনার কোন মানে নেই। ১জিবিই তো যথেষ্ট।

পিসি কেনার আগে দেখা উচিৎ তোমার কাজের গন্ডি কি? মানে কি কি কাজ সাধারনতঃ কর পিসিতে। কি কি কাজ করবে নতুন পিসি দিয়ে সেটা নয়। অবশ্য বিশেষ উদ্দেশ্যে কিনলে বা প্রথমবার হলে আলাদা কথা।

সব কিছুই দেখলাম কিন্তু কোন ইউপিএস দেখলাম না। অসীম ইলেক্ট্রিক সাপ্লাই নাকি ??

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

surprisedsurprised:-O
ড়্যামের দাম এত হইল কবে? আপনি দেখি এখনো হাসিনার যুগে আছেন!
ডিডিআর ১ ড়্যামের দামও এত না। ১ গিগাবাইট পার পিস ৩০০০ টাকা।
আমি তো জানতাম ডিডিআর ১ এর পারফরমেন্স খারাপ কিন্তু বাজার কম দেখে দাম বেশি। আর ২ এর পারফরমেন্স ভাল কিন্তু বাজার বেশি দেখে দাম কম। আমার এই ধারণা কি ভুল? confused

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

@শিপলু ভাই:
মাদারবোর্ডটা এখনই বাজার থেকে বের হয়ে গেছে... তাই অল্টারনেটিভ খুজছি,

আপাতত ইউপিএস কিনব না কারন আমি ডিপ্লোমেটিক এরিয়ায় থাকি, কারেন্ট গেলেও ১-২ ঘন্টার মধ্যে চলে আসে

র‍্যামের প্রতি আমার একটু দুর্বলতা আছে (আমার প্রথম পিসিতে তা ছিল ৬৪ মেগা তারপর ১২৮ ও এখন বর্তমানে ২৫৬ মেগা, কোন মাল্টিটাস্কিং করতে গেলে হ্যাং করে, গেমস খেলতে গেলে হ্যাং করে, ফ্ল্যাশ চালালে ক্র্যাশ করে)

প্রিন্টার অল-ইন-ওয়ান বিশেষ কোন কারনে নয়, প্রয়োজনে মাঝে মাঝে স্ক্যান করা লাগে তাই (ভাবছি বাদ দিব নাকি কারন বাসায় একটা স্ক্যানার অযথা পরে আছে)

মাউস ও কীবোর্ড আমি সবচেয়ে সাধারনটা কিনি, মাল্টিমিডিয়া কীবোর্ড আমার দেখলেই বিরক্ত লাগে কারন অফিসের ডাটা এন্ট্রির কাজ করার জন্য আমার নোটপ্যাড, পেজ আপ/ডাউন, হোম ও এন্ড কী এগুলো ঘন ঘন ব্যবহার করতে হয় মাল্টিমিডিয়া কীবোর্ডে তা যাচ্ছে তাইভাবে দেয়া আছে, আর বিভিন্ন মাল্টিমিডিয়া কীবোর্ডে আবার এসব কী একেকভাবে দেয়া যা আরও বিরক্তিকর

@আলোকিত: তোমার ধারনা ঠিকই আছে, আমি যখন র‍্যামের দাম করেছিলাম তখন ১ গিগা র‍্যাম পাওয়া যেতনা। আর চাহিদা কম বলে দাম বেশি, এ এম ডি-র প্রোডাক্টেরও দাম বেশি কারন চাহিদা কম সবাই ইন্টেল ডুয়েল কোর-ই চায় এখন sad

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

১০

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আশবাদী লিখেছেন:

আপাতত ইউপিএস কিনব না কারন আমি ডিপ্লোমেটিক এরিয়ায় থাকি, কারেন্ট গেলেও ১-২ ঘন্টার মধ্যে চলে আসে

কোন এলাকায় থাক?
তাড়াতাড়ি বল। আমি বাসা নিব সেখানে।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১১

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

শিপলু ভাই আমি বারিধারা ডি ও এইচ এস- এ থাকি,
লোডশেডিং-এর ঝামেলা কম কারন একে ক্যান্টনমেন্টের মধ্যে পরে তার উপর পাশে ডিপ্লোমেটিক জোন তাই লোডশেডিং কম হয়, গত ৫বছর লোডশেডিং কি জিনিস ভুলে গেছলাম কিন্তু তত্বাবধায়ক সরকার আসার পর নতুন করে মনে পরে গেছে worried তাও আমাদের ভাগ্যভালো বেশিক্ষন লোডশেডিং-এর মাঝে থাকতে হয়না;q

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

১২

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আসেন শেয়ার করে কিনি নইলে আমাকে ধার দেন ল্যাপটপ নিতাম একটা kidding

১৩

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আমেরিকায় বসবাসরত কাস্টমারের পিসিতে রিমোট লগিন করে সফটওয়ার টেস্ট করার জন্য সেটা ইন্সটল করতে হবে।

আমিও তো তাই করতে চাচ্ছিলাম হেল্প মি ভাই। কিভাবে করছেন জানাবেন প্লি ....জ ভাই

১৪

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

৫০,০০০ টাকার ল্যাপটপ কিনার চেয়ে আমি ওই টাকা দিয়ে কোন দেশ ঘুরে আসব
সেলেরন কিনা মানে পয়সা নষ্ট

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

১৫

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

সেলেরন আমার কাছে সবচেয়ে ভাল প্রসেসর এই পর্জন্ত।
সব সময় ব্যবহার করে আসছি। বন্ধু বান্ধব দের এটা কিনতে পরামর্শ দিয়েছি। ওরা কিনেছেও।
আসলে এর উপরে প্রসেসরই হয় না। coolcool

ইদানিং "ডুয়ো" বলে একটা শব্দ শোনা যায়। সবাই এ প্রসেসর ধুমসে কিনছে। কেউ কি জানেন এই প্রসেসরের উপযোগী কোন সফটওয়্যার এখনো আমাদের হাতের নাগালে আসেনি? আমাদের প্রচলিত সকল সফটওয়্যার এইসব প্রসেসরের একটা অংশই শুধু ব্যবহার করে। পুরোটা কখনও ব্যবহার করতে পারেনা। পুরো ব্যবহার মানে ১০০% সিপিইউ না। সকল কোর ব্যবহার করা। কিন্তু আমরা যত হাই ফাই গ্রাফিক্সের কাজ করি, গেম খেলিই না কেন কোর একটাই ব্যবহার হয়। সেক্ষেত্রে বাকি কোরগুলো কোনদিন কাজে লাগে না। শুধুই "ডুয়ো"র পেছনে ছোটা।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৬

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আশাবাদী লিখেছেন:

৫০,০০০ টাকার ল্যাপটপ কিনার চেয়ে আমি ওই টাকা দিয়ে কোন দেশ ঘুরে আসব
সেলেরন কিনা মানে পয়সা নষ্ট

আপনি ডেস্কটপ কম্পিউটার ব্যাগে নিয়ে ঘুরতে পারেন? নাকি জাদু করে পিসকি বানায় পকেটে ঢুকায় ফেলেন হ্যারি পটারের মত? hmm
তবে হ্যাঁ ৫০০০০ টাকা খরচ করার সামর্থ্য নাই কিন্তু ৪০০০০ টাকার মধ্যে পাওয়া গেলে আমি অবশ্যই ল্যাপটপ কেনার কথা চিন্তা করব। আর সেলেরন প্রসেসর কি দোষ করল বুঝলাম না। ল্যাপটপে কি আপনি গেম খেলবেন নাকি?? হাই প্রসেসর স্পিড শুধু গেম খেলার জন্যই দরকার, আর দরকার প্রফেশনালদের। সেলেরনে আপনি মুভি দেখা, নেট সার্ফ সহ সবকিছুই করতে পারবেন। খালি গেম চালালে হ্যাং করবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন আলোকিত (03-04-2008 19:44)

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৭

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

শিপলু লিখেছেন:

সেলেরন আমার কাছে সবচেয়ে ভাল প্রসেসর এই পর্জন্ত।
সব সময় ব্যবহার করে আসছি। বন্ধু বান্ধব দের এটা কিনতে পরামর্শ দিয়েছি। ওরা কিনেছেও।
আসলে এর উপরে প্রসেসরই হয় না। coolcool

thumbs_upthumbs_up(y)
টাকা নষ্ট করে ডুয়ো ফুয়ো কেনার মানে হয়না। সেলেরন বেস্ট।
শুধু মাদারবোর্ড কেনার সময় দাম দিয়ে ভাল মাদারবোর্ড কিনবেন যাতে পরবর্তীতে চাইলে আরও ভাল প্রসেসর লাগাতে পারেন, গেম খেলার জন্য।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৮

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

শিপলু লিখেছেন:

ইদানিং "ডুয়ো" বলে একটা শব্দ শোনা যায়। সবাই এ প্রসেসর ধুমসে কিনছে। কেউ কি জানেন এই প্রসেসরের উপযোগী কোন সফটওয়্যার এখনো আমাদের হাতের নাগালে আসেনি? আমাদের প্রচলিত সকল সফটওয়্যার এইসব প্রসেসরের একটা অংশই শুধু ব্যবহার করে। পুরোটা কখনও ব্যবহার করতে পারেনা। পুরো ব্যবহার মানে ১০০% সিপিইউ না। সকল কোর ব্যবহার করা। কিন্তু আমরা যত হাই ফাই গ্রাফিক্সের কাজ করি, গেম খেলিই না কেন কোর একটাই ব্যবহার হয়। সেক্ষেত্রে বাকি কোরগুলো কোনদিন কাজে লাগে না। শুধুই "ডুয়ো"র পেছনে ছোটা।

হুমম... কিন্তু আমি যদি কোন গেম খেলি যেটা পি ফোর ৩ গিগাহার্টযে হ্যাং করে সেটা কি ডুয়েল কোর ২.৬ এ বেটার পারফরমেন্স দেবেনা? thinking
আমার তো মনেহয় কোর টু ডুয়ো অবশ্যই পি ফোর এর চেয়ে উন্নত।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৯

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আমার অফিসের ডাটা এন্ট্রির কাজ তো দেখোনি তাই বলছ,
২০০ বাই ২০০ একটা ডাটাবেস তৈরি করে অ্যানালাইস করো তারপরে এসে বলো। সেলেরন দিয়ে কখনই সম্ভব নয়[-X। আমি আমার কেনা পিসি/ল্যাপটপে অফিসের বাকি থাকা কাজ শেষ করব।
সেলেরন অবশ্যই ভালো যদি আপনি নেট সার্ফ ও কেবল ডকুমেন্টস লিখবেন, তবে আমার কাজের জন্য একটু সমস্যা, কারন সুপারহাই পারফর্মেন্স প্রসেসর নিয়েও আমার লাভ নাই, আমার এই দুয়ের ব্যালেন্স প্রয়োজন

আমার ডুয়েল কোরের প্রয়োজন নাই কারন তাহলে মশা মারতে কামান দাগার মত হবে ল্যাপটপে সেন্ট্রিনো হলেই চলবে আমার আর  ডেস্কটপে এএমডির এথলন প্রসেসর নিব
শিপলু ভাই আর কোন অপশন আপনার জানা আছে কি??

আর পিসি ব্যাগে করে ঘুরার প্রয়োজন এখনও আসেনি, আমার পেনড্রাইভেই সব ডাটা থাকে প্রয়োজনে ভার্সিটির ল্যাব বা অফিসের ডেস্কটপে বসে কাজ করতে পারি (যদিও মনে মনে আমি ল্যাপটপই চাই কিন্তু ল্যাপটপের দাম আমাদের দেশে বেশি, ৬০০০০ হলেই সেন্ট্রিনোর অনেক ভালো মানের ল্যাপটপ পাওয়া যায়)

সর্বশেষ সম্পাদনা করেছেন আশাবাদী (03-04-2008 19:53)

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

২০

Re: নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

আশাবাদী লিখেছেন:

আমার অফিসের ডাটা এন্ট্রির কাজ তো দেখোনি তাই বলছ,
২০০ বাই ২০০ একটা ডাটাবেস তৈরি করে অ্যানালাইস করো তারপরে এসে বলো। সেলেরন দিয়ে কখনই সম্ভব নয়[-X। আমি আমার কেনা পিসি/ল্যাপটপে অফিসের বাকি থাকা কাজ শেষ করব।
সেলেরন অবশ্যই ভালো যদি আপনি নেট সার্ফ ও কেবল ডকুমেন্টস লিখবেন, তবে আমার কাজের জন্য একটু সমস্যা, কারন সুপারহাই পারফর্মেন্স প্রসেসর নিয়েও আমার লাভ নাই, আমার এই দুয়ের ব্যালেন্স প্রয়োজন

আলোকিত লিখেছেন:

আপনি ডেস্কটপ কম্পিউটার ব্যাগে নিয়ে ঘুরতে পারেন? নাকি জাদু করে পিসকি বানায় পকেটে ঢুকায় ফেলেন হ্যারি পটারের মত? hmm
তবে হ্যাঁ ৫০০০০ টাকা খরচ করার সামর্থ্য নাই কিন্তু ৪০০০০ টাকার মধ্যে পাওয়া গেলে আমি অবশ্যই ল্যাপটপ কেনার কথা চিন্তা করব। আর সেলেরন প্রসেসর কি দোষ করল বুঝলাম না। ল্যাপটপে কি আপনি গেম খেলবেন নাকি?? হাই প্রসেসর স্পিড শুধু গেম খেলার জন্যই দরকার, আর দরকার প্রফেশনালদের। সেলেরনে আপনি মুভি দেখা, নেট সার্ফ সহ সবকিছুই করতে পারবেন। খালি গেম চালালে হ্যাং করবে।

smilesmile
অফিসের জন্য হলে ঠিক আছে, কিন্তু ব্যাক্তিগত ব্যবহারের জন্য সেলেরনই যথেষ্ট।

আমার ডুয়েল কোরের প্রয়োজন নাই কারন তাহলে মশা মারতে কামান দাগার মত হবে ল্যাপটপে সেন্ট্রিনো হলেই চলবে আমার আর  ডেস্কটপে এএমডির এথলন প্রসেসর নিব
শিপলু ভাই আর কোন অপশন আপনার জানা আছে কি??

আপনার ধারণা AMD প্রসেসর ইন্টেলের চেয়ে উন্নত? hmm
আমি তো জানতাম ইন্টেল বেস্ট।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৪০ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

কম্পিউটার কিনব

লিখেছেন REZIN

  • উত্তর
  • ৩৯৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-05-2008 00:24 লিখেছেন তারেক হাসান

ছবি তোলা.... কিছু টিপস্ চাই

লিখেছেন আশাবাদী

  • ১৬ উত্তর সমূহ
  • ২৫২৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-02-2009 23:34 লিখেছেন jewelfuji
  • উত্তর সমূহ
  • ৩৫২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-05-2009 15:43 লিখেছেন masud3011

নতুন প্রজন্মের গতিশীল কম্পিউটার

লিখেছেন আহমাদ মুজতবা

  • উত্তর সমূহ
  • ২৯৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-04-2008 18:16 লিখেছেন আহমাদ মুজতবা
  • উত্তর সমূহ
  • ১১৮২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-09-2008 06:54 লিখেছেন তারেক হাসান

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: