ছবি তোলা.... কিছু টিপস্ চাই (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১৭ ]

টপিকঃ ছবি তোলা.... কিছু টিপস্ চাই

ফোরামের অন্যান্যদের তোলা ছবি দেখে আমারও আগ্রহ উঠেছে আমিও যদি এরকম ছবি তুলতে পারতাম। কিন্তু ছবি তোলার ক্ষেত্রে আমি একেবারেই অনভিজ্ঞ। এমনকি আমার নিজের কোন ক্যামেরাও নেই sad

তাই ফোটোগ্রাফি সম্পর্কে একদম শুরু থেকে জানতে আগ্রহী অভিজ্ঞ কেউ যদি শুরু থেকে সময় নিয়ে জানান তাহলে সুবিধা হয়।

প্রথম জিনিসই যেটা আমার জানার প্রয়োজন কোন ক্যামেরা কেনা নভিশ ব্যবহারকারীর জন্য উপযুক্ত
তারপর ছবি তোলার ট্রিকস এবং টিপস্ জানতে চাই। আশা করি সবাই সময় নিয়ে জানাবেন।

তপু ভাইকে কিছু লিখতে দেখেছিলাম কিন্তু সেগুলো আমার মত একেবারেই অজ্ঞ ব্যক্তিদের জন্য অক্ষর না চিনেই গ্রিক ভাষা শিখার মত। তাই একদম শুরু থেকে সব ধীরে ধীরে জানতে চাই। আর ইংরেজী কোন সাইটও পড়তে ভালো লাগেনা কারন আগ্রহ হারিয়ে যায় তাই বাংলায় যতদূর বুঝানো যায় ততই ভালো(y)

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

অভিজ্ঞরা ভাল বলতে পারবেন। তবে আমার মত:
১. ক্যামেরা কিনে ছবি তুলতে শুরু করেন। শিখে যাবেন। বই পড়ে কেউ সাইকেল চালাতে শিখে না। বড় জোর ট্রাফিক নিয়ম শিখে।

২. ফ্লিকারে আপলোড করতে থাকেন আর প্রজন্ম সেগুলোর লিঙ্ক দিন। সবাই দেখে মন্তব্য করবে।

৩. সাইবার শট আমার কাছে খারাপ লাগে নি। তবে ফটোগ্রাফিই যদি করতে চান তাহলে:
  ৩.১. ম্যানুয়াল সেটিং আছে এরকম ক্যামেরা কিনেন
  ৩.২. ১০+ অপটিক্যাল জুম সহ কিনবেন।
  ৩.৩. অবশ্যই ডিজিটাল ক্যামেরা কিনবেন;D।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

কোডার ভাই আপনাকে ধন্যবাদ, তবে কোন ব্র্যান্ড সাজেশন আছে?? (আপনি কোনটা ব্যবহার করছেন??)

আমি বেশি দাম দিয়ে কিনতে পারবনা sad আমার নিজের আয় নেই বাবার টাকায় কিনতে হবে আর ইদানিং বাবা আমার উপর খুবই রেগে আছেনb-(

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

আমারটা সনি সাইবারশট ডব্লিউ-৩৫। এটা প্রফেশনাল ফটোগ্রাফির ক্যামেরা নয়। এছাড়াও রাতে জন্যও এটি ভাল নয়।

আমি সেমি-ডিএসএলআর জাতীয় কিছু কিনতে চেষ্টা করুন। আমি টাকা যোগাড় করতে পারলে এইটা বেচে সেরকম একটা কেনার চেষ্টা করব।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

সহমত @হাঙ্গরীকোডার thumbs_up
এছাড়াও ফ্রেমিং এবং টাইমিং এর ব্যাপারে যত্নশীল হবেন। ফ্রেমিং হচ্ছে অবজেক্টটা আপনি কিভাবে ফ্রেমের মধ্যে আনছেন। সবসময় যে অবজেক্ট মাঝখানে হতে হবে এমন কোন কথা নেই। বরং ছবিটা কিভাবে তুললে দেখতে সুন্দর হবে সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন।
আমার কথাই বলি...। আমি প্রথম ডিজিটাল ক্যামেরা পাওয়ার পর শুরুতে মাসে হাজার হাজার ছবি তুলতাম, যার বেশিরভাগই ছিল অর্থহীন। দুই-একটা ভাল ছবি যে ছিল না তা নয় এবং যে ছবিগুলো ভাগ্যক্রমে ভাল আসত সেগুলো নিয়ে এখনো গর্ব করতে পারি। কিছুক্ষণ পর আমার পুরাতন নাইকন কুলপিক্স ২ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা কিছু ছবি পোস্ট করে দেব তখন দেইখেন। cool কিন্তু এখন আগের চেয়ে তুলনামূলক কম পরিমাণে ছবি তুলি এবং সব ছবিই সুন্দরভাবে তুলতে যথাসাধ্য চেষ্টা করি।
টাইমিং হচ্ছে আপনি ছবিটা ঠিক সময়ে ফ্রেমবন্দি করতে পারলেন কিনা। মাত্র এক মিলিসেকেন্ড এদিক-ওদিক হলেই আপনি খুব সুন্দর একটা শট হারাতে পারেন। কাজেই চলন্ত কিছুর ছবি তোলার সময় বা চলন্ত অবস্থায়(বাস, ট্রেন ইত্যাদি) ছবি তোলার সময় আপনার মস্তিষ্ককে ছোটখাট একটা ডুয়াল কোরের সমগতিতে কাজ করাতে হবে... যাতে সঠিক সময়ে ফ্রেমিং ঠিক রেখে সঠিক শটটি নিতে পারেন। আমার তোলা প্রাকৃতিক দৃশ্যাবলির বেশইরভাগই চলন্ত গাড়ি বা ট্রেন থেকে তোলা। আর আপনি চলন্ত অবস্থায় প্রতি মূহুর্তে অসংখ্য ফ্রেম পাবেন, যা স্থির অবস্থায় পাওয়া সম্ভব নয়।
ছবি তোলার ক্ষেত্রে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইটিং কন্ডিশন এবং শাটার স্পিড। সঠিক সময়ে সটিক অপশনগুলো বাছাই করলে ভাল শট নেয়া সম্ভব। যেমন আপনি সকালে একরকম আলো পাবেন, বিকালে পাবেন অন্যরকম আলো। আবার রাতে খুবই কম আলো পাবেন। বেশি আলোতে ছবি তোলার সময় ফ্ল্যাশ বন্ধ করে অটো শাটার স্পিড সিলেক্ট করুন আর কম আলোতে ছবি তোলার সময় কাছের বস্তুর ক্ষেত্রে ফ্ল্যাশ চালু রেখে অটো শাটার স্পিড রাখুন এবং দূরের বস্তুর ক্ষেত্রে ফ্ল্যাশ বন্ধ রেখে ম্যানুয়াল শাটার স্পিড নির্বাচন করুন ১-১৫ সেকেন্ড পর্যন্ত। এত কম শাটার স্পিডে খালি হাতে ক্যামেরা স্থির রাখা সম্ভব নয়। কাজেই এক্ষেত্রে ট্রাইপড বা অবজেক্টের সাথে সমান্তরাল কিছুর ওপর ক্যামেরা রেখে ছবি তুলুন।
আবার ধরুন আপনি দ্রুতগতির কোন বাস বা ট্রেনে করে চারপাশের ছবি তুলতে তুলতে যাচ্ছেন। এক্ষেত্রে পর্যাপ্ত আলো এবং দ্রুত শাটার স্পিড অত্যন্ত জরুরী। শাটার স্পিড বেশি না থাকলে এবং আলো কম থাকলে ছবি স্পষ্ট আসবে না।

মোটামুটি এ টিপ্‌সগুলোই ফটোগ্রাফি শুরুর সহায়ক। thumbs_up আর কোডার ভাই যেরকম বললেন প্রথমেই ডিজিটাল ক্যামেরা কিনে নন-স্টপ ছবি তুলুন। আপনি নিজে থেকেই ফটোগ্রাফি আয়ত্তে আনতে পারবেন।

আর বিগিনার লেভেলের ডিজিটাল ক্যামেরার ক্ষেত্রে আমার পছন্দ ক্যানন এবং নাইকন। আমি এখন ব্যবহার করি ক্যানন এ৫৫০ ৭.১ মেগাপিক্সেল আর আগে ব্যবহার করতাম নাইকন কুলপিক্স ২ মেগাপিক্সেল।
আপনার বাজেট কত তার অপর নির্ভর করে কি মানের ক্যামেরা কিনবেন। ক্যামেরা কেনার সময় মেগাপিক্সেল না দেখে খেয়াল রাখবেন অপটিকাল জ্যুম যেন বেশি থাকে আর সম্ভব হলে যেন ম্যানুয়াল ফোকাস আর শাটার কন্ট্রোল থাকে। একটা সাধারণ মানের ম্যানুয়াল ফোকাসসহ ক্যামেরা দিয়েও অসাধারণ ছবি তোলা সম্ভব cool
অটো ফোকাস অপশন তৈরি হয়েছে বাচ্চা ফটোগ্রাফারদের জন্য, আর চলন্ত অবস্থায় বা চলন্ত বস্তুর দ্রুত শট নেয়ার জন্য।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

ওয়াও এত কিছু লিখে ফেললাম!
এখন আমাকে বিস্কুট খাওয়ান cool

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

ধন্যবাদ আলোকিত বিস্তারিত জানাবার জন্য
আচ্ছা আলোকিত ও কোডার ভাই যে ক্যামেরাগুলোর কথা বললেন সেগুলোর দাম কিরকম বাংলাদেশে??

আমার রেঞ্জ শুরু ৪০০০ থেকে (আমার নিজের ফান্ড ৪০০০টাকা)  বলে কয়ে হয়তো সেটা ১২০০০-১৪‌‌০০০ করতে পারবো, (যদিও বাবা এখন কোন টাকা দিবেননা বলেছেন sad )

[আর আলোকিত আমাকে কি তোমার কিপ্টা মনে হয় যে কেবল বিস্কুট চাইছ?? সঙ্গে চা-ও থাকবে সমস্যা নাই (তবে অবশ্যই টং-এর চা-বিস্কুট, আমার বাসায় বসে চা-বিস্কুট ভালো লাগেনা)]

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

আশাবাদী লিখেছেন:

ধন্যবাদ আলোকিত বিস্তারিত জানাবার জন্য
আচ্ছা আলোকিত ও কোডার ভাই যে ক্যামেরাগুলোর কথা বললেন সেগুলোর দাম কিরকম বাংলাদেশে??

আমার রেঞ্জ শুরু ৪০০০ থেকে (আমার নিজের ফান্ড ৪০০০টাকা)  বলে কয়ে হয়তো সেটা ১২০০০-১৪‌‌০০০ করতে পারবো, (যদিও বাবা এখন কোন টাকা দিবেননা বলেছেন sad )

১৪ হাজার দিয়ে আমার ক্যামেরা পাবেন, ১ গিগাবাইট মেমোরি, দুই জোড়া ব্যাটারি আর চার্জার সহ।
তবে আমার মতে আরেকটু বেশি টাকা যোগ করে ২০-২২ হাজার দিয়ে সেমি ডিএসেলআর বা ভাল মানের কম্প্যাক্ট ক্যামেরা কেনা উচিৎ। সেমি ডিএসএলআর এ ছবির কোয়ালিটি খুব ভাল(তপু ভাইয়ের সেমি ডিএসএলআর এ তোলা কিছু ছবি দেখেছেন নিশ্চয়ই) কিন্তু ঢাউশ সাইজ। তাই এটি বিগিনার ফটোগ্রাফারদের উপযুক্ত নয়। আর ভাল মানের কম্প্যাক্ট ক্যামেরার মধ্যে ক্যানন ডিজিটাল এলফ বা নাইকন কুলপিক্স সিরিজের ভাল মানের অপেক্ষাকৃত দামী ক্যামেরাগুলো ভাল। এগুলোতে ম্যানুয়াল ফোকাস সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার পাবেন, এবং এগুলো দেখতেও খুব সুন্দর এবং স্লিম।
অনেক প্রফেশনাল ফটোগ্রাফারও ডিএসএলআর এর পাশাপাশি হাই কোয়ালিটি কম্প্যাক্ট ক্যামেরাগুলো ব্যবহার করে থাকেন এবং এগুলো দিয়ে প্রোফেশনাল মানের ছবি তুলে থাকেন।

আলোকিত আমাকে কি তোমার কিপ্টা মনে হয় যে কেবল বিস্কুট চাইছ?? সঙ্গে চা-ও থাকবে সমস্যা নাই (তবে অবশ্যই টং-এর চা-বিস্কুট, আমার বাসায় বসে চা-বিস্কুট ভালো লাগেনা)]

আচ্ছা cool

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

আসলে ডিজিটাল ক্যামেরার সব কিছু ভালো, কিন্তু একটা জিনিশ জঘন্য খারাপ,

ইমেজ প্রোসেসিং এ অনেক টাইম নেয়, এর জন্য আনেক সুন্দর মুহুর্ত মিস করতে হয়।

একটা ছবি তুললাম, কিন্তু দেখা যায় যে এর পরেই আরও একটা ছবি তুললে সেটা আরো ভালো হত, কিন্তু ক্যামেরা এর দিকে তাকিয়ে দেখি যে এখন ও কাজ চলছে!!!

আচ্ছা কেউ কি বলতে পারেন কোন ক্যামেরা খুব দ্রুতগতিতে ইমেজ প্রসেস করতে পারে?

আমার ক্যামেরা Minolta Dimage Z1, 3.2 MP CCD, 10x Optical zoom. ২০০৩ এ কেনা।

এখন মনে হয় এটাকে চেঞ্জ করতে হবে !!!

একটা Nikon D200 কেনার সখ, thinkingthinking:-?

আমার ক্যামেরা

তোলা ছবি

http://img362.imageshack.us/img362/4615/pict0142rz4.jpg

সর্বশেষ সম্পাদনা করেছেন সাকিব (02-04-2008 23:45)

১০

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

বাহ ফটোগ্রাফির টিপস নিয়ে এখানেও দেখি আলোচনা হচ্ছে। যেহেতু টিপস সংক্রান্ত, সেহেতু মডারেটদেরকে অনুরোধ করব, এই লেখাগুলো ফোকাসের 'ফটোগ্রাফি টিপ্সের সাথে জুড়ে দেয়ার জন্য।

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

১১

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

১৫,০০০/- টাকা বাজেট এ আমি হলে চোখ বন্ধ করে fujifilm finepix_s5700 কিনতাম। কারণ -
Megapixels:    7.1 Megapixels
Optical Zoom:    10 X
Max Aperture:    f/3.5
Min Aperture:    f/3.7
Maximum Shutter Speed:    1/1000 sec
Minimum Shutter Speed:    4 sec
Focus Modes:    Automatic, Manual
Exposure Settings:    Program, Automatic, Manual, Aperture-priority, Shutter-priority
এই দামে এর চেযে বেশী আর কি চাই! আর ছবির কোয়ালিটিও খারাপ না।

http://farm3.static.flickr.com/2303/2338071268_60a043ed48_d.jpg

http://www.flickr.com/cameras/fujifilm/finepix_s5700/

সর্বশেষ সম্পাদনা করেছেন ফারনার (03-04-2008 09:32)

নূরুল আমীন রাসেল
nurulam.in

১২

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

আচ্ছা কোন ক্যামেরা সেমি-ডিএসএলআর তা বুঝবো কিভাবে ?? নেটে সার্চ করে তো আরও কনফিউজড হয়ে গেলাম অনেক সাইটেই বলা রয়েছে সেমি-ডিএসএলআর বলে কোন ক্যামেরা নেই, তাহলে??:-/

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

১৩

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

তপু লিখেছেন:

বাহ ফটোগ্রাফির টিপস নিয়ে এখানেও দেখি আলোচনা হচ্ছে। যেহেতু টিপস সংক্রান্ত, সেহেতু মডারেটদেরকে অনুরোধ করব, এই লেখাগুলো ফোকাসের 'ফটোগ্রাফি টিপ্সের সাথে জুড়ে দেয়ার জন্য।

নাহ্‌ আলাদা থাকলেই তো ভাল। এক টপিকে বেশি হিজিবিজি করার দরকার কি?

আশাবাদী লিখেছেন:

আচ্ছা কোন ক্যামেরা সেমি-ডিএসএলআর তা বুঝবো কিভাবে ?? নেটে সার্চ করে তো আরও কনফিউজড হয়ে গেলাম অনেক সাইটেই বলা রয়েছে সেমি-ডিএসএলআর বলে কোন ক্যামেরা নেই, তাহলে??:-/

সেমি ডিএসএলআর নামে কোন ক্যামেরা নাই। তবে যেসব ক্যামেরার লেন্স ভাল, লেন্স খুলে বিভিন্ন রকমের লেন্স লাগানো যায় আর মোটামুটি ডিএসএলআর ক্যামেরার ফাংশনালিটিগুলো আছে সেগুলোকে সেমি ডিএসএলআর বলা যেতে পারে।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৪

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

আলোকিত লিখেছেন:
তপু লিখেছেন:

বাহ ফটোগ্রাফির টিপস নিয়ে এখানেও দেখি আলোচনা হচ্ছে। যেহেতু টিপস সংক্রান্ত, সেহেতু মডারেটদেরকে অনুরোধ করব, এই লেখাগুলো ফোকাসের 'ফটোগ্রাফি টিপ্সের সাথে জুড়ে দেয়ার জন্য।

নাহ্‌ আলাদা থাকলেই তো ভাল। এক টপিকে বেশি হিজিবিজি করার দরকার কি?

ও আচ্ছা!! তবে ছবি তোলার বিষয়ের আলোচনার জন্য মনে হয় না এই জায়গাটা উপযুক্ত। ফোকাসে এই টপিকটা সরিয়ে নিলে ভাল হয়।

আচ্ছা কোন ক্যামেরা সেমি-ডিএসএলআর তা বুঝবো কিভাবে ?? নেটে সার্চ করে তো আরও কনফিউজড হয়ে গেলাম অনেক সাইটেই বলা রয়েছে সেমি-ডিএসএলআর বলে কোন ক্যামেরা নেই, তাহলে??

আলোকিত বেশ ভালো বর্ননা দিয়েছে। তবে সেমি-ডিএসএলআর না বলে একে Bridge cameras / Bridge digital camera বলা হয়। বিস্তারিত দেখুন http://en.wikipedia.org/wiki/Digital_camera এবং http://en.wikipedia.org/wiki/Bridge_digital_camera

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

১৫

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

ও আচ্ছা!! তবে ছবি তোলার বিষয়ের আলোচনার জন্য মনে হয় না এই জায়গাটা উপযুক্ত। ফোকাসে এই টপিকটা সরিয়ে নিলে ভাল হয়।

thumbs_upthumbs_up(y)
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৬

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

ভাই এখনও তো পরিস্কার হলোনা বিষয়টা, অনেক ক্যামেরা যেগুলোকে ব্যবহারকারীরা সেমি-ডিএসএলআর বলছে সেগুলোর ছবি দেখে তো মনে হয় না লেন্স পরিবর্তন করা যায় তাহলে???

(তপু ভাই ধন্যবাদ আপনার লিংকের জন্য, কিন্তু আমি ইংরেজী বেশিক্ষন পড়তে ভালো লাগেনা তাই এখনও পুরাটা পড়া হয়নি কেবল চোখ বুলিয়ে গেছি)

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

১৭

Re: ছবি তোলা.... কিছু টিপস্ চাই

ক্যারামেরার ধরন নির্ভর করেছ অাপনার বাজেেটর উপর। তবে SLR ছাড়া মজা পােবন না।আিম nikon D40dx.(10.2mp). ব্যাবহার করি  । দাম ৩৫হাজার থেকে৪৮হাজার টাকার মেধয (Lens এর উপর দাম নির্ভর করে)

সর্বশেষ সম্পাদনা করেছেন jewelfuji (20-02-2009 23:44)

পোস্টঃ [ ১৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

নতুন কম্পিউটার কিনব.... কিছু টিপস্ চাই

লিখেছেন আশাবাদী ( পাতাগুলি   )

  • ৩৯ উত্তর সমূহ
  • ৫২০০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-09-2008 13:36 লিখেছেন mok7tadir

রাজশাহীতে তোলা কিছু ছবি

লিখেছেন হাঙ্গরিকোডার

  • ১৬ উত্তর সমূহ
  • ৫০৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-02-2010 11:58 লিখেছেন alaminmama
  • ১৭ উত্তর সমূহ
  • ১৭৫৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-06-2007 20:01 লিখেছেন প্রকৃতিপ্রেমিক
  • ১৬ উত্তর সমূহ
  • ১৮৯৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-10-2008 15:58 লিখেছেন জুয়েল
  • উত্তর
  • ৯৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-02-2010 18:07 লিখেছেন Kazi Ali Noor

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: