টপিকঃ মাটি তুই ফাঁক হ. আমি ভিতরে ঢুইক্যা যাই (১)
অল্প কয়েক দিন আগে আমি একটি নোকিয়া সেট কিনেছি। ফোরামের অনেকেই আমার মোবাইল হারানোর কাহিনী জানেন। যাই হোক, মোবাইলে কথা বলার সময় time duration দেখানোর অপশনটি খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম ম্যানুয়ালটি দেখি। ম্যানুয়াল বের করে প্রথম পাতা উল্টাতেই দেখি ম্যানুয়ালটি বাংলায়। দেখে খুব ভাল লাগল। ভাবতে ভালই লাগছে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। (গোলাম মোস্তফার ডায়ালগ মনে করবেন না।) কিন্তু দ্বিতীয় পৃষ্ঠা উল্টিয়া আমার ভ্রু কুঞ্চিত হয়ে গেল। সেখানে লেখা "উপভোক্তার মার্গদর্শী Nokia 3110 classic"। অনেক ভেবে চিন্তে কোনো মানে বুঝতে না পেরে ম্যানুয়ালটির ইংরেজি অংশে গিয়ে দেখি সেখানে লেখা -"Nokia 3110 classic User Guide"।
ঠিক তখনই আমার এই টপিকের শিরনামটি মনে হয়েছিল। এই বিষয়টি কোন বিভাগে পোস্ট করা যায় ভেবে না পেয়ে শেষে হাসির বাক্সতে করলাম। ভুল হলে মডারেটরবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি।
(ভবিষ্যতে এধরনের আজব আজব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তাই শিরোনাম এ (১) দিয়েছি)
সর্বশেষ সম্পাদনা করেছেন আরাফাত (04-03-2008 15:53)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত








।

নাকি 








