টপিকঃ দয়া করে কেউ সাহায্য করুন..প্লিজ
বহুত সমস্যায় আছি.. আমার নিজের কোন সমস্যা না মানুষের...
অন্য কারো কম্পিউটার কখনো ধরব না শপত করেছিলাম আরো দুই বছর আগে..তবুও আজ একজনের কম্পিউটারে হাত দিয়ে সেই শপতকে হার মানিয়েছে.. একজনের পিসিতে ভিস্তা ইনষ্টল করা ছিল.. বেচার গত আড়াই মাস ধরে আমার সাথে দেখা করবে বলে ফোন করে বাসায় আসে কিন্তু আমাকে পায় না.. আমিও সময় দেই না.. কারন আমার ইচ্ছে নেই অন্যের পিসি ধরে ঠিক করে দিব কিছু.. কিন্তু আজ আমাকে বাসায় পেয়ে গেল এবং তার ল্যাপটপটাও সাথে নিয়ে হাজির.. মানে আজ তার ভিস্তা (বিস্টা) কে চাউ (বায়) বলে নতুন কিছু ইনষ্টল করতে হবে! মানে... এক্সপি অথবা উইন্ডোজ ২০০০... কিন্তু একি.. যেই কাজ আমার ২ মিনিটে হয়ে যায় সেটা বিগত ২ ঘন্টা ধরেও কিছু করতে পারছি না.. উন্ডোজ ভিস্তাতে বুটেবল সিডি নেয় না.. তারপর উবুন্টুর সিডি দিয়ে মারলাম ফরম্যাট... ফরম্যাট মারার পর আর উইন্ডোজ এক্সপি ইনষ্টল করতে পারছি না..ইউন্ডোজ ৯৮ ও না..এমনকি ডসেও না.. হার্ড-ডিস্কের এনটিএফএস এবং ফ্যাট ৩২ সব চালিয়ে দেখেছি... কিন্তু ড্রাইভার ই খুজে পাচ্ছে না.. তাকে লিনাক্স ইনষ্টল করে দেব কিন্তু সে নারাজ তার ইউন্ডোজ এক্সপি-ই লাগবে... আড়াই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে কোন লাভ হচ্ছে না.. কি করতে পারি!! মানে হার্ড-ডিস্ক ফরম্যাট করতে হবে..এবং নতুন করে এক্সপি ইনষ্টল করতে হবে!! কিন্তু এক্সপির সিডি বুট করছে... পরে আর ইনষ্টল হচ্ছে না.. 

এখন কি করে হার্ডডিস্ক ফরম্যাট করতে পারি!????
কেউ জানলে আমার খুবই উপকার হয়... কারন.. আমার অবস্থা এখন পুরা নাই নাই b-(b-(...অন্যের কম্পিউটার আর জীবনে ধরব না !! ঠিক করতে হোক.. আর যেটাই করতে হোক.... অন্য কারো কম্পিউটার-ই আর ধরব না....[-X
এখন লিনাক্স ইনষ্টল দিয়েছি.. কেউ কি বলতে পারেন লিনাক্স কে ফরম্যাট করে এক্সপি কিভাবে ইনষ্টল দিতে পারি... খুবই টেনশনে আছি......
প্লিজ কেউ থাকলে, জানান...
খুবই জুরুরী !!

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত







~X(

:-/.. ইউন্ডোজ ৯৮ ঠিক-ই ইনষ্টল হয়ছে.. কিন্তু এক্সপি হয় না। এমনি উইন্ডোজ ২০০০ ও না... তবে যার ল্যাপটপ তাকে দিয়ে দিছি...চিন্তা মুক্ত হইলাম !! তবে মনে প্রবলেম টা আচের কোম্পানীর , কারন আমার মনে হয় উইন্ডোজ ভিস্তার জন্যই ল্যাপটপটা বানানো হইছে !! এই জন্য অন্য কোন অপারেটিং সিস্টেম চালানো যাচ্ছে না ! 