ফটোগ্রাফি টিপস (পাতা ১) - ফোকাস - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

4 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৭৬ ]

টপিকঃ ফটোগ্রাফি টিপস

ফটোগ্রাফি নিয়ে অনেকের ভাল উৎসাহ আছে, ভাল অভিজ্ঞতাও আছে। এই থ্রেডটা আমি বিভিন্ন উৎস থেকে ফটোগ্রাফির নানান টিপস দেয়ার চেষ্টা করব (আমার নিজের কোন অভিজ্ঞাতা নাই, তাই শেয়ার করার মাধ্যমে নিজেও কিছুটা শেখার জন্য)। ফোরামের সকলকে  আপনাদের টিপসগুলো এখানে দেয়ার জন্য অনুরোধ করছি।
আজকের টিপসটা দৈনিক যায়যায়দিন-এর আজকের পত্রিকা হতে নেয়া।

রাতের ফেস্টিভাল কভার করতে গেলে
হাসান বিপুল
http://www.jaijaidin.com/images/uploaded_images/20462_ARIS003-044453-pih.jpg
ডানদিকের লিড ছবিটি দেখুন। প্রায় পুরো অংশটিই কালো। এর মধ্যে দু ধরনের এলিমেন্ট পাওয়া যাচ্ছে। এক পার্থেনন আর দুই রাতের আকাশে আতশবাজির আলোক রেখা। ধরা যাক, এ ফটোটিই আপনি তুলতে চান, কি করবেন আপনি?
অটো এক্সপোজার সেট করে কাজ করার কথা ভুলে যান। কারণ এ ক্ষেত্রে যেহেতু স্পেসের বেশির ভাগ এলাকা কালো, তাই ওই কালোর ওপর ভিত্তি করেই ক্যামেরা এক্সপোজার সেট করে নেবে। দেখা যাবে আপনার মূল সাবজেক্ট হয়ে গেছে ওভার এক্সপোজড বা ধবধবে সাদা। আপনার যদি একটি ছোট অটো ক্যামেরা থাকে, তবে পূর্ণিমার চাদের ফটো তোলার চেষ্টা করুন। ফলাফল পেয়ে যাবেন।
কাজেই অটো এক্সপোজার বাদ, ম্যানুয়াল এক্সপোজার সেট করুন, বেছে নিন স্পট মিটারিং। স্পট মিটারে রিডিং নিন যে বস্তুটির ফটো তুলতে চাইছেন তার গা থেকে (এ ফটোর বেলায় পার্থেননের গা থেকে)। ফলে আশপাশে যতোই কালো  (আন্ডার এক্সপোজড এরিয়া) থাকুক, সেটি নিয়ে ক্যামেরা মাথা ঘামাবে না।
আরো একটি বিষয় খেয়াল করুন। আতশবাজির প্রতিটি আলোক বিন্দু  একটি করে ট্রেইল তৈরি করেছে। এটি তখুনি তৈরি হবে যখন আতশবাজি বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গেই শাটার খুলে যাবে এবং অনেকগুলো আগুনের কণা চারদিকে বেশ খানিকটা ছড়িয়ে যাওয়ার পর শাটার বন্ধ হবে। কেবল এটা করা সম্ভব হলেই আপনি এমন চমৎকার কদম ফুলের মতো আগুনের ফুল পাবেন। ফটোগ্রাফির ভাষায় এমন দীর্ঘ সময় ধরে এক্সপোজার নেয়াকে বলা হয় স্লো-শাটার এক্সপোজার।
স্লো শাটারের সঙ্গে সঙ্গে আরো একটি জরুরি বিষয় চলে আসে। দীর্ঘ সময় ধরে যদি শাটার খোলা রাখতে হয় তবে ক্যামেরাটি যেন স্থির থাকে সে বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। এর মানে হলো স্থির কোথাও ক্যামেরাটি রাখতে হবে, সোজা ভাষায় ট্রাইপড ইউজ করতে হবে।

কৃতজ্ঞতাঃ
যায়যায়দিন
মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (08-01-2008 08:07)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

Re: ফটোগ্রাফি টিপস

হুম...........ভাল জিনিস। কিন্তু কিছু বিষয় সম্পর্কে আমার এখনও কনফিউশন আছে। যেমন: এক্সপোজার (এটা সম্ভবত কতটুকু/কত সময় ধরে লেন্স এ আলো ঢুকবে এরকম কিছু:rolleyes:), মিটারিং, লেন্স টাইপ (স্পট, সেন্টার ইত্যাদি)।

এ বিষয়গুলো কিভাবে জানব। তাছাড়া অনেকক্ষন ধরে শাটার খোলা রাখব কিভাবে? আইএসও সেটিংস দিয়ে?

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

Re: ফটোগ্রাফি টিপস

যায়যায়দিনে কি রেগুলার দেয় ফটোগ্রাফি টিপস?

তাহলেতো পত্রিকাটা রাখতে হয়

http://www.foisal.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

Re: ফটোগ্রাফি টিপস

ডার্কলর্ড লিখেছেন:

যায়যায়দিনে কি রেগুলার দেয় ফটোগ্রাফি টিপস?

তাহলেতো পত্রিকাটা রাখতে হয়

হ্যা দেয়।

Re: ফটোগ্রাফি টিপস

দেখি ট্রাই করে........

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

Re: ফটোগ্রাফি টিপস

ডেপথ অব ফিল্ড হচ্ছে আমার প্রিয়। এ সম্পর্কে জানতে পারলে ভালো হত

http://www.foisal.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

Re: ফটোগ্রাফি টিপস

ডার্কলর্ড লিখেছেন:

ডেপথ অব ফিল্ড হচ্ছে আমার প্রিয়। এ সম্পর্কে জানতে পারলে ভালো হত

বিস্তারিত আমি বলতে পারছি না। তবে আমি যেটুকু বুঝি সেই অনুযায়ী- ডেপথ অব ফিল্ড হচ্ছে ক্যামেরার ফোকাস হতে বস্তু বা অবজেক্ট (যার ছবি তোলা হবে)-এর সামনে ও পিছনের সর্বাধিক সেই দূরত্ব  যতটুকু পর্যন্ত অবজেক্টকে পরিস্কার ভাবে দেখা যায় বা তার ছবি তোলা যায়। উইকিপিডিয়ার এই ছবিটা চমৎকার ভাবে ব্যাখ্যা করে ডেপথ অব ফিল্ড আসলে কি?
http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a0/Depth_of_field_diagram.png

তাছাড়া এই http://snodart.com/tutorials.php লিঙ্ক-এ ডেপথ অব ফিল্ড সর্ম্পকে একটা চমৎকার ভিডিও আছে। আমি ডাউনলোড করে দেখলাম। .mov ফাইল। ভিএলসি প্লেয়ার বা কুইক টাইম প্লেয়ার লাগবে দেখার জন্য। ১১২ মে.বা. ফাইল সাইজ।

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (09-01-2008 14:06)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

Re: ফটোগ্রাফি টিপস

তপু লিখেছেন:

ডেপথ অব ফিল্ড হচ্ছে ক্যামেরার ফোকাস হতে বস্তু বা অবজেক্ট (যার ছবি তোলা হবে)-এর সামনে ও পিছনের সর্বাধিক সেই দূরত্ব  যতটুকু পর্যন্ত অবজেক্টকে পরিস্কার ভাবে দেখা যায় বা তার ছবি তোলা যায়।

একটু ভুল হচ্ছে মনে হয় - ক্যামেরার ফোকাস হতে না হয়ে হবে যেখানে ফোকাস করা হচ্ছে।
তবে টেকনিকাল দিকটি বুঝলে ভাল না বুঝলেও ক্ষতি নাই যদি কিভাবে ডেপথ অব ফিল্ড  (DOF) নিয়ন্ত্রণ করা যায় জানা থাকে। কিছু এখানে উল্লেখ করছি -
১) এপারচার যত ছোট (অর্থাৎ এপারচার নাম্বার যত বড়) DOF তত বেশী
২) ফোকাস যত দূরে করা যায় DOF তত বেশী
৩) লেন্স এর ফোকাল লেংথ যত কম DOF তত বেশী

নূরুল আমীন রাসেল
nurulam.in

Re: ফটোগ্রাফি টিপস

ও তপু ভাইকে ধন্যবাদ টপিকটি শুরু করার জন্য। ফটোগ্রাফি আমারও আগ্রহের বিষয়। কলেজে পড়ার সময় ন্যাচার স্টাডি ক্লাব এ কিছু শিখেছিলাম এ বিষয়ে কিন্তু সিরিয়াসলি কখনো চর্চা করা হয়নি।

সর্বশেষ সম্পাদনা করেছেন ফারনার (09-01-2008 16:43)

নূরুল আমীন রাসেল
nurulam.in

১০

Re: ফটোগ্রাফি টিপস

ধন্যবাদ ফারনার ভাই, চমৎকার ব্যাখ্যা ও ভুলটা সংশোধন করে দেয়ার জন্য। আরো কিছু দেন না যেগুলো আমাদের মত লেম্যানদের উপকারে আসবে।

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

১১

Re: ফটোগ্রাফি টিপস

ফারনার লিখেছেন:
তপু লিখেছেন:

ডেপথ অব ফিল্ড হচ্ছে ক্যামেরার ফোকাস হতে বস্তু বা অবজেক্ট (যার ছবি তোলা হবে)-এর সামনে ও পিছনের সর্বাধিক সেই দূরত্ব  যতটুকু পর্যন্ত অবজেক্টকে পরিস্কার ভাবে দেখা যায় বা তার ছবি তোলা যায়।

একটু ভুল হচ্ছে মনে হয় - ক্যামেরার ফোকাস হতে না হয়ে হবে যেখানে ফোকাস করা হচ্ছে।
তবে টেকনিকাল দিকটি বুঝলে ভাল না বুঝলেও ক্ষতি নাই যদি কিভাবে ডেপথ অব ফিল্ড  (DOF) নিয়ন্ত্রণ করা যায় জানা থাকে। কিছু এখানে উল্লেখ করছি -
১) এপারচার যত ছোট (অর্থাৎ এপারচার নাম্বার যত বড়) DOF তত বেশী

কথার চেয়ে ছবি অনেক সুন্দর ভাবে অনেক কিছু ব্যাখ্যা করে। উপরের নিয়মের উদাহরণ স্বরুপ কিছু দিলাম।
এপারচার ছোট (অর্থাৎ এপারচার নাম্বার বড়)> DOF বেশী
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/Jonquil_flowers_at_f32.jpg/230px-Jonquil_flowers_at_f32.jpg

এপারচার বড়  (অর্থাৎ এপারচার নাম্বার ছোট)> DOF কম
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/Jonquil_flowers_at_f5.jpg/230px-Jonquil_flowers_at_f5.jpg]

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (15-01-2008 13:02)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

১২

Re: ফটোগ্রাফি টিপস

ধন্যবাদ তপু বুঝিয়ে দেয়ার জন্য thumbs_up
স্টার্টার লেভেল ক্যামেরার ম্যাক্রো মোড দিয়ে চেষ্টা করে দেখতে পারেন... ভাল ডেপ্‌থ অফ ফিল্ড পাওয়া যায় thinking

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৩

Re: ফটোগ্রাফি টিপস

আলোকিত লিখেছেন:

স্টার্টার লেভেল ক্যামেরার ম্যাক্রো মোড দিয়ে চেষ্টা করে দেখতে পারেন... ভাল ডেপ্‌থ অফ ফিল্ড পাওয়া যায় thinking

খুবই ভুল তথ্য - ম্যাক্রো মোড এ ফোকাস দূরত্ব সবচেয়ে কম এবং তাই স্বাভাবিকভাবেই ডেপ্‌থ অফ ফিল্ড অনেক কম পাওয়া যাবে।

নূরুল আমীন রাসেল
nurulam.in

১৪

Re: ফটোগ্রাফি টিপস

ফারনার লিখেছেন:
আলোকিত লিখেছেন:

স্টার্টার লেভেল ক্যামেরার ম্যাক্রো মোড দিয়ে চেষ্টা করে দেখতে পারেন... ভাল ডেপ্‌থ অফ ফিল্ড পাওয়া যায় thinking

খুবই ভুল তথ্য - ম্যাক্রো মোড এ ফোকাস দূরত্ব সবচেয়ে কম এবং তাই স্বাভাবিকভাবেই ডেপ্‌থ অফ ফিল্ড অনেক কম পাওয়া যাবে।

thumbs_up
আমিও তাই জানি। কাছের জিনিসকে তুলতে ম্যাক্রো দরকার হয়। যেমন: ধরুন একটা বই এর ছবি তুলবেন। এক্ষেত্রে ম্যাক্রো অন থাকলে লেখাগুলো স্পষ্ট আসে।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১৫

Re: ফটোগ্রাফি টিপস

ফারনার লিখেছেন:
আলোকিত লিখেছেন:

স্টার্টার লেভেল ক্যামেরার ম্যাক্রো মোড দিয়ে চেষ্টা করে দেখতে পারেন... ভাল ডেপ্‌থ অফ ফিল্ড পাওয়া যায় thinking

খুবই ভুল তথ্য - ম্যাক্রো মোড এ ফোকাস দূরত্ব সবচেয়ে কম এবং তাই স্বাভাবিকভাবেই ডেপ্‌থ অফ ফিল্ড অনেক কম পাওয়া যাবে।

তাহলে এটাকে কি বলে?...
http://i261.photobucket.com/albums/ii57/alokito/Electronics%20Equipments/IMG_5145.jpg
ব্যাকগ্রাউন্ড কিছুটা দূরে রেখে সামনের অবজেক্টে ম্যাক্রো মোড ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ড ঝাপসা হয়ে যায়।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৬

Re: ফটোগ্রাফি টিপস

thinking
আমি বোধহয় DOF কম/বেশি গুলিয়ে ফেলেছি roll

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

১৭

Re: ফটোগ্রাফি টিপস

আলোকিত লিখেছেন:
ফারনার লিখেছেন:

খুবই ভুল তথ্য - ম্যাক্রো মোড এ ফোকাস দূরত্ব সবচেয়ে কম এবং তাই স্বাভাবিকভাবেই ডেপ্‌থ অফ ফিল্ড অনেক কম পাওয়া যাবে।

তাহলে এটাকে কি বলে?...
ব্যাকগ্রাউন্ড কিছুটা দূরে রেখে সামনের অবজেক্টে ম্যাক্রো মোড ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ড ঝাপসা হয়ে যায়।

এক্ষেত্রে ডেপ্‌থ অফ ফিল্ড কম। উপরের সাদা ফুলের ছবি দেখুন।ডেপ্‌থ অফ ফিল্ড  বেশির ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দেখা যায় কিন্তু একই ছবির ক্ষেত্রে (নিচের সাদা ফুলের ছবিটা)ডেপ্‌থ অফ ফিল্ড  কম হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড ঝাপসা হয়ে গেছে।

আমি বোধহয় DOF কম/বেশি গুলিয়ে ফেলেছি

মনে হয় DOF কম/বেশি -এর সাথে DOFভাল/খারাপ গুলিয়ে ফেলেছেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (10-01-2008 18:34)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

১৮

Re: ফটোগ্রাফি টিপস

চমৎকার এবং তথ্যবহুল এবং কাজের একটা টপিক।

বিষয়টা বিবিধ থেকে সরিয়ে ফোকাসে নিয়ে গিয়ে স্টিকি করে দিব।

১৯

Re: ফটোগ্রাফি টিপস

এই টিপসটা খুবই প্রাথমিক কিন্তু অত্যন্ত জরুরী একটি টিপস। আলোকিত ভাইয়ের এই পোস্ট হতে নেয় http://forum.projanmo.com/t3649.html

উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডে ছবি তোলার সময় সামনের অবজেক্টে ফ্ল্যাশ ব্যবহার করবেন, ছবি অন্ধকার আসবে না।

শামীম লিখেছেন:

চমৎকার এবং তথ্যবহুল এবং কাজের একটা টপিক।
বিষয়টা বিবিধ থেকে সরিয়ে ফোকাসে নিয়ে গিয়ে স্টিকি করে দিব।

ধন্যবাদ শামীম ভাই। আপনিও কিছু টিপস দেন বিশেষ করে প্যানারোমা ছবি কিভাবে তুলতে হয় ও তা কিভাবে জোড়া দিতে হয়- এ বিষয়ে লিখবেন আশা করি।

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (12-01-2008 21:40)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

২০

Re: ফটোগ্রাফি টিপস

ঠিক কথা উজ্জ্বল ব্যাকগ্রাউন্ডে ছবি তুললে অটোমেটিক ক্যামেরাগুলো পুরো স্ন্যাপের উজ্জ্বলতা হিসাব করে একটা গড় আলোর ঘনত্ব বের করে. ... এবং সেই অনুসারে সাটারের গতি ঠিক করে নেয়। ফলে অপেক্ষাকৃত অন্ধকার অংশগুলো থেকে যথেষ্ট আলো প্রতিফলিত হয়ে আসার আগেই সাটার বন্ধ .... ফলাফল ছবি কালো আসে। এজন্য মাস্ট ফ্লাশ অপশনটা অন করতে হবে.... অবশ্য অটো মোডে সেটা হবে না ঘুরিয়ে অন্য মোড সেট করতে হবে।

তাই রৌদ্রাজ্জ্বল জায়গায় ফ্লাশ ব্যবহার করলে ছায়া অংশগুলো ঠিকভাবে আসবে। পেছনে উজ্জ্বল জানালা থাকলে তার সামনে ছবি তুললেও ফ্লাশ ব্যবহার করবেন। এমনকি ঘরের মধ্যে দিনের বেলায় ছবি তোলার সময় ছবির ফ্রেমে কোন খোলা উজ্জ্বল জানালা থাকলেও ফ্লাশ ব্যবহার করুন।

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৭৬ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

অয়নবাংলার ফটোগ্রাফি

লিখেছেন অয়নবাংলা

  • উত্তর সমূহ
  • ১১৮০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-06-2007 19:13 লিখেছেন সেভারাস

অবশেষে ফটোগ্রাফি!

লিখেছেন শুকসারি

  • ১৭ উত্তর সমূহ
  • ৯০৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-01-2010 16:38 লিখেছেন সৈকত০০৭

কিছু ফটোগ্রাফি

লিখেছেন আরিফ হাসান

  • উত্তর সমূহ
  • ২৯২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-11-2009 22:46 লিখেছেন তিতাস

ফটোগ্রাফি এক্সপেরিমেন্ট...

লিখেছেন আলোকিত ( পাতাগুলি   )

  • ২২ উত্তর সমূহ
  • ২৬৯৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-04-2008 14:04 লিখেছেন আলোকিত
  • উত্তর সমূহ
  • ২০৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-01-2010 11:43 লিখেছেন হাঙ্গরিকোডার

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: