ফটোগ্রাফি টিপস (পাতা ৩) - ফোকাস - প্রজন্ম ফোরাম
আজ ৬ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


4 পাতা থেকে পাতা 3

পাতা আগের পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৪১ থেকে ৬০ মোট ৭৬ ]

৪১

Re: ফটোগ্রাফি টিপস

আলোকিত লিখেছেন:
দত্ত লিখেছেন:

আচ্ছা আমার Sony Cybershot আছে। আমি ঠিক জানি না কিভাবে সেটিংস পরিবর্তন করলে কাছের জিনিস স্পষ্ট আর দূরেরটা অস্পষ্ট আসবে, কিংবা উল্টোভাবে। আপনারা DOF-এর ব্যাপারটা যা বলেছেন তা আমি বুঝেছি। কিন্তু আমার Digital Cameraটাকে কিভাবে কাস্টমাইজ করব যাতে সেটা কাছের জিনিস স্পষ্ট আর দূরেরটা অস্পষ্ট দেখাবে।

ধন্যবাদ

Sony Cybershot এর কোন মডেল সেটি বলেননি...
DOF নিয়ন্ত্রণের জন্য মোটামুটি ভালো মানের ক্যামেরার প্রয়োজন হয়। সনি সাইবারশট বিগিনার লেভেল ক্যামেরা, তাই এটি দিয়ে ঠিকমত DOF নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তবে ম্যাক্রো মোড দিয়ে ছবি তুললে কাছেরটা স্পষ্ট আর দূরেরটা অস্পষ্ট আসবে।
আর দূরের কোন অবজেক্টে ফোকাস লক করে নিয়ে এরপর কাছের অবজেক্টটা ফ্রেমে নিয়ে আসলে দূরেরটা স্পষ্ট এবং কাছেরটা অস্পষ্ট আসবে। বেশিরভাগ ক্যামেরায় ফোকাস লক করা যায় শাটার অর্ধেক প্রেস করে।

ও হ্যাঁ, মডেল নাম্বারটা বলা হয়নি। এটা Sony Cybershot DSC-T33। আমি নানা ওয়েবসাইটে খুঁজছি। কিন্তু পাচ্ছি না DOF-এর ব্যাপারে সাহায্য-পরামর্শ। যদি এবার সহযোগিতা করতে পারেন, তাহলে অনেক ধন্যবাদ।

৪২

Re: ফটোগ্রাফি টিপস

DOF Calculator
http://www.dofmaster.com/dofjs.html

সর্বশেষ সম্পাদনা করেছেন ফারনার (03-02-2008 13:50)

নূরুল আমীন রাসেল
nurulam.in

৪৩

Re: ফটোগ্রাফি টিপস

আলোকিত লিখেছেন:

Sony Cybershot এর কোন মডেল সেটি বলেননি...
DOF নিয়ন্ত্রণের জন্য মোটামুটি ভালো মানের ক্যামেরার প্রয়োজন হয়। সনি সাইবারশট বিগিনার লেভেল ক্যামেরা, তাই এটি দিয়ে ঠিকমত DOF নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তবে ম্যাক্রো মোড দিয়ে ছবি তুললে কাছেরটা স্পষ্ট আর দূরেরটা অস্পষ্ট আসবে।
আর দূরের কোন অবজেক্টে ফোকাস লক করে নিয়ে এরপর কাছের অবজেক্টটা ফ্রেমে নিয়ে আসলে দূরেরটা স্পষ্ট এবং কাছেরটা অস্পষ্ট আসবে। বেশিরভাগ ক্যামেরায় ফোকাস লক করা যায় শাটার অর্ধেক প্রেস করে।

ওয়াও। দারুন টিপস। আমি এটা জানতামই না। অনেক অনেক ধন্যবাদ।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

৪৪

Re: ফটোগ্রাফি টিপস

আজকেও সেই পুরানো সোর্স- যায়যায়দিন হতে। তবে আজকের বিষয়টা আমার অত্যন্ত আগ্রহের বিষয়। ম্যাক্রো ফটোগ্রাফি।

বিউটি অফ ম্যাক্রো ফটোগ্রাফি

http://www.jaijaidin.com/images/uploaded_images/22375_0208wallpaperys_35_1280.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/22376_0208wallpaperys_16_1280.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/22377_0208wallpaperys_41_1280.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/22378_0208wallpaperys_23_1280.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/22380_0108wallys5_1280.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/22381_0108wallys30_1280.jpg

স্কুলের পাঠ্য বইয়ে, এনিমাল প্লানেট বা ডিসকভারি চ্যানেলের অনুষ্ঠানে আমরা অনেকেই শুনেছি সমুদ্রের নিচে রয়েছে এক আজব জগৎ। সেখানে যারা ডাইভিং করতে পেরেছেন তারা সে জগতের রোমাঞ্চকর বর্ণনা দেন, আমরা মুগ্ধ হয়ে শুনি সেসব গল্প।
যে রাজ্যের খবর আমরা অনেকেই রাখি না সেটি দেখতে ডুব দিতে হয় না। ঘর হতে দুই পা ফেললেই দেখা যায়, এমনকি অনেক সময় ঘরের বাইরেও যেতে হয় না। নাকের ডগায় বা হাতের তালুতেই পাওয়া সম্ভব। সেটি বিপুল সৌন্দর্যের এক ছোট্ট জগৎ। ফটোগ্রাফির ভাষায় বলা হয় ম্যাক্রো ফটোর দুনিয়া।
ফটোগ্রাফিতে ম্যাক্রোর মজা হলো এ মোডে ফটো সাধারণত এতো ছোট বিষয়ের হয় না যে, আমরা মূল বিষয়কে চিনতেই পারলাম না। যেমনটা হয় মাইক্রোস্কোপে কোনো কোষ দেখলে। এর ফল হয় এই যে, এ ধরনের ফটোগ্রাফি দেখলে আমরা মূল বিষয়টিকে ঠিকই চিনতে পারি এবং এর পরপরই অবাক হয়ে ভাবি, আরে এর মধ্যে এমন বিষয় আছে জানতাম না তো!
নিজের করা কাজের প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তার চেয়েও আনন্দ অনেক বেশি পাওয়া সম্ভব যদি আপনার ফটো দর্শককে অবাক করে দিতে পারে। ম্যাক্রো ফটোগ্রাফির জগৎটাই এমন যে, যদি ফোকাস ঠিক রেখে তুলতে পারেন দর্শক অবাক হবেই।
আরো সুবিধা আছে এ ফটোগ্রাফির। এ সংখ্যায় ছাপানো ফটোগুলোর দিকে খেয়াল করুন। সবার ওপরে আছে একটি ফড়িংয়ের মাথা, নিচের ছবিতে দেখা যাচ্ছে ব্যাঙের ছাতা। পাশের কলমটিতে পাওয়া যাবে ছোট্ট শিশুর হাত, গাছের ডাল বেয়ে চলা পোকা, বুনো ফুলের বীজ, কোনো সরু পাতার ডগায় মুক্তার মতো এক ফোটা শিশির, আর তার ভেতর দিয়ে দেখা ওপাশের ঘাস এবং সবশেষে শিশির ভেজা কাচের ওপরে পোকার চলার পথের ছাপ। এর মধ্যে কোন বিষয়টি আমাদের হাতের নাগালের বিষয় নয়?
ফটোগ্রাফিতে অনেক সময়েই বলা হয় আমাদের আশপাশে অহরহ ফ্রেম তৈরি হয়, কেবল তুলে ফেলার অপেক্ষা। এ কথাটি ম্যাক্রো ফটোগ্রাফির বেলায় অনেক বেশি সত্যি। এ জগতে অসংখ্য ফ্রেম তৈরি হয়ে ডাকছে আপনাকে।
আরো একটি সুবিধা আছে এ ফটোগ্রাফির। যে লেন্স দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করা যায় তাকে সাধারণত বলা হয় ম্যাক্রো লেন্স। এ লেন্স যে কেবল ম্যাক্রোর জন্যই ব্যবহার করা যাবে এমন নয়। ১০৫ মিলিমিটার ম্যাক্রো লেন্স আপনি টেলি লেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন অনায়াসে। ৮৫ মিলিমিটার ফোকাল লেংথের ম্যাক্রো লেন্স চমৎকার পোরট্রেইট লেন্স হিসেবে কাজে আসবে। মোট কথা, ম্যাক্রো হলো ইন্টারচেঞ্জেবল লেন্সের একটি বাড়তি ফিচার যা আপনাকে সুযোগ করে দেবে অনেক কাছ থেকে কোনো বিষয়ের ছবি তোলার। একটু অন্যভাবে বলা যায়, আপনি সুযোগ পাবেন পুরনো বিষয় অনেক কাছ থেকে নতুনভাবে চেনার।
কৃতজ্ঞতাঃ
যায়যায়দিন
মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

৪৫

Re: ফটোগ্রাফি টিপস

ম্যাক্রো মোডে ফটো তুলতে খেয়াল করুন

অনেকেই ফটো তোলেন ছোট্ট (কমপ্যাক্ট) ডিজিটাল ক্যামেরায়। এসব ক্যামেরাতেও এখন ম্যাক্রো অপশন দেয়া থাকে। তবে কোনো কোনো ক্যামেরায় এটি ক্লোজ আপ নামেও থাকে ডায়ালে।
কাজেই আপনি যদি কম্প্যাক্ট ক্যামেরাও ব্যবহার করেন ক্ষতি নেই, এ টিপস আপনারও কাজে লাগবে।
ম্যাক্রো মোড অন/সিলেক্ট করুন : এটাই প্রথম ধাপ। এ মোড সিলেক্ট করুন। অনেকে অবাক হয়ে ভাবতে পারেন, এটা আবার বলার মতো বিষয় হলো নাকি? কিন্তু বাস্তবতা হলো বেশির ভাগ কম্প্যাক্ট ইউজারই ডায়াল মোডের সব অপশন ব্যবহার করেন না। এ মোড সিলেক্ট করলে ক্যামেরা কম দূরত্বের সাবজেক্ট ফোকাস করার জন্য প্রস্তুত হয়।
ট্রাইপড ব্যবহার করুন : ম্যাক্রো মোডের অন্যতম বৈশিষ্ট্য হলো এ ক্ষেত্রে ডেপথ অফ ফিল্ড (ছবিতে যে অংশের সামনে বা পেছনে  বিষয়গুলো ঘোলা বা ব্লারি হয়ে যায়) আপনি অনেক কম পাবেন। এর মানে হলো ছবি তোলার সময় হাত একটু সামনে বা পেছনে গেলেই আপনার সাবজেক্ট ব্লারি বা ঘোলা হয়ে যাবে। ট্রাইপড এ ক্ষেত্রে আপনার জন্য ভালো হেল্প হতে পারে। আরো একটি সুবিধা পাবেন ট্রাইপড ব্যবহার করলে, একই কম্পোজিশনে আপনি একাধিক সেটিংস নিয়ে এক্সপেরিমেন্ট করার অপশন পাবেন।
অ্যাপারচার : ম্যাক্রো মোডে ফটো তুলতে গেলে অনেক কম্প্যাক্ট ক্যামেরাই অ্যাপারচার ছাড়া অন্য সেটিংস লক করে দেয়। সাধারণত ম্যাক্রো মোডে বড় অ্যাপরচার (এফ নাম্বার ছোট যেমন ২.৮) নিলে ছোট্ট একটি অংশই স্পষ্ট হয়ে সামনে পেছনের অংশ স্মুথ ব্লারি হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে ছয় নাম্বার ফটোতে। আবার ছোট অ্যাপারচার নিলে ফোকাসড অংশের সামনে পেছনের অংশ খানিকটা ব্লারি হতে পারে সাত নাম্বার ফটোর মতো।
ফোকাস : অন্য যে কোনো মোডে ফটো তোলার চেয়ে ম্যাক্রো মোডে ফোকাস বিষয়ে সতর্ক হতে হয় অনেক বেশি। একটু নড়াচড়ার কারণেই ফোকাস চলে যেতে পারে গুরুত্বহীন অংশে।
কম্পোজিশন : ফটোগ্রাফির বেসিক কম্পোজিশন রুলগুলো খেয়াল রাখুন। ফোকাসড সাবজেক্টকে রুল অফ থার্ডস-এর কোনো একটি গোল্ডেন পয়েন্টে রাখার চেষ্টা করুন। চেষ্টা করুন লিডিং লাইনের কোনো ড্রামাটিক অ্যাপ্লিকেশন পাওয়ার জন্য।
সেলফ টাইমার : সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্ভব হলে ট্রাইপডে ক্যামেরা রেখে সেলফ টাইমার সেট করে ফটো তুলুন। এতে শাটার টেপার সময় ক্যামেরা নড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
মোটামুটি এ বিষয়গুলো খেয়াল রাখলে ম্যাক্রো মোডে মজার কিছু খেলা দেখাতে পারবেন আশা করা যায়। আজকের ফটোগুলো ন্যাশনাল জিওগ্রাফিক সাইট থেকে নেয়া।
কৃতজ্ঞতাঃ
যায়যায়দিন
মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

৪৬

Re: ফটোগ্রাফি টিপস

আজকে হাজির নতুন কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে।

স্ট্রিট ফটোগ্রাফি-পথ যখন স্টুডিও, সাবজেক্ট পথিক


http://www.jaijaidin.com/images/uploaded_images/23365_3761982-lg.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/23366_Foto27.jpg
নির্দিষ্ট অ্যাসাইনমেন্টের বাইরে ব্রেসোর প্রায় সব ফটোই স্ট্রিট ফটোর তালিকায় পড়ে। একই সঙ্গে এ ফটোগুলো তার ডিসাইসিভ মোমেন্ট শব্দটির সমার্থক
http://www.jaijaidin.com/images/uploaded_images/23367_3794502-lg.jpg
স্ট্রিট ফটোতে এমন সাবজেক্ট অনেক সময়েই পাওয়া সম্ভব যা কল্পনা করেননি
http://www.jaijaidin.com/images/uploaded_images/23368_Shadow.jpg
কেবল মানুষ নয়, মানুষের ছায়াসহ নানা বিষয় হতে পারে স্ট্রিট ফটোগ্রাফির সাবজেক্ট।
http://www.jaijaidin.com/images/uploaded_images/23369_3552088-lg.jpg
প্যারিসের এমন ছবি কি কল্পনা করেছেন কখনো?
http://www.jaijaidin.com/images/uploaded_images/23370_p0000007064.jpg
ইনডিয়ায় স্টিভ ম্যাককারির তোলা ছবির একটি বড় অংশই পড়ে স্ট্রিট ফটোগ্রাফি ক্যাটেগরিতে


স্ট্রিট ফটোগ্রাফি কি? এর মানে কি পথে পথে ছবি তুলে বেড়ানো? অনেকটা তাই। এর বৈশিষ্ট্য হলো ক্যান্ডিড শট। হতে পারে বিভিন্ন পাবলিক প্লেসেভ যেমন পথে, পার্কে, সি বিচে, শপিং মলে এমনকি পলিটিকাল মুভমেন্টে।
ফটোগ্রাফির ভাষায় এটি স্ট্রেইট ফটোগ্রাফির মধ্যে পড়ে। অর্থাৎ যা যেভাবে আছে, সেভাবেই ছবিতে তুলে আনার চেষ্টা। যেন সমাজের একটি আয়না। এ কারণেই স্ট্রিট ফটোগ্রাফি অনেক সময়েই হয়ে ওঠে আইকনিক, বিশেষ করে যখন তা কোনো একটি বিশেষ বিষয় ও সময়কে নির্দেশ করে। উদাহরণ হিসেবে বলা যায়, আলফ্রেড আইজেনস্টাড-এর নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে তোলা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকার বিজয়ের ফটো।
বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় স্ট্রিট ফটো শ্রেফ একটি বিষয়কে উপস্থাপন করে। এ শ্রেণীর ফটোর আরো একটি দিক হলো এতে সব সময় ফটোগ্রাফারকেই অ্যাপ্রোচ করতে হয় ছবি তোলার জন্য। এর মানে এ নয় যে, আপনি প্রত্যেকের কাছে গিয়ে বলবেন, প্লিজ, আপনার একটি ছবি তুলতে চাই। তাতে বরং ছবি স্বতঃস্ফূর্ততা হারাবে। তবে ছবি তোলার উদ্যোগটি নিতে হবে আপনাকেই। এ তথ্য থেকে আরো একটি বিষয় পরিষ্কার হয়ে যাওয়ার কথা। সেটি হলো এটি কোনো লাজুক ফটোগ্রাফারের কাজ নয়। আর যদি লাজুকতা থাকেই তবে তা দূর করার কাজটি নিজেকেই করতে হবে। যেমনটা পেরেছিলেন ব্রেসো। মজার ব্যাপার হলো, অতীত ঘাটলে দেখা যায় অনেক বিখ্যাত স্ট্রিট ফটোগ্রাফারই ক্যারিয়ারের শুরুতে যথেষ্ট শাই বা লাজুক ছিলেন।
লাজুকতার এ তথ্যটিকে একটু অন্যভাবে ব্যাখ্যা করলে কেমন হয়? সে ব্যাখ্যাটি হলো, ফটোগ্রাফার হিসেবে আপনি যদি লাজুক হয়ে থাকেন তবে আজ থেকেই স্ট্রিট ফটোগ্রাফির চর্চা শুরু করুন। এ শুরুটি করতে পারেন আপনার বাড়ির সামনের রাস্তাটি থেকেই, যেখানে আপনার পরিচিত লোকজন আছে। যারা আপনার ছবি তোলা দেখে তেড়ে মারতে আসবে না। এভাবে বিষয়টি একটু ইজি হয়ে এলে না হয় একটু দূরে কোথাও যান ছবি তুলতে। প্রথমে অপরিচিত লোকজনের দিকে ক্যামেরা সরাসরি না-ই ধরলেন। অথবা টেলি লেন্স ব্যবহার করে দেখতে পারেন। এ সংক্রান্ত একটি কৌশল পাবেন স্টিভ ম্যাককারির কাছ থেকে। তিনি কোনো এলাকায় গিয়েই ছবি তুলতে শুরু করেন না। প্রথমে আশপাশের লোকদের সময় দেন যাতে তারা অপরিচিত এ ফটোগ্রাফারের উপস্থিতি ভুলে যেতে পারে। তারপর তিনি ছবি তুলতে শুরু করেন। ব্রেসো আরো মজার কাজ করতেন বলে জনশ্রুতি আছে। তিনি তার ছোট্ট লাইকা ক্যামেরাটি হাতের রুমাল দিয়ে পেচিয়ে নিতেন। মাঝে মধ্যে তিনি হাতটি মুখের কাছে তুলে আনতেন যেন মনে হয় তিনি নাক মুছছেন। আর ওই ফাকে ছবি তুলে নিতেন।
আরো একটি পদ্ধতি অনেক ফটোগ্রাফার ব্যবহার করেন। একেবারে হালকা মেজাজে টুরিস্টের মতো ছবি তুলতে বের হন এরা। ফলে আশপাশের লোকজন এদের দিকে তেমন মনোযোগ দেয় না। অবশ্য বাংলাদেশে এতেই লোকজনের আগ্রহ বেড়ে যেতে পারে অনেক গুণ। মোট কথা, স্ট্রিট ফটোগ্রাফির আসল লক্ষ্য হলো লোকজনের অলক্ষ্যে কোনো পাবলিক প্লেসের প্রাণ স্পন্দনটি তুলে আনতে পারা।

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (19-02-2008 08:33)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

৪৭

Re: ফটোগ্রাফি টিপস

সিরিজটা ভাল চলছে। thumbs_up

৪৮

Re: ফটোগ্রাফি টিপস

প্রকৃতিপ্রেমিক লিখেছেন:

সিরিজটা ভাল চলছে। thumbs_up

প্রকৃতিপ্রেমিক ভাই, আপনাকে ধন্যবাদ। সময় ও সুযোগ পেলে আপনিও কিছু টিপস দিবেন আশা করি।

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

৪৯

Re: ফটোগ্রাফি টিপস

আরো একটি পদ্ধতি অনেক ফটোগ্রাফার ব্যবহার করেন। একেবারে হালকা মেজাজে টুরিস্টের মতো ছবি তুলতে বের হন এরা। ফলে আশপাশের লোকজন এদের দিকে তেমন মনোযোগ দেয় না। অবশ্য বাংলাদেশে এতেই লোকজনের আগ্রহ বেড়ে যেতে পারে অনেক গুণ। মোট কথা, স্ট্রিট ফটোগ্রাফির আসল লক্ষ্য হলো লোকজনের অলক্ষ্যে কোনো পাবলিক প্লেসের প্রাণ স্পন্দনটি তুলে আনতে পারা।

বাংলাদেশে এইটাই সমস্যা... পাবলিক ছবি তুলতে লজ্জা পায় roll

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

৫০

Re: ফটোগ্রাফি টিপস

http://www.juzaphoto.com/eng/photo_galleries.htm
সময় পেলে অসাধারণ কিছু ন্যাচার ফটোগ্রাফি দেখে আসুন এই সাইটটিতে।
http://www.juzaphoto.com/shared_files/photos2/000059-papaver_rhoeas-field_poppy-papavero.jpg

নূরুল আমীন রাসেল
nurulam.in

৫১

Re: ফটোগ্রাফি টিপস

আচ্ছা, আমি রাতের ছবি কিভাবে সুন্দর করে তুলব? আমি রাতের মোডে দিয়ে নেই, তবুও ছবি অন্ধকার আসে নাহয় ব্লারি দেখায়। আমি ট্রাইপড ব্যবহার না করে কিভাবে ব্লারিনেসটা দূর করব? কেউ এ ব্যাপারে পরামর্শ দিলে উপক্বত হব।
ধন্যবাদ

৫২

Re: ফটোগ্রাফি টিপস

দত্ত লিখেছেন:

আচ্ছা, আমি রাতের ছবি কিভাবে সুন্দর করে তুলব? আমি রাতের মোডে দিয়ে নেই, তবুও ছবি অন্ধকার আসে নাহয় ব্লারি দেখায়। আমি ট্রাইপড ব্যবহার না করে কিভাবে ব্লারিনেসটা দূর করব? কেউ এ ব্যাপারে পরামর্শ দিলে উপক্বত হব।
ধন্যবাদ

আপনি যদি পয়েন্ট-এন্ড-শুট ডিজিটাল ক্যামেরার কথা বলে থাকেন তাহলে বলব ক্যামেরায় ইমেজ স্ট্যাবিলাইজার না থাকলে আপনাকে অবশ্যই ট্রাইপড ব্যবহার করতে হবে। ভাল ক্যামেরায় রাতের ছবিও কিছুটা হাই সাটার স্পীডে তোলা যায়। তবে সব ক্যামেরায় এটা থাকেনা। রাতের ছবির জন্য ট্রাইপড ব্যবহার করলেও কেবলমাত্র স্থির বস্তুর ছবিই ভাল আসবে (সাধারণ ক্যমেরার কথা বলছি)।

ফুল কাস্টমাইজেশনের জন্য ডিজিটাল এসএলআর-এ যেতে হবে।

৫৩

Re: ফটোগ্রাফি টিপস

বহুদিন পরে আবার একটা টিপ্স নিয়ে লেখা।
আজকের বিষয়ও ওয়াইল্ড লাইফ। এর আগে একটা লেখাতে ওয়াইল্ডলাইফের ছবি তুলতে গেলে কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তা উল্লেখ করা হয়েছে কিন্তু ওয়াইল্ডলাইফ বলতে আসলে কি বুঝায়?

ওয়াইল্ডলাইফ মানে কি

যেসব এলাকায় মানুষের বা সভ্যতার ছাপ পড়েনি, সেসব এলাকাকেই সাধারণভাবে ওয়াইল্ডলাইফ বলা হয়। পাশাপাশি যে প্রাণীর জীবন মানুষের কোনো আচরণ দ্বারা আক্রান্ত হয়নি এখনো তারাও ওয়াইল্ডলাইফের আওতায় পড়ে।
মানুষ নিজের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বুনো প্রাণী ও গাছপালা স্টাডি করেছে, ব্যবহারও করেছে। ফলে মানুষের কমবেশি প্রভাব পড়েছে এসব বুনো প্রাণী ও গাছপালার ভাগ্যে। এ প্রভাব কখনো ভালো হয়েছে আবার কখনো এর ফল বুনো জীবন ও পরিবেশের জন্য হয়েছে খারাপ।
বিশ্বের যে কোনো স্থানের ইকোসিস্টেমেই ওয়াইল্ডলাইফ খুজে পাওয়া সম্ভব। এটা হতে পারে মরুভূমি, রেইনফরেস্ট, সমভূমি বা অন্য কোনো এলাকায়। এমন প্রতিটি এলাকার ওয়াইল্ডলাইফের বৈশিষ্ট্য আলাদা এবং প্রতিটিরই নিজস্ব স্বকীয়তা রয়েছে। সাধারণভাবে যদিও মনে করা হয়, যেসব প্রাণী ও অঞ্চল মানুষের প্রভাবমুক্ত তারাই ওয়াইল্ডলাইফের আওতায় পড়ে।
কৃতজ্ঞতাঃ
যায়যায়দিন
মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক ২.১.০

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (01-04-2008 08:08)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

৫৪

Re: ফটোগ্রাফি টিপস

আরো কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির নমুনা।
http://www.jaijaidin.com/images/uploaded_images/26301_goodall-touch-122635-xl.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/26302_NGM2004_08p114LO.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/26303_MM7095_252.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/26304_NGM2004_08p114UP.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/26305_indian-tiger-dip-131221-xl.jpg
http://www.jaijaidin.com/images/uploaded_images/26306_NGM2003_09p52-3.jpg

কৃতজ্ঞতাঃ
যায়যায়দিন

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (01-04-2008 08:08)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

৫৫

Re: ফটোগ্রাফি টিপস

আলোকিত লিখেছেন:
তপু লিখেছেন:

ডেফথ অফ ফিল্ড (DOF) কন্ট্রোল করার মাধ্যমে ছবি কত সুন্দর হতে পারে -তার নমুনা এই ছবিটি। আজকে ফ্লিকারে মোঃ জিয়াউল হকের সাইটে পেলাম ।
http://farm3.static.flickr.com/2417/214 … 9f4d_o.jpg

ফুলের কোণাগুলো দেখে মনে হচ্ছে এডিট করা ছবি worried

এই ছবিটা আমার নিজের তোলা, কোন রকম এডিট করা হয়নি।
http://forum.projanmo.com/uploads/2008/04/465_P1000823.JPG

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

৫৬

Re: ফটোগ্রাফি টিপস

তপু লিখেছেন:
আলোকিত লিখেছেন:

ফুলের কোণাগুলো দেখে মনে হচ্ছে এডিট করা ছবি worried

এই ছবিটা আমার নিজের তোলা, কোন রকম এডিট করা হয়নি।

হ্যাঁ এটাকে এডিট করা মনে হচ্ছে না।
সুন্দর ছবি smile

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

৫৭

Re: ফটোগ্রাফি টিপস

http://farm4.static.flickr.com/3094/2557612013_334de77748.jpg
সিরিজটি কি বন্ধ হয়ে গেল? - বেশ চলছিল কিন্তু

নূরুল আমীন রাসেল
nurulam.in

৫৮

Re: ফটোগ্রাফি টিপস

ভালো একটি টপিক।

৫৯

Re: ফটোগ্রাফি টিপস

dancingdancing)+D)+D

৬০

Re: ফটোগ্রাফি টিপস

ফারনার লিখেছেন:

[url]সিরিজটি কি বন্ধ হয়ে গেল? - বেশ চলছিল কিন্তু

আপনি আবার চালু করেন।

...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+

পোস্টঃ [ ৪১ থেকে ৬০ মোট ৭৬ ]

পাতা আগের পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

অয়নবাংলার ফটোগ্রাফি

লিখেছেন অয়নবাংলা

  • উত্তর সমূহ
  • ১১৮০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-06-2007 19:13 লিখেছেন সেভারাস

অবশেষে ফটোগ্রাফি!

লিখেছেন শুকসারি

  • ১৭ উত্তর সমূহ
  • ৯০৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 11-01-2010 16:38 লিখেছেন সৈকত০০৭

কিছু ফটোগ্রাফি

লিখেছেন আরিফ হাসান

  • উত্তর সমূহ
  • ২৯৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-11-2009 22:46 লিখেছেন তিতাস

ফটোগ্রাফি এক্সপেরিমেন্ট...

লিখেছেন আলোকিত ( পাতাগুলি   )

  • ২২ উত্তর সমূহ
  • ২৬৯৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-04-2008 14:04 লিখেছেন আলোকিত
  • উত্তর সমূহ
  • ২০৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-01-2010 11:43 লিখেছেন হাঙ্গরিকোডার

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: