সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (০৩-১২-২০১১ ০৮:৩০)

টপিকঃ "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

"ক্যাম্প' শব্দটা শোনামাত্রই মিনিমাম কান্ডজ্ঞান সম্পন্ন আর সচেতন আম্রজনতার মগজের সিন্যাপসে ক্রমাগত রাসায়নিক প্রতিক্রিয়ার ফলে যে চিত্রখানি ফুটিয়া উঠিবে তাহা হইলো -- "একখানি মুক্ত এলাকায় কতকগুলি তাম্বু খাটাইয়া, কতকগুলি মানবছানার, একটানা কয়েকটি দিবা ও রাত্রি অতিবাহিত করন।" তবে আমাদের আজিকার আলোচ্য বিষয়ের শেষে ক্যাম্প থাকিলেও তাহার পূর্বে একখানি অতিরিক্ত শব্দ "বার" যুক্ত হইয়াছে। ইহার প্রতিক্রিয়া হইতে পারে কয়েকরকম। প্রথমত: "ইহা কি এমন একখানি ক্যাম্প যেখানে বার থাকিবে?" মানে হইতেছে যে, "এখানে কি জনগন পর্যাপ্ত পরিমানে অ্যালকোহল যুক্ত পানীয় সেবনের অধিকার পাইবে?" এবং দ্বিতীয়ত: "নাকি ইহা এমন ক্যাম্প যেখানে সারি সারি "বার" আইমিন দন্ড দন্ডায়মান থাকিবে? আর যদি দন্ডের দন্ডায়মান অবস্থাই মুখ্য হয় তো, ক্যাম্পের উদ্দেশ্যখানি কি? কোন বার কখন হেলিয়া, কাইত হইয়া কিংবা শুইয়া পড়িতেছে তাহার অবলোকন কিংবা দৃশ্যধারন করা?" তৃতীয়ত: "নাকি ইহা ১২ জন মানুষের ক্যাম্প?"

যাই হোক অত দুশ্চিন্তা, প্রশ্ন, পাল্টা প্রশ্ন, ব্যাখ্যা, যুক্তি/তর্কে মাথা চুল তুলে ফেলে টাক সৃষ্টি কিংবা সদ্য গজানো টাকখানি চকচকে করে তোলবার সাধ আমার নাই। সোজা মূল বিষয়ে চলে আসি। "বারক্যাম্প" হলো এমন একটা মিলনমেলা যেখানে কিছু সচেতন মানুষ একত্রিত হবেন এবং পূর্বনির্ধারিত কিছু বিষয়ে সরাসরি আলোচনা ও নিজ নিজ মতামত সবাই সবার সাথে ভাগাভাগি করবেন। প্রয়োজনে কিছু লাইভ ডেমো কিংবা তথ্য-উপাত্ত উপস্থাপন করবেন এবং এই আয়োজনটা হবে একটানা কমপক্ষে ৪৮ ঘন্টাব্যাপী। ফলাস্বরুপ পূর্বনির্ধারিত বিষয়/বিষয় সমূহে কার্যকরী কিছু পদক্ষেপ, সমাধান, দিক নির্দেশনা বেরিয়ে আসবে খুব সহজ ও সামগ্রিকপন্থায়, যা কিনা সমগ্র বিশ্বের জন্যেই হতে পারে দৃষ্টান্তস্বরুপ।

ইতিহাসের পাতা ঘেঁটে আর অত্যাধুনিক প্রযুক্তির জ্ঞানভান্ডার আন্তর্জালের জগৎ থেকে কুড়িয়ে-কাড়িয়ে যতটুকু জ্ঞানার্জন করেছি, তাতে করে বলতে পারি যে "বারক্যাম্প" প্রথমবারের মতো পৃথিবীর বুকে আয়োজিত হয়েছিলো ক্যালিফোর্নিয়ার পাওলো অল্টো তে, ২০০৫ সালের আগষ্ট মাসের ১৯ থেকে ২১ তারিখ অবদি। আয়োজন স্থল ছিলো Socialtext এর অফিস কক্ষ। মাত্র ১ সপ্তাহের পরিকল্পনায় আয়োজিত এই আয়োজনে অংশ নেন প্রায় ২০০ শতাধিক মানুষ। ২০০৬ সালেই প্রথম বর্ষপূর্তিতে এই আয়োজন অনুষ্ঠিত হয় "বারক্যাম্প আর্থ" শিরোনাম নিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে, আগষ্ট মাসের ২৫-২৭ তারিখ ব্যাপী। ২০০৭ সালে এসে পুনরায় এই আয়োজন ফিরে আসে এর প্রথম আয়োজন স্থলে। কিন্তু এবার আর সেই ছোট্ট অফিস কক্ষে কুলায়নি। প্রায় তিনটা ব্লক ব্যাসের বৃত্তের আয়তন জুড়ে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় ৮০০ র অধিক আগ্রহী। আর আয়োজনটা চলে আগষ্ট মাসেরই ১৮-১৯ তারিখ জুড়ে। ২০১০ সালের জানুয়ারীতে মিয়ানমার(বার্মা) এ অনুষ্টিত "বারক্যাম্প ইয়াংগুন" ছিলো সাড়া জাগানো। প্রায় ২৭০০ (দুই হাজার সাত শত) আগ্রহী রেজিষ্ট্রেশনের মাধ্যমে নিশ্চিত করেন তাঁর অংশগ্রহন। আজ অবদি বিশ্বের প্রায় ৩৫০ টি শহরে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন। সর্বোচ্চ আয়োজনটি ছিলো ২০১১ সালের জানুয়ারী মাসেই, এতে অংশ নিয়েছিলেন প্রায় ৪৭০০ (চার হাজার সাত শত) মানুষ এবং এ আয়োজনটিও মিয়ানমারে আয়োজিত হয়েছিলো।

"বারক্যাম্প' কেন অনন্য?
# কেননা এই ক্যাম্পে অংশগ্রহনকারী প্রত্যেকেই পূর্বনির্ধারিত বিষয়সমূহ নিয়ে কথা বলতে/চিন্তা-চেতনা/ভাবনা/পরিকল্পনা ভাগাভাগি করতে আগ্রহী।
# তাঁরা একে অন্যের সাথে ব্যক্তিগত পরিচিতিতে বিশ্বাসী না হয়ে একত্রে অবস্থান ও কাজ করতে আগ্রহী।
# টানা ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টা একটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে, কাজ করবার মতো যথেষ্ট ধৈর্য্য ও ক্ষমতা রাখেন অংশগ্রহনকারীরা।
# তথ্যের প্রবাহ স্বাভাবিক রাখতে আয়োজন স্থলে অাবশ্যিক উপাদান হিসেবে ওয়াইফাই নেটওয়ার্ক উপলভ্য হয়ে থাকে।
# এই সম্মেলনে আজ অবদি সামগ্রিক সিদ্ধান্তগ্রহন অতি সহজেই হয়ে এসেছে এবং আগামীতেও সে ধারা বজায় থাকবে বলে আশা করা যায়।

আরো বিস্তারিত জানতে উইকিপিডিয়া'র এই আর্টিকেলটি দেখতে পারেন।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

বুইচ্চি। এটা কি শুধু ইউসে তে হয়?

Rhythm - Motivation Myself Psychedelic Thoughts

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

বুঝলাম, কিন্তু এর সাথে লিনাক্স বা ওপেন সোর্সের কি সম্পর্ক?

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

আশিকুর_নূর লিখেছেন:

বুঝলাম, কিন্তু এর সাথে লিনাক্স বা ওপেন সোর্সের কি সম্পর্ক?

ওপেন সোর্স মানেই হলো তোমার চিন্তা-বুদ্ধিবৃত্তিক একটা কাজের পুরোটা আমার/বিশ্বের সাথে শেয়ার করা। আর বারক্যাম্পে আসলে এটাই করা হয়। লিনাক্স যেমন সমগ্র বিশ্বের জন্য উন্মুক্ত আর মানবতার সেবায় অবদান রেখে চলেছে ঠিক তেমনি এই বারক্যাম্পের মাধ্যমে আমরা নতুন প্রজন্মই পারি আমাদের সামগ্রিক চিন্তা-চেতনাকে একটা সাধারন ক্ষেত্রে একিভূত করতে।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

টপিকখানা তিনবার পড়িবার পর বুঝিতে পাইলাম... tongue_smile এই বারক্যাম্প করার চিন্তা-ভাবনা আছে নাকি ভাই?  thinking

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

নিশাচর নাইম লিখেছেন:

টপিকখানা তিনবার পড়িবার পর বুঝিতে পাইলাম... tongue_smile এই বারক্যাম্প করার চিন্তা-ভাবনা আছে নাকি ভাই?  thinking

পৃথিবীতে অনন্ত একজন সমগোত্রীয়কে পেয়ে ভালো লাগছে। তোমায় অভিনন্দন। আমার লেখার পাঠকরা সবাই মন্তব্য করে যে আমি নাকি যেসব লেখা লিখি, সব পাঠকের মাথার পাশ দিয়ে দাবড়ে চলে যায়। ওঁদের মগজে নাকি ঠিকঠাক ডিকোড করে উঠতে পারে না। মাত্র তিনবারের প্রচেষ্টায় তোমার এ সফলতা অন্যদের জন্যে হোক দৃষ্টান্ত সেই কামনাই করি।  big_smile

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

জানানোর ফলে ধন্যবাদ । ই এশিয়ার শেষের দিন খুব ক্লান্ত লাগছিল তাই ফ্রিল্যন্সিং কনফারেন্স এর পরি বাসায় চলে এসেছিলাম  sad। আপনারা কি সিদ্ধান্ত নিলেন গোবা বা অন্য কোণ উপায়ে জানালে ভাল হত। আমার বিষয়গুলো(ওপেনসোর্স) নিয়ে কিছু চিন্তাধারা আছে (যদিও পাগলা মার্কা চিন্তা ghusi) । শেয়ার করার জন্য লোক আবশ্যক।  smile

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

অনেকদিন পর রিং ভাইকে পেয়ে ভাল লাগছে।
বারক্যাম্প আয়োজন করেন, আশা করি থাকতে পারব।

আমার ব্লগ দেখে আসুনঃ আগন্তুকের ব্লগ
বাংলা স্বাস্থ্যবিষয়ক ফোরামঃ পুষ্টি আপার স্বাস্থ্যকথা
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ টেককথা

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

ইয়ে মানে ওয়ার্কিং ডে থাকাতে শেষ বেলায় গিয়ে যোগদান করতে হবে  smile
প্রথম প্যারাটা  thumbs_up
ধন্যবাদ মহাসচিব মহোদয়  clap

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...
এসো দেই জমিয়ে আড্ডা মিলি প্রাণের টানে !
   
স্বেচ্ছাসেবকঃ  ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।

১০

Re: "বারক্যাম্প'??? !!! বিষয়ডা কি? খায়? মাথায় দেয়? নাকি...

এখনো পুরোপুরি ক্লিয়ার না  nailbiting
বুঝলাম এটা একটা মতবিনিময় সভার ন্যায়  tongue । কিন্তু এখানে থাকা লাগবে নাকি ৪৮ ঘন্টা  whats_the_matter? এ-এশিয়াতে তো পুরুষ্কার-টুরুষ্কার দিয়েছে, আপনারা কি সেরকম কোনো চিন্তা করছেন  kidding

অল্প কিছু শব্দের মাধ্যমে অনেক সওয়াব পেতে হাদীস অনুযায়ী নিচের শব্দগুলোই যথেষ্ট।
সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ,লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ।
অর্থ:-  আল্লাহু সুমহান , আল্লাহ-র জন্যই সমস্ত প্রশংসা,আল্লাহু ছাড়া কোনো ইলাহ নেই,আল্লাহ বিরাট ( মহান ) ।

imran ahmed'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত