ধুর!!! বলতে ইচ্ছে করছে অনেককিছুই। খালি তথ্য-প্রযুক্তি দিয়েই সবকিছু হয় না, এটা আরও কঠিনভাবে বলতে ইচ্ছে করছে। আরও অনেক কথাই বলতে ইচ্ছে করছে। কিন্তু বলব না।
শুধুমাত্র খাঁটি ওপেনসোর্সের আদর্শের অনুসারীদের অনুরোধ করব, কিছু ভাঁড়দের থামাতে। যারা ওপেনসোর্সের নাম নষ্ট করছে। মানুষজন নিয়ে গবেষণা অনেক হয়ে গিয়েছে। এবার একটু থামলে ভালো হয়। দিনকে দিন নতুন নতুন ধারণা জন্ম নিচ্ছে একেকজনের মাথায়।
একজন নতুন ওপেনসোর্স কিংবা লিনাক্স ব্যবহারকারী, যে পুরোই ওপেনসোর্সে শিফট করতে চাচ্ছে, সে যদি এই পোষ্টগুলো দেখে, তাহলে নির্দ্দিধায় সে ঘৃণা করবে অন্যান্য লিনাক্স ব্যবহারকারীদেরকে। এবং, ভালো কথার চাইতে উল্টাপাল্টা কথাই বেশি হচ্ছে। নাক-কান দিয়ে এখনই ধোঁয়া বের হবার জোগাড় হয়েছে!! 
বিল গেটস কার মাথায় বাড়ি ফেলেছে যে তাঁকে দেশীয় মুখোশধারী খুনীদের সাথে তুলনা করা হচ্ছে? বিল গেটস তো সত্যিই একজন ডোনার। সে কোন আকাম-কুকাম করেছে? কাউকে ডোনেট করা কোন টাকা কেড়ে নিয়েছে নাকি? উপরে উপরে ডোনারগিরি দেখিয়েছে? নাকি কিছু ব্যক্তিবিশেষের বিল গেটসের সাথে ব্যক্তিগত শত্রুতা আছে?
অরিজিনাল উইন্ডোজ আমাদের হাতের নাগালের বাইরে রেখেছে জন্য গেটস খুব খারাপ কাজ করেছে? যে ফোরামার বিল গেটসকে একজন পেশাদার খুনীর সাথে তুলনা করলেন, উনিও যে এককালে পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করেছেন, এটা হলফ করে বলতে পারি। দোষটা কে করছে? গেটস নিজে কি পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করেছে? নাকি অন্যরা করেছে? এখন পারলে বলা হবে, ও নাগালের বাইরে রেখেছে জন্যই আমরা পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করেছি। কেন করেছেন? তখন কি ছিলো না কোন ওপেনসোর্স অপারেটিং সিষ্টেম? শুরুতে নিজের দিকে তাকানোটাই বোধহয় সর্বোত্তম।
এই ফোরামের ৯৯%(১০০% ও হতে পারে) লোকেরই কম্পিউটারের জগতে প্রবেশ উইন্ডোজের মাধ্যমে। শুধু এই ফোরাম নয়, বাইরের জগতে পুরো বিশ্বে এখনও উইন্ডোজ ৯২% এর উপরে স্থান দখল করে রেখেছে। তা'ও জরিপটা অরিজিনাল উইন্ডোজ ব্যবহারকারীদের উপর। পাইরেটেড উইন্ডোজগুলো সহ ধরলে কত হতে পারত?(কথা থেকে সরে আসার জন্য দুঃখিত)
এই কিছু ব্যক্তিরাই(সবাই নয়। এখানের অনেকেই আছেন, যাঁরা অরিজিনাল উইন্ডোজই ব্যবহার করে থাকেন) পাইরেটেড উইন্ডোজের মাধ্যমেই বিল গেটসের একগাদা টাকা নষ্ট(এটার ব্যাপারে কিছুই বলার নেই। বলাটা শুধুমাত্র একটা কারণে, কুৎসা গাওয়া হচ্ছে জন্য) করার পর এখন তাঁরই বিরুদ্ধে লেগেছে!
কারও ইচ্ছে না হলে উইন্ডোজ ব্যবহার করবেন না। তাতে করে মাইক্রোসফটের কোন ক্ষতিই হবে না।
তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি।
ভোল পাল্টানো ভালো নয়।
একটা জিনিস ব্যবহার করে সেটা থেকে সমস্ত মজা লুটে নিয়ে অন্য কোনটাতে ঝাঁপ দিয়ে নিজের স্থান পোক্ত করার পর আগের জিনিসটার ব্যাপারে সমালোচনা না বললেও হয়। চুপ থাকলেই তো হয়!! কেউ কথা বলতে বলেছে নাকি? এবং, বলারও একটা সীমাবদ্ধতা থাকে। মাত্রা অতিক্রম করলে সমস্যা।
উইন্ডোজ থেকে এখন মানুষ লেগেছে বিল গেটসের পেছনে। বাহ!!! দিনকে দিন উন্নতি হচ্ছে।
মাইক্রোসফটের উইন্ডোজের ব্যবসা নিয়ে যাদের আপত্তি আছে, তাদেরকে বলছি....
পারলে আপনারা নিজেরা একটি সফটওয়্যার ফার্ম খুলুন। কয়েকজন(মাইক্রোসফটের মত হাজার হাজার এক্সপার্টকে নিতে বলছি না) সফটওয়্যার এক্সপার্টকে নিয়োগ দিন, অবশ্যই মোটা অংকের বেতনসহকারে। ১৮/৬ খেটে খেটে বিভিন্ন সফটওয়্যার তৈরি করুন। অতপরঃ পারলে সেটা বিনামূল্যে বাজারজাত করুন। কোন টাকা-পয়সা ছাড়া। সম্পূর্ণই বিনামূল্যে। অথবা, প্রতি বিক্রয়ে সফটওয়্যার বাবদ ১০/=(এই দামে ছাড়লে নো পাইরেসি) করে নিন।
থাকতে পারবেন কেউ?
উত্তরের আশায় থাকলাম।
সর্বশেষ সম্পাদনা করেছেন নির্ঝর (01-12-2009 21:26)