হায়রে পুলিশ (পাতা ১) - সংবাদ বিশ্লেষন - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ২৭ ফাল্গুন ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ২ ]

টপিকঃ হায়রে পুলিশ

নওগাঁর মান্দা থানা হাজতে আটক এক নারী মঙ্গলবার গভীর রাতে 'শ্লীলতাহানি'র শিকার হয়েছেন। তবে তার শ্বশুর অমূল্য কুমার অভিযোগ করছেন, পুত্রবধূকেࠠধর্ষণ করা হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, রাতে ঘুমিয়ে থাকার সময় শাহদৎ হোসেন নামের এক পুলিশ কনস্টেবল হাজতের গ্রিলের ফাঁক দিয়ে তার গায়ে হাত দেয়। এ ঘটনায় শাহদৎ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নওগাঁর সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) সোহেল রেজা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, মঙ্গলবার গভীর রাতে থানা হাজতে আটক ভার্শো গ্রামের ওই নারী ঘুমিয়ে থাকা অবস্থায় কনস্টেবল শাহদৎ গ্রিলের বাইরে থেকে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। এতে তিনি জেগে উঠে দৌড়ে হাজত ঘরের অপর অংশে চলে যান। তার চিৎকারে অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।

পুলিশ সুপার বলেন, "বিষয়টি জানাজানি হলে আমাকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে শ্লীলতাহানির সত্যতা পাওয়া গেছে। এরপর কনস্টেবল শাহদৎকে সাময়িক বরখাস্ত ও দায়িত্বে অবহেলার অভিযোগে মান্দা থানার উপ-পরিদর্শক জুলফিকার আলীকে নওগাঁ পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়।"

এ ঘটনার পর শ্লীলতাহানির শিকার ওই নারী আদালতে জবানবন্দি দিয়েছেন বলেও জানান সোহেল রেজা। তিনি বলেন, ঘটনার সঙ্গে আর কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ওই নারীকে আদালতের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে।

এদিকে, ওই নারীর শ্বশুর অমূল্য কুমার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুত্রবধূ আমাকে বলেছে, গভীর রাতে পুলিশ তাকে থানা হাজতের বাথরুমে নিয়ে ধর্ষণ করেছে।"

নওগাঁ থানা পুলিশ জানায়, মিলন নামের এক যুবকের সঙ্গে বিয়ে বহির্ভুত প্রেমে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে এলাকাবাসী মঙ্গলবার রাতে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে। পরদিন বিকেলে চেয়ারম্যান প্রেমিকসহ তাকে থানায় সোপর্দ করেন।

সুএ: http://www.bdnews24.com/bangla

বাংলা আমার মা,বাংলা আমার মাতৃভাষা
http://forum.projanmo.com/uploads/2007/12/542_flagmobile.gif

Re: হায়রে পুলিশ

মতিঝিলে ঘুষ নেয়ার সময় পুলিশ গ্রেফতার


সূত্র: যুগান্তর http://jugantor.com/online/news.php?id=101485&sys=3
রাজধানীর মতিঝিলে ঘুষ নেয়ার সময় ডিবি পুলিশের হাতে ধরা পড়েছেন সাব-ইন্সপেক্টর আলী হোসেন। মতিঝিল থানার পেছনে বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির দুটি গাড়ি চুরি হওয়ার ঘটনায় দায়ের করা দুটি মামলার তদš-কারী কর্মকর্তা ছিলেন আলী হোসেন। মামলা তদšে- তিনি ১০ হাজার টাকা খরচ দাবি করেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। এ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ঘুষ নিতে গিয়ে তিনি ধরা পড়েন ডিবি’র হাতে।
ডিবি পুলিশ জানায়, জুলাই মাসে মতিঝিলের প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির দুটি কার চুরি হয়। কোম্পানির পক্ষ থেকে অভিযোগ করা হয় গাড়িচালকরা এ চুরির সঙ্গে জড়িত। চুরি হওয়ার একদিন পরই দুই গাড়িচালক অফিসে আসেন না। পরে কোম্পানির অ্যাসিসটেন্ট ম্যানেজার কামাল পাশা বাদী হয়ে মতিঝিল থানায় দুটি পৃথক মামলা করেন। এ মামলা দুটির তদšে-র দায়িত্ব দেয়া হয় এসআই আলী হোসেনকে।
কামাল পাশা অভিযোগ করেন, চুরি হওয়া গাড়ি উদ্ধারের জন্য তিনি কয়েকবার মামলা তদš-কারী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। কিš' তদš-কারী কর্মকর্তা তার কাছ থেকে আসামি গ্রেফতার ও গাড়ি উদ্ধারের জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে তিনি বিষয়টি নিয়ে ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন।
বৃহস্পতিবার রাত ১টার দিকে কামাল পাশা তদš-কারী কর্মকর্তাকে মোবাইল ফোন করে ডেকে নেন ঘুষ নেয়ার জন্য। থানার পেছনে ওয়ান্ডারার্স ক্লাবের গেটের সামনে কামাল পাশা তাকে ১০ হাজার টাকা ঘুষ দেন। এ সময় ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
মতিঝিল থানার ওসি আক্তার হোসেন বলেন, ঘুষ নেয়ার অভিযোগে ডিবি পুলিশ এসআই আলী হোসেনকে গ্রেফতার করেছে। তার বির“দ্ধে অভিযোগ প্রমাণ হলে অবশ্যই শা¯ি- হবে।
গত ১৫ দিনে ডিএমপিতে নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ পুলিশ গ্রেফতার হয়। এর মধ্যে উত্তরা থানার সেকেন্ড অফিসার আজহার“ল ইসলাম, এসআই আলাউদ্দিন ও ডিবি’র ৪ পুলিশ রয়েছে।

CHITTAGONG (BL G A+)

পোস্টঃ [ ২ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

হায়রে অর্থনীতি!

লিখেছেন মাসুদকরিম

  • ১৪ উত্তর সমূহ
  • ৩০৯৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 07-04-2007 11:19 লিখেছেন আউল

হায়রে চায়না ...

লিখেছেন ইকরাম

  • উত্তর সমূহ
  • ৮৩৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-08-2008 12:01 লিখেছেন মেহেদী হাসান

হায়রে বিয়ে!!

লিখেছেন খালেকুজজামান

  • ১২ উত্তর সমূহ
  • ১৬৫৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 01-05-2008 22:00 লিখেছেন আলোকিত

হায়রে প্রথম আলো

লিখেছেন সামিউল ( পাতাগুলি   )

  • ৩১ উত্তর সমূহ
  • ১২০৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 25-10-2009 20:37 লিখেছেন সাদাত হাসান

হায়রে প্রেম......

লিখেছেন শামস

  • উত্তর সমূহ
  • ১০৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-01-2010 12:25 লিখেছেন অর্থহীন স্বপ্ন

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: