গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ? (পাতা ১) - সাহিত্য-সংস্কৃতি - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৩ ]

টপিকঃ গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?
প্রশ্নটি নতুন লিখিয়েদের জন্য। যারা নতুন লেখা লেখি শুরু করতে যাচ্ছেন তাদের গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা লেখা উচিত ?
আপনাদের মতামত কি ?

সর্বশেষ সম্পাদনা করেছেন arobd (24-01-2007 11:36)

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

আসলে উচিত-অনুচিতের প্রসঙ্গটি সম্পূর্নই কবির নিজস্ব অভিরুচির ব্যাপার। তবে অন্তমিলযুক্ত ছন্দ ও গদ্যকবিতার প্রসেঙ্গ কিছু কথা এসে যাচ্ছে।

অনুসন্ধিতসু পাঠক অনুসন্ধানমাত্রই খুঁজে নেবেন যে, প্রাচীন বাংলা কবিতা মূলতঃ ছিলো অন্তমিলযুক্ত ছন্দ নির্ভর। মাইকেল যুগে অন্তমিল ভেঙ্গে কাব্যরচনা প্রথম লক্ষ্য করা যায় এবং দেখা যায় রাবিন্দ্রীক বা তারপরবর্তী যুগে এসে অন্তমিলনির্ভর কবিতার ক্ষেত্রে বেশ দীর্ঘ যতি টেনে দেয়া হয়েছে। পরবর্তী পর্যায়ের উল্লেখযোগ্য কবি যারা আছেন তাঁরা অন্তমিলনির্ভর বেশ কিছু কবিতা লিখে গেলেও তাদের সামগ্রীক কর্মের দৈর্ঘ্য বিচারে যা নেহায়েতই অপ্রতুল বলে প্রতীয়মান হয়।

তো সেই হিসেবে আলোচনায় অগ্রসর হলে বলা যায়-
প্রথমতঃ গত প্রায় একশো বছরেরো বেশি সময় ধরে অন্তমিলনির্ভর কবিতায় পাঠকের একধরনের অনভ্যস্ততা এসে গ্যাছে। তাই এই প্রকৃতির কবিতা পঠনে পাঠকের "স্মুথ গ্লাইডিং" এর পরিবর্তে পৌনপুনিক হোচট খাওয়ার আশংকা বেড়ে গ্যাছে।

দ্বিতীয়তঃ ছন্দ মেপে কবিতা লেখায় অনেকক্ষেত্রেই কিছু আরোপিত বা 'ক্র্যাফটেড' ব্যাপার থাকে এরকম বিষয়টি একজন দক্ষ ছান্দসিকো স্বীকার করে নেবেন। শুধুমাত্র ছন্দের প্রয়োজনেই কবিতায় ঢুকে পড়ে অপ্রাসঙ্গিকতা। সেক্ষেত্রে স্বতঃস্ফুর্ততার বিষয়টি কবিতায় অনেকটাই গৌন হয়ে পড়ে। তাই অনেকসময় অন্তমিলনির্ভর লেখায় শুধু ছন্দই খুঁজে পাওয়া যায়, কবিতা যায়না।

এধরনের প্রসঙ্গের অবতারনার জন্য আরাফাত আপনি ধন্যবাদ পেতেই পারেন।
আগ্রহীদের আলোচনা চলতে থাকুক.......

ধন্যবাদ

=a=

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

প্রশ্নটি আমি করেছিলাম উদিয়মান কবি জাকির আবু জাফরকে। তিনি যে উত্তরটি দিয়েছিলেন তার খানিকটা তুলে ধরতে চেষ্টা করছি।
কবি জাকির আবু জাফরের মতে একজন কবির হাত পাকানোর জন্য অবশ্যই অন্তমিলযুক্ত ছন্দবদ্ধ কবিতা দিয়ে শুরু করা উচিত। আমাকেও তিনি অন্তমিল যুক্ত ছন্দবদ্ধ কবিতা লিখতে উৎসাহিত করেছেন।
ব্যক্তিগতভাবে আমিও মনে করি বাংলা সাহিত্যের ইতিহাসের মত করে একজন নতুন কবির উচিত অন্তমিলযুক্ত ছন্দবদ্ধ কবিতা দিয়ে শুরু করা। কবির পারদির্শতা যখন একটি পর্যায়ে আসবে তখন তিনি অন্তমিল যুক্ত কবিতা লিখবেন নাকি অন্তমিল ছাড়া লিখবেন এটা তার রুচির ব্যাপার হয়ে দাড়াবে।
শুরুতে কিছু আরোপিত বিষয় না থাকলে কবির ভাবনা লাগামহীন হয়ে যেতে পারে বৈকি ।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

ফলোআপের জন্য ধন্যবাদ।
"শুরুতে কিছু আরোপিত বিষয় না থাকলে কবির ভাবনা লাগামহীন হয়ে যেতে পারে"
হ্যা হতে পারে বৈকি....

তবে আরো জেনে ভালো লাগবে আপনি কি ধরনের ভাবনায় তারিত হয়ে এরকম ভেবেছেন....
মানে বিষয়টি আরো কিছু ক্লিয়ার হয়ে নেয়া যাক-

=a=

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

আমার ধারণা যারা ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারে না, তারাই ছন্দ ছাড়া কবিতা লিখে। smile পুরোনো দিনের সব কবিই ছন্দ দিয়ে কবিতা লিখতেন। মাইকেল মধূসুদনের কবিতাতেও "সনেট" - এর ছন্দ ছিলো। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সকলেরই ছন্দ মেলানো কবিতা রয়েছে। আর সত্যন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের যাদুকর। সকলেরই উচিত ছন্দ মিলিয়ে কবিতা লেখা। আর ছন্দ মেলাতে না পারলে গল্প লেখা উচিত।
আবার কেউ কেউ উল্টা পাল্টা লাইন একটার পর আরেকটা লিখে সেটাকেই কবিতা বলে চালিয়ে দেন ও তাদের কবিতাকে গদ্যমূলক কবিতা বলে দাবি করেন। ছন্দ মিলিয়ে একটা কবিতা লিখলে তা সব সময় সুন্দর হোক বা না হোক সেই কবিতাটি নিয়ে সাধারণত প্রশ্ন আসে না যে এটি কি কবিতা হয়েছে নাকি হয়নি।

সর্বশেষ সম্পাদনা করেছেন ইশতিয়াক (04-05-2007 07:25)

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

"""আমার ধারণা যারা ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারে না, তারাই ছন্দ ছাড়া কবিতা লিখে"""

lol
জ্বী....এইটা আপনি হেভী বলসেন,
আপনের জন্য হাততালি...

সর্বশেষ সম্পাদনা করেছেন Andaleeb (27-01-2007 10:36)

=a=

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

ishtiaque লিখেছেন:

আমার ধারণা যারা ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারে না, তারাই ছন্দ ছাড়া কবিতা লিখে। ....
আবার কেউ কেউ উল্টা পাল্টা লাইন একটার পর আরেকটা লিখে সেটাকেই কবিতা বলে চালিয়ে দ্যান ও তাদের কবিতাকে গদ্যমূলক কবিতা বলে দাবি করেন। ছন্দ মিলিয়ে একটা কবিতা লিখলে তা সব সময় সুন্দর হোক বা না হোক সেই কবিতাটি নিয়ে সাধারণত প্রশ্ন আসে না যে এটি কি কবিতা হয়েছে নাকি হয় নি।

ভাই ishtiaque আপনার কথা কিছু কিছু ক্ষেত্র সত্য হতে পারে তাই বলে সবাইকে ঢালাও ভাবে বলাটা ঠিক নয়।
কবি শামসুর রাহমানের "স্বাধীণতা তুমি" কবিতাটি পড়ে থাকলে এধরনের কথা বলার কথা নয়।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

কবিতার সংজ্ঞা কি?

ছোটবেলায় ভাবতাম ছড়াগুলোই কবিতা। এখন এটুকু বুঝি ছড়া আর কবিতায় ভাবের গভীরতার পার্থক্য আছে। আরেকটা ধারনা ছিল অন্তমিল দিয়ে ভাব প্রকাশকে কবিতা বা ছড়া বলে। কিন্তু ইদানিং দেখি অন্য ব্যাপার। তাই এটা বুঝেছি যে, কবিতা বোঝা আমার সাধ্যের বাইরে। তবে, অন্তমিলহীন আধুনিক কবিতা দেখে আমার এক বন্ধু বলেছিল যে, কোন ব্যাপারে ব্ল্যাকবোর্ডে একটা গল্প লেখে দুই পাশ থেকে ডাস্টার দিয়ে মুছে দিলে সেটা আধুনিক কবিতা হয়ে যায় smile)

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

আধুনিক কবিতা নিয়ে শামীম ভইয়ের বন্ধুর সংজ্ঞাটা কিন্তু বেশ ভালই!! উইকিপিডিয়ায় "আধুনিক কবিতা"-র উপর কোন আর্টিকেল নেই। এই সংজ্ঞাটা তুলে দিলে কেমন হয়!! সংজ্ঞা যাই হোক না কেন এই আধুনিক কবিতা নামক জিনিসটা পড়তে গেলেই মাথাটা পুরা আউলা হয়ে যায়। “আধুনিক” আর “আউলা” দুইটা শব্দই “আ” দিয়ে শুরু। বেশ অন্তমিল আছে, তাই না! এই অন্তমিল জিনিসটাকেই আমার কাছে কবিতার প্রাণ মনে হয় তা সে যেরকমই হোক না কেন (মধুসূদন দত্তের সনেটের ছন্দ কিংবা সত্তেন্দ্রনাথ দত্তের জাদুকরী ছন্দ বা রবীন্দ্রনাথ-নজরুলের ধ্রুপদী-বিদ্রোহী ছন্দ নতুবা সুকুমার রায়ের ছড়ায় ছড়ায় ছন্দ)। যে কোন কবিতায় ছন্দের উপস্থিতি যে সেটাকে অনেক বেশী সুখপাঠ্য করে তোলে তা নিয়ে মনে হয় না কারও মধ্যে কোন দ্বিমত আছে। অবশ্য গদ্য টাইপের কবিতার যারা প্রচণ্ড ফ্যান এক্ষেত্রে তাদের যুক্তিটা এরকম - ছন্দের দিকে নজর দিতে গেলে অনেক সময় কবিতার বিষয়বস্তুর গুরূত্ব কমে যায়, ফলে বিষয়বস্তু দুর্বল হয়ে পড়ে। একটা কবিতা পড়ে যদি মাথাই আউলা হয়ে যায় তবে পাঠকের কাছে তার বিষয়বস্তুর কতটা গুরূত্ব থাকে সেটা বোঝার সাধ্য আমার নিউরনের নাই। উপরে যেসব বড় বড় কবির নাম বলেছি তাদের তো অধিকাংশ কবিতাই ছন্দবদ্ধ, তাতে কি তাদের কবিতার মানের বা বিষয়বস্তুর এতটুকু হানি ঘটেছে‍! এ ব্যাপারেও মনে হয না কারও দ্বিমত আছে! জসীমউদ্দীনও তার কবিতাগুলোতে চমৎকার ভাবে পল্লীর বিষয়বস্তুকে ছন্দে ছন্দে তুলে ধরেছেন। তাই আমার তো মনে হয় না ছন্দ বিষয়বস্তুর গুরূত্ব কমায় বা বিষয়বস্তুর প্রকাশের ক্ষেত্রে অন্তরায় হতে পারে। অনেকে আবার এর বিপক্ষে জীবনানন্দ দাশের “আবার আসির ফিরে” বা শামসুর রাহমানের “স্বাধীনতা তুমি” কবিতাগুলেকে যুক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেন। কবিতাগুলোতে ছন্দের ঝংকার নেই ঠিক কিন্তু যে চমৎকার ভাব মাধুর্য রয়েছে তা কখনই বিরক্তির উদ্রেক করে না। বরং সুখপাঠ্য কবিতাগুলোর তালিকায় এগুলো উপরের সারিতেই রয়েছে। ছন্দ নিয়ে এতো বকবক করলাম যখন রবীন্দ্রনাথের চমৎকার একটা ছন্দবদ্ধ কবিতা লিখেই শেষ করি। কবিতাটি “সোনার তরী” কাব্য থেকে নেয়া...

            **ঝুলন**

আমি   পরানের সাথে খেলিব আজিকে মরণখেলা
              নিশীথবেলা।
       সঘন বরষা, গগন আঁধার
       হেরো বারিধারে কাঁদে চারিধার---
       ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা;
       বাহির হয়েছি স্বপ্নশয়ন করিয়া হেলা
              রাত্রিবেলা॥


ওগো,   পবনে গগনে সাগরে আজিকে কী কল্লোল!
              দে দোল্ দোল্।
       পশ্চাত্‍ হতে হাহা ক'রে হাসি
       মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি,
       যেন এ লক্ষ যক্ষশিশুর অট্টরোল।
       আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল!
              দে দোল্ দোল্।


আজি   জাগিয়া উঠিয়া পরান আমার বসিয়া আছে
              বুকের কাছে।
       থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া,
       ধরিছে আমার বক্ষ চাপিয়া,
       নিঠুর নিবিড় বন্ধনসুখে হৃদয় নাচে;
       ত্রাসে উল্লাসে পরান আমার ব্যাকুলিয়াছে
              বুকের কাছে॥

হায়,   এতকাল আমি রেখেছিনু তারে যতনভরে
              শয়ন-'পরে।
       ব্যথা পাছে লাগে---- দুখ পাছে জাগে
       নিশিদিন তাই বহু অনুরাগে
       বাসরশয়ন করেছি রচন কুসুমথরে;
       দুয়ার রুধিয়া রেখেছিনু তারে গোপন ঘরে
              যতনভরে॥

কত    সোহাগ করেছি চুম্বন করি নয়নপাতে
              স্নেহের সাথে।
       শুনায়েছি তারে মাথা রাখি পাশে
       কত প্রিয়নাম মৃদুমধুভাষে,
       গুঞ্জরতান করিয়াছি গান জ্যোত্‍‌স্নারাতে;
       যা-কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে
              স্নেহের সাথে॥

শেষে   সুখের শয়নে শ্রান্ত পরান আলসরসে
              আবেশবশে।
       পরশ করিলে জাগে না সে আর,
       কুসুমের হার লাগে গুরুভার,
       ঘুমে, জাগরণে মিশি একাকার নিশিদিবসে
       বেদনাবিহীন অসাড় বিরাগ মরমে পশে
              আবেশবশে॥

ঢালি   মধুরে মধুর বধূরে আমার হারাই বুঝি,
              পাই নে খুঁজি।
       বাসরের দীপ নিবে নিবে আসে,
       ব্যাকুল নয়ন হেরি চারি পাশে
       শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি;
       অতল স্বপ্নসাগরে ডুবিয়া মরি যে যুঝি
              কাহারে খুঁজি॥

তাই   ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা
              রাত্রিবেলা
       মরণদোলায় ধরি রশিগাছি
       বসিব দুজনে বড়ো কাছাকাছি,
       ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা;
       আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনখেলা
              নিশীথবেলা॥

            দে দোল্ দোল্।
            দে দোল্ দোল্।
          এ মহাসাগরে তুফান তোল্
       বধূরে আমার পেয়েছি আবার, ভরেছে কোল।
       প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয়রোল।
       বক্ষশোণিতে উঠেছে আবার কী হিল্লোল!
       ভিতরে বাহিরে জেগেছে আমার কী কল্লোল!
          উড়ে কুন্তল, উড়ে অঞ্চল,
          উড়ে বনমালা বায়ুচঞ্চল,
       বাজে কঙ্কণ বাজে কিঙ্কিণী--- মত্তরোল।
              দে দোল্ দোল্।

       আয় রে ঝঞ্ঝা, পরানবধূর
       আবরণরাশি করিয়া দে দূর,
       করি লুণ্ঠন অবগুণ্ঠন-বসন খোল্।
              দে দোল্ দোল্।

       প্রাণেতে আমাতে মুখোমুখি আজ
       চিনি লব দোঁহে ছাড়ি সব লাজ,
       বক্ষে বক্ষে পরশিব দোঁহে ভাবে বিভোল।
              দে দোল্ দোল্।
       স্বপ্ন টুটিয়া বাহিরিছে আজ দুটি পাগল।
              দে দোল্ দোল্।

সর্বশেষ সম্পাদনা করেছেন sfaisal2005 (31-01-2007 00:55)

It's our choices that make us who we are.

১০

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

ছন্দ দেখতে হলে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা পড়ুন। চমৎকার সব ছন্দ আছে, এজন্যই তাঁকে ছন্দের জাদুকর বলা হতো। ফররুখ আহমেদের কবিতাতেও ছন্দ আছে, যদিও আরবি ফারসি শব্দ দিয়ে ছন্দ এনেছেন।

ছন্দ মানেই যে ছড়া-মার্কা, তা তো না। মাইকেলেরকবিতা পড়ে দেখুন, চমৎকার সব অমিত্রাক্ষর ছন্দে লেখা কথামালা রয়েছে।

১১

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

খুব ছোটকাল থেকেই নজরুলের বিদ্রোহী মনে ঝংকার তুলেছিল। আমার ছোটচাচা তখন সেই আবৃত্তির ক্যাসেটটা শুনত। মুখস্থ হয়ে গিয়েছিল প্রায় সবগুলো কবিতাই (কাজী নজরুল ইসলাম-এর কবিতা, সম্ভবত সব্যসাচী ইসলামের কন্ঠে)। আরও ছোট থাকতে নজরুলের লিচুচোর কবিতাটা খুব সুন্দর করে অভিনয় করে বলতে পারতাম - এটা করে বেশ নাম কামিয়েছিলাম দাদাবাড়ির কাছের হাইস্কুলের শিক্ষকদের কাছে। আরেকটা ছড়া/কবিতা বালক বয়সে স্টেজে অভিনয় করেছিলাম -- শিরোনাম - পেটুকদামু ... ... কার যে লেখা মনে নেই আজ, তবে ছড়াটা মনে আছে।

পাঠ্য কবিতাকে দূর্দান্ত ভয় পেতাম স্কুল জীবনে, শুধু ভয় পেতাম বললে কম বলা হবে.... ... মনে হয় ঘৃনাও করতাম।

যা হোক, কলেজে পড়ার সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া আয়োজনে বেশ কিছু চমৎকার বই পড়েছিলাম। তার মধ্যে ছিল জসিমউদ্দিন-এর সোজন বাদিয়ার ঘাট। ছোটবেলার পরে এই প্রথম কবিতা আমার ভাল লেগেছিল ... .... তাছাড়া কলেজের বাংলা ক্লাশে মধুসুদন দত্তের সমুদ্রের প্রতি রাবন চমৎকারভাবে লাইন বাই লাইন বুঝিয়ে পড়িয়েছিল -- এ্যাত ভাল লেগেছিল (অজানাকে জানাটা আসলেই খুব উত্তেজনাকর!) যে, পুরা কবিতাটা (যতটুকু পাঠ্য ছিল) মুখস্থ হয়ে গিয়েছিল.... ... প্রমিলা মূখার্জী ম্যাডামকে তাই ভুলা সম্ভব না।

এরপরে আরেকটি কবিতা মনে দাগ কেটেছিল... ... রবীন্দ্রনাথের মহাভারত (সম্ভবত) --- এটা ভাল লাগার কারণ ছিল যে দেখতে খুবই কঠিন একটা কবিতা পড়ে আমি বিষয়বস্তু বুঝতে পেরেছিলাম wink ... ... (মনজিলা মকবুলের কিশোর মহাভারত পড়া ছিল আগেই)

যা হোক তখন থেকে কবিতার ব্যাপারে মনোভাব পরিবর্তন হয়েছে ... .... কিন্তু ইদানিং পত্রিকায় যে সকল আধুনিক কবিতা দেখি তাতে আবার কবিতা ভাললাগাটা আবার মন থেকে উড়ে যেতে চায়।

১২

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

কবিতায় ছন্দ থাকবে না দ্বন্দ থাকবে এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যা লেখা হয়েছে তা কবিতা হলো কি না।যেমন ধরুন ছন্দ মিলালে যে কবিতা হবে তা তো আর নয়।গদ্য কবিতাও কিন্তু পড়ার সময় ছন্দের মতো লাগে।

১৩

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

কবিতার সংজ্ঞাটা কি? আসলেই জানতে চাচ্ছি ....

১৪

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

ছন্দ কবিতাও হতে পারে আবার গদ্য কবিতাও হতে পারে।
আমার মতে গদ্য কবিতায় মনের ভাব টা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়।
ছন্দ কবিতায় ও যে করা যায় না, তা না। তবে ছন্দ কবিতায় ছন্দের মিল রাখতে গিয়ে অনেক কিছুই করা সম্ভব হয় না।

ভাল আছি, ভাল থেকো,আকাশের ঠিকানায় চিঠি লিখো.......................

১৫

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

কঠিন আলোচনা চলছে এখানে:D আমি অত কিছু বুঝি না... যে কবিতা পড়ে বোঝাই গেলো না কি বলা হচ্ছে সেটা অর্থহীণ! সেখানে ছন্দ আছে কি নেই খুব একটা ভাবার বিষয় নয়। তবে একটা সামগ্রিক ছন্দ থাকলে মন্দ হয় না। ছন্দ ভাবনা কে সাবলীল গতি দেয় বলেই আমার ধারণা।

উদাসীন

শুনতে পেয়েছি তোমার গিরি চূড়ায়
এখনো নাকি হাঁটে নি বন্য তৃষ্ণা!

১৬

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

এত শত কথার মােঝ আিম একিটমাত্র কথায় বেল যাই, পড়ার সীমানােক েপছন িদেক না িনেয় সমসামিয়ক িকংবা বড়েজার িকছু েপছেন থাকাই ভােলঅ নতুবা এমন একিট িববােদর সুিষ্ট হেব যােত দল বৃিদ্ধ পােব সািকগ্য গথা কিবতার েকান উপকার হেবনা।

ভাই আপনােদর কথায় েতা আকাশ েভেঙ মাথায পড়েছ। িক যা তা বলেছন আপনার , েকন এরকম তুলনা প্িত-তুলনা তুেল আনেছন েযখােন আপনার সবাই িশক্িখত। েকন েচাখ েমেল চাইেছন না সবিদেক। েপছন িবস্মৃত হবার দরকার েনই তাইবেল বরতমানেকই বা অসীকার- করেবন িক কের ?

অেনক অেনক কথা হেব, হেব কিবতায় এিগেয় যাোয়া তার আেগ আপনারা আপনােদর উদার দৃিষ্ট তুেল ধরুণ। েকউ-ই েছাট নয়। আপনােদর িবপরীত কথাো থাকেত পাের ভুেল যােবননা। কথাগুেলা এবােবো বলা যায় েয যারা ছন্দ ছাড়া যারা িলখেত পারেতন না তারাই ছন্দ িমিলেয িলখেতন। এমন হাজােরা উদাহরণ একটু পড়েলই েদখেত পােবন। তাই এই সব িববাদ না বািড়েয় েকবল সািহেত্য িবচার েহাক মানদেন্ড, যার আজকাল খুব-ই অভাব, আর েসই সােথ অভাব শিক্তশালী পাঠেকর।

সবাই অেনক অেনক ভােলা থাকুন।

জড়তার কাব্য শুনি

১৭

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

অরন্য -- আপনার কথা ঠিকাছে.... কিন্তু মানদন্ডটা কি?

নিঃসন্দেহে একটা সংজ্ঞা থাকবে ... কোনটা কবিতা (আধুনিক কবিতা/ সনেট/ মহাকাব্য/ ছড়া/ পদ্য ইত্যাদি উপভেদ থাকতে পারে), কোনটা ছোটগল্প, কোনটা বড়গল্প, কোনটা উপন্যাস ..... নির্দিষ্ট সংজ্ঞা ছাড়া তো বিচার করা যাবে না। একথা সত্য যে রচয়িতা সংজ্ঞা মনে রেখে রচনা করবেন না.... কিন্তু আমরা সেই রচনাকে কোন ক্যাটাগরিতে (উপন্যাস, গল্প, চুটকি, ছড়া, কবিতা.... ইত্যাদি) বিচার করব তার তো একটা গাইডলাইন/নির্দেশিকা থাকতে হবে।

আমি তো আপঝাপ একটা কিছু লিখে/বলে দিয়ে বলতে পারি এটা আমার মনের একটা গভীর অনুভুতির বহিঃপ্রকাশ ..... এটা কি তাহলে কবিতা হয়ে গেল????:rolleyes:

১৮

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

শামীম,
কবিতা কাকে বলে, আমি নিজেও খুব ভালো বুঝিনা, তবে যা জানি, সেটা বলার চেষ্টা করি।

এ স্বমন্ধে সবচেয়ে চালু মতবাদ হল, "কবিতা হলো কবির একটি বিশেষ সময়ের অনুভূতির প্রকাশ। সেই অনুভূতি কখনো পাঠককে ছুঁয়ে যেতে পারে, কখনো পারেনা"। সে জন্যেই বলা, কবিতার কোনো সংজ্ঞা হয়না, মানদন্ড তো নয়ই।

আমার/আপনার যে অনুভূতি গায়ের রোঁয়াগুলোকে দাঁড় করিয়ে দেয় জসীমউদ্দিন এর এই কবিতায়: (অন্তমিল যুক্ত)
"চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দু`খান পা/ বলছে যেন গায়ের রাখাল একটু খেলে যা"

সেই একই অনুভূতি টোকা দিয়ে যাবে আপনার মননের দরজায় কবিগুরুর এই অন্তমিলহীন কবিতায়:

আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ/ চুণি উঠলো রাঙা হয়ে/ আমি চোখ মেললুম আকাশে/ জ্বলে উঠলো আলো/ পূবে পশ্চিমে/ গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর/ সুন্দর হলো সে"

যদি আপনার কাজী সাহেবের, "বাবুদের তালপুকুরে/ বাবুদের ডালকুকুরে" ভালো লেগে থাকে, কবিগুরুর, "ঘরেতে এলোনা সেতো/ মনেতে তার নিত্য আসা-যাওয়া/ পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর" আমাদের যৌবনে....।না থাক....সে কথা অন্য কোনোদিন......

ভালো থাকবেন.......।

১৯

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

এই থ্রেডের ৮ নং উত্তরটায় আমার বন্ধুর দেয়া আধুনিক কবিতা লেখার উপায় বলেছিলাম। থ্রেডের ১৮ নং পর্যন্ত পড়ে আর মাথার ভেতরে কিছু গাজিয়ে.. এখন মনে হচ্ছে.... কবিতা হল এমন একটা ভাব প্রকাশ যেখানে ঝেড়ে কাশা হয় না.... অর্থাৎ রচয়িতা মনের বিরাট একটা অনুভুতিকে কম কথায় প্রকাশ করেন; হতে পারে সেটি ছন্দ মিলানো অথবা এলোমেলো। আর গদ্যে ভাবটাকে সম্প্রসারিত করা হয়।

.... কাছাকাছি যেতে পারলাম কি??

২০

Re: গদ্য কবিতা নাকি অন্ত মিল যুক্ত ছন্দ বদ্ধ কবিতা - কোনটি লেখা উচিত ?

শামীম ভাই

আপিন সমেভাবত েকান িবষেয় রাগত নতুবা এত েছাট একটা িবষয় েকন আপিন বুঝেবন না। আপিন িনেজ যিদ েলখক হন তেব েতা েসটা আেরা জলিদ েবাঝবার কথা ।


যা েহাক আপিন কিবতার সংগা জানেত েচেয়েছন। আিম মেন কির েযই এর সংগা িদেয়েছ তার েচেয় িনরেবাধ
আর েনই।এেক িঠক েসই অরেথ সংগািয়ত করার েকান উপায় েনই ফেল মত িভননতা  বাড়া ছাড়া সুিনরিদষেটা িকছুই পাবার আশা েনই।


সুবীরদা েবশ পড়ােশানা কেরন এবং উিন যা িকছূ বেলেছন তা উিন পুেরাপুির মােনন না েকবল িবিভনেনা সমেয় িবিভনেনা জেনর উক্িতেক তুেল ধেরেছন।

আেরা কথা হেব তেব আিম একা িজিনস জািন তেব হল আধুিনক আর উতেতারাধুিনক কিব যাই বলুন না কেন, েবিশ েবিশ পড়ার েচেয় িবকল্প েনই।

আপিন পড়েত থাকুন আপনার সামেন এমিনেতই সব প্রশেনর উত্তর দঁািড়েয় যােব।

আিম িনেজো এই প্রশেনা িনেয় অেনক ধুেকিছ আর েশেষ পড়ার মাধ্যেমই তার উত্তর েপেয়িছ।

সবাই ভােলা থাকুন

জড়তার কাব্য শুনি

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৩ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

ঋতুহীনতায় লেখা কবিতা

লিখেছেন অরণ্য

  • উত্তর সমূহ
  • ৬২০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-04-2008 22:08 লিখেছেন অরণ্য

কবিতা লেখা কঠিন কাজ

লিখেছেন আউল

  • উত্তর সমূহ
  • ১১৩০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-04-2007 11:42 লিখেছেন আউল

নিজের লেখা প্রিয় ছড়া/কবিতা

লিখেছেন মেহেদী আকরাম

  • উত্তর সমূহ
  • ৪০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-07-2008 23:25 লিখেছেন amilee.2008
  • উত্তর সমূহ
  • ৬৩৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-06-2007 22:22 লিখেছেন সেভারাস
  • উত্তর সমূহ
  • ৩৫৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-01-2009 20:44 লিখেছেন মুশাফ

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: