টপিকঃ প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

তোমরা নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না। তাদের ঠিকানা অগ্নি। কতই না নিকৃষ্ট এই প্রত্যাবর্তনস্থল। (আন্‌-নুর-৫৬)

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

"রাব্বানাগফিরলী ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুউমুল হিসাবু ।"
বাংলা অর্থ :হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা কর, যেদিন হিসাব কায়েম হবে।
(সুরা ইবরাহিম, আয়াত-৪১)

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...
এসো দেই জমিয়ে আড্ডা মিলি প্রাণের টানে !
   
স্বেচ্ছাসেবকঃ  ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

আবু হোরায়রা (রা:) থেকে বর্ণিত নবী (সা:) বলেছেন, মুনাফিক দের উপর ফজর ও এশা নামাজ (নামাজের জামাতে উপস্থিত হওয়া) সর্বাপেক্ষা ভারী|(কারণ এটা কষ্টসাপেক্ষ; আর সওয়াবের উদ্দেশ্য তো তাদের নেই) লোকেরা যদি ফজর ও এশার জামাতের ফজিলত জানতো তবে হামাগুরি দিয়ে হলেও এই নামাজ দ্বয়ের জামাতে উপস্থিত হত | (বুখারী)

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

"রাব্বীজ আলনী মুকিমাস সালাতি ওয়া মিন জুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআয়ি।"
বাংলা অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।
(সুরা ইবরাহিম, আয়াত-৪০)

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...
এসো দেই জমিয়ে আড্ডা মিলি প্রাণের টানে !
   
স্বেচ্ছাসেবকঃ  ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না। তাদের ঠিকানা অগ্নি।

হে পরমপিতা, এদের ক্ষমা করে দাও!

Despise Wisdom

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

আবু হোরায়রা (রা:) থেকে বর্ণিত, নবী(সা:) বর্ণনা করেছেন, একজন পথিক পথের মাঝে কাটাযুক্ত গাছের ডাল দেখে তা পথ থেকে সরিয়ে দিলো| আল্লাহ তায়ালা তার এই কাজে খুশি হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিলেন|(বুখারী ২:১১৯৪)

সর্বশেষ সম্পাদনা করেছেন ছবি-Chhobi (০৬-০৩-২০১১ ১৫:১৫)

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে।  আত্‌ তাহরীম : ৬

দয়া করে অন্য যে কোন সদস্য অন্তত একটি হাদীস অথবা কোরআনের আয়াত পোস্ট করুন ।
অন্য কেউ পোস্ট না করলে আমি পরবর্তীতে পোস্ট করতে পারছি না ।

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

সুহাইব ইবনে সিনান (রা) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ(সাঃ) বলেছেনঃ মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক।তার সমস্ত কাজই কল্যাণকর।মুমিন ছাড়া অন্যের ব্যাপার এরূপ নয়।তার জন্য আনন্দের কোন কিছু হলে সে আল্লাহর শোকর করে।তাতে তার মঙ্গল হয়।আবার ক্ষতিকর কোন কিছু হলে সে ধৈর্য ধারন করে।এটাও তার জন্য কল্যাণকর হয়। (মুসলিম)

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

ق وَالْقُرْآنِ الْمَجِيدِ

০১

    ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ;

بَلْ عَجِبُوا أَن جَاءهُمْ مُنذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَذَا شَيْءٌ عَجِيبٌ

০২

    বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় বোধ করে। অতঃপর কাফেররা বলেঃ এটা আশ্চর্যের ব্যাপার।

أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ

০৩

    আমরা মরে গেলে এবং মৃত্তিকায় পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব? এ প্রত্যাবর্তন সুদূরপরাহত।

قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ

০৪

    মৃত্তিকা তাদের কতটুকু গ্রাস করবে, তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষিত কিতাব।

১০

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

অলোক লিখেছেন:

তোমরা কাফেরদেরকে পৃথিবীতে পরাক্রমশালী মনে করো না। তাদের ঠিকানা অগ্নি।

হে পরমপিতা, এদের ক্ষমা করে দাও!


হাদিস,আয়াত না জানলে না দিবেন, মস্করা করছেন কেন? angry আপনি ইহুদি দেখে? tongue

সুরা ইখলাস

১. বলুন, তিনি আল্লাহ, এক,
Say (O Muhammad (Peace be upon him)): ”He is Allah, (the) One.
২. আল্লাহ অমুখাপেক্ষী,
Allah-us-Samad. (The Self-Sufficient Master, Whom all creatures need, He neither eats nor drinks).
৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
”He begets not, nor was He begotten;
৪. এবং তার সমতুল্য কেউ নেই।
”And there is none co-equal or comparable unto Him.”

۞ بِسْمِ اللهِ الْرَّحْمَنِ الْرَّحِيمِ •۞
۞ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۞ اللَّهُ الصَّمَدُ ۞ لَمْ * • ۞
۞ يَلِدْ وَلَمْ يُولَدْ ۞ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ * • ۞

১১

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়ে ছিলাম। তখন (স্বপ্নে) আমার কাছে এক পেয়ালা দুধ আনা হল। আমি তা পান করলাম (তার পরিতৃপ্তি আমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল) এমনকি আমার মনে হতে লাগল যে, সে পরিতৃপ্তি আমার নখ দিয়ে বের হচ্ছে। এরপর যেটুকু অবশিষ্ট ছিল, তা আমি উমর ইবনুল খাত্তাব-কে দিলাম। সাহাবায়ে কিরাম জানতে চাইলেন, ইয়া রাসুলুল্লাহ (সঃ)! আপনি এ স্বপ্নের কি তা’বীর করেন? তিনি তার জবাবে বললেনঃ তা হল ইলম। {বুখারী, হাদিস নং ৮২}

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (২৬-০৫-২০১১ ১৭:২০)

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

আল-কোরআনের দুইটি আয়াত ও সহীহ হাদীস শরীফ থেকে একটি হাদীস।  big_smile

নিজেকে অন্যের আক্রমন থেকে রক্ষার জন্য আল্লাহর পথে জিহাদ করো কিন্তু সাবধান! কখনো সীমা লংঘন করো না। আল্লাহ সীমা লংঘনকারীদের মোটেই পছন্দ করেন না।

আল- কোরআন
সূরা বাকারাহ
আয়াত-১৯০


হে মানব সকল,  আল্লাহ তোমাদেরকে এক জোড়া নারী-পুরুষের মাধ্যমে এই দুনিয়ায় এনেছেন এবং বিভিন্ন জাতি ও গোত্রে ভাগ করে দিয়েছেন যাতে তোমরা একে অপরকে জানতে পারো। মনে রেখো হে মানব সকল , আল্লাহর নিকট সেই ব্যাক্তিই হবে সবচেয়ে বেশি সম্মানিত যে সকলের প্রতি ন্যায় পরায়নশীল ও সৎ কাজ সম্পাদনকারী হয়। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে জ্ঞানী। তিনি সব কিছুর ব্যাপারেই ওয়াকিবহাল আছেন।

আল- কোরআন
সূরা- হুজুরাত
আয়াতঃ ১৩

---------


যে ব্যক্তি জীব জন্তুর প্রতি সদয় হবে সেই ব্যাক্তি এই ভালো কাজের জন্য খুব ভালো প্রতিদান পাবে।

হাদীসঃ সহীহ বুখারী হাদীস শরীফ (৩:৩২২)

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন ইলিয়াস (২৭-০৫-২০১১ ০৯:১৬)

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে। (Ibrahim: 41)

আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। (Luqman: 14)

তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্রাতৃকণ্যা; ভগিনীকণ্যা তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা; কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ ক্ষমাকরী, দয়ালু। (An-Nisaa: 23)

১৪

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

গান-বাজনা সম্পর্কে কয়েকটি হাদিস পেলাম । এখানে শেয়ার করছি.............

বিখ্যাত তাবেয়ী হযরত নাফে’ রাহ. থেকে সহীহ সনদে বর্ণিত, তিনি বলেন,
একবার চলার পথে আবদুল্লাহ ইবনে উমর রা. বাঁশির আওয়াজ শুনলেন। সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নাফে’! এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম হ্যাঁ। অতঃপর আমি যখন বললাম, এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন।
-মুসনাদে আহমদ হাদীস : ৪৫৩৫; সুনানে আবু দাউদ হাদীস : ৪৯২৪ বিখ্যাত তাবেয়ী মুজাহিদ রাহ. থেকেও এমন একটি হাদীস বর্ণিত হয়েছে।-ইবনে মাজাহ হাদীস : ১৯০১

আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
‘একদল লোকদেরকে তিনি বানর ও শূকরে পরিণত করে দিবেন’ সাহাবাগণ আরজ করলেন, “তারা কি ‘লা~ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এই সাক্ষ্য প্রদান করে?” রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হ্যাঁ, এবং তারা সিয়াম ও হজ্জও পালন করে”। সাহাবাগণ আরজ করলেন, “তাহলে, তাদের সমস্যা কি ছিল?” তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তারা বাদ্যযন্ত্র, ঢোল ও নারী সঙ্গীতশিল্পী ব্যবহার করবে। (একদিন) তারা রাতভর মদপান, হাসি তামাশা করে নিদ্রা যাবে, সকালে(আল্লাহর ইচ্ছায়) তারা বানর ও শূকরে পরিণত হবে”।
[ইগাছাতুল লাহফান]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার উম্মতের মধ্য হতে একদল লোক এমন হবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র পরিধান, মদ পান এবং বাদ্যযন্ত্র ব্যবহার ইত্যাদি হালাল মনে করবে।
[বুখারী, ভলিউম ৭, বুক ৬৯,সংখ্যা৪৯৪]

রাজাকার, একচোখা আর ছাগুমুক্ত প্রজন্ম চাই...

১৫

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

‘‘অতঃপর যারা আমার সুন্নাত থেকে বিরাগভাজন হয়, তারা আমার দলভুক্ত নয়।’’[সহীহ বুখারী, হাদীস নং ৫০৬৩ , সহীহ মুসলিম, হাদীস নং ৩৪৬৯

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (৩১-০৫-২০১১ ১৪:২৯)

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

دَخَلَ رَسُولُ اللهِ صَلي الله عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تَضْرِبَانِ بِدَفَّيْنِ (وَفِي رِوَايَةٍ عِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ) فَانْتَهَرَهُمَا ابُوْبَكرٍ فَقالَ صَلي الله عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُنَّ فَانَّ لِكُلِّ قَوْمٍ عِيْدًا وَإنَّ عِيْدَنَا هَذا الْيَوْم (رواه البخاري)

রাসূল (সা.) এর সামনে দুই বালিকা দফ (Arabian hand drum) বাজাচ্ছিল এবং গান করছিল। আবু বকর (রা.) তাদের ধমক দেন। (নবীজির সামনে এইসব!) তখন রাসূল (সা.) বললেন: তাদের গাইতে দাও। কারণ প্রত্যেক জাতিরই ঈদের দিন আছে। আমাদের আজ ঈদের দিন।
(বুখারী)

১৭

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

মাহমুদ রাব্বি লিখেছেন:

دَخَلَ رَسُولُ اللهِ صَلي الله عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تَضْرِبَانِ بِدَفَّيْنِ (وَفِي رِوَايَةٍ عِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ) فَانْتَهَرَهُمَا ابُوْبَكرٍ فَقالَ صَلي الله عَلَيْهِ وَسَلَّمَ دَعْهُنَّ فَانَّ لِكُلِّ قَوْمٍ عِيْدًا وَإنَّ عِيْدَنَا هَذا الْيَوْم (رواه البخاري)

রাসূল (সা.) এর সামনে দুই বালিকা দফ (Arabian hand drum) বাজাচ্ছিল এবং গান করছিল। আবু বকর (রা.) তাদের ধমক দেন। নবীজির সামনে এইসব! তখন রাসূল (সা.) বললেন: তাদের গাইতে দাও। কারণ প্রত্যেক জাতিরই ঈদের দিন আছে। আমাদের আজ ঈদের দিন।
(বুখারী)

অনেক ভালো লাগলো , শুনে   dream

| | |

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (০২-০৬-২০১১ ১৫:২৩)

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

Ali (RA) narrated, Prophet Muhammad (SAW) said, there is no doubt that, there will be Hadeeths coming after me, claiming that I have said those. So you MUST test those Hadeeths from the QURAAN. If it is really according to the QURAAN only then accept it otherwise reject it.

হযরত আলী (রাঃ) থেকে বর্ননাকৃত, রাসূল (সাঃ) বলেছেন - এতে কোন সন্দেহ নেই যে রাসূল চলে যাওয়ার পরে অনেক হাদীস আসবে রাসূলের নাম দিয়ে। যদি তোমরা এমন দ্বিধায় পড়ো যে রাসূল কি করতে বলেছেন আর কি করতে মানা করেছেন তবে তোমাদের উচিত হবে সেই সব কিছু অবশ্যই কোরআনের সাথে মিলে কিনা সেটা পরীক্ষা করা। যদি তা কোরআনের সাথে মিলে যায় তবে সেটা গ্রহন করো এবং যদি না মিলে তবে তা বর্জন করো।

(হাদীসঃ Sanan Dar Qatni, Vol-2, Book – Imrani Abee Musa, Matba Farooqi – 513)

১৯

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

হযরত আবু হুরাইরা রাঃ বর্ননা করেছেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার রব আমাকে নয়টি কথার হুকুম দিয়েছেন । তার ভিতর একটি হল-খুশি ও রাগ উভয় অবস্থাতেই যেনো ন্যায় কথা বলি । (সহীহ বুখারী)

২০

Re: প্রতিদিন একটা কোরআনের আয়াত অথবা হাদীস.......

সমস্ত নামাযের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাযের ব্যাপারে। আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও। (Al-Baqara: 238)