সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল (পাতা ১) - বিজ্ঞান - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

8 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ১৪১ ]

টপিকঃ সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

একবার ভারতীয় রাইটার এর লেখা একটা সায়েন্স ফিকশান সমগ্র পড়েছিলাম, পড়ে যা বুঝলাম তা হল..... আমাদের মুহম্মদ জাফর ইকবাল অনেক উচু দর এর লেখক।
মু: জাফর ইকবাল এর সবগুলো সায়েন্স ফিকশান বই আমি পড়েছি, প্রত্যেকটাই অসাধারণ ।
তারমধ্যেও সবচাইতে বেশীজোস যেইটা লেগেছে তা হল...
"টাইট্রন একটি গ্রহের নাম"

মতামত এর অপেক্ষায় ........

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

আমি প্রথম বই থেকেই (কপোট্রনিক সুখ দুঃখ) জাফর ইকবালের চরম ভক্ত।

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ট্রাইটন নি:সন্দেহে অসাধারণ, তবে এটি প্রথম যখন পড়ি তখন ততটা টানেনি। বরং ক্রুগো পড়তে পড়তে আমি যেন সেই রুকুন গ্রহপুঞ্জেই চলে গিয়েছিলাম। সত্যিই অসাধারণ লেগেছিল যখন প্রথম ক্রুগো পড়ি।

অনেকদিন পড় ক্রুগো আবার পড়ে তেমন ভাল লাগেনি তবে ট্রাইটন পড়ে অসম্ভব ভাল লেগেছিল।

আমার মত এমনটি হয়েছিল আর কারো?

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

এইচএসসি পরীক্ষার পরে আমাকে একজন জাফর ইকবালের সাইন্স ফিকশন সমগ্র -১ উপহার দিয়েছিলেন। বইটা কতবার পড়েছি, হিসাব রাখিনি, কিন্তু বহু বহু বার।

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ক্রুগো আমারও খুব ভালো লেগেছিলো। আমার প্রথম কম্পিউটারের নাম দিয়েছিলাম ক্রুগোর একটি চরিত্রের নামানুসারে।

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ট্রাইটন একটি গ্রহের নাম -- আমারও খুব ভাল লেগেছিল। কনসেপ্টটা এর আগে কোথাও পড়িনি বলেই হয়তো!

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

কপোট্রনিক সুখ দুঃখ পড়েছেন? ছোট ছোট গল্প, কিন্তু মূল concept টা দারুন।

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

''ট্রাইটন....'' সত্যি ই অসাধারণ একটি সৃষ্টি..

শুনতে পেয়েছি তোমার গিরি চূড়ায়
এখনো নাকি হাঁটে নি বন্য তৃষ্ণা!

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

কপোট্রনিক সুখ দুঃখ, মহাকাশে মহাত্রাস, ট্রাইটন একটি গ্রহের নাম, ক্রুগো, বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার, যারা বায়োবট.....বলা যায় মু.জা.ই.-র প্রথম সায়েন্স ফিকশান সমগ্রের সবগুলো গল্পই খুব ভালো লেগেছিল।:) এখনও সময় পেলে সেগুলো পড়ি। বিশেষ করে "ক্রুগো" আর "ট্রাইটন একটি গ্রহের নাম" দুটোরই কনসেপ্ট ছিল অসাধারণ। "নয় নয় শূণ্য তিন" বইটাও আমার খুব প্রিয়। ওগুলো পড়ার সময় একধরণের ঘোর কাজ করত। নিঃসন্দেহে বাংলা সায়েন্স ফিকশন লেখকদের মধ্যে মু.জা.ই. অনেক উঁচু দরের লেখক।

It's our choices that make us who we are.

১০

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

অ্যালবাট্রস লিখেছেন:

একবার ভারতীয় রাইটার এর লেখা একটা সায়েন্স ফিকশান সমগ্র পড়েছিলাম, পড়ে যা বুঝলাম তা হল..... আমাদের মুহম্মদ জাফর ইকবাল অনেক উচু দর এর লেখক।
মু: জাফর ইকবাল এর সবগুলো সায়েন্স ফিকশান বই আমি পড়েছি, প্রত্যেকটাই অসাধারণ ।
তারমধ্যেও সবচাইতে বেশীজোস যেইটা লেগেছে তা হল...
"টাইট্রন একটি গ্রহের নাম"

মতামত এর অপেক্ষায় ........

বইটি আমিও পড়েছি। ভালো লেগেছে।

১১

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১২

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ishtiaque লিখেছেন:

ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।

আমি এখন পড়লে ভালো তো লাগবেই না কারণ আগেরটি মাথার মধ্যে এমন ভাবে রয়ে গেছে যে কী ঘটবে তা জানাই আছে।

১৩

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

"ট্রাইটন একটি গ্রহের নাম" কৈশরে পড়েছি। ভালো ছিল।

১৪

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ishtiaque লিখেছেন:

ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।

পাঠকের মৃত্যূ গল্পটার কথা মনে পড়ে গেল .....

১৫

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ফোবিয়ানের যাত্রী পড়ে আমার চোখে পানি এসে গিয়েছিল...একটা সায়েন্স ফিকশন  এতোটা আবেগে ভাসাতে পারে তা এই বই না পড়লে বোঝা যায় না।

১৬

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

গতমাসে মার্কশীট তুলতে শেষবার যখন ডিপার্টমেন্টে গেলাম স্যারের সাথে অনেক কথা হল। স্যারকে বলেছিলাম মর্ডান ফিজিক্স এর উপরে বাংলায় বই লেখা শুরু করতে। কারন, "এ ব্রিফ হিস্টট্রি অফ টাইম" এর বাংলা অনুবাদ আমার খুব একটা বোধগম্য হয় না। জাফর স্যার লিখলে এখনকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হবে। স্যার বললেন, এইবার বইমেলায় "অল্প-সল্প বিজ্ঞান" নামে একটা বই লিখেছেন। আমি অবশ্য বইটা পড়ে দেখি নাই এখনো।

'ট্রাইটন' আমারও খুবই ভালো লেগেছিল। ...

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

rumon লিখেছেন:

গতমাসে মার্কশীট তুলতে শেষবার যখন ডিপার্টমেন্টে গেলাম স্যারের সাথে অনেক কথা হল। স্যারকে বলেছিলাম মর্ডান ফিজিক্স এর উপরে বাংলায় বই লেখা শুরু করতে। কারন, "এ ব্রিফ হিস্টট্রি অফ টাইম" এর বাংলা অনুবাদ আমার খুব একটা বোধগম্য হয় না। জাফর স্যার লিখলে এখনকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হবে। স্যার বললেন, এইবার বইমেলায় "অল্প-সল্প বিজ্ঞান" নামে একটা বই লিখেছেন। আমি অবশ্য বইটা পড়ে দেখি নাই এখনো।

'ট্রাইটন' আমারও খুবই ভালো লেগেছিল। ...

রুমন ভাই বইটার নাম 'একটু খানি বিজ্ঞান '..."এ ব্রিফ হিস্টট্রি অফ টাইম" এর বাংলা অনুবাদ আমিও বুঝতে পারিনি... sad

১৮

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

সায়েন্স ফিকশান সম্পকিত মুঃ জাফর ইকবাল এর অনেক বই পড়েছি,
হাই থটের লেখা ,তাই বুঝতে সামান্য কষ্ট হয়।

CHITTAGONG (BL G A+)

১৯

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

জাফর ইকবালের সায়েন্স ফিকশন তো বটেই তার আরও অনেক বই ই ভালো লাগত, যেমন দুষ্টু ছেলের দল, হাত কাটা রবিন, টি-রেক্সের সন্ধানে। আর অসম্ভব প্রিয় দুইটা বই হল ছেলেমানুষক আকাশ বাড়িয়ে দাও এবং অন্ধকারের দ্বীতিয় প্রহর। আর একটা বইয়ের নাম মনে পড়ছে না, ঘটনাটা এমেরিকায়, এক কাপল, একজনের এইডস হয়... ভুলে গেছি sad কেউ কি নামটা বলতে পারেন ? ধূসর .... বা এরকম কিছু sad sad

সর্বশেষ সম্পাদনা করেছেন আমান (07-04-2007 16:28)

“All our dreams can come true if we have the courage to pursue them.” - Walt Disney
http://www.amanpages.com/

২০

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

তার একটা বইয়ে পড়েছিলাম, রবোটদের অনুভুতি /প্রেম ভালোবাসা সংক্রান্ত, খুবই দুরভেদ্য।পড়তে যদিও ভালো লাগে।

CHITTAGONG (BL G A+)

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ১৪১ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ৫০ উত্তর সমূহ
  • ৩৯৪০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-12-2009 16:06 লিখেছেন বর্ষণ
  • ১৪ উত্তর সমূহ
  • ১২৩০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-07-2007 21:21 লিখেছেন স্বপ্নচারী
  • ২০ উত্তর সমূহ
  • ১০২৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-10-2009 06:30 লিখেছেন প্রকৃতিপ্রেমিক
  • ১৬ উত্তর সমূহ
  • ৩০১৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-12-2008 00:56 লিখেছেন নীল আকাশ
  • ১৭ উত্তর সমূহ
  • ৮০৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-02-2010 14:23 লিখেছেন উন্মাতাল_তারুণ্য

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: