টপিকঃ নতুন বোতলে পুরাতন মদ
নতুন রাজনৈতিক দলের আবির্ভাব। নাম প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। এই দলে আছেন বিএনপি,আওয়ামী্ লীগ, জাতীয় পার্টির নেতা কর্মীরা। এই দলের কর্মীরা নতুন করে দেশ গড়তে চান। তাদের এই চাওয়া কতটুকু আন্তরিক তা নিয়ে আমার সন্দেহ আছে। বর্তমানে যারা প্রগতীর কথা বলছেন তারাই বিগত সময়ে তাদের সমর্থিত রাজনৈতিক দলের ছায়ায় থেকে সুবিধা ভোগ করেছেন। এখন তারাই দেশের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়ছেন। যারা সময়ের চাপে নিজেদের বাঁচাতে রুপ বদল করে তাদের কাছে দেশ কী পাবে?








