টপিকঃ শ্রেক ৩ তৈরীতে ব্যবহার করা হয়েছে শুধু লিনাক্স অপারেটিং সিস্টেম
শ্রেক ৩ তৈরীর পেছনের বেশ কিছু কথা নিয়ে আর্টিকেল লেখা হয়েছে linuxjournal.com এ
http://www.linuxjournal.com/article/9653
DreamWorks Animation স্টুডিওতে যে এনিমেশন ফিল্ম তৈরী করা হয় তার জন্য যে হাজার হাজার কম্পিউটার ব্যবহার করা হয় তার প্রায় সবগুলো লিনাক্স ডেক্সটপ ব্যবহার করা হয় । তবে কিছু কিছু উইন্ডোজ ডেকস্টপ আছে যে গুলো ব্যবহার করা হয় ঠেকায় পড়ে এভিড এর মত ভিডিও এডিটিং সফটওয়্যার উইন্ডোজ ভিত্তিক বলে। স্টেবলিটি এবং শক্তিশালী অপারেটিং সিস্টেম বলেই ড্রিমওয়ার্কস এর মত এনিমেশন স্টুডিওতে লিনাক্সের জয়জয়কার। আর এই মিলিয়ন কি ফ্রেম উইন্ডোজে রেন্ডার করা হলে তো উইন্ডোজ পায়খানা করে দেবে
আইমিন হ্যাং হয়ে যাবে। শ্রেকে প্রাইমারী এনিমেশন সফটওয়্যার এবং ৩ডি মডেলিং এর জন্য ব্যবহার করা হয়েছে as usual আমার প্রিয় এনিমেশন সফটওয়্যার মায়া ।(y)
এনিমেটেড এবং স্পেশাল ইফেক্ট হলিউড ফিল্ম গুলো সম্পর্কে আমি বেশ খোজখবর রাখি। তাই বলতে পারি নরমাল স্পেশাল ইফেক্ট ফিল্মে লিনাক্স ও উইন্ডোজ পাশা পাশি ব্যবহার হলেও পুরোপুরি এনিমেটেড ফিল্মগুলোর ক্ষেত্রে অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স বেশি ব্যবহার করা হয় । এক্ষেত্রে রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স বেশি জনপ্রিয়।

