প্রকৃতিপ্রেমিক লিখেছেন:হাঙরিকোডার অবশ্যই ভাল জানে এব্যাপারে। তার মতামত আশা করছি। তবে আপনার রিসোর্স দেখে তো মনে হচ্ছে কেন পারবেননা? যদিও ৩০০ মেগা খুব বেশী জায়গা নয়। এটা ব্যক্তিগত সাইটের জন্য চলতে পারে।
আমি ভাল বলতে পারব কিনা জানি না। সম্ভাবনাও কম। কারণ প্রশ্নই বুঝতে পারিনি
।
মিজান লিখেছেন:আমি হোস্টিং সম্পকে জানতে ইচ্ছুক। বিশেষ ভাবে ভার্চুয়াল (Virtual web server.) ভার্চুয়াল সার্ভারে যদি আমার ৩০০ মে. বা. স্পেশ আর ৩০০ জি বি ডাউনলোড ক্যাপাসিটি থাকে, তাহলে এটা ব্যবহার করে কী আমার পক্ষে হোস্টিং সার্ভিস প্রোভাইড করা সম্ভবপর?
জানালে উপকৃত হতাম। ধন্যবাদ।
আমি প্রশ্ন সম্পর্কে ক্লিয়ার নই। তাই নিজের মত উত্তর দিচ্ছি যা জানি। ভুল হলে মাফ করে দিয়েন। কারণ থিওরি কচকচানি ভাল লাগে না;)।
ভার্চুয়াল হোস্টিং হল একটা সার্ভারে অনেকগুলো সাইটকে হোস্ট করা। যাকে আমরা শেয়ারড হোস্টিং বলি। এক একটা শেয়ার্ড সার্ভারে অসংখ্য সাইট হোস্ট করা যায়। তবে পারফরমেন্সের কারণে সেটা সাধারণত শতকের ঘরেই সীমাবদ্ধ থাকে।
আপনার দ্বিতীয় প্রশ্নটা সম্ভবত রিসালার হোস্টিং সংক্রান্ত। অথ্যাৎ একটা নির্দিষ্ট পরিমান জায়গা কিনে তা আপনি তা নিজের মত আবার বিক্রি করতে পারবেন। একটু উদাহরণ:
ধরুন আপনাকে আমাদের সার্ভার থেকে ১ গিগাবাইট জায়গা দেয়া হল রিসেলিং সুবিধা সহ। ফলে আপনি এই ১ গিগাবাইট জায়গাকে ভেঙ্গে ভেঙ্গে বিক্রি করতে পারবেন। ধরুন কাউকে দিলেন ১০ মেগা, কাউকে ১০০ মেগা। এভাবে ১ গিগাবাইট পর্যন্ত বিক্রি করতে পারেন। কিছু হোস্টিং কোম্পানী ( আমি তাদেরকে সরাসরি অসৎ ই বলি[দু:খিত]) ওভারসেলিং সুবিধা দেয়। এর মানে হল, আপনাকে দেয়া ১ গিগাবাইট জায়গা যতক্ষন সম্পূর্ণ ব্যবহার করা না হচ্ছে ততক্ষন আপনি তা বিক্রি করতে পারবেন। ধরুন আপনি ১০০ মেগাবাইট করে ১০ জনের কাছে বিক্রি করেছেন। ফলে আপনি নতুন করে স্পেস কেনার আগ পর্যন্ত আর বিক্রি করতে পারবেন না যদি ওভারসেলিং না থাকে। একে বলা হয় এলোকেশন। কিন্তু যদি ওভার সেলিং সুবিধা থাকে:
এই ১০ জন হয়তো প্রত্যেকে তাদেরকে দেয়া ১০০ মেগাবাইটের মধ্যে ৫০ মেগাবাইট ব্যবহার করেছে । তাহলে তাদের মোট ইউজেস (ব্যবহার) হল ৫০০ মেগাবাইট। এক্ষেত্রে যে ৫০০ মেগাবাইট এখনও ব্যবহৃত হয়নি তা আপনি আবারও বিক্রি করতে পারবেন যতক্ষন না মোট ব্যবহার ১ গিগাবাইট পর্যন্ত হচ্ছে। স্ট্যান্ডার্ড সার্ভারে এটি সাধারণত দেয়া হয়না। কারণ এতে কাস্টমারের সাথে প্রতারনা করা হয়। কিভাবে?
ধরুন আগের ১০জন ৫০০ মেগাবাইট ব্যবহার করেছে। আপনি আরও ১০ জনের কাছে বিক্রি করেছেন (প্রত্যেককে ১০০ মেগাবাইট করে)। তারাও আগের মতই প্রত্যেকে ৫০ মেগাবাইট করে মোট ৫০০ মেগা ব্যবহার করেছে। তাহলে কিন্তু মোট ব্যবহার হল ১ গিগাবাইট। অথচ আপনি সবাইকে বরাদ্দ দিয়েছেন ২ গিগাবাইট। এখন কোন কাস্টমার যদি তার বাকি ৫০ মেগাবাইট ব্যবহার করে কিছু আপলোড করতে চায় সে তা পারবে না কারণ আপনার কোটা ১ গিগা শেষ। সেক্ষেত্রে কাস্টমার অসুবিধার সম্মুখ্খীন হবে। এভাবে প্রত্যেকেই অসুবিধার সম্মুখ্খীন হবে।
তাই আমি মনে করি, যাকে যা বরাদ্দ দেয়া হয়েছে সেটা তারই। তা ব্যবহার করা হোক বা না হোক। আমি ওভারসেলিং এর ঘোর বিরোধী।
আমি যেটা বললাম তা হল স্পেস এর কথা। ব্যান্ডউইডথ এর ক্ষেত্রেও একই ব্যপার প্রযোজ্য।
এখন কথা হল, আপনি ৩০০মেগাতে সার্ভিস প্রোভাইড করতে পারবেন কিনা?
এখন স্পেসটা বড় বিষয় নয়। বিষয় হলো আপনাকে সে সুবিধা দেয়া হয়েছে কিনা? যদি দেয়া হয়ে থাকে তাহলে তা অবশ্যই পারবেন। তবে রিসেলিং করলে আরও একটু বেশি জায়গা দিয়েই করা উচিত। আর আপনি কতজনকে এ সেবা দিতে পারবেন হোস্টিং কোম্পানী সেটাও ঠিক করে দেয়। তবে সাধারণত তা আনলিমিটেড ই থাকে।
ধন্যবাদ।
বি:দ্র: লেখার পর আবার পড়ারটাইম নাই
। ভুল-ত্রুটি হলে মাফ করে দিবেন।

what to do?