ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি (পাতা ১) - নোটিসবোর্ড - প্রজন্ম ফোরাম
আজ ৩ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৩১ ]

টপিকঃ ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

সম্মানিত সদস্যগণকে অত্যন্ত আনন্দের big_smile সাথে জানাচ্ছি যে, বাংলা ফোরামকে জনপ্রিয় করতে আমরা সর্বোচ্চ পোস্টারকে পুরস্কৃত* করার সিন্ধান্ত নিয়েছি। আগামী ২১ই ফ্রেব্রুয়ারী ঘোষনা দেয়া হবে কে বিজয়ী। এ সময়ের মধ্যে যে সর্বোচ্চ সংখ্যক পোস্ট করবেন তিনি এ পুরস্কার প্রাপ্ত হবেন। পুরস্কার হিসেবে থাকছে ৩০০ টাকার মোবাইল কার্ড* cool। তাই বেশি বেশি পোস্ট করতে থাকুন আর বাড়িয়ে তুলুন আপনার পুরস্কার জেতার সম্ভাবনা।

* শর্তসমূহ:
১. এই ফোরামের সাথে সংশ্লিষ্ট কেউ পুরস্কারের জন্য বিবেচ্য হবে না।
২. মোবাইল কার্ড এর পরিবর্তে সমমূল্যের অন্য কিছু নেয়া যেতে পারে তবে তা অবশ্যই আমাদের জন্য সুবিধাজনক হতে হবে।
৩. সর্বোচ্চ পোস্টার হিসেবে একাধিক ব্যক্তি থাকলে, তাদের মধ্যে লটারি করে বিজয়ী নির্বাচন করা হবে।
৪. শুধুমাত্র পোস্ট বাড়ানোর জন্য অতি স্বল্প কথার পোস্ট গ্রহনযোগ্য নাও হতে পারে।
৫. এ বিষয়ে যাবতীয় ক্ষমতা ফোরাম কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং কর্তৃপক্ষের সিন্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

পরিবর্তন:
আমরা সত্যিই উল্লসিত যে, http://www.deshiportal.com সর্বোচ্চ পোস্টারকে একটি ১ গিগাবাইটের ফ্লাশ মেমরি দেয়ার ঘোষনা দিয়েছে। তাই আমাদের আগের ঘোষিত প্রতিযোগিতায় নিম্মলিখিত পরিবর্তন করা হচ্ছে:

১. প্রথম পুরষ্কার হিসেবে ৩০০ টাকার মোবাইল কার্ড এর পরিবর্তে থাকছে ১ গিগাবাইট ফ্লাশ মেমরি:cool:,
২. প্রতিযোগিতার মেয়াদ ২১ ফেব্রুয়ারী বদলে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হচ্ছে,
৩. ফ্লাশ মেমরির পরিবর্তে বিজয়ী অন্যকোন কিছু নিতে চাইল তা দেয়া সম্ভব হবে কিনা, তা বিজয়ীর নাম ঘোষনার পর বিবেচনা করা হবে,
৪. পূর্বের অন্যান্য শর্তসমূহ কার্যকর থাকবে।

উল্লেখ্য, দেশিপোর্টাল সারা বিশ্বের বাঙ্গালিদের বিনোদনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট যার মাসিক হিট ৮ লাখের উপরে। ইন্টারনেটে বাংলাকে জনপ্রিয় করতে তারা ভবিষ্যতে এ ধরনের আরও ঘোষনা দেওয়ার অঙ্গীকারও করেছেন।
প্রজন্ম.কম ও এর সদস্যগনের পক্ষ থেকে দেশিপোর্টাল এর জন্য শুভেচ্ছা রইল। big_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন admin (29-01-2007 00:38)

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

ekta jiggasha chilo... Forum er moderator/admin rao ki prize er aotabhukto ?

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

আপনি সম্ভবত ১ নম্বর শর্তটিই পড়েন নি। যাহোক, না মডারেটর এবং এডমিনরা পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

ধন্যবাদ।

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

কে পেলো পুরুস্কার???

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

তালিকায় শামীম ভাই, আমি, ও অ্যাডমিনের পরে সেঞ্চুরিয়ান দুই জনকে দেখছি। যেহেতু আমরা প্রথম ৩ জন কর্তৃপক্ষ, তাই পরের দুই জনের মধ্যেই লড়াই চলবে smile

আর ৩ দিন আছে।

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

তাইতো.... ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিযোগিতা.... খেয়ালই ছিল না। হ্যাপি পোস্টিং .....

তবে ৪ নং শর্তটা খুব খেয়াল করবেন winkwink

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

প্রতিযোগিতা-িজ ন্দা বা দ,
প্রতিযোগিতা - অ ম র েহা ক

CHITTAGONG (BL G A+)

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

প্রতিযোগিতার সময় শেষ... এবার ফলাফল ... তবে ৪ নং শর্তটার জন্য কাজটি কঠিন হয়ে গেছে। প্রতিটি মেসেজ খুলে দেখতে হবে।

দেখার সুবিধার্থে আপাতত সর্বোচ্চ পোস্টকারীর পোস্ট দেখছি। যদি তার গ্রহযোগ্য পোস্টের সংখ্যা ২য় অবস্থানকারীর মোট সংখ্যার চেয়ে কম হয়, তখন ২য় জনেরগুলোও দেখব। তারপর যদি ঐ ২ জনেরই গ্রহনযোগ্য পোস্ট ৩য় অবস্থানকারীর মোট পোস্টের চেয়ে কম হয় তবে ৩য় জনের টাও বিশ্লেষন করব। এভাবে সর্বোচ্চ পোস্টকারীকে নির্বাচন করা হবে।

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

smileমনে হচ্ছে লড়াই বেশ জমে গিয়েছে।:)

তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

১০

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

কিছুটা জমেছে... ...
সমস্যা হচ্ছে ব্যবহারকারীর সমস্ত পোস্টগুলোকে তার পোস্টিং সময় অনুযায়ী সাজাতে পারছি না..... অ্যাডমিনের দৃষ্টি আকর্ষন করছি।

১১

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

শামীম লিখেছেন:

কিছুটা জমেছে... ...
সমস্যা হচ্ছে ব্যবহারকারীর সমস্ত পোস্টগুলোকে তার পোস্টিং সময় অনুযায়ী সাজাতে পারছি না..... অ্যাডমিনের দৃষ্টি আকর্ষন করছি।

neutralবড়ই সমস্যার কথা।:(

তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

১২

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

সমস্যািট সমাধান জরুরী

CHITTAGONG (BL G A+)

১৩

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

ধন্যবাদ অ্যালবাট্রস ভাই...
কাজ হচ্ছে ...

১৪

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

বিজয়ি ঘোষনার ড্রাফট রেডি করে রেখেছি.... অ্যাডমিন এবং অন্য মডারেটরগণ সিগনাল দিলেই এখানে পোস্ট করব। big_smile

১৫

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

admin লিখেছেন:

উল্লেখ্য, দেশিপোর্টাল সারা বিশ্বের বাঙ্গালিদের বিনোদনের একটি অত্যন্ত জনপ্রিয় ওয়েবসাইট যার মাসিক হিট ৮ লাখের উপরে। ইন্টারনেটে বাংলাকে জনপ্রিয় করতে তারা ভবিষ্যতে এ ধরনের আরও ঘোষনা দেওয়ার অঙ্গীকারও করেছেন।
প্রজন্ম.কম ও এর সদস্যগনের পক্ষ থেকে দেশিপোর্টাল এর জন্য শুভেচ্ছা রইল। big_smile

মাসিক হিট ৮ লাখ কথাটা পুরোপুরি ঠিক না। ওয়েবসাইট বানানোর সময় দেয়া html code অনুসারে এক বার ক্লিক করলেই সাত/আটবার ক্লিক করা দেখায়।

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

১৬

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

এই ফোরামে সর্বোচ্চ পোস্টকারীএই ড্রাফট লেখার মুহুর্তে আমি big_smile (২৩৮পোস্ট; এটা ছাড়াই); আমি ছাড়া মডারেটর অ্যাডমিনদের মধ্যে হাঙ্গরিকোডার+অ্যাডমিন+রাজু=১২৯টি পোস্ট; রাগিব=১৮৩ পোস্ট। big_smilebig_smile:D

এবার আসি পুরস্কারের জন্য প্রথমিকভাবে বিবেচিতগণের কথায়:

ফোরামে চারজন সদস্য সেঞ্চুরী হাকিয়েছেন। প্রতিযোগিতার মেয়াদের মধ্যে

শুভ্র: মোট পোস্ট=১৪১

Ahsanullah Tutul: মোট পোস্ট=১৫৬

মাসুদকরিম: মোট পোস্ট=১৬২

অ্যালবাট্রস: মোট পোস্ট ২১১টি

অ্যালবাট্রস ভাইয়ের সব পোস্টই আমি দেখেছি rollsurprisedcool

ওনার গ্রহনযোগ্য পোস্ট বাকিদের চেয়ে বেশি হওয়াতে আর সবার সব পোস্ট এভাবে বিশ্লেষনী ভঙ্গিতে দেখিনি।

সুতরাং অ্যালবাট্রস বিজয়ি হয়েছেন।

১৭

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

স্বাগতম অ্যালবাট্রস। স্বাগতম।
আশা করবো এবার আমাদের জন্য (ফরামের সদস্য) উপকারী, মূল্যবান এবং বেশ শিক্ষনীয় পোষ্ট করবেন। শিক্ষনীয় কিছু ধারাবাহিক পোষ্টের জন্য অনুরোধ করছি।

এম, করিম।

১৮

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

অ্যালবাট্রস অভিনন্দন আপনাকে:cool:। আমি এবং আমাদের মডারেশন বোর্ডও মাসুদকরিম ভাইয়ের সাথে একমত।

অনুগ্রহ করে আপনার বিস্তারিত (ঠিকানা) আমাদের জানান।  প্রয়োজনে গোপন মেসেজ পাঠাতে পারেন।

এছাড়াও সকল অংশগ্রহনকারী এবং সদস্যবৃন্দকে শুভেচ্ছা। আসুন আমরা সবাই মিলে ইন্টারনেটে এবং কম্পিউটিংএ বাংলাকে জনপ্রিয় ও সহজবোধ্য করে তুলি।

১৯

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

প্র িত েযা গী তা েতা েশষ,
এখনো
"পোস্ট করে জিতে নিন ১গিগাবাইট ফ্লাশ মেমরি। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন"
প্রদশন করেছন েকন?

CHITTAGONG (BL G A+)

২০

Re: ফোরামে পোস্ট করে জিতে নিন ১ গিগাবাইট ফ্লাশ মেমরি

অ্যালবাট্রস,শুেভচ্ছা।

CHITTAGONG (BL G A+)

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৩১ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

ফোরামে ফটো পোস্ট কিভাবে করব?

লিখেছেন শরীফ আহমেদ

  • উত্তর সমূহ
  • ১৫৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-12-2009 04:47 লিখেছেন funboy007
  • উত্তর সমূহ
  • ৫৯৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-02-2007 07:17 লিখেছেন শামীম
  • উত্তর সমূহ
  • ৬৭৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 23-03-2008 19:04 লিখেছেন আশাবাদী

গিগাবাইট না XFX

লিখেছেন arnob216

  • ১১ উত্তর সমূহ
  • ৫৩৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 09-07-2009 05:56 লিখেছেন শিপলু
  • ১১ উত্তর সমূহ
  • ৬৮৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-08-2009 17:14 লিখেছেন Vampire

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: