একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী (পাতা ১) - সংবাদ বিশ্লেষন - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ৭ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২২ ]

টপিকঃ একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

স্কুলের সামনে ছয় বছরের শিশু হামিমকে চাপা দিয়ে হত্যা করার পর গ্রেফতার হওয়া বাসচালক শামসুর রহমান:

"এটা কিছু না। রাস্তাঘাটে এমন দুর্ঘটনা ঘটতেই পারে। মালিক জানলেই ছাড়িয়ে নেবেন।"

সূত্র: http://www.prothom-alo.com/detail/date/ … news/39931

একই দিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু বকর নিহত হবার পর স্বরাষ্ট্রমণ্ত্রী সাহারা খাতুন:

"এসব বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো ব্যাপার না। এমনটি ঘটতেই পারে। তবে আমরা কী পদক্ষেপ নিচ্ছি, সেটাই বড় বিষয়।"

সূত্র: http://www.prothom-alo.com/detail/date/ … news/40049

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

কয়েকদিন আগে রংমহলের এই টপিক - এ খবরটি পড়ে আমার চোখে পানি চলে এসেছিল।

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (07-02-2010 17:55)

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

সব শয়তান। বেআদব, মানুষ হওয়ার অযোগ্য। ট্রাক চালকরা যে জানোয়ার সেটা সবাই যানে। কিন্তু মন্ত্রি  hairpull hairpull hairpull hairpull hairpull angry angry angry

যারা রাস্তাতে প্রকাশ্যে পিটাইয়ে মানুষ মারে তাদের কাছ থেকে এর চেয়ে ভাল আর কি আশা করা যায়?

__________________________________________________________
আমি উবুন্টু ব্যবহার করে শান্তিতে আছি। আপনি ???

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

সাহারা মরুতে জীবনের স্পন্দন কি আশা করা যায় ?

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

ঘটনা বিচ্ছিন্ন হতে পারে। কিন্তু যার ক্ষতি হলো সেই পরিবারকে কি বলে সান্তনা দিয়েছেন তিনি? একসময় 'আল্লাহর মাল আল্লায় নিয়ে গেছে' মন্তব্য করে একজন সমালোচিত হয়েছিলেন। এখন মনে হচ্ছে সেই মন্তব্য সাহারা খাতুনের মন্তব্যের চেয়ে ভালো ছিলো।

এর আগে ভারতের দূতাবাসে ভারতীয় কমান্ডো প্রহরী রাখার সময় তাকে জিজ্ঞেস করার হয়েছিলো এটা আইনবিরুদ্ধ কী না, কারণ দূতাবাসের নিরাপত্তা দেবার দায়িত্ব বাংলাদেশের। এখানে বিদেশী প্রহরী আসা রীতিমতো 'সার্বভৌমত্তের' উপর আঘাত।
তখন সাহারা খাতুন বলেছিলেন, আমি তো বিষয়টা জানি না। জেনে কাল উত্তর দেবো।
পরদিন সাংবাদিকরা তাকে আবার জিজ্ঞেস করলো ব্যাপারটা, ম্যাডাম, আজ তো ব্যাপারটা জানেন। তাহলে কি বলবেন?
সাহারা খাতুন বললেন, যদি বলি আমি আজও জানি না।

এই না হলে স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রের কোথায় কি হচ্ছে তা তার জানা নেই, তার উপর করছেন উল্টা পাল্টা কমেন্ট।

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

উইলস আমার নিজের স্কুল, কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে ছাত্র-ছাত্রীদের পার হওয়ার জন্য একটা ওভারব্রিজ তৈরি করে। ট্রাক ড্রাইভারদের না হয় জ্ঞান নেই, কিন্তু যারা পড়ালেখা করেছে তাদের তো জ্ঞান থাকা উচিত যে সময় আর টাকার চেয়ে জীবনের মূল্য বেশি। তারাই যদি না বুঝে তাহলে এইসব মূর্খ ড্রাইভাররা কেমন করে বুঝবে????

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

অয়ন খানের দেয়া লিংক ঘুরে এসে আমার পেশি গুলো শক্ত হয়ে গেছে।
আর কিছু বলতে পারছি না। কিছু করে দেখানো যায় কিনা ভাবছি।

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

সেভারাস লিখেছেন:

উইলস আমার নিজের স্কুল, কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে ছাত্র-ছাত্রীদের পার হওয়ার জন্য একটা ওভারব্রিজ তৈরি করে। ট্রাক ড্রাইভারদের না হয় জ্ঞান নেই, কিন্তু যারা পড়ালেখা করেছে তাদের তো জ্ঞান থাকা উচিত যে সময় আর টাকার চেয়ে জীবনের মূল্য বেশি। তারাই যদি না বুঝে তাহলে এইসব মূর্খ ড্রাইভাররা কেমন করে বুঝবে????

বুঝলাম। কিন্তু অ্যাডভোকেট ডিগ্রিধারি উনি ..................... angry angry angry angry angry angry

__________________________________________________________
আমি উবুন্টু ব্যবহার করে শান্তিতে আছি। আপনি ???

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

সারিম লিখেছেন:

বুঝলাম। কিন্তু অ্যাডভোকেট ডিগ্রিধারি উনি ..................... angry angry angry angry angry angry

রাজনীতি আমার মাথার উপর দিয়া যায়!!!!

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

১০

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

আজকের খবর কাগজে আবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের খবর দেয়া হয়েছে। এবং যথারীতি মানুষজন সেই ব্যস্ত রাস্তা দিয়েই পারাপার করছে। এটা কেমন উদাসীনতা??? তাদের কাছে কি হামীমের মৃত্যুর খবর পৌছায়নি? শিক্ষিত মানুষরাই যদি এমন করে তাহলে দোষ কি করে মূর্খ ট্রাক ড্রাইভারদের দিব আমরা??? আগে নিজে শিক্ষিত হতে হবে, তারপর না অন্যকে শিক্ষিত করার চেষ্টা করতে হবে???

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

১১

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

খবরদু'টোর ফলো-আপ ছিলো পরশুদিনের পত্রিকায়।

সড়ক দুর্ঘটনায় নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কেজি শ্রেণীর ছাত্র হামিম হত্যা মামলায় গাড়িচালক শামসুর রহমানকে এক দিনের রিমান্ড শেষে আজ শনিবার আদালতে হাজির করা হয়। নতুন কোনো রিমান্ডের আবেদন না থাকায় মহানগর হাকিম আব্দুল্লাহ আল মামুন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাড়িচালকের পক্ষে কোনো জামিনের আবেদন করা হয়নি এবং কোনো আইনজীবীও দাঁড়াননি।

So much for "মালিক জানলেই ছাড়িয়ে নেবেন"
http://www.prothom-alo.com/detail/date/ … news/40418

এদিকে মণ্ত্রীও তাঁর যোগ্যতার যথাযথ পরিচয় দিতে ভুল করেন নি:

বক্তব্য প্রকাশের দুই দিন পর ব্যাখ্যা পাঠিয়ে তা অস্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরে একজন ছাত্রের মৃত্যুর ঘটনাটি ‘বিচ্ছিন্ন ঘটনা’—এ ধরনের কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

এতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়নি। প্রকৃতপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে যে প্রতিবেদন করা হয়েছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ব্যাখ্যায় আরও বলা হয়, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইন মন্ত্রণালয়ের একটি সভা শেষে ৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু ও ছাত্রলীগের ভর্তি বাণিজ্য নিয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি বিচ্ছিন্ন ঘটনা। এমনটি ঘটতেই পারে।’ ৪ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন টেলিভিশিন চ্যানেলে বক্তব্যটি প্রচারিত হয়। এরপর ৫ ফেব্রুয়ারি তাঁর এই বক্তব্য বিভিন্ন দৈনিকে ছাপা হয়। তবে সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রতিবাদ করেনি বা ব্যাখ্যা দেয়নি।

http://www.prothom-alo.com/detail/date/ … news/40426

clap  clap  clap

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (08-02-2010 20:04)

১২

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

সংবাদ দুটো পড়লাম। স্বরাষ্ট্রন্ত্রী'র ব্যাপারে কিছু বলার নেই। উনি বিজ্ঞ(!)জন!

কিন্তু দেখলাম অনেকে ড্রাইভারের ফাঁসির আবেদন করছে। কথাটা হল, ড্রাইভারের কি আসলে দোষ ছিল কিনা সেটা তো আগে জানা দরকার। আমি তো বের হলেই দেখি মানুষ হুটহাট রাস্তা দিয়ে দৌড় দেয়। আমি সবসময় ভাবি, মনে হয় ঐ মোটর সাইকেল আমি চালালে ঠিক মত ব্রেকই করতে পারতাম না। ফাঁসি হোক না হোক, আমি চাই ন্যায্য বিচার হোক।

তবে তার দম্ভ (পাশবিকতাও বলা যায়) এবং লাইসেন্স না থাকার কারণে শাস্তি'র দাবি করছি। একই ভাবে মধুমতি কোম্পানী'রও শাস্তি হওয়া দরকার এরকম ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর জন্য।

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১৩

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

হাঙ্গরিকোডার লিখেছেন:

সংবাদ দুটো পড়লাম। স্বরাষ্ট্রন্ত্রী'র ব্যাপারে কিছু বলার নেই। উনি বিজ্ঞ(!)জন!

কিন্তু দেখলাম অনেকে ড্রাইভারের ফাঁসির আবেদন করছে। কথাটা হল, ড্রাইভারের কি আসলে দোষ ছিল কিনা সেটা তো আগে জানা দরকার। আমি তো বের হলেই দেখি মানুষ হুটহাট রাস্তা দিয়ে দৌড় দেয়। আমি সবসময় ভাবি, মনে হয় ঐ মোটর সাইকেল আমি চালালে ঠিক মত ব্রেকই করতে পারতাম না। ফাঁসি হোক না হোক, আমি চাই ন্যায্য বিচার হোক।

তবে তার দম্ভ (পাশবিকতাও বলা যায়) এবং লাইসেন্স না থাকার কারণে শাস্তি'র দাবি করছি। একই ভাবে মধুমতি কোম্পানী'রও শাস্তি হওয়া দরকার এরকম ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর জন্য।

ঠিক।

মানুষজন রাস্তায় অনেক কেয়ারলেস ! গাড়ির হর্ন শুনতে পায়না !  sad রিক্সা, ভ্যানওয়ালারা আবার মটরসাইকেল কে বাহনই মনে করেনা। পেছনে দেখা নাই সামনে দেখা নাই  চোখের পলকে আর একটা রিক্সা/ভ্যান ওভারটেক করে । পেছনে প্লেন আসলেও তাদের কোনকিছু যায় আসেনা !  angry
আমি নিজেই এক সাইকেল আরোহীকে প্রায় ৬৫ কি: মি: বেগে মটরসাইকেল দিয়ে ধাক্কা মেরেছিলাম ন্যাশনাল হাইওয়েতে! এসব ব্যাপারে আবার পাবলিক সেন্টিমেন্ট হলো কোনকিছু না বুঝেই মটর সাইকেল চালক বা ভারি গাড়ির ড্রাইভার কে উত্তম মধ্যম শুরু করা ! আমি হার্ড ব্রেক কষে এক সেকেন্ডে সাইকেলের উপর দিয়ে পার হয়ে স্লিপ করে রাস্তার পাশে দাড়িয়ে থাকা আর একটা মটরসাইলে ধাক্কা মেরে প্রায় দশফিট দূরে ছিটকে পরি  ! ঐ মটরসাইকেলটা না থাকলে পাশের দোকানের দেয়ালে ধাক্কা খেতাম। সেক্ষেত্রে হয়ত আর এ লেখাটা কেউ লিখত না কোন দিন !  sad  sad  মটরসাইকেলে হেডলাইট মাডগার্ড গুড়া হয়ে যায় সামনের শক্তিশালী বাম্পার ও বাকা হয়ে যায়! এটা একটা মিরাকেল , ইন্সিডেন্ট বা কো ইনসিডেন্ট যেটাই বলুন, আল্লাহর রহমতে সেদিন আমি সামান্যতম ইন্জুরড হইনি। এমকি আমার প্যান্ট, সার্টেও কোথাও কোন ফুটা হয় নি । হাটুও ছিলে যায়নি। শুধু আমার চশমার হ্যান্ডেলটা একটু বাকা হয় neutral  এক্সিডেন্টের এ্যকশন দেখে লোকজন সবাই পুরা থ হয়ে আমকে উত্তম মধ্যম দেয়ার কথা বেমালুম ভুলে যায় ।  big_smile সবাই অবাক হয়ে যায় দেখে যে আমার কিছুই হয় নি ! পরে নিজের শরীরের কাপুনি থামলে , সাইকেলওয়ালার খোজ করি হাসপাতাল নেয়ার জন্য কিন্তু সে ব্যাটাও  মনেহয় হালকা আহত হইছিলো তা না হলে তো পালাতে পারতো না ! সবার দ্ ষ্টি যখন আমার দিকে ছিলো সেই সু্যোগে ঐ ব্যাটা চম্পট দিছে নিজের দোষ বুঝতে পেরে ।  angry  যে মটরসাইকেল কে ধাক্কা দিসিলাম সেটার আবার পেছনের সিগনাল লাইট গুড়া  big_smile সাইলেন্সার পাইপটা বাকা হয়ে যায়। মালিককে "চরি" বলে ঠিকঠাক করার জন্য কিছু ডোনেশান দিতে চাইলাম । সেও নিলোনা । বললো , আমি বেচে আছি এখনো এটা দেখেই সে আনন্দিত !  neutral

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

১৪

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

আমিও শুরু থেকে তাই বলে আসছি যে মানুষ নিজের দোষ রাস্তা পার হতে গিয়ে যদি মারা যায় তাহলে চালক এর দোষ কোথায়??? মানুষরা অপরাধীদের শাস্তি কামনা করে কারণ তারা অন্য মানুষের অধিকার হরণ করে, পথচারীরা কিন্তু এখানে ঠিক সেই কাজটিই করছে। তারা চালকদের নির্বিঘ্নে গাড়ী চালানোর অধিকার হরণ করছে, চলুন সেই সকল পথচারীদের উপযুক্ত শাস্তির আহবান করি। তাদের শাস্তি হলেই তারপর চালকদের শাস্তি দেয়ার কথা চিন্তা করা যেতে পারে।!!!

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

১৫

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

invarbrass লিখেছেন:

বক্তব্য প্রকাশের দুই দিন পর ব্যাখ্যা পাঠিয়ে তা অস্বীকার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বলার কিছু নাই। টেলিভিশন চ্যানেল গুলাই যত গন্ডগোল বাধায়। ভিডিও টা না করলেই পারতো।......

রাশ লিখেছেন:

বললো , আমি বেচে আছি এখনো এটা দেখেই সে আনন্দিত !

মিলাদ দিছিলেন ?

আরাফাত রহমান, Web Application Developer
চি‌ৎকার করতে করতে গলাটা ফাইট্টা গেছে (প্রজন্ম ফোরামে)

আরাফাত'এর ওয়েবসাইট

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

যারা বাসে চড়েন তারা যানেন বাস চালকেরা কিভাবে বেপোর‌য়াভাবে বাস চালায়। সামনে মানুষ হোক আর রিক্সা হোক, ধাক্কা লাগা না পয‌ন্ত থামেনা।

স্বরাষ্ট্রমণ্ত্রীর উচিত উনার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করা ।

১৭

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

nshop1 লিখেছেন:

স্বরাষ্ট্রমণ্ত্রীর উচিত উনার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে পদত্যাগ করা ।

ক্ষমা চাওয়া বুঝলাম কিন্তু পদত্যাগ কেন???

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

১৮

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

সেভারাস লিখেছেন:

ক্ষমা চাওয়া বুঝলাম কিন্তু পদত্যাগ কেন???

হুমম . . . আমারও একই প্রশ্ন। thinking

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/output.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

অয়ন খান লিখেছেন:
সেভারাস লিখেছেন:

ক্ষমা চাওয়া বুঝলাম কিন্তু পদত্যাগ কেন???

হুমম . . . আমারও একই প্রশ্ন। thinking

একটি কারণ হতে পারে- ছাত্রলীগকে সুন্দরভাবে সামলানোর জন্য।
দ্বিতীয় কারণ- কিভাবে মন্তব্য করতে হয় তা না জানার জন্য।

২০

Re: একজন খুনী বাসড্রাইভার এবং একজন স্বরাষ্ট্রমণ্ত্রী

babuks লিখেছেন:

দ্বিতীয় কারণ- কিভাবে মন্তব্য করতে হয় তা না জানার জন্য।

মন্তব্য করার জন্য ক্ষমা চাওয়াই যথেষ্ট!!!

http://www.vipfanclubs.com/userImages/categoryImages/BonesBanner.jpg
http://badge.facebook.com/badge/703963664.258.820622272.png

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২২ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ১১ উত্তর সমূহ
  • ১৩৮৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট গতকাল 00:04 লিখেছেন dhoom_khan

শহর ও একজন কবি

লিখেছেন বিপ্রতীপ

  • উত্তর সমূহ
  • ৫১১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-08-2007 11:36 লিখেছেন রুমন

আরও একজন মডারেটর

লিখেছেন admin

  • উত্তর সমূহ
  • ১৬৯৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-04-2007 17:14 লিখেছেন হাঙ্গরিকোডার

একজন অচল বিজ্ঞানী

লিখেছেন muktadir

  • উত্তর সমূহ
  • ৫৬৫ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 02-02-2010 11:44 লিখেছেন কিংকর্তব্যবিমূঢ়

আমি একজন নতুন সদস্য

লিখেছেন মোঃ মনোয়ার হোসেন

  • ১২ উত্তর সমূহ
  • ১০৬৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-02-2009 09:52 লিখেছেন সাদাত হাসান

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: