না না কিছুই কিনতে হবে না। তবে এই ব্র্যান্ডগুলো জনপ্রিয় বলে এদের ম্যাপট্যাপ সহজে পাওয়া যায়। তবে আপনার চাইনীজ ডিভাইসে ম্যাপ বিল্ট-ইন দেয়া থাকলে সমস্যা নাই।
বর্ষণ লিখেছেন:আমার নোকিয়া ৫২৩০ তে এ-জিপিএস আছে।গুগল ম্যাপস আর নোকিয়া ম্যাপস দিয়ে এ-জিপিএস ব্যবহার করা যায়।কিন্তু আমি যদি পিসি থেকে ব্যবহার করতে চাই করতে পারব?যেমন ধরুন গুগল আর্থ দিয়ে।যদি করা যায় তাহলে কিভাবে?আমি উবুন্টু ব্যবহার করি।গুগল আর্থ ছাড়া উবুন্টুর জন্য আলাদা কি কোন সফটওয়্যার আছে?
আরেকটা প্রশ্ন
এমনি জিপিএস এবং এ-জিপিএস এর মধ্যে পার্থক্যটা কি?
আমি নোকিয়ার E61i ব্যবহার করতাম। ওটা দিয়ে কানেক্ট করে (ল্যাপটপে) গুগল আর্থে ঢুকলে ঠিকঠাক লোকেশন দেখাতো।
aGPS এবং GPS-এর মধ্যে পার্থক্য এখানে পাবেন:
http://www.wmexperts.com/articles/gps_v
orial.html
aGPS খুবই অপ্টিমাইজড এবং ফাস্ট, কয়েক সেকেন্ডের মধ্যেই লোকেশন বের করে ফেলতে পারে। নেটিভ জিপিএস-এ লক করতে প্রায় মিনিট খানেক সময় লাগে।
তবে সমস্যা (নাকি সুবিধা?) হলো, aGPS-এর জন্য এজ/৩জি মোবাইল নেটওয়ার্ক দরকার হয় - ephemeris (ইহা কি বস্তু আমি নিজেও জানিনা, সম্ভবত: কিছু ম্যাথমেটিকাল ডেটা যা দিয়ে লোকেশন ক্যালকুলেট করতে পারে) ফাস্ট মোবাইল ইন্টারনেট দিয়ে ডাউনলোড করে, তাই এই সিস্টেমের রেসপন্স টাইমও অনেক কম হয়।
পক্ষান্তরে, সাধারণ জিপিএস সরাসরি স্যাটেলাইট থেকে ephemeris ডাউনলোড করে - তাই অনেক সময় লাগে। তবে সুবিধা হলো, দুনিয়ার যেকোনো জায়গায়, এমনকি যেখানে মোবাইল নেটওয়ার্ক নাই, সেইখানেও নেটিভ জিপিএস কাজ করবে। (তবে এটা মনে হয় বিশেষ কোনো চিন্তার ব্যাপার না, যতদূর জানি মোবাইল নেটওয়ার্ক না থাকলে aGPS ডিভাইগুলোও নেটিভ জিপিএস-এ ফলব্যাক করে)
সিংগাপুরের কথা জানিনা, তবে জাপানে থাকতে দেখেছিলাম গাড়িতে ব্যবহৃত জিপিএস ডিভাইসগুলো aGPS ব্যবহার করে। নিজের ভাংগাচোরা গাড়িতেও একটা লাগানোর শখ হয়েছিলো - বহুৎ খুঁজেটুজে শস্তায় একটা সেকেন্ডহ্যান্ড ডিভাইস বের করেও ফেলেছিলাম, কিন্তু যখন দেখলাম প্রতিমাসে কয়েক হাজার ইয়েন ভাড়া দিতে হবে

তবে নেটিভ জিপিএস ডিভাইসও পাওয়া যায় - ওগুলোতে একবার ম্যাপ লোড করলেই মনে হয় চলে।
সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (07-02-2010 22:19)