লিবাক্স মিন্টে মেল সার্ভার কনফিগার সম্ভব? (পাতা ১) - লিনাক্স মিন্ট - লিনাক্স - অপারেটিং সিস্টেম - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৭ ]

টপিকঃ লিবাক্স মিন্টে মেল সার্ভার কনফিগার সম্ভব?

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আমি একটা ব্যাপারে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আর সেটা হল, লিনাক্স মিন্টে কি মেল সার্ভার কনফিগার করা সম্ভব? এবার কিছুটা বিস্তারিত বলি। আমার অফিসে বেশ কয়েকটা পিসি নিয়ে একটা ফাইল শেয়ারিং নেটওয়ার্ক আছে। আমি চাচ্ছি লিনাক্স মিন্ট/ উবুন্টু  দিয়ে একটা মেল সার্ভার তৈরী করে সবাইকে মেল আদান প্রদান করার সুবিধা দেয়া, কিন্তু সবাই ইন্টারনেট ব্রাউস করতে পারবে না, কেউ কেউ পারবে। মিন্টে/উবুন্টুতে কি এই সুবিধাটুকু পেতে পারি। কিংবা আমার মত সাধারন মানের লিনাক্স/মিন্ট ইউজার দিতে এটা মেইনটেন করা সম্ভব? সকলের সহযোগিতা চাচ্ছি।

রক্তের গ্রুপঃ O+
দেশকে কতটা ভালবাসেন? আপনার প্রতিটা কাজে ও কথায় কি এর প্রতিফলন ঘটে?

Re: লিবাক্স মিন্টে মেল সার্ভার কনফিগার সম্ভব?

উবুন্টু সার্ভার এডিশনে বোধহয় করা সম্ভব। আমি ঠিক বলতে পারছি না। কারণ আমি এটা নিয়ে কাজ করিনি। আমি করেছি রেডহ্যাট নিয়ে।

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: লিবাক্স মিন্টে মেল সার্ভার কনফিগার সম্ভব?

একজন আমাকে জানালো ডেবিয়াল বেজড লিনাক্সে নাকি এটা সম্ভব। মিন্ট/উবুন্টু তো ডেবিয়াল লিনাক্স বলেই জানি। কেউ কি ব্যাখ্যা করবেন?

রক্তের গ্রুপঃ O+
দেশকে কতটা ভালবাসেন? আপনার প্রতিটা কাজে ও কথায় কি এর প্রতিফলন ঘটে?

Re: লিবাক্স মিন্টে মেল সার্ভার কনফিগার সম্ভব?

অবশ্যই সম্ভব। তবে উবুন্টুর সার্ভার এডিশন এ ক্ষেত্রে বেশি উপযোগী হবে - এটাতে আউট-অব-বক্স সব সার্ভিসগুলো প্রি-কনফিগার্ড থাকে। মিন্ট বা উবুন্টু ডেস্কটপে আলাদা করে সার্ভারগুলো ইন্সটল করে নিতে হয়। তাছাড়া, মিন্ট/উবুন্টু ডেস্কটপে অনেক অপ্রয়োজনীয় প্রোগ্রাম থাকে যেগুলো সিস্টেম স্লো করে দেবে। আপনি যদি পিসিটিকে সাধারণ ডেস্কটপ হিসাবেও ব্যবহার করতে চান তাহলে ঠিক আছে। তবে পুরো পিসিকে সার্ভার হিসাবে ব্যবহার করতে চাইলে ডেবিয়ান অথবা উবুন্টু সার্ভার ব্যবহার করলেই ভালো - যেকোনো পুরণো, সচল পিসিকেও এই কাজে লাগাতে পারেন (পুরণো বলতে প্রাগৈতিহাসিক আমলের পেন্টিয়াম ক্লাসিক + ১২৮ র্যাম মার্কা পিসির কথা বোঝাচ্ছি)।

আপনার ইমেল সিস্টেমের সেটআপটা বিস্তারিত জানান। আপনি কি পুরো আইএসপির মত ইমেল সার্ভার চালাতে চাইছেন?

সাধারণভাবে ইমেল সার্ভার - যার টেকনিকাল নাম MTA (মেইল ট্রান্সফার এজেন্ট) ইনস্টল করতে হবে।
MTA-র দু'টো ভাগ আছে -
১) SMTP দিয়ে মেইলগুলো ট্রান্সফার করা হয়, অর্থাৎ আউটগোয়িং মেইলগুলো সেন্ড করার কাজ করবে SMTP সার্ভার
২) বাইরে থেকে ইনকামিং ইমেলগুলো রিসিভ করতে হবে - এর জন্য দু'টো চয়েজ আছে -
POP3 - খুবই সরল সিস্টেম
IMAP4 - জটিল প্রটোকল, তবে অনেক বেশি ফীচার/সুবিধা

SMTP সার্ভার অনেকগুলো আছে - ডেবিয়ানে exim ডিফল্ট ইনস্টলড থাকে, এছাড়া আপনি চাইলে আইবিএম-এর postfix-ও ইনস্টল করতে পারেন  (আমার ব্যক্তিগত পছন্দ পোস্টফিক্স, তবে এক্সিম কনফিগার করা বেশি সহজ)। এছাড়া qmail এবং ডাইনোসর যুগের sendmail-ও আছে - তবে এগুলো কনফিগার করা খুব কঠিন এবং মেনটেন করতে গিয়ে ব্রেনের বাতি ফিউজ হয়ে যাবার সম্ভাবনা আছে!  lol

আমি POP3 ব্যবহার করি না, কাজেই এই ব্যাপারে তেমন একটা জানিনা।

IMAP4 সার্ভার হিসাবে Dovecot বা Courier রেকমেন্ড করবো। এ দু'টো ব্যবহার করার সুবিধা হলো এদেরকে ওয়েবমেল হিসাবেও ব্যবহার করা যায়। (আপনার ইউজারদের যদি হটমেল/জিমেইলের মত ইন্টারফেস দিতে চান তাহলে RoundCube বা SquirrelMail ব্যবহার করতে পারেন ডোভকট/কুরিয়ারের সাথে)

সেইসাথে একটি ডিএনএস সার্ভার রান করতে হবে - bind সব লিনাক্সেই ডিফল্ট থাকে।

এছাড়া ওয়েবমেল চালু করতে চাইলে apache ওয়েবসার্ভার ইনস্টল করে নিতে হবে।

ইমেল এ্যাডমিনিস্ট্রেশন বেশ জটিল ব্যাপার - আপনাকে অনেক ট্রায়াল-এররের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক ম্যানুয়াল ঘাঁটতে হবে।

নিজে যদি করতে চান, তবে সবচেয়ে ভালো হয় ভার্চুয়াল মেশিনে ডেবিয়ান বা উবুন্টু সার্ভার ইনস্টল করে সেখানে সিস্টেম ডেভেলপ করুন। ইচ্ছামত কনফিগার/রি-ইন্সটল করতে পারবেন (অথবা ভিবক্সের স্ন্যাপশট ফীচারও ব্যবহার করতে পারেন); যখন দেখবেন আপনার মনের মত হয়েছে, লাইভ সার্ভারে চলে যান।

হাওটুফর্জ-এ ইমেল সিস্টেমের উপর ভুরি ভুরি টিউটোরিউয়াল আছে। এখানে ডেবিয়ান/উবুন্টুর রেসিপি-গুলো নেড়েচেড়ে দেখুন:
http://www.howtoforge.com/howtos/email

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (16-01-2010 15:40)

Re: লিবাক্স মিন্টে মেল সার্ভার কনফিগার সম্ভব?

ভাই অনেক ধন্যবাদ। আপনার লেখা পড়লাম, সেমতে নিজেকে রেডি করছি। আপনারা অভয় দিলে হয়ত আগামী সপ্তাহান্তে কাজ শুরু করবো। জটিল কিছু করতে চাই না, অবশ্য সেটা পারবোও না। সম্ভাব্য সহজ একটা সিষ্টেম রেডি করতে চাচ্ছি। আশা করি পর্যায়ক্রমে আপনাদের সাহায্য পাব। ধন্যবাদ আবারো।

রক্তের গ্রুপঃ O+
দেশকে কতটা ভালবাসেন? আপনার প্রতিটা কাজে ও কথায় কি এর প্রতিফলন ঘটে?

Re: লিবাক্স মিন্টে মেল সার্ভার কনফিগার সম্ভব?

সাঈদ২৬১০ লিখেছেন:

জটিল কিছু করতে চাই না, অবশ্য সেটা পারবোও না।


পারিব না একথাটি বলিও না আর।
লিনাক্সে না পারিলে জিজ্ঞাসিও আবার।

যদি আপনার মনে হয় আপনি পারবেন না। তাহলে আপনি আসলেই পারবেন না।
আপনার যোগ্যতা নেই বলে না। আপনি পারবেন না নিজের উপর আত্নবিশ্বাসের অভাবের কারণে।

কোথাও আটকে গেলে কী করতে যেয়ে আটকালেন, কী মেসেজ আসল এসব তথ্য দিন। খুব সহজেই সলভ করা যাবে।
কিন্তু "আমি আটকে গেছি", "পারছি না", "সাহাজ্য করুন" বললে মানুষ কিভাবে বুঝবে যে আপনি মেইল সার্ভার ইন্সটল করতে গিয়ে আটকে গেছেন না গ্রামীনফোনের সিম লক হয়ে গেছে। তাই বিস্তারিত তথ্য দিতে হবে। আর কেউ কোন প্রশ্ন করলে তার উত্তর দিবেন। প্রতিটা "?" মার্কের জন্য একটা উত্তর দিবেন। ট্রাবলশুটিং এর সময় কেউ অকারণে প্রশ্ন করে না।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: লিবাক্স মিন্টে মেল সার্ভার কনফিগার সম্ভব?

ধন্যবাদ সাহস জোগানোর জন্য। এখন আমি বলতে চাই, আমি অবশ্যই পারবো। আর সবচেয়ে বড়ো কথা আপনারা তো আছেনই। তবে আর সমস্যা কি? ধন্যবাদ।

রক্তের গ্রুপঃ O+
দেশকে কতটা ভালবাসেন? আপনার প্রতিটা কাজে ও কথায় কি এর প্রতিফলন ঘটে?

পোস্টঃ [ ৭ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ১৯৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 21-01-2009 12:54 লিখেছেন পূরব
  • উত্তর সমূহ
  • ২৫৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-04-2009 03:42 লিখেছেন কাউছার(iTech)
  • উত্তর সমূহ
  • ৯১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-10-2009 11:25 লিখেছেন স্বপ্নীল_হাসান
  • উত্তর সমূহ
  • ২৯১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-11-2008 10:43 লিখেছেন বুলবুল
  • উত্তর সমূহ
  • ১৪৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-11-2009 12:58 লিখেছেন হিমিবাবা

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: