টপিকঃ আরো হাসুন!!!!!!! - [এবার শুধুই ক্রিকেট]
১.

এক গ্রামের দাওয়াতে সেখানে বড় বড় দুই দল ক্রিকেট খেলতে গেল। দেখা গেল, সবই আছে, শুধু নেই একজন আম্পায়ার। সেই ভিড়ের গ্রাম্য লোকজনদের ভেতর থেকেই একজন আনকোরা আম্পায়ার খুঁজে বের করা হল। তাকে সাদা সার্ট-প্যান্ট, কোট পরানো হল। তারপর সে এক দলের ক্যাপ্টেনের কাছে এল, বলল, এবার আমাকে একটু খেলার নিয়মকানুন শিখিয়ে দিন!
ক্যাপ্টেন বলল, নিয়মকানুন! খুবই সহজ! এখন আমাদের দল বল করছে। আমাদের ফিল্ডাররা যখন সবাই একসঙ্গে ‘হাউজ দ্যাট’ বলে চেঁচিয়ে উঠবে, তখন তুমি তোমার এক আঙ্গুল উঁচিয়ে হাতটা তুলে ধরবে। আপাতত এটুকুই শিখে রাখ, আমরা যখন ব্যাটিং করতে নামব, তখন বাকিটুকু শিখিয়ে দেব!

২.

এক মার্কিন দর্শক ইংল্যান্ড গেছেন ক্রিকেট খেলা দেখতে। এটা তাঁর জীবনে প্রথম ক্রিকেট খেলা দেখা। গ্যালারিতে বসে খেলা দেখছিলেন। তাঁর খুব ভালো লাগল ব্যাট হাতে দুজন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। বিপক্ষ দলের ১১ জন খেলোয়াড়ের বিপক্ষে তাঁরা খেলছেন। প্রথম ছয় বলে ব্যাটসম্যানরা চার রান করলেন। এসব কিছুই তাঁর ভালো লাগল। ছয় বল শেষে আম্পায়ার বললেন, ওভার।
মার্কিন দর্শক উঠে দাঁড়ালেন। পাশের দর্শকের উদ্দেশে বললেন, খেলাটা খুবই মজার, আনন্দদায়ক; কিন্তু দ্রুত শেষ হয়ে গেল।

৩.

আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্তে ক্ষেপে গিয়ে বোলার আম্পায়েরর কাছে গিয়ে বললেন, আচ্ছা, আমি যদি এখন আপনাকে বোকা বলে গালি দিই এবং বলি যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাহলে কী আমার শাস্তি হবে?
অবশ্যই হবে। এ জন্য আমি তোমাকে পরপর দুই ম্যাচে নিষিদ্ধ ঘোষণা করব?’ উত্তরে আম্পায়ার বলে।
আর যদি আমি মনে মনে গালিটা দিই?
সে জন্য অবশ্য কিছু হবে না।
ঠিক আছে, ওসব ভুলে যান। চলুন আমরা খেলায় ফিরে যাই।
৪.

একবার স্বর্গের দেবতারা আর নরকের শয়তানেরা মিলে ক্রিকেট খেলবে বলে ঠিক করল। স্বর্গের দেবতারা খেলায় জিত নিয়ে খুবই আত্মবিশ্বাসী, কারণ সব ভালো ভালো ক্রিকেটাররা স্বর্গে তাদের সঙ্গেই আছেন। কিন্তু শয়তানদের এই নিয়ে খুব বেশি চিন্তিত দেখা গেল না। তাদের নিশ্চিন্ত ভাবভঙ্গি দেখে এক দেবতা এক শয়তানকে ডেকে বলল, কী ব্যাপার, ভালো ভালো ব্যাটসম্যান তো সব আমাদের এখানে, কিন্তু তোমাদেরকে বিশেষ চিন্তিত মনে হচ্ছে না! শয়তান সঙ্গে সঙ্গে দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বলল, তোমাদের যতই ব্যাটসম্যান থাকুক, আম্পায়ারগুলো তো সব আমাদের এখানে!
হাসতে থাকেন!!!

সর্বশেষ সম্পাদনা করেছেন shitol69 (06-12-2009 19:49)


লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত





