পুরো ইনস্টলেশন করতে ৭-৮ হাজার টাকার (কম বা বেশিও হতে পারে) মত লাগবে। মূল খরচটা হয় রিসিভার-এর পেছনে। টাটাস্কাই-এর কম দামী রিসিভার ভারতে ১৫০০ রুপীর মত, একই মেশিন দেশে ৬-৬,৫০০ টাকা দাম চায়। তবে স্টেডিয়াম মার্কেটে খোঁজাখুজি করলে কমেও পেয়ে যেতে পারেন।
যে দোকান থেকে সিস্টেম কিনবেন, তাদের কাছ থেকেই মাসিক সাবস্ক্রিপশন কিনতে পারবেন। ২০০+ চ্যানেলের সবচাইতে বড় প্যাকেজের মাসিক ভাড়া ৫০০-৭০০ টাকার মত (ভারতে এটা বোধহয় ১৫০-১৮০ রুপী)। কমদামের প্যাকেজও আছে। তবে প্যাকেজ কেনার সময় কি কি চ্যানেল আছে তা দেখে নেবেন।
মোটামুটি সবকিছুরই গলাকাটা দাম।
সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (27-11-2009 13:47)