মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ (পাতা ১) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ২৭ ফাল্গুন ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৩৭ ]

টপিকঃ মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ smile

মহাকাশে নিজস্ব কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করবে বাংলাদেশ।

এছাড়া ইন্টারনেট সহজলভ্য করতে ব্রডব্যান্ড সংযোগ ও ব্যবহারের খরচও কমানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "বাণিজ্যিক উদ্দেশ্যে নিজস্ব স্যাটেলাইট স্থাপনের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। এর কারিগরি দিক নিয়ে জার্মানি, চীনসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করেছি আমরা।"

"তাহলে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেদের জিনিস নিজেরাই ব্যবহার করতে পারবো", বলেন তিনি।

টেলিযোগাযোগমন্ত্রী জানান, দেশে ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে আগামী মাস থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটের রেট এক হাজার থেকে কমিয়ে আটশ' টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া লিজ লাইন সংযোগ ফি ১২ হাজার ২'শ থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। ২ গিগা বাইট পর্যন্ত ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক ফি ধার্য করা হয়েছে ৩'শ টাকা। পরে এ ফি আরো কমানো হবে বলেও জানান মন্ত্রী।

আগামী তিন মাসের জন্য দেশের সব উপজেলা ও গ্রোথ সেন্টারে বিনা টাকায় টেলিফোন সংযোগ দেওয়ারও ঘোষণা দেন মন্ত্রী। আগামী ১৫ ফেব্র"য়ারী পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে বলে জানান তিনি।

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জন্য রাজধানী ছাড়া সব জেলায় বিনামূল্যে টেলিফোন সংযোগ দেয় সরকার।

রাজিউদ্দিন আহমেদ বলেন, "বিনা টাকায় সংযোগ দেওয়ার ফলে ল্যান্ড টেলিফোন সংযোগের সংখ্যা সাড়ে আট লাখ থেকে বেড়ে সাড়ে ৯ লাখ ছাড়িয়ে গেছে। ২০১২ সালের মধ্যে এক কোটি টেলিফোন সংযোগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।"

তিনি বলেন, প্রবাসীদের কথা বিবেচনা করে সরকার আর্ন্তজাতিক কল রেট ৪ মার্কিন সেন্ট থেকে কমিয়ে ৩ সেন্ট করেছে।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ খাতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "আগামী এক বছরের মধ্যে বিটিসিএল এবং ২ বছরের মধ্যে টেলিটক শেয়ার বাজারে আসবে।"

তিনি বলেন, "বাংলাদেশের টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন্য থ্রাস্ট সেক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ এ খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।"

সূত্রঃ বিডিনিউজ

সর্বশেষ সম্পাদনা করেছেন ত্রিমাত্রিক (26-11-2009 18:47)

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

একটু আগে খবরটা পড়লাম smile এবং অপেক্ষায় রইলাম waiting

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

আর কত স্বপ্ন দেখবো?

নিজের ভিতর লজ্জাবোধ রাখুন আর মিথ্যাকে পরিহার করুন, আপনার দ্বারা পৃথিবীর কোন উপকার হোক বা না হোক, অন্তত কোন ক্ষতি সাধিত হবে না ৷

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

মুক্তবিহঙ্গ লিখেছেন:

আর কত স্বপ্ন দেখবো?

এর আগে এরা আর কী কী স্বপ্ন দেখাইছে?
(আমি কিন্তু বাংলালায়ন বা কিউবির কথা বলছিনা।)  hehe

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

শারীফ আহমেদ লিখেছেন:

একটু আগে খবরটা পড়লাম smile এবং অপেক্ষায় রইলাম waiting

অপেক্ষার প্রহর যেন তাড়াতাড়ি শেষ হয় smile

মুক্তবিহঙ্গ লিখেছেন:

আর কত স্বপ্ন দেখবো?

স্বপ্ন দেখতে দোষ কি পঁয়সা তো লাগে না wink
তাছাড়া এটা আকাশ-কুসুম কিছু না, অন্তত নাজমুল হুদার ম্যাগনেটিক ট্রেনের মত না  lol

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

কিংবা ক্যাস্পারসাইফের ২০০৯-এর জুলাই মাসে বাংলালায়নের হাওয়াইম্যাক্স দিয়েক্রোম ওপারেটিং সিস্টেমে ক্রোম ব্রাউজারে প্রজন্ম ফোরাম ব্রাউজ করার আকাশ-কুসুম কল্পনার মতও না  lol

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (26-11-2009 19:52)

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

ভাইরে, যত গর্জে তত বর্ষেনা।

সাম্প্রতিক বিষয়বস্তু নিয়ে কারেন্ট ইস্যু
বিনোদন মূলক বাংলা ফোরাম রংমহল
মজার সাইট ধাঁধাঁরু

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

invarbrass লিখেছেন:

কিংবা ক্যাস্পারসাইফের ২০০৯-এর জুলাই মাসে বাংলালায়নের হাওয়াইম্যাক্স দিয়েক্রোম ওপারেটিং সিস্টেমে ক্রোম ব্রাউজারে প্রজন্ম ফোরাম ব্রাউজ করার আকাশ-কুসুম কল্পনার মতও না 

কিঞ্চিত ভুল করেছে আপনার প্রসেসর ...
ক্যাসপারফাহিম.. নট মি!  big_smile
কথা ছিল লিনাক্সে!

যাক কোর টু ইনভারব্রাসেরও মাঝে মাছে ক্র্যাশ হয়!  tongue

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://feeds.feedburner.com/co/NfQX.1.gif

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

স্যাটেলাইট ছুড়বে নাকি?
বলা যায় না পরে হয়ত শুনব ফানুস উড়াবে।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১০

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

সাইফ দি বস ৭ লিখেছেন:

কিঞ্চিত ভুল করেছে আপনার প্রসেসর ...
ক্যাসপারফাহিম.. নট মি!  big_smile
কথা ছিল লিনাক্সে!

যাক কোর টু ইনভারব্রাসেরও মাঝে মাছে ক্র্যাশ হয়!  tongue

ভাই আপনি তো নিজেই ভুল করেছেন। আমিতো ক্যাসপারফাহিম না। আমি হলাম মাইক্রোফাহিম। আর আপনার নাম দেওয়া হয়েছে ক্যাসপারসাইফ। হেহেহে!!!

আমি এখন গভ. ল্যাবের সপ্তম শ্রেনীর ছাত্র।
http://a.imagehost.org/t/0081/200px-Glhs-monoram.jpghttp://www.fahimblog.co.cc/wp-content/uploads/2010/02/pd2143486-150x150.jpg

১১

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

ত্রিমাত্রিক লিখেছেন:
শারীফ আহমেদ লিখেছেন:

একটু আগে খবরটা পড়লাম smile এবং অপেক্ষায় রইলাম waiting

অপেক্ষার প্রহর যেন তাড়াতাড়ি শেষ হয় smile 
আমিও তাই চাই

মুক্তবিহঙ্গ লিখেছেন:

আর কত স্বপ্ন দেখবো?

স্বপ্ন দেখতে দোষ কি পঁয়সা তো লাগে না wink
তাছাড়া এটা আকাশ-কুসুম কিছু না, অন্তত নাজমুল হুদার ম্যাগনেটিক ট্রেনের মত না  lol

জটিল কইছেন বস।

http://i50.tinypic.com/2i6jclk.jpg

১২

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

হুমম.ভালো খবর  smile

এখন সামহোয়ার-ইন-ব্লগে: স্বপ্নীল আহমেদ নামে আছি।
যে আমারে চিনে তার কাছে আমি অনেক কিছু...
যে আমারে চিনে না তার কাছে আমি কিছুই না...

১৩

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

উৎক্ষেপণ এর আগেই না আবার গোত্তা খেয়ে পরে............... tongue_smile

এক হাতে মাউস আমার অন্য হাত খালি.............
http://badge.facebook.com/badge/636693839.3377.1735462452.png
http://ovroniil.files.wordpress.com/2010/01/mint001.png

১৪

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

আকাশছোঁয়া লিখেছেন:

উৎক্ষেপণ এর আগেই না আবার গোত্তা খেয়ে পরে............... tongue_smile

উজ্জ্বল সম্ভাবনা আছে sad

সর্বশেষ সম্পাদনা করেছেন ত্রিমাত্রিক (27-11-2009 00:57)

১৫

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

সমস্যা নাই। মহাকাশ থেকে পড়লেও আমরা সেইফ থাকবো। ফোরামের একজন সদস্য আকাশে স্ট্যান্ডবাই আছেন সর্বদা!  lol

১৬

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

সরকারী মাল ধইরা বিপদে পরতে চাই না  neutral নিজ নিজ মাথা বাঁচানোই শ্রেয় তবে হ্যাঁ ফেরামের সদস্যদের বিষটা ভেবে দেখবনে ghusi

এক হাতে মাউস আমার অন্য হাত খালি.............
http://badge.facebook.com/badge/636693839.3377.1735462452.png
http://ovroniil.files.wordpress.com/2010/01/mint001.png

১৭

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ সরাসরি উৎক্ষেপণ করবে না। সেটা অনেক ব্যয়বহুল। আমি কয়েকবার এরকম স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম।  hmm স্বপ্ন আসেনি। আমাদের তেমন প্রতিষ্ঠান/জ্ঞান নেই। কোন দেশ যখন লঞ্চ করবে, বিরাট অঙ্ক দিয়ে তাদের রকেটে আমাদের একটা স্যাটেলাইট পাঠাতে পারে। সেটাও অনেক ডলারের ব্যাপার। বড়জোর কোন স্যাটেলাইট কিছু সময়ের জন্য লিজ নিতে পারে। আমার মনেপড়ে, বছর ছয়েক আগে একটি স্যাটেলাইট ১০ বছরের জন্য লিজ নেয়ার কথা উঠেছিল।

১৮

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

almamun লিখেছেন:

আমি কয়েকবার এরকম স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম।  hmm স্বপ্ন আসেনি।

lol lol lol

১৯

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

সমস্যা নাই। মহাকাশ থেকে পড়লেও আমরা সেইফ থাকবো। ফোরামের একজন সদস্য আকাশে স্ট্যান্ডবাই আছেন সর্বদা!

lol

DHRUBA
Nothing ever stop all these thoughts and the pain attached to them

২০

Re: মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ

শিপলু লিখেছেন:

স্যাটেলাইট ছুড়বে নাকি?
বলা যায় না পরে হয়ত শুনব ফানুস উড়াবে।

lol2  lol2  lol2

almamun লিখেছেন:

কোন দেশ যখন লঞ্চ করবে, বিরাট অঙ্ক দিয়ে তাদের রকেটে আমাদের একটা স্যাটেলাইট পাঠাতে পারে।

আমারো তাই মনে হচ্ছে।

আরেকটা কাজ করা যেতে পারে। আকাশছোঁয়া ভাইয়ের হাতে ঝুলিয়ে দেয়া যেতে পারে।  hehe

--

সর্বশেষ সম্পাদনা করেছেন পূরব (27-11-2009 10:02)

http://shiblee.webng.com/sign.gif

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ৩৭ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৫৩৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 20-03-2009 13:16 লিখেছেন শিপলু
  • ১০ উত্তর সমূহ
  • ৯৩৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 24-09-2008 17:23 লিখেছেন ইয়ানূর

অবশেষে Yahoo কে গ্রাস করতে যাচ্ছে Microsoft!!

লিখেছেন shuvronil ( পাতাগুলি   )

  • ২১ উত্তর সমূহ
  • ১০৯৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 06-08-2009 01:37 লিখেছেন oronno
  • ১৩ উত্তর সমূহ
  • ১৫০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-09-2007 21:30 লিখেছেন ডার্কলর্ড

বন্ধ : বাংলাদেশ কি পারবে জয় করতে????

লিখেছেন xl131323

  • ১০ উত্তর সমূহ
  • ৫৮৪ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 03-08-2009 15:18 লিখেছেন masud3011

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: