২০১২ সালে কী অইবো? (পাতা ১) - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ৫ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২২ ]

টপিকঃ ২০১২ সালে কী অইবো?

সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম


২১ ডিসেম্বর ২০১২। পৃথিবীর কোনো একটি শহর।


হঠাৎ করে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে। একেবারে নেই হয়ে গেছে সূর্য। পুরো পৃথিবী জুড়ে ঘুটঘুটে অন্ধকারের কালো চাদর। হঠাৎ লকলক করে মাটির ভেতর থেকে জ্বলে উঠলো তীব্র ভয়াবহ আগুন। প্রচন্ড শব্দে বিস্ফোরিত হচ্ছে একের পর এক সব স্থাপনা। সাগরের পানি ফুঁসে উঠে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জনপদ। ভয়াবহ শব্দে কানে তালা লেগে যাওয়া বিভ্রান্ত লোকজন ছুটোছুটি করছে। পরিস্কার করে কিছু বুঝে ওঠার আগেই তান্ডবলীলায় নিমেষে ধ্বংস হয়ে গেলো গোটা জীবজগত।

এইচ জি ওয়েলসের লেখা কল্পকাহিনীর কোনো বইয়ের অনুচ্ছেদ এটি হতে পারতো এটি বা স্পিলবার্গের বানানো নতুন কোনো সাই-ফাই মুভির একটি দৃশ্য। অথচ বলা হচ্ছে, এমনটি হবে বলেই নাকি ভবিষ্যৎবাণী করে গেছে আজ থেকে হাজার বছর আগের প্রাচীন এক সভ্যতার অধিবাসী ‘মায়া’রা। তাদের মতে হুমকির মুখেই রয়েছে আমাদের এই পৃথিবী।

কী আছে সেই মায়ান লিপিতে? কেমন সেই হুমকির মাত্রা এবং বাস্তবতা? জানতে হলে একটু পেছনের দিকের ইতিহাসে ফিরে যেতে হবে।


আজ থেকে অনেক অনেক বছর আগে আজকের মেক্সিকোতে ‘মায়া’ নামের একটা সভ্যতা ছিলো। প্রাচীন সেই সভ্যতার অধিবাসী মায়ারা খ্রিষ্টপূর্ব ২০০০ থেকে ৯০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত টিকে ছিলো পৃথিবীতে। মায়ারা বেশ শিক্ষিত জাতি হিসেবেই পরিচিত ছিলো সবার কাছে। প্রাচীন সেই মায়াদের নিজস্ব ভাষারীতি এবং লেখন পদ্ধতিও ছিলো। জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায়, বিশেষ করে জ্যোর্তিবিজ্ঞানে খুবই পারদর্শী ছিলো তারা।

সেই সময়ে মায়ারা পৃথিবীর জন্য দীর্ঘ এক ক্যালেন্ডার তৈরি করে। তখন থেকে শুরু হয়ে সেই ক্যালেন্ডারটি বর্তমান ২০১২ সালের ২১ অথবা ২৩ তারিখে এসে শেষ হয়ে গেছে। এই বিষয়টি নিয়েই আসলে যত সমস্যার শুরু। নৃবিজ্ঞানীদের যে বিষয়টি ভাবিয়ে তুলছে তা হচ্ছে মায়ারা যদি এতো দীর্ঘ দিনের ক্যালেন্ডার তৈরি করলোই তবে তা ২০১২ সালের ডিসেম্বরের ২১ তারিখে এসেই কেন শেষ হলো? আরো কিছুদিন আগে কিংবা পরে কেন শেষ হলো না? এই প্রশ্নগুলো মাথায় রেখে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী, নৃ-বিজ্ঞানীরা এর কারণ অনুসন্ধান করতে শুরু করেন। তখন থেকেই বের হতে থাকে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। একেক বিজ্ঞানী একেক রকম তথ্য দিতে থাকেন।

এদের কারও মতে, মায়াদের ওই ক্যালেন্ডার অনুযায়ী ২০১২ সালের ২১ অথবা ২৩ ডিসেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মহাপ্রলয় সংঘটিত হবে। আবার কেউ কেউ বলছেন ওই দিন প্রলয়ের কোন ঘটনা ঘটবে না তবে পৃথিবীতে এমন কিছু হবে যাতে পৃথিবীর ভৌগলিক অবস্থানসহ অনেক কিছুরই রূপান্তর ঘটে যাবে। এটা পৃথিবীবাসীর জন্য মঙ্গলজনকই হবে এবং এরপর শুরু হবে এক নতুন যুগের।

মায়াদের এই প্রাচীন মিথ নিয়ে এভাবে ব্যাপক গবেষণা, পক্ষে-বিপক্ষে আলোচনার কথাগুলো নানা সময়ে নানা বইয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার ইন্টারনেটের মাধ্যমেও ছড়িয়ে যায় এই কথাগুলো। অনেক চ্যানেল যেমন: ডিসকভারি এই বিষয়টি নিয়ে আবার ডকুমেন্টারিও প্রচার করে। এর ফলে পৃথিবীব্যাপী একটি গুজব ছড়িয়ে পড়ে। পৃথিবীর বেশির ভাগ মানুষ এটা বিশ্বাস করে বসে যে সত্যিই সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আরো ব্যাপক অনুসন্ধান ও গবেষণা শুরু হয়।

এই মায়ান মিথের বিষয়ে মূলধারার মায়া গবেষকরা আবার বলছেন ২০১২ সালের ২১ ডিসেম্বর মায়া ক্যালেন্ডারের সঙ্গে পৃথিবীও যে ধ্বংস হয়ে যাবে এই কথাটি ঠিক নয়। এই গুজব দিয়ে মায়াদের আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। পৃথিবীর ধ্বংস এই বিশ্বাসের সঙ্গে মায়াদের কোনো সংশ্রব নেই।

অন্যদিকে বিজ্ঞানী সমাজ মহাপ্রলয়ের এই মিথকে অস্বীকার করে বলছেন ২০১২ সালে পৃথিবী ধ্বংসের এই মিথটি আসলে অবৈজ্ঞানিক। এর কোন বাস্তব ভিত্তি নেই। যদি পৃথিবী ধ্বংস হয়ও তবে পৃথিবী ভৌত বিজ্ঞানের যে সূত্রের ওপর প্রতিষ্ঠিত তা মিথ্যা হয়ে যাবে।


অন্যদিকে অনেক বিশেষজ্ঞ আবার বলছেন, এই মিথটা আসলে মায়াদের নয়। এই ক্যালেন্ডার আসলে মেসোআমেরিকান ওলমেক সভ্যতার মানুষদের তৈরি করা। এই ওলমেকদের সঙ্গে মায়াদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো। পরবর্তীতে ওলমেকদের এই দীর্ঘ ক্যালেন্ডারটি মায়াদের নামে পরিচিত পায়।

গবেষণায় দেখা গেছে, মায়ারা একটি ‘সময় চক্র‘কে বিশ্বাস করতো। তাদের মতে এই ‘সময় চক্র’ অনুসারে পৃথিবীর সবকিছু চালিত হয়। তাদের সময় হিসেবের জন্য আলাদা একটি মাপকাঠি ছিলো। এই মাপকাঠি অনুসারে ২০ দিনে হয় এক ইউনাল, ১৮ ইউনাল তথা ৩৬০ দিনে হয় এক টান, ২০ টানে হয় কে’ আটান, ২০ কে আটন তথা ১৪৪,০০০ দিনে হয় বি’ এক টান। এই হিসাব মতে মায়াদের তারিখ ৮.৩.২.১০.১৫ কে যদি ব্যাখ্যা করা হয় তবে তার মানে হবে ৮ বি’ এক টান, ৩ কে’ আটান, ২ টান, ১০ ইউনাল এবং ১৫ দিন।

ধারণা করা হয় মায়ারা বিশ্বাস করতো পৃথিবীর সময়ের একটা নিজস্ব চক্র আছে। প্রতি ১৩ বি’ এক টান পর পর একটা পরিবর্তন আসে পৃথিবীতে। এই পরিবর্তনটা যে আসলে কি, অর্থাৎ ভালো না মন্দ তা নিয়েই যতো গোলমাল।

মায়াদের ক্যালেন্ডারের শেষ তারিখ ১৩.০.০.০০ যা পশ্চিমা ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখা যায় পশ্চিমা ক্যালেন্ডারের ২০১২ সালের ২১ অথবা ২৩ ডিসেম্বর এসে এই চক্রটি শেষ হয়। ১৯৫৭ সালে একজন মায়া অ্যাস্ট্রনমার মাউড ওরমেস্টার মেকমসন লিখেছিলেন যে ১৩ বি’ এক টানের চক্রটি যখন পূর্ণতা পাবে তা মায়াদের জন্য অত্যন্ত গুর্বত্বপূর্ণ একটি বিষয় বলে বিবেচিত হবে। এর সঙ্গে আরো যোগ করেছেন মাইকেল ডি কোই। তিনি বলেছেন, ‘পবিত্র এই ১৩ বি’ এক টান চক্রটি যে দিন পূর্ণ হবে (অর্থাৎ ২০১২ সালের ২১-২৩ ডিসেম্বর) সেদিন পৃথিবীসহ এর অধিবাসীদের জন্য শুর্ব হবে এক নতুন জীবনের (এটা কি মৃত্যু পরবর্তী জীবন?)।

‘কেই’ এর প্রলয় মতবাদ ১৯৯০ সালের আগ পর্যন্ত বিজ্ঞানী মহল গ্রহণ করেন। পরবর্তীতে অন্যান্য গবেষকরা বলেন, ১৩ বি’ এক টানের মানে এই নয় যে যেদিন ক্যালেন্ডারটি শেষ সেদিনই প্রলয় কান্ড ঘটবে পৃথিবী জুড়ে; হতে পারে ঐদিন এমন কিছু ঘটবে যার ফলে সেদিন পৃথিবীতে উদযাপনযোগ্য কোন উৎসবের মুহূর্তও হতে পারে।

লিন্ডা শেলী এবং ডেভিড ফ্রেইডাল এই দু’জন মায়া গবেষক ও বিজ্ঞানী মায়াদের এই ১৩ বি’ এক টানের উপর দীর্ঘ এক গবেষণা করে শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, ১৩ বি’ এক টানের চক্রটি আসলে ধ্বংসাত্মক কোন কিছু প্রকাশ করতে চায়নি। এর মানে হলো- সেদিন পৃথিবীতে ভালো কিছু ঘটবে। তবে এতোদিন তাহলে মায়াদের ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিলো?

মায়াদের এই মিথটি নিয়ে খোদ মায়ারা কি ভাবছে? এ ব্যাপারে অনুসন্ধানে জানা গেছে, গুয়েতেমালায় বসবাসকারী কিছু আদীবাসী মায়া, যারা এখনও প্রাচীন সেই মায়া ক্যালেন্ডার অনুযায়ী তাদের দিন তারিখ হিসাব করে। ২০১২ সালের ২১-২৩ ডিসেম্বর এই ব্যাপারটি নিয়ে তাদের কোন মাথা ব্যথাই নেই। অর্থাৎ তারা পৃথিবী ধ্বংসের কারণটি বিশ্বাস করে না। একই কথা বর্তমান যুগের মায়াদেরও। তাদের মতে, ২১ ডিসেম্বর পৃথিবী ধ্বংস নিয়ে যে মাতামাতি চলছে তা আসলে পশ্চিমা সংস্কৃতি ও তাদের বিশ্বাস। এখানে ভুলভাবে মায়াদের জড়ানো হচ্ছে।

অনেক গবেষকের আবার বিশ্বাস, ওই দিন পৃথিবীর কৰপথে আসবে নতুন একটি গ্রহ, যার সাথে পৃথিবীর সরাসরি সংঘর্ষ হবে এবং ধ্বংস হয়ে যাবে পৃথিবী। আবার কেউ কেউ বলছেন, সৌরজগতের মূল চালিকা শক্তি সূর্য, ছায়াপথ মিল্কিওয়েতে এমন কিছু ঘটবে যাতে ধ্বংস হতে পারে পৃথিবী নামে গ্রহটি।

অনেক গবেষক আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, এদিন পৃথিবীর বাইরে থেকে মানুষের চেয়েও উন্নত প্রজাতির এবং বুদ্ধিমান ভিনগ্রহবাসীর আগমন হবে। এই ভিনগ্রহবাসীরা অবশ্য পৃথিবী ধ্বংস করবে না নতুন করে সাজাবে তেমন কিছু তারা বলেনি!

এখন এই মিথটি নিয়ে নতুন যুগের নতুন মানুষদের চিন্তাভাবনা কি? তারা এ বিষয়টি নিয়ে কি ভাবছে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, অধিকাংশ তর্বণদের বিশ্বাস এই মিথটি আসলে পশ্চিমাদের কারসাজি। এর আগেও বেশ কয়েকবার মহাপ্রলয়ের গুজব শোনা গেছে। সেই বিষয়গুলো নিয়ে যথারীতি বেশ হইচইও হয়েছিল পৃথিবীতে। কিন্তু শেষ পর্যন্ত সেই বিষয়গুলো গুজবই থেকে গেছে। তাই মায়াদের এই ২০১২ সালের প্রলয়কান্ডের ভবিষ্যতবাণীকে থোড়াই কেয়ার করছেন তর্বণরা।

অন্য দিকে এই গুজবের বির্বদ্ধে মাঠে নেমেছে খোদ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’। নাসার বক্তব্য হচ্ছে ওই দিন যদি সত্যি সত্যিই পৃথিবী ধ্বংস হতো তবে তার কিছু না কিছু আলামত অবশ্যই দেখা যেতো। তা খালি চোখেই দেখতে পারতো সবাই।

এই গুজবের বির্বদ্ধে নাসা যে কোমর বেধে লেগেছে তা বোঝা যায় তাদের ব্যাপক প্রচারণার কৌশল দেখে। বর্তমান সময়ের সবচেয়ে কার্যকর মিডিয়া ইন্টারনেটের মাধ্যমে নাসা গুজবের বির্বদ্ধে প্রচারণা চালাচ্ছে। শুধু তাই নয়, সনি পিকচার্স ২০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে একটি মুভিও নির্মাণ করেছে। এই মুভির নাম ‘২০১২’। নাম শুনেই আন্দাজ করা যায় এই মুভির বিষয়বস' কি হতে পারে। এই নভেম্বরেই রিলিজ হবার কথা মুভিটির। দেখা যাক কি বলা হয়েছে সেখানে।

1 minute and 15 seconds after:

কাল রাত্রে ঐ মুভিটা দেখলাম!! তারপর থেকে তরতরাইয়া কাঁপতেছি!! রাত্রে ভালো ঘুমও হয়নাই।  worried worried  nailbiting nailbiting

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (25-11-2009 16:50)

Re: ২০১২ সালে কী অইবো?

কয়েকদিন আগে এই আর্টিকেলটা দেখেছিলাম। সবই হুজুগ বলে মনে হল।

কপি করার দরকার ছিলো না, কারণ ঐ সাইটটাও ইউনিকোড; কপি করে আমরা আগ্রহী পাঠককে ঐ সাইটে যাওয়া থেকে বিরত রাখছি। সামান্য অংশ তুলে দিয়ে বিস্তারিত .... লিখে লিংক দিলেই হত। পাশাপাশি গ্রাফিক্সগুলো আমদানী না করলে ভালো হত।

আর ক্যালেন্ডার শেষ জন্য যেটা মনে হয়েছে, সেটা হল ক্যালেন্ডার তো সসীম দৈর্ঘের হবে। সেই আমলে ২০১২ পর্যন্ত বানিয়ে রেখেছে এইটাই যথেষ্ট নয় কি! যে সময়ে মায়া সভ্যতা শেষ হয়েছে, সেই সময়ে শেষ না হয়ে ঐ সভ্যতা যদি আরো ১০০ বছর টিকতো তাহলে হয়তো এইটা ২০১২ সালের পরিবর্তে ২১১২ অথবা ৩৪৫৬ সাল পর্যন্ত হত, কারণ ঐ সময়ের মধ্যে তাঁদের মূদ্রণ/লেখা এবং হিসাবের কৌশলগুলো আরো ভালোভাবে রপ্ত হত।

ধরুন, কম্পিউটারে আগে মিলেনিয়াম বাগ ছিল। প্রোগামারগণ সালকে দুইটা ডিজিট দিয়ে লিখেছিলো, কারণ ঐ সময়ে স্টোরেজ ক্যাপাসিটি কম ছিল, তাই ৮ বিটের ভ্যারিয়েবল ব্যবহার করেছিলো। এছাড়া, প্রাথমিক স্তরে এই ব্যাপারটার ফলে ভবিষ্যতে কম্পিউটিং জগতে ক্ষতির ব্যাপকতা আন্দাজ করতে পারে নাই -- হয়তো আন্দাজই করতে পারে নাই যে মানুষের পকেটে পকেটে মোবাইল ফোন সদৃশ কম্পিউটার আসবে। এখনও যতদুর জানি ২০৩৮ সালের একটা গ্যাড়াকল আছে ... ...

এখন যদি কোনো কারণে এই সভ্যতা ধ্বংস হয় এবং ভবিষ্যত প্রজন্ম আবিষ্কার করে ২০৩৮ সালে কি পৃথিবী ধ্বংস হওয়ার কথা আমরা আগে থেকেই আন্দাজ করেছিলাম -- তবে ব্যাপারটা একটু কেমন হয়ে যায় না ...!!

Re: ২০১২ সালে কী অইবো?

রুমেল লিখেছেন:

কাল রাত্রে ঐ মুভিটা দেখলাম!! তারপর থেকে তরতরাইয়া কাঁপতেছি!! রাত্রে ভালো ঘুমও হয়নাই

শুধু কি আপনি কাপতাছেন আমারতো কাপুনি ধরাইয়া দিলেন। ভয়ানক সব কথাবার্তা আপনে  খামোখা ডর দেহাইতেছেন ডর লাগলেও আমি ডরামুনা হে কইয়া দিলাম। সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ hairpull

সর্বশেষ সম্পাদনা করেছেন ইলিয়াস (25-11-2009 16:38)

http://glitteredtext.com/final/tinyloader.com12676847567532.gif

http://i.imagehost.org/0784/itechbangla.gif

ইলিয়াস'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ২০১২ সালে কী অইবো?

হুম, এই ঘটনার কথা জানা ছিলো না। কিছুদিন আগে এক ডিভিডিতে ২০১২-এর ট্রেলার দেখেছিলাম। পোস্টটা পড়ে ছবিটার প্রতি আগ্রহ বেড়ে গেল।

তবে এটা নাসার প্রচারণা বলে মনে হচ্ছে না - ওদের মাথা ঘামাবার মত অনেক কিছু আছে। আসল কথা হলো, এখন মুভিটা রিলিজ হবার সময় এসেছে - এগুলো বোধহয় ঐ কোম্পানীরই পাবলিক রিলেশন-ওয়ালাদের কান্ড - টুপাইস কামানোর ফন্দি।  kidding

Re: ২০১২ সালে কী অইবো?

invarbrass লিখেছেন:

এখন মুভিটা রিলিজ হবার সময় এসেছে - এগুলো বোধহয় ঐ কোম্পানীরই পাবলিক রিলেশন-ওয়ালাদের কান্ড - টুপাইস কামানোর ফন্দি।  kidding

2012: Doomsday (DVD-Rip) মুভিটা গত সপ্তাহে (দুই সপ্তাহ বোধহয়) ডাউনলোড করলাম যে  thinking এটা কোনটা তাহলে ?

সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী৮৩ (25-11-2009 17:03)

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ২০১২ সালে কী অইবো?

এসব উল্টা পাল্টা কথা বলে কিছুদিন পর পর নিজেদের ফোকাসে আনে। আসলে ওরাও জানে এগুলো ঘটবে না।

Re: ২০১২ সালে কী অইবো?

৫ মে (কোন সাল মনে নাই) না একবার পৃথিবী ধ্বংস হবার কথা ছিল  thumbs_down thumbs_down thumbs_down আপনাদের মনে আছে?  hehe এসব ফাউল কথায় কান দিবেন না  notlistening

সর্বশেষ সম্পাদনা করেছেন শরীফ আহমেদ (25-11-2009 17:23)

Re: ২০১২ সালে কী অইবো?

মেহেদী৮৩ লিখেছেন:
invarbrass লিখেছেন:

এখন মুভিটা রিলিজ হবার সময় এসেছে - এগুলো বোধহয় ঐ কোম্পানীরই পাবলিক রিলেশন-ওয়ালাদের কান্ড - টুপাইস কামানোর ফন্দি।  kidding

2012: Doomsday (DVD-Rip) মুভিটা গত সপ্তাহে (দুই সপ্তাহ বোধহয়) ডাউনলোড করলাম যে  thinking এটা কোনটা তাহলে ?

2012: Doomsday হলো গত বছরের মুভি - রিলিজ ডেট 12 February 2008। অখাদ্য ছবি।

আর 2012 হলো এই বছরের - 13 November 2009। এটা মাল্টি-স্টারার - বেশ কয়েকজন বড় অভিনেতা আছে।

Re: ২০১২ সালে কী অইবো?

শামীম লিখেছেন:

এখনও যতদুর জানি ২০৩৮ সালের একটা গ্যাড়াকল আছে ... ...

Unix Millennium bug, Y2K38

(at 00:00:01 UTC on 19 January 2038)

সর্বশেষ সম্পাদনা করেছেন alibd87 (25-11-2009 18:51)

মাথা আমার HOT আছে।

VIRUS মুক্ত LINUX এর চেয়ে VIRUS আলা এক্সপি ভালো

১০

Re: ২০১২ সালে কী অইবো?

এখনো অনেক কিছু বাকী আছে................. big_smile
ভয়ের কিছু নেই.......। shame

সর্বশেষ সম্পাদনা করেছেন রাজ হাসান (25-11-2009 20:19)

১১

Re: ২০১২ সালে কী অইবো?

invarbrass লিখেছেন:

  গত বছরের মুভি - রিলিজ ডেট 12 February 2008। অখাদ্য ছবি।

হুমম, দেখিনাই যদিও, কিন্তু আমার ১.২৭ গিগা ডাউনলোড করার সময় নষ্ট হইলো   crying

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: ২০১২ সালে কী অইবো?

মুভিটির trailer দেখেছি বেশ কিছুদিন আগে। এখন মুভিটি দেখার অপেক্ষায় আছি। waiting

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://linuxmint-bd.org/temp/banshee_tracker/sig.php

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: ২০১২ সালে কী অইবো?

অয়ন খান লিখেছেন:

মুভিটির trailer দেখেছি বেশ কিছুদিন আগে। এখন মুভিটি দেখার অপেক্ষায় আছি। waiting

TS বাইরাইসে। ডিভিডিপ্রিন্ট দেখবো  waiting

http://i47.tinypic.com/2mgjhcj.jpg
মেরাজ০৭
ডিসেগনিশনঃ গেমার

১৪

Re: ২০১২ সালে কী অইবো?

শামীম লিখেছেন:
এখনও যতদুর জানি ২০৩৮ সালের একটা গ্যাড়াকল আছে ... ...

alibd87 লিখেছেন:
Unix Millennium bug, Y2K38
(at 00:00:01 UTC on 19 January 2038)

এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই ...

অবসর.কম বাংলা ভাষায় প্রথম গ্রাফিক্স, ওয়েব ডিজাইন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক ফোরাম।
http://i.imagehost.org/0955/obosor_userbar_1_adn.gif

১৫

Re: ২০১২ সালে কী অইবো?

অচেনা_পথিক লিখেছেন:

শামীম লিখেছেন:
এখনও যতদুর জানি ২০৩৮ সালের একটা গ্যাড়াকল আছে ... ...

alibd87 লিখেছেন:
Unix Millennium bug, Y2K38
(at 00:00:01 UTC on 19 January 2038)

এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই ...

ফোরামেই এই ব্যাপারে পুরণো একটি থ্রেড আছে: http://forum.projanmo.com/viewtopic.php?id=12391

১৬

Re: ২০১২ সালে কী অইবো?

হুম , দেখলাম ,শুনলাম ,  বুঝলাম। বিশ্বাস করলাম না।   big_smile

আসল কথা হলো, এখন মুভিটা রিলিজ হবার সময় এসেছে - এগুলো বোধহয় ঐ কোম্পানীরই পাবলিক রিলেশন-ওয়ালাদের কান্ড - টুপাইস কামানোর ফন্দি !!!

I am not far, but alone. Like a pair of rail tracks in winter morning.............

১৭

Re: ২০১২ সালে কী অইবো?

যাক কিছু না হইলেই হইলো। dontsee আমি আবার নিজেকে খুব আদর করি। cool

১৮

Re: ২০১২ সালে কী অইবো?

রুমেল লিখেছেন:

যাক কিছু না হইলেই হইলো। dontsee আমি আবার নিজেকে খুব আদর করি। cool

এসব পুরাই ফাউল খবর।তাই ভয় পাওয়ার মত কিছু নেই বলেই মনে করি।

যে আমারে চিনে তার কাছে আমি অনেক কিছু...
যে আমারে চিনে না তার কাছে আমি কিছুই না...

১৯

Re: ২০১২ সালে কী অইবো?

দুনিয়ায় গুজব ছড়ানোর মানুষের অভাব নাই। আইচ্ছা যদি বাইচা থাকি তাইলেতো দেখুমি। আশায় রইলাম... waiting

নিজের ভিতর লজ্জাবোধ রাখুন আর মিথ্যাকে পরিহার করুন, আপনার দ্বারা পৃথিবীর কোন উপকার হোক বা না হোক, অন্তত কোন ক্ষতি সাধিত হবে না ৷

২০

Re: ২০১২ সালে কী অইবো?

মুক্তবিহঙ্গ লিখেছেন:

দুনিয়ায় গুজব ছড়ানোর মানুষের অভাব নাই। আইচ্ছা যদি বাইচা থাকি তাইলেতো দেখুমি। আশায় রইলাম... waiting

ঐ মুভির ব্যবসা বাড়ানির লেইগাই এই কেইস মনে কয়  hehe

যে আমারে চিনে তার কাছে আমি অনেক কিছু...
যে আমারে চিনে না তার কাছে আমি কিছুই না...

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২২ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

কে কত সালে এস. এস. সি পাশ করেছেন।

লিখেছেন সাদাত হাসান ( পাতাগুলি      )

  • ৮৩ উত্তর সমূহ
  • ৭৫০৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-08-2009 20:46 লিখেছেন Mrashid

২০০০ সালে ম্যাক ওএস এক্স

লিখেছেন স্বপ্নচারী

  • উত্তর সমূহ
  • ৫৯৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 13-07-2007 11:58 লিখেছেন সেভারাস
  • ১০ উত্তর সমূহ
  • ১৭৬২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 14-02-2009 14:09 লিখেছেন muktadir
  • ১৫ উত্তর সমূহ
  • ৭২০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 26-10-2009 01:12 লিখেছেন shitol69
  • উত্তর সমূহ
  • ৭৮৯ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 19-01-2009 19:06 লিখেছেন রুমেল

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: