Firefox plugins সমস্যা (পাতা ১) - টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১০ ]

টপিকঃ Firefox plugins সমস্যা

Firefox এর অসংখ্য plugins বের হয়েছে।আর তা ডাউনলোড করা মাত্রই ইনস্টল হয়ে যায়।কিন্তু কোন কারনে Firefox রিইনস্টল করতে হলে বা নতুন করে উইন্ডোজ দিলে তা আবার ডাউনলোড করতে হয় ।কিন্তু আমি চাচ্ছি দরকারী plugins  গুলো একবার ডাউনলোড করে রাখব আর তা যখন দরকার ইনস্টল করব।কিন্তু সমস্যা হল আমার প্রয়োজনীয় সব plugins  নেই।এ পর্যন্ত কতগুলো দরকারী plugins  বের হয়েছে তাও আমার জানা নেই।সবচেয়ে বড় সমস্যা plugins  গুলো ইনস্টল করতে জানিনা আমি।কারণ আমি এগুলো C:\Program Files\Mozilla Firefox\res\entityTables এখানে পেস্ট করেছি কিন্তু মনে হয়নি তা কাজ করছে।এগুলো সাধারনত xpi format এর হয়।তাই ফোরামের বন্ধুদের কাছে সাহায্য চাচ্ছি।কিভাবে ইনস্টল করতে হবে তা জানাবেন।আর plugins  গুলো ডাউনলোডের এমন ঠিকানা যেটা কম্পিউটারে সেভ করে রাখা যাবে সরাসরি ইনস্ট হবেনা।

সর্বশেষ সম্পাদনা করেছেন Kamrul08 (23-11-2009 22:48)

Re: Firefox plugins সমস্যা

আমারও খুব জানা দরকার। কেউ জানলে প্লিজ দয়া করে জানান।

http://i50.tinypic.com/2i6jclk.jpg

Re: Firefox plugins সমস্যা

প্লাগইন এবং অন্যান্য সেটিংস ব্যাকআপ রাখার জন্য ফিবি ব্যবহার করতাম। তবে এখন আর এত ঝামেলা করিনা - পোর্টেবল ভার্সন ব্যবহার করি।
portableapps.com থেকে পোর্টেবল ফায়ারফক্স নামিয়ে নিন - যে ফোল্ডারে ইনস্টল করবেন, সব প্লাগইনস একই ফোল্ডার থাকবে। চাইলে ফোল্ডারটি পেন্ড্রাইভে কপি করে অন্য পিসিতেও সরাসরি চালাতে পারবেন - কিছু ইনস্টল করতে হবে না।

ডিস্ক থেকে মোযিলার এ্যাডঅনসগুলো ইনস্টল করার জন্য File > Open (Ctrl+O) করে xpi ফাইল ওপেন করলেই ইনস্টল হয়ে যাবে।

ফায়ারফক্সের প্লাগ-ইন সাইটে "add to firefox" বাটনে ক্লিক করলে ইনস্টল কনফার্মেশন ডায়ালগ বক্স আসবে - এখানে দেখবেন প্লাগ-ইন ফাইলটির লিংক দেয়া আছে - ঐ লিংকটি ডাবল ক্লিক করে হাইলাইট করে কোনো ডাউনলোড ম্যানেজারে পেস্ট করতে পারেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (23-11-2009 23:13)

Re: Firefox plugins সমস্যা

দরাকারে আসবে, ধন্যাবাদ invarbrass ভাইকে।

অ:ট: invarbrass ভাইকে কে সেঞ্চুরী হাকানোর জন্য অভিনন্দন।  smile

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: Firefox plugins সমস্যা

ফায়ারফক্সের সমস্ত সেটিংস (বুকমার্কসসহ) উইন্ডোজ থেকে উবুন্টুতে (৯.১০) কিভাবে কপি করব ?

সর্বশেষ সম্পাদনা করেছেন কণিষ্ক (23-11-2009 23:14)

http://i45.tinypic.com/2vte35l.jpg

Re: Firefox plugins সমস্যা

কণিষ্ক লিখেছেন:

ফায়ারফক্সের সমস্ত সেটিংস (বুকমার্কসসহ) উইন্ডোজ থেকে উবুন্টুতে (৯.১০) কিভাবে কপি করব ?

ব্রাউজার ওপেন করে......
bookmarks>>organize bookmarks>>import & backup>>(backup/restore)
মামলা ডিসমিস!!

Re: Firefox plugins সমস্যা

invarbrass কে অনেক অনেক ধন্যবাদ।তবে এ পর্যন্ত কতগুলো দরকারী plugins  বের হয়েছে তাও আমার জানা নেই। লাইনটার দিকে নজর দিলে আরো ভাল হত।

Re: Firefox plugins সমস্যা

কণিষ্ক লিখেছেন:

ফায়ারফক্সের সমস্ত সেটিংস (বুকমার্কসসহ) উইন্ডোজ থেকে উবুন্টুতে (৯.১০) কিভাবে কপি করব ?

একাজের জন্য সবচাইতে ভালো উপায় হলো ক্লাউড (অনলাইন) বুকমার্ক সিন্ক্রোনাইজেশন এ্যাড-অন ব্যবহার করা।

আমি Xmarks ব্যবহার করি। এটা শুধু বুকমার্কই না, এমনকি পাসওয়ার্ডও সিন্ক করতে পারে। আইই এবং সাফারির বুকমার্কও ফায়ারফক্সের সাথে শেয়ার করতে পারবেন।

এছাড়া লাস্টপাস দেখতে পারেন - এটা মূলত: পাসওয়ার্ড শেয়ার করার জন্য।

এছাড়া গুগল বুকমার্ক প্লাগ-ইনও ব্যবহার করতে পারেন - জিমেইল এ্যাকাউন্টের সাথে সিন্ক্রোনাইজড থাকবে।

মোযিলার নিজস্ব উইভ প্রযেক্ট নামেও একটি চমৎকার সলিউশন আছে।

ড্রপবক্স যদি ব্যবহার করেন তাহল ড্রপফক্স-ও নেড়েচেড়ে দেখতে পারেন।

7 minutes and 7 seconds after:

Kamrul08 লিখেছেন:

invarbrass কে অনেক অনেক ধন্যবাদ।তবে এ পর্যন্ত কতগুলো দরকারী plugins  বের হয়েছে তাও আমার জানা নেই। লাইনটার দিকে নজর দিলে আরো ভাল হত।

মাঝে মাঝে ফায়ারফক্সের প্লাগ-ইনস সাইটে ঢুঁ মারুন। ওখানকার রেকমেন্ডেড এবং পপুলার প্লাগ-ইন গুলোর বর্ণনা পড়ে দেখুন - যদি মনে হয় কাজে আসবে তাহলে ইনস্টল করে ফেলুন, কিছুদিন ট্রাই করুন।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরীও ব্রাউজ করতে পারেন - আপনার প্রয়োজনে আসবে এমন প্রচুর এ্যাড-অন পেয়ে যাবেন। প্লাগ-ইনস কালেক্সনও দেখতে পারেন।

এছাড়া গুগল করলেও কিছু লিস্ট পাবেন... যেমন:
http://lifehacker.com/5205629/top-10-mu … 09-edition
http://www.macstories.net/firefox/best- … xnext-now/
http://loyalkng.com/2009/05/23/top-10-u … xperiance/
http://www.makeuseof.com/tag/best-firef … d-privacy/

Re: Firefox plugins সমস্যা

মনের মত উত্তর এবং টিপস দিলেন invarbrass।সাথে দেখলাম আপনার সম্মাননা।তাই Warm congratulation জানাচ্ছি।আর ধন্যবাদ তো আছেই।

১০

Re: Firefox plugins সমস্যা

invarbrass কে ধন্যবাদ।

পোস্টঃ [ ১০ ]

পাতা 1

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

Firefox তে সমস্যা

লিখেছেন খালেদ বিন ইসলাম

  • উত্তর সমূহ
  • ৩৪২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 18-08-2009 14:54 লিখেছেন সাদাত হাসান
  • উত্তর সমূহ
  • ১৯০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 08-10-2008 17:32 লিখেছেন ahikmahin

Firefox Tricks

লিখেছেন ডার্কলর্ড

  • উত্তর সমূহ
  • ৩০১ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 28-11-2007 04:06 লিখেছেন দত্ত

FireFox 4-এ থাকছে...

লিখেছেন invarbrass

  • উত্তর সমূহ
  • ১০৩৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 04-12-2008 22:41 লিখেছেন মুশাফ

firefox জনিত problem

লিখেছেন MOSFET

  • উত্তর সমূহ
  • ৪৭০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-05-2009 23:20 লিখেছেন অয়ন খান

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: