Re: ডিজিটাল বাংলাদেশে আপনার পিচ্চির ডিজিটাল নাম
অফটপিক: ইউটিউব এবং পেপাল-এর এ্যান্টি-ফ্রড সিস্টেমের স্রষ্টা জাওয়েদ করিম কিন্তু বাংলাদেশী।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
অফটপিক: ইউটিউব এবং পেপাল-এর এ্যান্টি-ফ্রড সিস্টেমের স্রষ্টা জাওয়েদ করিম কিন্তু বাংলাদেশী।
মেহেদী৮৩ লিখেছেন:Core 2 Invarbrass : "Impossible Is Nothing, Neither Is Unknown"
Core i7 থাকতে কোর টু ডুয়ো ক্যান!
আমিতো ভাই কোর ২ ডুয়ো বলিনাই। কোর এর অনেকগুলো সিরিজ আছে, যেমন: ডুয়ো, কোয়াড, এক্সট্রিম। এই সিরিজ গুলোর মত করে নতুন সিরিজ বানাইছিলাম, ইনভারব্রাস 
ওওও!!
একটুচখানি মিচটেক হইছে রে!
তয় নামটা কিন্তুক রসগোল্লা!
তাইলে কোর টু ইনভার ভাই নতুন নাম পাওয়ার ফলে কি খাওয়াইবেন কন!
পরধান অতিথি কিন্তুক আন্টিরেই চাই! 
এই নামগুলো ও যুক্ত হতে পারে:
অটো - , রিচার্জেবল - , হাইডেফিনিশন - , এরর - , মোবাইল - , পার্টিশন - , বেডসেক্টর - , ওয়্যারলেস - , রিকভারী - , অপটিক্যাল - , শর্টসার্কিট - , ভাইব্রেশন - , ম্যাগনেটিক - , ডায়নামিক -
ইত্যাদি ইত্যাদি.... 
[এর কোনটা ব্যবহার হয়ে গেলে সরি..]

বেশ কিছুদিন ধরে হাসির বাক্সে আসা হয় না আজ হঠাৎ এই টপিকটা চোখে পড়ল। পড়ে ব্যাপক মজা পাইলাম।
মাহবুবকে একটা +
রুমেল লিখেছেন:এ নিয়ে আমার যে তিনটা ডিজি নেম হয়ে গেলো। পরিচিত হবো কোনটা দিয়া?
![]()
৫৩/৬/৬.৭ হচ্ছে আপনার বর্তমান নাম
1 minute and 50 seconds after:
রুমেল ভাই ভাল একটা নাম বের করেছেন। এখন থেকে এ নামগুলো পরিচিত হবে ডিজি নাম এ।
হায় হায়! এই নাম আমার পছন্দ না।
আগেরটাই বেটার।
অফ:ট: কোরআইসেভেন এর ৪টা কোর। ৮টা না। 
অফ:ট: কোরআইসেভেন এর ৪টা কোর। ৮টা না।
ধন্যবাদ রেইড ভাই (
), ব্যাপারটা জানতাম না।
আরেকটু হেল্প করেন, Core 2 invarbrass এর কোর কয়টা হইতে পারে বলে আপনার ধারনা? (কিংবা প্রত্যাশা ) 
সর্বশেষ সম্পাদনা করেছেন মেহেদী৮৩ (24-11-2009 23:16)
ধন্যবাদ রেইড ভাই
আমি আর উত্তর কমুনা। 
যাও একবার মাফ করলাম............................... 
আরেকটু হেল্প করেন, Core 2 invarbrass এর কোর কয়টা হইতে পারে বলে আপনার ধারনা? (কিংবা প্রত্যাশা )
ডেফিনেটলি সর্বচ্চ ৪টা।* কারণ, ইন্টেলের কোর২ সিরিজের সর্বচ্চ ৪টা পর্যন্ত কোর আছে। ডুওতে দুইটা আবার কোয়াডেও দুইটা(কোরটুডুও দুইটা)। ২x২=৪টা। (ধারনা) 
*আপনার Core 2 invarbrass কোন কোম্পানীর? 
সর্বশেষ সম্পাদনা করেছেন রুমেল (24-11-2009 23:34)
দক্ষিণের-মাহবুব ভাই,
অনেক দেরিতে হলেও পড়লাম। হাসতে হাসতে শেষ ..

*আপনার Core 2 invarbrass কোন কোম্পানীর?
এইটা আবার বলতে হয় নাকি ?
ডেফিনিটলি প্রজন্ম এর 
প্রথম বার মাফ করলেন, থ্যাংকু। 
তবে ছোট ভাই কিনা, তাই বারবার বড়দের বিরক্ত করতে মন চায়। 
......
শুধু র্যাম যখন বেশি ডাটা ট্রান্সফার করবে সেই বাড়তি ডাটা ক্যাশে রাখবে। আর প্রসেসর তখন ক্যাশ থেকে আস্তে আস্তে সেই ডাটা নিতে থাকবে। (যতটুকু জানি ক্যাশ মেমোরীর কাজ এটাই, ভুল হয়ে থাকলে কেউ সংশোধন করিয়ে দিবেন আশা করি)
...
না, ক্যাশের কাজ এইটা না।
প্রসেসরে কোন প্রোগ্রাম চলার সময় র্যাম থেকে ডাটা নেয়। কিন্তু প্রসেসর প্রথমে চেক করে ডাটা ক্যাশে আছে কিনা, যদি থাকে তাহলে সেখান থেকে রীড করে। আর যদি না থেকে তাহলে র্যাম থেকে নেয় এবং এই সময় ডাটার একটা কপি ক্যাশে লোড করে, পরবর্তীতে যখন প্রসেসরে এই ডাটার প্রয়োজন হয় তখন ক্যাশ থেকে নেয়।
ধরুন, আপনার পড়ার টেবিলের সাথে একটা বুকসেলফ আছে। আপনি চেয়ারে বসেই যে কোন বই সেখান থেকে নিয়ে পড়তে পারেন। কিন্তু আপনার বইয়ের সংখ্যা এত বেশি যে সব বই বুকসেলফে জায়গা হয় না সে গুলো রোমের অন্য কোথাও অথবা অন্য রোমে রাখেন অথবা আপনার নিজস্ব একটা লাইব্রেরি আছে সেখানে রাখেন। এখন আপনি কোন একটি বই পড়তে চাইলেন এবং খোঁজে দেখলেন সেটা বুকসেলফে নাই, পরে সেটা লাইব্রেরি থেকে এনে পড়লেন। পড়ার পর সেটা এখন বুকসেলফে রেখে দিলেন। পরবর্তীতে যখন ঐ বইটি আবার পড়তে চাইবেন চেয়ারে বসেই বুকসেলফ থেকে নিয়ে পড়তে পারবেন কষ্ট করে লাইব্রেরিতে যেতে হবে না। এখানে বুকসেলফটা ক্যাশ মেমোরির মত কাজ করে।
( ভূল(!) আমারও হতে পারে, যদি হয়ে থাকে কেউ সংশোধন করে দিয়েন)
সর্বশেষ সম্পাদনা করেছেন ত্রিমাত্রিক (24-11-2009 23:55)
অফটপিক: ইন্টেল এবং এএমডি দুই কোম্পানীরই ৬ কোর (হেক্সাকোর - ইন্টেলের ডনিংটন এবং এএমডির ইস্তাম্বুল সিরিজ) এবং ৮ কোর (অক্টালকোর - ইন্টেল নেহালেম এবং এএমডি শাংহাই সিরিজ) প্রসেসর আছে - সার্ভারের জন্য। ডেস্কটপের জন্য i7 সম্ভবত: ৮ কোর পর্যন্ত লিমিট।
সান মাইক্রোসিস্টেমের UltraSPARC প্রসেসরের নায়াগ্রা এবং রক সিরিজের হাই-এন্ড চীপগুলোতে ৬৪ থেকে ১২৮-টি কোর + হাইপারথ্রেডিং থাকে (মোট সিপিইউ: ১২৮ X ২ = ২৫৬টি
)। ইন্টেলও নাকি আগামী ২/১ বছরের মধ্যে ৬৪ কোর প্রসেসর ছাড়তে যাচ্ছে। তবে এগুলো সুপার কম্পিউটার এবং সার্ভারের জন্য প্রসেসর - আমাদের মত আদার ব্যাপারীর মাথা ঘামানোর চান্স নাই।
জাপানে থাকতে ইন্টেলের একটি নতুন মাদারবোর্ড প্ল্যাটফর্ম (skulltrail না কি যেন একটা নাম ছিলো) প্রিভিইউ দেখেছিলাম - ডুয়াল সকেটে ২টা ৮-কোর হাইপারথ্রেডিং প্রসেসর (সম্ভবত: নেহালেম সিরিজ)। অর্থাৎ, সব মিলিয়ে ২ X ৮ কোর X ২টা হাইপারথ্রেড = ৩২টা ভার্চুয়াল প্রসেসর!
তবে এগুলো বাজারে আসতে অনেক দেরী।
( ভূল(!) আমারও হতে পারে, যদি হয়ে থাকে কেউ সংশোধন করে দিয়েন)
হুমমম...... ভুলটা ধরিয়ে দিলাম
(আজকাল এই ভুলটাই বেশি দেখা যাচ্ছে)
ত্রিমাত্রিক ভাই, আপনার কথা ঠিকই আছে, অন্তত যেটা বলেছেন সেটা Wiki তেও বলছে। দেখাই যাচ্ছে আমার জানায় কিছু ঘাটতি ছিল। আপনার কারনে জানা হয়ে গেল।
থ্যাংকু।
ত্রিমাত্রিক লিখেছেন:( ভূল(!) আমারও হতে পারে, যদি হয়ে থাকে কেউ সংশোধন করে দিয়েন)
হুমমম...... ভুলটা ধরিয়ে দিলাম
(আজকাল এই ভুলটাই বেশি দেখা যাচ্ছে)
অ.টঃ অমেকেই ভুল বানান ভুল করে ভুল লিখতে গিয়ে ভূল লিখে 
সর্বশেষ সম্পাদনা করেছেন ত্রিমাত্রিক (25-11-2009 00:40)
একটা প্রোগ্রাম চালানোর সময় যে ইন্সট্রাকশন গুলো সবচেয়ে বেশী লাগে, প্রসেসর সেগুলোকে ক্যাশ এ রাখে কারণ প্রসেসর ক্যাশ থেকে মাত্র কয়েকটি ক্লক সাইকেলেই তথ্য সংগ্রহ করতে পারে। র্যাম থেকে সংগ্রহ করতে আরো বেশী সময় লাগে। তাছাড়া ক্যাশ মেমরীর রিড-রাইট স্পীড র্যাম এর চেয়ে বেশী। সাধারণত ডাটা গুলো র্যাম এ রেখে ইন্সট্রাকশন গুলো ক্যাশ এ রাখা হয়।

অ.টঃ অমেকেই ভুল বানান ভুল করে ভুল লিখতে গিয়ে ভূল লিখে
ভুল সবই ভুল............. 
দক্ষিণের-মাহবুব লিখেছেন:৫৩/৬/৬.৭ হচ্ছে আপনার বর্তমান নাম
1 minute and 50 seconds after:
রুমেল ভাই ভাল একটা নাম বের করেছেন। এখন থেকে এ নামগুলো পরিচিত হবে ডিজি নাম এ।
হায় হায়! এই নাম আমার পছন্দ না।
আগেরটাই বেটার।
তাইলে কোনটা
রেইড??
অফটপিক: আমি বাড়ী যাচ্ছি কিছুক্ষণ পর। ফোরামে কবে আসব তা বলতে পারছি না।
সবাইকে ঈদের শুভেচ্ছা রইল(যারা বেশী খেতে পারেন তাদের দাওয়াতও
)।
মেহেদী ভাইকেও আমার পথে স্বাগতম(আমার মাওয়া রুট)। বাই দ্যা ওয়ে, আপনারা ফোরামের সদস্যদের নতুন ডিজি নাম বের করে ফেলেন। যাতে আমরা প্রজন্মের আড্ডায় মুখোমুখি নতুন করে পরিচিত হতে পারি। 
আপনার Core 2 invarbrass কোন কোম্পানীর? tongue_smile
ব্রাসু কোম্পানীর। 
মামু, এ নামগুলি কি আপনার পরিবারের সদস্যদের ?
ভালই মজা পেলাম!
ইলিয়াস লিখেছেন:ইলিয়াস টিউব শানে নযুলটা কি
সে বহুত জমানার আগের কথা। একবিংশ শতাব্দির ২০০৫ সালের দিকে বাংলাদেশী বংশোদ্ভুদ ১৯৭৯ সালে East Germany'র Merseburg এ জন্মগ্রহণকারী জাওয়েদ করিম নামক এক পোলা আর তার বন্ধু Chad Hurley ও Steve_Chen মিল্যা একটা ওয়েবসাইট বানাইল অদ্যকার শানে নুযুলের প্রথম অক্ষরের কিছু অংশ এব শেষ শব্দটা দিয়া। কিন্তু এতে ভিড় জমাইল দুনিয়ার সব ফাউল পোলাপাইন। আউল ফাউল জিনিস দিয়া ভরিয়া তুলিল সেটা। হঠাৎ করিয়া কোন কোথাকার কোন তুষার ইলেকট্রনিক্স স্বত্বাধিকারী বলল আমার নিজের নামের কপিরাইট আছে। আমার অনুমতি না নিয়া আমার নামের অক্ষর ব্যবহার করে কোন বদমাশ।
তার এই যুক্তিহীন কথা শুনে আদালতের রায় তার পক্ষেই গেল এব তখন থেকেই ইউটিউব ইইয়া গেল ইলিয়াস টিউব।
2 minutes and 3 seconds after:
জেলাল লিখেছেন:আমার নাম "কনফ্লিক্ট জেলাল" হইল ক্যামনে? - জাতির বিবেকের কাছে প্রশ্ন।
মাহবুব ভাই, এই নামের শানে নুযুল জাতির উদ্দেশ্যে বয়ান করেন।
আমারে কি মাইরা ফালাইতে চান নাকি?
এইভাবে সবার যদি শানে নুযুল বর্ণনা করতে হয় তবে তো আর এবারের ঈদ করা লাগবে না। তার আগেই..........
ভীষন সুন্দর শানে নযুল অনেক অনেক খুশ্শিত হইলাম সাথে + দিলাম
**যারা এখনও ডিজিটাল হতে পারেননি কিন্তু ইচ্ছা আছে তাদের জরুরী ভিত্তিতে এই টপিকে নিবন্ধন করে ডিজিটাল হতে আহবান করা হচ্ছে।
সৌজন্যে: বিল্লু আর জব্বার জয়েন্ট ভেঞ্চার গ্রুফ ওব খোম্পানিজ
প্রচারে: বেহুদা মস্তিষ্কসম্পন্ন জনগণ। যাদের ঈদে বাড়ী যাওয়ার চিন্তায় চুল উঠিয়া ব্রাউন কালার হইয়া উঠিয়াছে।
আমার নামের ডিজিটাল করেন দেহি.... 
শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট
লিখেছেন আরাফাত
লিখেছেন তারেক হাসান
লিখেছেন afrojazad
লিখেছেন পরান
লিখেছেন বাপি বিশ্বাস