একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত?? (পাতা ১) - বিবিধ - প্রজন্ম ফোরাম
আজ ৪ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন

2 পাতা থেকে পাতা 1

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৫ ]

টপিকঃ একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

আমরা অনেকেই একটানা অনেকক্ষণ কম্পিউটার ব্যবহার করি। তাই অভিজ্ঞদের কাছে প্রশ্ন, দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত একজন মানুষের। যাতে তার স্বাস্থ্য ঝুকি থাকে না?

টপিকটির উত্তর খুবই জরুরী। উত্তরের অপেক্ষায়............................... waiting

http://www.mahbubinfo.co.cc/sig.php

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

আমি তো প্রায় সারাদিনই থাকি...  big_smile

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/thumbs/346_deccan_chargers.png

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

সবসময় crying

আমার ব্লগের আপটাইম: http://ext.host-tracker.com/uptime-img/?s=15&t=4381712-4381727&m=99.89&p=Total&src=lvuc
আমার হোস্টের আপটাইম: http://ext.host-tracker.com/uptime-img/?s=15&t=4383336-4383338&m=99.89&p=Total&src=lvuc

অনুপ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

যতক্ষন আজারিরা থাকেন ততক্ষন কম্পিউটার ব্যবহার করা উচিত... big_smile

জানার কোন শেষ নাই.........
       জানার চেষ্টা বৃথা তাই......

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

ঠিক কতক্ষন কাজ করা উচিত সেটা নিয়ে নিশ্চিত না আমি, ফোরামে বেশ কিছু সদস্য আছেন যারা বেশীরভাগ সময়টাই পিসির সামনে কাটিয়ে দেয় কিংবা দিতে হয়। তবে যতটুকু জানি, একটানা দীর্ঘক্ষন কাজ করা মোটেও ভাল না। আপনার মাঝে মাঝে কিছুক্ষনের জন্য বিরতি দেয়া উচিত। একটাকা কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে থাকাটাও খারাপ,  কাজের ফাকে বিরতিতে একবার চোখে পানির ঝাপটা দিয়ে আসতে পারেন, একটু ফ্রেশ লাগবে, একঘেয়েমীও কাটবে (নিজে করি, কোন বাধ্যতামূলক নিয়ম না অবশ্যই) আর পিসির সামনে থাকার মানে হাতের উপর দিয়ে পুরো ঝড় যাওয়া, তাই হাতকেও বিশ্রাম দিন। অনেক সময় আঙ্গুল কিংবা হাতের পেশীতে টান পড়তে পারে তাই যথাসম্ভব হাতকে ইজি পজিশনে রেখে কাজ করুন।

এই তো, এভাবে খানিক্ষন বিরতি দিয়ে আপনি বেশ দীর্ঘসময় ধরে কাজ করতে পারেন। কোন সমস্যা হওয়ার কথা না। (অন্তত আমার গত ৩/৪ বছরে হয় নি)  smile তবে অনেক দীর্ঘসময় কম্পিউটারের সামনে বসে থেকে নিজের ভুড়ি বাড়ানোর ইচ্ছে নিশ্চয়ই নেই ? tongue

মেহেদী৮৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

মেহেদী৮৩ লিখেছেন:

তবে অনেক দীর্ঘসময় কম্পিউটারের সামনে বসে থেকে নিজের ভুড়ি বাড়ানোর ইচ্ছে নিশ্চয়ই নেই ?

এই জিনিসটা অলরেডি আমার বাড়তে শুরু করেছে। আর একটি সমস্যা হয় চেয়ারের জন্য। সেটা হল ব্যাক পেইন। অনেকে ঝুকে কাজ করে এবং একটানা কাজ করে। তাদের ব্যাক পেইন দেখা দেয়। এ জন্য মাঝে মাঝে রেডিওগুনগুন ছেড়ে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসুন  big_smile (চামে বিজ্ঞাপন করলাম)। আর ল্যাপটপ যদি হয় তাহলে কোলের উপর বসিয়ে কাজ করা উচিত নয়। আমি এ ব্যাপারে শিওর না কিন্তু বেশ কয়েকবার পত্রপত্রিকায় পড়েছি এতে নাকি প্রজনন এ সমস্যা হয়। কারণ ল্যাপটপ উত্তপ্ত হতে থাকে। সেই উত্তাপ আপনার পাতেও ছড়িয়ে যায় এই ধরনের কি একটা ব্যাখ্যা যেন ছিল।

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

সামিউল লিখেছেন:

আর ল্যাপটপ যদি হয় তাহলে কোলের উপর বসিয়ে কাজ করা উচিত নয়। আমি এ ব্যাপারে শিওর না কিন্তু বেশ কয়েকবার পত্রপত্রিকায় পড়েছি এতে নাকি প্রজনন এ সমস্যা হয়। কারণ ল্যাপটপ উত্তপ্ত হতে থাকে। সেই উত্তাপ আপনার পাতেও ছড়িয়ে যায় এই ধরনের কি একটা ব্যাখ্যা যেন ছিল।

এক্ষত্রে তাপমাত্রার চেয়ে রেডিয়েশন মূলত দ্বায়ী। সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতিই কম বেশি রেডিয়েশন নির্গত করে। ল্যাপটপও ব্যতিক্রম নয়। তাই হাটুঁর উপর বসিয়ে কাজ করলে এই রেডিয়েশন শুক্রাণু বা ডিম্বানুর উপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। ফলে মিউটেশন ঘটতে পারে। ফলে অনাগত সন্তান বিকালাংগ বা এই ধরনের প্রভাবে আক্রান্ত হতে পারে।

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (23-11-2009 05:40)

হইয়া আমি দেশান্তরি
দেশ বিদেশে ঘুইরা মরি।

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

তপু লিখেছেন:

ফলে মিউটেশন ঘটতে পারে। ফলে অনাগত সন্তান বিকালাংগ বা এই ধরনের প্রভাবে আক্রান্ত হতে পারে।

ওরে বাবা!! এত বড় প্রভাব থাকলে তো সমস্যা।

আমি আবার ভাবছিলাম একটা নতুন ইজি চেয়ার কিনব কোলের উপর শুধু ল্যাপটপটাই ইউজ করার জন্য।  nailbiting

কম্পিউটারের সামনে যদি দীর্ঘক্ষন বসে থাকেন তাহলে প্রতি ৩০ মিনিটে উঠে উঠে ৫ টা করে পুশ আপ দিবেন। অথবা দেখে আসবে টিভিতে কি হচ্ছে। চাইলে ছাদ থেকে ঘুরে আসতেও পারেন।  রাত হয়ে গেলে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ক্ষিদে লাগলে কিচেনে আর ফ্রিজের সামনে থেকেও হেঁটে আসতে পারেন। সন্ধ্যার সময় হলে কাউকে ফোন করার কথা থাকলে, ফোন করে কথা বলতে বলতে হাটতে পারেন। ডিভিডি সিডিগুলো হাতের নাগালে না রেখে অতি যত্নে কোন শোকেসে বা দুরে কোথাও রাখতে পারেন। তাহলে প্রয়োজন হলেই উঠে যেয়ে সেগুলো আনতে পারবেন। তবে এক্ষেত্রে চাকা ওয়ালা চেয়ার ইউজ করবেন না ভুলেও। আরও অলস হয়ে যাবেন।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

এখনও তেমন কোন সমস্যা হয় নাই। ভুড়ি টায় যা একটু বেড়েছে আর সেজন্য প্রতিদিন সকালে এক ঘন্টা ফুটবল খেলি big_smile

http://ubuntucounter.geekosophical.net/img/ubuntu-user2.php?user=29578
http://beta.i-blood.com/img/i-blood-badge.gif

১০

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

তপু লিখেছেন:

এক্ষত্রে তাপমাত্রার চেয়ে রেডিয়েশন মূলত দ্বায়ী। সব ইলেকট্রনিক্স যন্ত্রপাতিই কম বেশি রেডিয়েশন নির্গত করে। ল্যাপটপও ব্যতিক্রম নয়। তাই হাটুঁর উপর বসিয়ে কাজ করলে এই রেডিয়েশন শুক্রাণু বা ডিম্বানুর উপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। ফলে মিউটেশন ঘটতে পারে। ফলে অনাগত সন্তান বিকালাংগ বা এই ধরনের প্রভাবে আক্রান্ত হতে পারে।

আনা মারিজুন খাতিমুন মানে আমি তো শেষ!  crying আমি তো বেশির ভাগ সময়ই ল্যাপটপ কোলের উপরে রেখে ব্যবহার করি!  dontsee

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

১১

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

আমিওতো প্রায় সারাদিন ব্যবহার করি। অফিস এবং বাসা মিলিয়ে শুধু ঘুম ব্যতীত বাকিটা সময় কম্পিউটার নিয়ে থাকি।

http://i50.tinypic.com/2i6jclk.jpg

১২

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

ভার্সিটিতে না গেলে সারাদিনই ল্যাপটপের সামনে থাকতে মন চায়। থাকিও big_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন শরীফ আহমেদ (23-11-2009 11:21)

১৩

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

আমারতো ভাই ল্যাপটপও নাই। জীবনে অনেকবার দেখেছি। কিন্তু একবারও ব্যবহার করা হয় নাই। sad

আমি ডিসেম্বর মাসে সারাদিন সারারাত কম্পিউটারের সামনে থাকি। তবে মাঝে মাঝে একটু উঠি। কারণ পা লেগে যায়। একটু হাটাহাটি করি। তারপর আবার কাজে লেগে যাই। smile

আমি এখন গভ. ল্যাবের সপ্তম শ্রেনীর ছাত্র।
http://a.imagehost.org/t/0081/200px-Glhs-monoram.jpghttp://www.fahimblog.co.cc/wp-content/uploads/2010/02/pd2143486-150x150.jpg

১৪

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

গত তিন বছর আমি দৈনিক গড়ে ১০/১২ ঘন্টা কম্পিউটার ব্যবহার করি। অন্যান্য সমস্যার কথা জানি না। তবে ইদানিং চোখে মাঝে মাঝে ঝাপসা দেখি।

http://glitteredtext.com/final/tinyloader.com12676847567532.gif

http://i.imagehost.org/0784/itechbangla.gif

ইলিয়াস'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

আমি ভাই আরেক চিড়িয়া চতুর্থ শ্রেণী থেকে শুরু হার্ডকোর ইউজিং। থামা থামি নাই। এখনও গ্লাস ইউজ করা লাগে না  thumbs_up ভালো আছি। কিন্তুক খেলাধুলা হয় না। স্বাস্থ্যের যে অবস্থা  dontsee ল্যাপি আর পিসি একসাথে রেখে ইউজ করার মজা আলাদা  cool একটাতে কাজ একটাতে মুভি চলে  smile হিসেব করি না কতক্ষন থাকা হয়। তবে একবার বাজী ধরে ৩ রাত ১৩ ঘন্টা না ঘুমিয়ে ছিলাম। সেইবার টানা ২৬ ঘন্টা একটা অনলাইন রুমে চ্যাট করেছি, যেই রুমে আজ আমি ব্যান্ড  ghusi যাই হোক আজিড়া প্যাচাল পারলাম কিন্তুক এত ইউজ করার জন্য কি সমস্যা হতে পারে কেউ বললে সাবধান হতে পারতাম  neutral

১৬

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

ইলিয়াস লিখেছেন:

গত তিন বছর আমি দৈনিক গড়ে ১০/১২ ঘন্টা কম্পিউটার ব্যবহার করি। অন্যান্য সমস্যার কথা জানি না। তবে ইদানিং চোখে মাঝে মাঝে ঝাপসা দেখি।

এলসিডি মনিটর ইউজ করলে চোখের কোন সমস্যা হবে না।
সিআরটিতে কিছুটা হলেও হবে। তবে সেটা হয়ত খুবই নগন্য।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৭

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

শিপলু ভাইএর কথাগুলো খুবই ভালো লাগলো .. ...

কম্পিউটারের সামনে যদি দীর্ঘক্ষন বসে থাকেন তাহলে প্রতি ৩০ মিনিটে উঠে উঠে ৫ টা করে পুশ আপ দিবেন। অথবা দেখে আসবে টিভিতে কি হচ্ছে। চাইলে ছাদ থেকে ঘুরে আসতেও পারেন।  রাত হয়ে গেলে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ক্ষিদে লাগলে কিচেনে আর ফ্রিজের সামনে থেকেও হেঁটে আসতে পারেন। সন্ধ্যার সময় হলে কাউকে ফোন করার কথা থাকলে, ফোন করে কথা বলতে বলতে হাটতে পারেন। ডিভিডি সিডিগুলো হাতের নাগালে না রেখে অতি যত্নে কোন শোকেসে বা দুরে কোথাও রাখতে পারেন। তাহলে প্রয়োজন হলেই উঠে যেয়ে সেগুলো আনতে পারবেন। তবে এক্ষেত্রে চাকা ওয়ালা চেয়ার ইউজ করবেন না ভুলেও। আরও অলস হয়ে যাবেন।

আমি তো ঘুমের সময় বাদে সারাদিনই ল্যাপটপের সামনে ... ... আমার ওজন এখন কত জানেন ..
মাত্র ৯৮ কেজি। ঈদে অবশ্যই ১০০ হয়ে যাবে ... কি বলেন !!!  big_smile

অবসর.কম বাংলা ভাষায় প্রথম গ্রাফিক্স, ওয়েব ডিজাইন ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ক ফোরাম।
http://i.imagehost.org/0955/obosor_userbar_1_adn.gif

১৮

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

আমার কম্পিউটার ব্যবহার ইদানিং একটু কম। ঘর থেকে বেরও হই না। পুশ আপও দেই না। জগিং ও করছি না।  কিন্তু ওজন কমে গেছে! কারণ এখন ক্ষিদে না লাগলে খাই না। আর খাওয়ার সময় গেমস খেলে মনযোগ অন্যদিকে নেই। হা হা হা

অচেনা_পথিক লিখেছেন:

শিপলু ভাইএর কথাগুলো খুবই ভালো লাগলো .. ...

শুনে প্রীত হলাম।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৯

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

তাইতো বলি, আমার ভুড়ি বাড়ছে কেন? যা হোক চিন্তা নেই দারুন একটা ঔষধ পেয়ে গেছি।

২০

Re: একজন মানুষের দৈনিক সর্বোচ্চ কত ঘন্টা কম্পিউটার ব্যবহার করা উচিত??

শিপলু লিখেছেন:

এলসিডি মনিটর ইউজ করলে চোখের কোন সমস্যা হবে না।

ইয়াহু! dancing

http://img689.imageshack.us/img689/4840/nt13.png
http://linuxmint-bd.org/temp/twitter/statuses_user_timeline_30058216_rss.php
http://static.fsf.org/playogg/Play_ogg_80x15.png

অয়ন খান'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

পোস্টঃ [ ১ থেকে ২০ মোট ২৫ ]

পাতা পরের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • ৩৬ উত্তর সমূহ
  • ২২৪৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 29-07-2009 15:05 লিখেছেন jakir420
  • উত্তর সমূহ
  • ১৩১৬ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-04-2008 00:04 লিখেছেন আলোকিত
  • ২১ উত্তর সমূহ
  • ৯০২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-02-2010 09:34 লিখেছেন babuks
  • ১৯ উত্তর সমূহ
  • ১১১২ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 27-04-2009 20:35 লিখেছেন লেনিন
  • ১১ উত্তর সমূহ
  • ১২৯৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 05-04-2007 21:00 লিখেছেন লুবনা_আফরিন_লতা

X

Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.

English Pad: